• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন : ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা
ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন : ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

পলাশীর যুদ্ধের ষড়যন্ত্রকারীদের শেষ পরিণতি

পলাশীর যুদ্ধ ছিল ভারতীয় উপমহাদেশের ভাগ্য নির্ধারণকারী একটি যুদ্ধ। এ যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয় এবং ব্রিটিশ সাম্রাজ্যের সূত্রপাত হয়। পলাশীর যুদ্ধে নবাবের পরাজয়ের পেছনে কতিপয় কুচক্রী ষড়যন্ত্রকারী জড়িত ছিল। মূলত তাদের ষড়যন্ত্রের কারণেই যুদ্ধে নবাব পরাজিত হয়। নিয়তি এসব ষড়যন্ত্রকারীদের ক্ষমা করেনি। এদেরও শেষ পরিণতি ঘটেছে। নিম্নে পলাশীর যুদ্ধের কতিপয় ষড়যন্ত্রকারীর শেষ পরিণতি তুলে ধরা হলো-

লর্ড ক্লাইভের আত্মহত্যা: পলাশীর যুদ্ধে বিদেশে ষড়যন্ত্রকারীদের অন্যতম হোতা ছিলেন লর্ড ক্লাইভ। ভারতবর্ষে ঘুষ, দুর্নীতি, সম্পদ আত্মসাৎ, প্রাসাদ ষড়যন্ত্র, দুর্বৃত্তায়ন এবং অপরাজনীতির অপরাধে ইংল্যান্ডের আদালতে বিচারের মুখোমুখি হন লর্ড ক্লাইভ। ১৭৭২ খ্রিষ্টাব্দে দুর্নীতির তদন্ত শুরু হলে এবং একে একে অভিযোগগুলো প্রমাণিত হতে থাকলে অপমানের জ্বালা সহ্য করতে না পেরে ১৭৭৪ খ্রিষ্টাব্দের ২২ নভেম্বর নিজের গলায় নিজেই ছুরি চালিয়ে আত্মহত্যা করেন।

বজ্রপাতে নিহত মীর মিরন নিজ মাথায় পবিত্র কোরআন এবং নিজ পুত্র মিরনের মাথায় হাত রেখে মীরজাফর দেশের স্বাধীনতা রক্ষার যে প্রতিজ্ঞা করেছিলেন নবাব হওয়ার লোভে সে প্রতিজ্ঞা তিনি রক্ষা করতে পারেননি। যে মিরনের নির্দেশে মোহাম্মদী বেগ সিরাজউদ্দৌলাকে হত্যা করেছিল নিয়তির নির্মম পরিহাসে সেই মিরনের মাথায় পলাশীর যুদ্ধের ৩ বছর পর ১৭৬০ খ্রিষ্টাব্দের ৩ জুলাই বর্ষাকালে বজ্রপাত নেমে আসে। তাতেই ২১ বছর বয়সে মিরনের জীবন প্রদীপ নিভে যায়।

ঘসেটি বেগমের পরিণতি: পলাশীর যুদ্ধে ষড়যন্ত্রকারীদের মধ্যে অন্যতম ছিল নবাব সিরাজউদ্দৌলার খালা মেহেরুন্নেসা ওরফে ঘসেটি বেগম। ষড়যন্ত্রকালীন প্রতিশ্রুত অর্থ না দেওয়া সহ বিভিন্ন কারণে একপর্যায়ে ঘসেটি বেগম দ্বন্দ্বে জড়িয়ে পড়েন মীরজাফর এবং পুত্র মিরনের সাথে। ঢাকার জিঞ্জিরা প্রাসাদে বন্দি করা হয় ঘসেটি বেগমকে। এখানে বসেও মীরজাফরের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকলে মিরন তাকে বন্দি অবস্থায় নৌকাযোগে মুর্শিদাবাদে ফেরত পাঠানোর নির্দেশ দেন। কিন্তু ঘসেটি বেগম কোনোদিনই মুর্শিদাবাদে পৌঁছতে পারেনি। পথেই নৌকা ডুবিতে ঘসেটি বেগমের সলিল সমাধি ঘটে। মুর্শিদাবাদের মাটি তার কপালে জোটেনি।

পাগল অবস্থায় মারা যান উমিচাঁদ দেশীয় ষড়যন্ত্রকারীদের মধ্যে আর একজন ছিলেন উমিচাঁদ। শিখ সম্প্রদায়ের উমিচাঁদ (প্রকৃত নাম আমির চাঁদ) কলকাতার একজন বড় ব্যবসায়ী ছিলেন। মুর্শিদাবাদ কোর্টে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে দালালি করতেন। অর্থ লোভে তিনি ক্লাইভ ও মীরজাফরের ষড়যন্ত্রে যোগ দেন। পলাশীর যুদ্ধে নবাবকে পরাজিত করতে পারলে যে সম্পদ পাওয়া যাবে তার ৫ ভাগ দাবি করেন উমিচাঁদ। চতুর ক্লাইভ সম্মত হয়ে এক চুক্তিপত্র করেন। চুক্তিপত্রটির দুটি কপি করা হয়। একটিতে ৫ ভাগ সম্পদ দেওয়ার কথা লেখা থাকলেও মূল কপিতে তা ছিল না।

প্রকৃতপক্ষে মূল কপিটি উমিচাঁদকে দেখানো হয়নি। পরবর্তীতে প্রকৃত ঘটনা জানার পর অর্থ শোকে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তার সর্ব স্মৃতিশক্তি হ্রাস পায়। ১০ বছর পাগল অবস্থায় রাস্তায় ঘুরে পাপের প্রায়শ্চিত্ত করে ১৭৬৭ খ্রিষ্টাব্দে মৃত্যুমুখে পতিত হন।

জগৎশেঠের শিরশ্ছেদ: অর্থলোভে যিনি ষড়যন্ত্রে যোগ দিয়েছিলেন তিনি হলেন জগৎশেঠ। তাঁর প্রকৃত নাম মাহাতাপ চাঁদ। টাইটেল জগৎশেঠ, যার অর্থ পৃথিবীর ব্যাংকার। সুদের কারবারে এত বেশি অর্থের মালিক হয়েছিলেন যে, যার কারণে উক্ত টাইটেল পেয়েছিল। নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রের ক্ষেত্রে তার ব্যাপক অর্থনৈতিক ভূমিকা ছিল। পলাশীর যুদ্ধের ছয় বছর পর ইংরেজদের কাছে তার লেখা এক ষড়যন্ত্র চিঠি মীর কাশিমের হস্তগত হয়। চিঠি প্রাপ্তির পর মীর কাশিম অত্যন্ত উত্তেজিত হয়ে পড়েন। তিনি তার সৈন্যদল নিয়ে জগৎশেঠ এবং তার পরিবারের সকলের শিরশ্ছেদ করেন।

মৃত্যুদণ্ডে দণ্ডিত হন মহারাজ কৃষ্ণচন্দ্র রায় নদীয়ার শাসনকর্তা ছিলের কৃষ্ণচন্দ্র রায়। তিনি উপলব্ধি করেছিলেন বাংলা, বিহার ও উড়িষ্যায় মুসলমানদের শাসনের দিন ফুরিয়ে এসেছে। তাই তিনি ইংরেজদের সাথে সখ্যতা গড়ে তোলেন এবং ষড়যন্ত্রে লিপ্ত হন। যুদ্ধের পর ইংরেজদের সঙ্গে সম্পর্ক থাকলেও মীর কাশিমের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। এই দ্বন্দ্বের রেশ ধরেই কৃষ্ণচন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দেন মীর কাশিম।

মীরজাফরের পরিণতি: পলাশীর যুদ্ধে দেশীয় ষড়যন্ত্রকারীদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ছিলেন মীরজাফর। পৃথিবীর ইতিহাসে জঘন্যতম বিশ্বাসঘাতকতার সাক্ষী হয়ে আছে বিশ্বাসঘাতক মীরজাফর। দু বারে তিনি ৪ বছর নবাব থাকলেও ইংরেজদের অবজ্ঞা এবং দেশবাসীর ঘৃণার পাত্র হিসেবেই বেঁচে ছিলেন। ১৭ জানুয়ারি ১৭৬৫ খ্রিষ্টাব্দে ৭৪ বছর বয়সে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে মীরজাফরের জাগতিক মৃত্যু ঘটলেও তিনি বেঁচে আছেন। মীরজাফরের প্রাসাদে ঢোকার প্রধান ফটকটি ইতিহাসে সরকারি দলিল দস্তাবেজে এবং টুরিষ্ট গাইড বইয়ে 'নেমক হারাম দেউর' বা 'বিশ্বাসঘাতকের গেট' নামে পরিচিতি পেয়েছে। মীরজাফর বেঁচে আছেন তবে একটি জঘন্য গালি হিসাবে।

ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন : ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা - অনন্যা প্রশ্ন

ভারতবর্ষে আগত ইউরোপীয় কোম্পানিসমূহপর্তুগিজদের আগমনওলন্দাজদের আগমনদিনেমারদের আগমন ও পতনইংরেজদের আগমনফরাসিদের আগমনভারতবর্ষে আধিপত্য বিস্তারে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকর্ণাটকের প্রথম যুদ্ধকর্ণাটকের দ্বিতীয় যুদ্ধকর্ণাটকের তৃতীয় যুদ্ধইংরেজদের সাফল্যের কারণডুপ্লের চরিত্র ও কৃতিত্ব বাংলায় নবাবি বংশ মুর্শিদ কুলী খান (১৭০৪-১৭২৭)নবাব সুজাউদ্দিন খান (১৭২৭-১৭৩৯ খ্রি.) নবাব সরফরাজ খান (১৭৩৯-১৭৪০ খ্রি.)নবাব আলীবর্দী খান (১৭৪০-১৭৫৬ খ্রি.) পলাশীর যুদ্ধপলাশীর যুদ্ধের কারণ (Causes of Battle of Palassey)পলাশী যুদ্ধের ঘটনাবলিপলাশীর যুদ্ধের প্রকৃতিপলাশীর যুদ্ধের ফলাফল (The results of Battle of Palassey)পলাশী যুদ্ধের গুরুত্ব (The significance of Battle of Palassey)নবাবের পরাজয়ের কারণ (Causes of defeat of Nawab)পলাশীর যুদ্ধের ষড়যন্ত্রকারীদের শেষ পরিণতিবক্সারের যুদ্ধ-১৭৬৪ Battle of Buxer-1764বক্সারের যুদ্ধের কারণ (Causes of Battle of Buxer)বক্সারের যুদ্ধের ঘটনাবলিমীর কাশিমের ব্যর্থতার কারণবক্সারের যুদ্ধের গুরুত্ব (Importance of the Battle of Buxer)ইংরেজ কোম্পানির দেওয়ানি লাভ-১৭৬৫ The English Company Gets Dewani-1765দেওয়ানি লাভের গুরুত্বইংরেজ কোম্পানির দ্বৈতশাসন The Dual Government of the English Company'লর্ড ক্লাইভের চরিত্র ও কৃতিত্ব The Character and Achievement of Lord Cliveসারসংক্ষেপপর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা ভারতের কোন বন্দরে উপস্থিত হন?কত সালে ভাস্কো-দা-গামা ভারতীয় উপমহাদেশে আগমন করেন?কত সালে পর্তুগিজ নাবিক বার্থেলোমিউ উত্তমশা অন্তরীপ আবিষ্কার করেন?১৭৫৬ সালের ১০ই এপ্রিল কত বছর বয়সে সিরাজউদ্দৌলা সিংহাসনে আরোহণ করেন?কত সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়?কত সালে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়?ইউরোপীয়দের মধ্যে কারা সর্বপ্রথম ভারতবর্ষে আগমন করে?ভারতবর্ষে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতবর্ষের পূর্বনাম কী?'ক্রুসেড' শব্দের অর্থ কী?ইংরেজ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি কবে বাংলায় দেওয়ানি লাভ করে?নবাব মীর কাশিম রাজধানী ঢাকা থেকে কোথায় স্থানান্তর করেন?ফরাসিরা সর্বপ্রথম কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করেন?ইংরেজরা সর্বপ্রথম কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করেন?ডেনিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি কখন গঠন করা হয়?জর্ব চার্নক ১৬৯০ সালে কোন তিনটি গ্রামের জমিদারিস্বত্ব কিনে নেন?১৭৫৮ সালে ডুপ্লের পরিবর্তে কে পন্ডিচেরির শাসনকর্তা নিযুক্ত হন?১৭৪৮ সালে কোন সন্ধির মাধ্যমে কর্ণাটকের প্রথম যুদ্ধের সমাপ্তি ঘটে?ইউরোপে সপ্ত বছরব্যাপী যুদ্ধের সময়কাল উল্লেখ কর।কোন সন্ধির মাধ্যমে কর্ণাটকের তৃতীয় যুদ্ধের পরিসমাপ্তি ঘটে?বাংলার নবাব বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভূমি রাজস্ব ক্ষেত্রে 'মালজামিনী প্রথা' কে প্রবর্তন করেন?কোন যুদ্ধে দাউদ খান কররানিকে পরাজিত করে সম্রাট আকবর বাংলা জয় করেন?বাংলার প্রথম সুবাদার কে ছিলেন?আলীবর্দী খানের প্রকৃত নাম কী?পলাশি কোন নদীর তীরে অবস্থিত?পলাশির যুদ্ধ কত সালে সংঘটিত হয়?নারায়ণ দাস কে ছিলেন?'অন্ধকূপ হত্যা' কাহিনির প্রচারক বা রূপকার কে ছিলেন?নবাব সিরাজউদ্দৌলা ও ইংরেজদের মধ্যে আলী নগরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়?পলাশির প্রান্তে নবাব সিরাজউদ্দৌলার কোন বিশ্বস্ত সেনাপতির মৃত্য হয়?বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?কোন ঘটনাকে কেন্দ্র করে বক্সারের যুদ্ধযুদ্ধ সংঘটিত হয়?কোন দেশের অধিবাসীদের ডাচ বলা হয়?ডেনমার্কের অধিবাসীদের কী বলা হয়?ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় অবস্থিত?দ্বৈতশাসনের প্রবর্তক কে ছিলেন?দ্বৈতশাসন ব্যবস্থার অবসান ঘটান কে?বাংলার ইতিহাসে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল কত সালে (বাংলা ও ইংরেজি সাল)?বাংলা থেকে কোন জগদ্বিখ্যাত কাপড় ইউরোপে রপ্তানি করা হতো?মুর্শিদকুলি খান কত সালে বাংলার সুবাদারি লাভ করেন?কলম্বাস ভারতে আসার প্রচেষ্টা চালিয়ে কোন মহাদেশে পৌঁছান?নবাব সিরাজউদ্দৌলাকে কে হত্যা করে?ইংরেজ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি বলতে কী বোঝ?দ্বৈতশাসন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।দেওয়ানি লাভ বলতে কী বোঝায়?ইংরেজদের দেওয়ানি লাভের গুরুত্ব ব্যাখ্যা কর।ছিয়াত্তরের মন্বন্তর বলতে কী বোঝায়?ছিয়াত্তরের মন্বন্তরের কারণ সংক্ষেপে ব্যাখ্যা কর।অন্ধকূপ হত্যা সম্পর্কে লেখ।মীর জাফরের পরিচয় দাও।আল বুকার্ক-এর 'নীলজল নীতি' ব্যাখ্যা কর।বক্সারের যুদ্ধের প্রত্যক্ষ কারণ বর্ণনা কর।কলকাতা নগরীর গোড়াপত্তন হয় কীভাবে? ব্যাখ্যা কর।আমিলদারী ও নাজাই প্রথা ব্যাখ্যা কর।ভারতবর্ষে ইউরোপীয়দের আগমনের কারণ কী কী?পর্তুগিজদের পরিচয় দাও।ভাস্কো-দা-গামা কে ছিলেন?ফোর্ট উইলিয়াম দুর্গ সম্পর্কে লেখ।আলবুকার্ক কে ছিলেন? বা আলবুকার্কের নীতিগুলো কী ছিল?

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ