• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন : ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা
ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন : ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ভারতবর্ষে আধিপত্য বিস্তারে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি

ভারতবর্ষে বাণিজ্য বৃদ্ধির পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৬৮৬ খ্রিষ্টাব্দ থেকে রাজ্য স্থাপন ও শাসনের স্বপ্ন দেখতে শুরু করে। জব চার্নক ১৬৯০ সালে সুতানটি, কালিকট এবং গোবিন্দপুর এই তিনটি গ্রাম নিয়ে কলকাতা নগরীর গোড়াপত্তন করেন। অতঃপর ইংরেজ কোম্পানির সুরক্ষার জন্য ১৭০০ সালে কলকাতায় একটি দুর্গ নির্মাণ করে। তৎকালীন ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নামানুসারে এ দুর্গের নামকরণ করা হয় ফোর্ট উইলিয়াম দুর্গ। ঐ বছর বাংলার ইংরেজ কুঠিগুলো নিয়ে একটি কাউন্সিল গঠন করা হয়। নবগঠিত এই কাউন্সিলের সদর দফতর স্থাপিত হয় ফোর্ট উইলিয়াম দুর্গে। চার্লস আইয়ার সর্বপ্রথম এর গভর্নর নিযুক্ত হন। ইতোমধ্যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা ও ভারতের বিভিন্ন অঞ্চলে অন্যান্য ইউরোপীয় জাতিকে বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতায় হারিয়ে ক্রমশ অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে ওঠে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতবর্ষে বাণিজ্য বিস্তার তথা শক্তিশালী হওয়ার ক্ষেত্রে বেশি অবদান রেখেছে 'ফররুখ শিয়ার' কর্তৃক প্রদত্ত ছাড়পত্র। মোগল সম্রাট ফররুখ শিয়া একবার কঠিন রোগে আক্রান্ত হন। রাজ্যের ডাক্তার-হেকিমরা অনেক চেষ্টা করেও তার রোগ মুক্তির ব্যবস্থা করতে পারলেন না।

এসময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ডাক্তার হ্যামিলটনের চিকিৎসায় ফররুখ শিয়া সুস্থ হয়ে ওঠেন। সম্রাট রোগ মুক্তির প্রতিদান দিতে চাইলে সুচতুর হ্যামিলটন নিজের জন্য কিছু না চেয়ে কোম্পানির জন্য কিছু বাণিজ্যিক সুযোগ-সুবিধা প্রার্থনা করলেন। ১৭১৭ খ্রিষ্টাব্দে ফররুখ শিয়া এক ফরমান জারি করে বাৎসরিক মাত্র তিন হাজার টাকার বিনিময়ে বিনা শুল্কে বাংলায় একচেটিয়া বাণিজ্য করার অনুমতি প্রদান করেন। এই ফরমান বলে কলকাতার ইজারাসহ বিনা শুল্কে মাদ্রাজ ও মুম্বাই শহরেও বাণিজ্য করার অনুমতি লাভকরেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য প্রসারে এই ফরমান এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে, ঐতিহাসিক রবার্ট ওর্ম এই ফরমানকে (সনদ) 'ম্যাগনাকার্টা' বলে আখ্যায়িত করেছেন।

অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে (১) মোগল সম্রাটদের দুর্বলতা; (২) নাদির শাহের আক্রমণ; (৩) প্রাদেশিক শাসনকর্তাদের স্বাধীনতা ঘোষণা এবং (৪) ইউরোপীয় বণিকদের বাণিজ্য ও রাজনৈতিক তৎপরতা প্রভৃতি কারণে ভারতবর্ষের রাজনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়ে। এ সময় দক্ষিণ ভারতের সুবেদারের অধীনে কর্ণাটক নামে একটি প্রদেশ ছিল। এর রাজধানী ছিল আরকট। নবাব পদমর্যাদার শাসনকর্তা স্বাধীন ছিলেন। কর্ণাটকের রাজনৈতিক বিশৃঙ্খলার সুযোগ নিয়ে ইংরেজ ও ফরাসি বণিক সম্প্রদায় এ অঞ্চলে বাণিজ্য কুঠি স্থাপন করে পরস্পর প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। ডুপ্লের নেতৃত্বে ফরাসিরা এবং ক্লাইভের নেতৃত্বে ইংরেজরা দক্ষিণ ভারতে প্রভাব বিস্তারের জন্য অগ্রসর হয়। ফলে প্রকাশ্য যুদ্ধ আরম্ভ হয়। এই যুদ্ধ ইতিহাসে 'কর্ণাটকের যুদ্ধ' নামে পরিচিত। এখানে ১৭৪৬ থেকে ১৭৬৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত তিনটি যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধের অবশ্যম্ভাবী ফল ছিল ভারতবর্ষে রাজনৈতিক ক্ষেত্রে ফরাসিদের বিলুপ্তি এবং পরাক্রমশালী ইংরেজদের আধিপত্য প্রতিষ্ঠা।

ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন : ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা - অনন্যা প্রশ্ন

ভারতবর্ষে আগত ইউরোপীয় কোম্পানিসমূহপর্তুগিজদের আগমনওলন্দাজদের আগমনদিনেমারদের আগমন ও পতনইংরেজদের আগমনফরাসিদের আগমনভারতবর্ষে আধিপত্য বিস্তারে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকর্ণাটকের প্রথম যুদ্ধকর্ণাটকের দ্বিতীয় যুদ্ধকর্ণাটকের তৃতীয় যুদ্ধইংরেজদের সাফল্যের কারণডুপ্লের চরিত্র ও কৃতিত্ব বাংলায় নবাবি বংশ মুর্শিদ কুলী খান (১৭০৪-১৭২৭)নবাব সুজাউদ্দিন খান (১৭২৭-১৭৩৯ খ্রি.) নবাব সরফরাজ খান (১৭৩৯-১৭৪০ খ্রি.)নবাব আলীবর্দী খান (১৭৪০-১৭৫৬ খ্রি.) পলাশীর যুদ্ধপলাশীর যুদ্ধের কারণ (Causes of Battle of Palassey)পলাশী যুদ্ধের ঘটনাবলিপলাশীর যুদ্ধের প্রকৃতিপলাশীর যুদ্ধের ফলাফল (The results of Battle of Palassey)পলাশী যুদ্ধের গুরুত্ব (The significance of Battle of Palassey)নবাবের পরাজয়ের কারণ (Causes of defeat of Nawab)পলাশীর যুদ্ধের ষড়যন্ত্রকারীদের শেষ পরিণতিবক্সারের যুদ্ধ-১৭৬৪ Battle of Buxer-1764বক্সারের যুদ্ধের কারণ (Causes of Battle of Buxer)বক্সারের যুদ্ধের ঘটনাবলিমীর কাশিমের ব্যর্থতার কারণবক্সারের যুদ্ধের গুরুত্ব (Importance of the Battle of Buxer)ইংরেজ কোম্পানির দেওয়ানি লাভ-১৭৬৫ The English Company Gets Dewani-1765দেওয়ানি লাভের গুরুত্বইংরেজ কোম্পানির দ্বৈতশাসন The Dual Government of the English Company'লর্ড ক্লাইভের চরিত্র ও কৃতিত্ব The Character and Achievement of Lord Cliveসারসংক্ষেপপর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা ভারতের কোন বন্দরে উপস্থিত হন?কত সালে ভাস্কো-দা-গামা ভারতীয় উপমহাদেশে আগমন করেন?কত সালে পর্তুগিজ নাবিক বার্থেলোমিউ উত্তমশা অন্তরীপ আবিষ্কার করেন?১৭৫৬ সালের ১০ই এপ্রিল কত বছর বয়সে সিরাজউদ্দৌলা সিংহাসনে আরোহণ করেন?কত সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়?কত সালে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়?ইউরোপীয়দের মধ্যে কারা সর্বপ্রথম ভারতবর্ষে আগমন করে?ভারতবর্ষে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতবর্ষের পূর্বনাম কী?'ক্রুসেড' শব্দের অর্থ কী?ইংরেজ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি কবে বাংলায় দেওয়ানি লাভ করে?নবাব মীর কাশিম রাজধানী ঢাকা থেকে কোথায় স্থানান্তর করেন?ফরাসিরা সর্বপ্রথম কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করেন?ইংরেজরা সর্বপ্রথম কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করেন?ডেনিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি কখন গঠন করা হয়?জর্ব চার্নক ১৬৯০ সালে কোন তিনটি গ্রামের জমিদারিস্বত্ব কিনে নেন?১৭৫৮ সালে ডুপ্লের পরিবর্তে কে পন্ডিচেরির শাসনকর্তা নিযুক্ত হন?১৭৪৮ সালে কোন সন্ধির মাধ্যমে কর্ণাটকের প্রথম যুদ্ধের সমাপ্তি ঘটে?ইউরোপে সপ্ত বছরব্যাপী যুদ্ধের সময়কাল উল্লেখ কর।কোন সন্ধির মাধ্যমে কর্ণাটকের তৃতীয় যুদ্ধের পরিসমাপ্তি ঘটে?বাংলার নবাব বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভূমি রাজস্ব ক্ষেত্রে 'মালজামিনী প্রথা' কে প্রবর্তন করেন?কোন যুদ্ধে দাউদ খান কররানিকে পরাজিত করে সম্রাট আকবর বাংলা জয় করেন?বাংলার প্রথম সুবাদার কে ছিলেন?আলীবর্দী খানের প্রকৃত নাম কী?পলাশি কোন নদীর তীরে অবস্থিত?পলাশির যুদ্ধ কত সালে সংঘটিত হয়?নারায়ণ দাস কে ছিলেন?'অন্ধকূপ হত্যা' কাহিনির প্রচারক বা রূপকার কে ছিলেন?নবাব সিরাজউদ্দৌলা ও ইংরেজদের মধ্যে আলী নগরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়?পলাশির প্রান্তে নবাব সিরাজউদ্দৌলার কোন বিশ্বস্ত সেনাপতির মৃত্য হয়?বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?কোন ঘটনাকে কেন্দ্র করে বক্সারের যুদ্ধযুদ্ধ সংঘটিত হয়?কোন দেশের অধিবাসীদের ডাচ বলা হয়?ডেনমার্কের অধিবাসীদের কী বলা হয়?ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় অবস্থিত?দ্বৈতশাসনের প্রবর্তক কে ছিলেন?দ্বৈতশাসন ব্যবস্থার অবসান ঘটান কে?বাংলার ইতিহাসে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল কত সালে (বাংলা ও ইংরেজি সাল)?বাংলা থেকে কোন জগদ্বিখ্যাত কাপড় ইউরোপে রপ্তানি করা হতো?মুর্শিদকুলি খান কত সালে বাংলার সুবাদারি লাভ করেন?কলম্বাস ভারতে আসার প্রচেষ্টা চালিয়ে কোন মহাদেশে পৌঁছান?নবাব সিরাজউদ্দৌলাকে কে হত্যা করে?ইংরেজ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি বলতে কী বোঝ?দ্বৈতশাসন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।দেওয়ানি লাভ বলতে কী বোঝায়?ইংরেজদের দেওয়ানি লাভের গুরুত্ব ব্যাখ্যা কর।ছিয়াত্তরের মন্বন্তর বলতে কী বোঝায়?ছিয়াত্তরের মন্বন্তরের কারণ সংক্ষেপে ব্যাখ্যা কর।অন্ধকূপ হত্যা সম্পর্কে লেখ।মীর জাফরের পরিচয় দাও।আল বুকার্ক-এর 'নীলজল নীতি' ব্যাখ্যা কর।বক্সারের যুদ্ধের প্রত্যক্ষ কারণ বর্ণনা কর।কলকাতা নগরীর গোড়াপত্তন হয় কীভাবে? ব্যাখ্যা কর।আমিলদারী ও নাজাই প্রথা ব্যাখ্যা কর।ভারতবর্ষে ইউরোপীয়দের আগমনের কারণ কী কী?পর্তুগিজদের পরিচয় দাও।ভাস্কো-দা-গামা কে ছিলেন?ফোর্ট উইলিয়াম দুর্গ সম্পর্কে লেখ।আলবুকার্ক কে ছিলেন? বা আলবুকার্কের নীতিগুলো কী ছিল?

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ