- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন : ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ফোর্ট উইলিয়াম দুর্গ সম্পর্কে লেখ।
ইংরেজরা ভারতবর্ষে বণিকের মানদণ্ড শাসকের রাজদণ্ডে পরিণত করতে বিভিন্ন ধরনের কুঠি, দুর্গ নির্মাণ করে। এসকল কুঠি ও দুর্গের মধ্যে অন্যতম হলো "ফোর্ট উইলিয়াম দুর্গ"। এটি কলকাতায় ইংরেজদের সামরিক শক্তিই সবচেয়ে বড় স্থাপনা। ইংরেজ কোম্পানির নিরাপত্তা বিধানের জন্য এ দুর্গটি নির্মাণ করা হয়। অদ্যাবধি পূর্ব ভারতে ভারতীয় সৈন্যবাহিনী দুর্গ হিসেবে এটি ব্যবহৃত হচ্ছে।
জব চার্নকের নেতৃত্বে সুতানটি, কালিকট ও গোবিন্দপুর এই তিনটি গ্রাম নিয়ে কলিকাতা নগর প্রতিষ্ঠার পর ইংরেজ কোম্পানি সুরক্ষার জন্য কলকাতায় ১৭০০ সালে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ শুরু করেন। এরপর বিভিন্ন সময় দুর্গের সংস্কার কাজ চলে। তৎকালীন ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নামানুসারে দুর্গের নামকরণ করা হয় ফোর্ট উইলিয়াম দুর্গ।
ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন : ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা - অনন্যা প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

