• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন : ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা
ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন : ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ইংরেজদের আগমন

ভারতবর্ষে বিপুল ঐশ্বর্য সম্পর্কে ইংরেজরা পূর্ব থেকে অবগত ছিলেন। সর্বোপরি পর্তুগিজ, ওলন্দাজ ও দিনেমারদের বাণিজ্য উপলক্ষ্যে ভারতবর্ষে আগমনের কথা জেনে রানি প্রথম এলিজাবেথের সময় ইংরেজ বণিকদের মনে প্রাচ্যদেশে বাণিজ্য করার অদম্য আগ্রহ সৃষ্টি হয়। ১৬০০ খ্রিষ্টাব্দে ইংরেজ বণিকরা প্রাচ্যের সহিত বাণিজ্য করার উদ্দেশে "ইস্ট ইন্ডিয়া কোম্পানি (East India Company) নামে একটি বণিক সংঘ গঠন করে। ১৬০০ খ্রিষ্টাব্দের ৩১ ডিসেম্বর এ সমিতিকে রানি এলিজাবেথ ১৫ বছরের বাণিজ্য সনদ প্রদান করেন। এই সমিতির মূলধন ছিল ৭০,০০০ পাউন্ড। সদস্য সংখ্যা ছিল রানি এলিজাবেথ সহ ২৪ জন।

সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে 'ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি' নামে অপর একটি বণিক সংঘ রাজার অনুমতিপত্র নিয়ে ভারতে আগমন করে। শীঘ্রই একই দেশের দুটি কোম্পানির মধ্যে প্রবল প্রতিযোগিতা শুরু হয়। অতঃপর ১৭০৮ খ্রিষ্টাব্দে উভয় কোম্পানি মিলিত হয়ে 'The United Company of Merchants of England Trading to the East Indies' নামে আখ্যায়িত হয়। এই সম্মিলিত কোম্পানিই ভারতবর্ষের ইতিহাসে 'ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি' নামে সু-পরিচিত। এই কোম্পানিই সময়ের ব্যবধানে বণিকের মানদণ্ড শাসকের রাজদণ্ডে পরিণত করে। অথচ সেদিন কেউই চিন্তা করেনি যে, এই বণিক সম্প্রদায়ই একদিন এদেশের ভাগ্যবিধাতা হবে।

১৬০৮ খ্রিষ্টাব্দে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের সুপারিশ নিয়ে ভারতবর্ষে আগমন করেন এবং মোগল সম্রাট জাহাঙ্গীরের অনুমতি নিয়ে সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করেন ১৬১২ খ্রিষ্টাব্দে। এ সময় পর্তুগিজদের সাথে ইংরেজদের সংঘর্ষ হয়। শেষ পর্যন্ত ইংরেজরা জয়লাভ করে। ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত হিসাবে ১৬১৫ খ্রিষ্টাব্দে স্যার টমাসরো মোগল দরবারে আগমন করে ৩ বছর অবস্থান করে সম্রাট জাহাঙ্গীরের নিকট থেকে কতগুলো বাণিজ্যিক সুবিধা লাভ করেন। স্যার টমাসরো অত্যন্ত দূরদর্শী রাজনীতিবিদ ছিলেন। তিনি বিলাতের কর্তৃপক্ষকে এই মর্মে পরামর্শ দেন যে, "এ দেশের মানুষের স্বভাব তিনি যা বুঝেছেন তা হলো, তারা ভীতি প্রদর্শন ও বল প্রয়োগ ছাড়া অন্য কিছুর দ্বারা বশীভূত হয় না। সুতরাং কোম্পানির উচিত প্রয়োজন মতো তরবারি ব্যবহার করা।" তার নীতি ছিল "আবেদন ও বল প্রয়োগ" যা পরবর্তীকালে ইংরেজদের ভারত শাসননীতিতে লক্ষণীয়।

১৬৪২ খ্রিষ্টাব্দে ইংরেজ ও পর্তুগিজদের মধ্যে এক চুক্তির মাধ্যমে স্বদেশে উভয়ের মধ্যে সম্পর্ক স্থাপন হয়। অতঃপর ঐ বছরই ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস পর্তুগিজ রাজকন্যা ক্যাথরিন ব্রাগাঞ্জকে বিবাহ করে যৌতুক হিসেবে পর্তুগিজদের নিকট থেকে মুম্বাই শহরটি লাভ করেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি চার্লস-এর নিকট থেকে উক্ত শহরটি বাৎসরিক ১০ পাউন্ডের বিনিময়ে ইজারা গ্রহণ করে। কিন্তু পরে তা কোম্পানি পঞ্চাশ হাজার পাউন্ডে ক্রয় করে নেয়।

১৬৯০ খ্রিষ্টাব্দে মুম্বাই-এর ইংরেজ কর্তৃপক্ষের সাথে সম্রাট আওরঙ্গজেবের এক চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তি মোতাবেক জব চার্ণক বঙ্গদেশে আসার অনুমতি লাভ করেন এবং ভাগীরথী নদীর তীরে সুতানটি, কালিকট এবং গোবিন্দপুর এই তিনটি গ্রাম ক্রয় করে কলকাতা নগরীর গোড়াপত্তন করেন। এ সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নামানুসারে ফোর্ট উইলিয়াম নামে একটি দুর্গ তৈরি করেন। এভাবে কলকাতা, মাদ্রাজ এবং মুম্বাই তিনটি শহরেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য কেন্দ্র প্রতিষ্ঠিত হয়।

ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন : ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা - অনন্যা প্রশ্ন

ভারতবর্ষে আগত ইউরোপীয় কোম্পানিসমূহপর্তুগিজদের আগমনওলন্দাজদের আগমনদিনেমারদের আগমন ও পতনইংরেজদের আগমনফরাসিদের আগমনভারতবর্ষে আধিপত্য বিস্তারে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকর্ণাটকের প্রথম যুদ্ধকর্ণাটকের দ্বিতীয় যুদ্ধকর্ণাটকের তৃতীয় যুদ্ধইংরেজদের সাফল্যের কারণডুপ্লের চরিত্র ও কৃতিত্ব বাংলায় নবাবি বংশ মুর্শিদ কুলী খান (১৭০৪-১৭২৭)নবাব সুজাউদ্দিন খান (১৭২৭-১৭৩৯ খ্রি.) নবাব সরফরাজ খান (১৭৩৯-১৭৪০ খ্রি.)নবাব আলীবর্দী খান (১৭৪০-১৭৫৬ খ্রি.) পলাশীর যুদ্ধপলাশীর যুদ্ধের কারণ (Causes of Battle of Palassey)পলাশী যুদ্ধের ঘটনাবলিপলাশীর যুদ্ধের প্রকৃতিপলাশীর যুদ্ধের ফলাফল (The results of Battle of Palassey)পলাশী যুদ্ধের গুরুত্ব (The significance of Battle of Palassey)নবাবের পরাজয়ের কারণ (Causes of defeat of Nawab)পলাশীর যুদ্ধের ষড়যন্ত্রকারীদের শেষ পরিণতিবক্সারের যুদ্ধ-১৭৬৪ Battle of Buxer-1764বক্সারের যুদ্ধের কারণ (Causes of Battle of Buxer)বক্সারের যুদ্ধের ঘটনাবলিমীর কাশিমের ব্যর্থতার কারণবক্সারের যুদ্ধের গুরুত্ব (Importance of the Battle of Buxer)ইংরেজ কোম্পানির দেওয়ানি লাভ-১৭৬৫ The English Company Gets Dewani-1765দেওয়ানি লাভের গুরুত্বইংরেজ কোম্পানির দ্বৈতশাসন The Dual Government of the English Company'লর্ড ক্লাইভের চরিত্র ও কৃতিত্ব The Character and Achievement of Lord Cliveসারসংক্ষেপপর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা ভারতের কোন বন্দরে উপস্থিত হন?কত সালে ভাস্কো-দা-গামা ভারতীয় উপমহাদেশে আগমন করেন?কত সালে পর্তুগিজ নাবিক বার্থেলোমিউ উত্তমশা অন্তরীপ আবিষ্কার করেন?১৭৫৬ সালের ১০ই এপ্রিল কত বছর বয়সে সিরাজউদ্দৌলা সিংহাসনে আরোহণ করেন?কত সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়?কত সালে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়?ইউরোপীয়দের মধ্যে কারা সর্বপ্রথম ভারতবর্ষে আগমন করে?ভারতবর্ষে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতবর্ষের পূর্বনাম কী?'ক্রুসেড' শব্দের অর্থ কী?ইংরেজ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি কবে বাংলায় দেওয়ানি লাভ করে?নবাব মীর কাশিম রাজধানী ঢাকা থেকে কোথায় স্থানান্তর করেন?ফরাসিরা সর্বপ্রথম কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করেন?ইংরেজরা সর্বপ্রথম কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করেন?ডেনিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি কখন গঠন করা হয়?জর্ব চার্নক ১৬৯০ সালে কোন তিনটি গ্রামের জমিদারিস্বত্ব কিনে নেন?১৭৫৮ সালে ডুপ্লের পরিবর্তে কে পন্ডিচেরির শাসনকর্তা নিযুক্ত হন?১৭৪৮ সালে কোন সন্ধির মাধ্যমে কর্ণাটকের প্রথম যুদ্ধের সমাপ্তি ঘটে?ইউরোপে সপ্ত বছরব্যাপী যুদ্ধের সময়কাল উল্লেখ কর।কোন সন্ধির মাধ্যমে কর্ণাটকের তৃতীয় যুদ্ধের পরিসমাপ্তি ঘটে?বাংলার নবাব বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভূমি রাজস্ব ক্ষেত্রে 'মালজামিনী প্রথা' কে প্রবর্তন করেন?কোন যুদ্ধে দাউদ খান কররানিকে পরাজিত করে সম্রাট আকবর বাংলা জয় করেন?বাংলার প্রথম সুবাদার কে ছিলেন?আলীবর্দী খানের প্রকৃত নাম কী?পলাশি কোন নদীর তীরে অবস্থিত?পলাশির যুদ্ধ কত সালে সংঘটিত হয়?নারায়ণ দাস কে ছিলেন?'অন্ধকূপ হত্যা' কাহিনির প্রচারক বা রূপকার কে ছিলেন?নবাব সিরাজউদ্দৌলা ও ইংরেজদের মধ্যে আলী নগরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়?পলাশির প্রান্তে নবাব সিরাজউদ্দৌলার কোন বিশ্বস্ত সেনাপতির মৃত্য হয়?বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?কোন ঘটনাকে কেন্দ্র করে বক্সারের যুদ্ধযুদ্ধ সংঘটিত হয়?কোন দেশের অধিবাসীদের ডাচ বলা হয়?ডেনমার্কের অধিবাসীদের কী বলা হয়?ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় অবস্থিত?দ্বৈতশাসনের প্রবর্তক কে ছিলেন?দ্বৈতশাসন ব্যবস্থার অবসান ঘটান কে?বাংলার ইতিহাসে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল কত সালে (বাংলা ও ইংরেজি সাল)?বাংলা থেকে কোন জগদ্বিখ্যাত কাপড় ইউরোপে রপ্তানি করা হতো?মুর্শিদকুলি খান কত সালে বাংলার সুবাদারি লাভ করেন?কলম্বাস ভারতে আসার প্রচেষ্টা চালিয়ে কোন মহাদেশে পৌঁছান?নবাব সিরাজউদ্দৌলাকে কে হত্যা করে?ইংরেজ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি বলতে কী বোঝ?দ্বৈতশাসন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।দেওয়ানি লাভ বলতে কী বোঝায়?ইংরেজদের দেওয়ানি লাভের গুরুত্ব ব্যাখ্যা কর।ছিয়াত্তরের মন্বন্তর বলতে কী বোঝায়?ছিয়াত্তরের মন্বন্তরের কারণ সংক্ষেপে ব্যাখ্যা কর।অন্ধকূপ হত্যা সম্পর্কে লেখ।মীর জাফরের পরিচয় দাও।আল বুকার্ক-এর 'নীলজল নীতি' ব্যাখ্যা কর।বক্সারের যুদ্ধের প্রত্যক্ষ কারণ বর্ণনা কর।কলকাতা নগরীর গোড়াপত্তন হয় কীভাবে? ব্যাখ্যা কর।আমিলদারী ও নাজাই প্রথা ব্যাখ্যা কর।ভারতবর্ষে ইউরোপীয়দের আগমনের কারণ কী কী?পর্তুগিজদের পরিচয় দাও।ভাস্কো-দা-গামা কে ছিলেন?ফোর্ট উইলিয়াম দুর্গ সম্পর্কে লেখ।আলবুকার্ক কে ছিলেন? বা আলবুকার্কের নীতিগুলো কী ছিল?

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ