- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন : ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
আলবুকার্ক কে ছিলেন? বা আলবুকার্কের নীতিগুলো কী ছিল?
ভারতে পর্তুগিজদের বাণিজ্যিক আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে যার অবদান সবচেয়ে বেশি তিনি হলে আলবুকার্ক। পুরো নাম আলফানসো আলবুকার্ক। তিনি পর্তুগিজ শক্তিকে উপমহাদেশে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেন। এজন্য তাকে ভারতে পর্তুগিজ আধিপত্যের প্রতিষ্ঠাতা বলা হয়। প্রথম গভর্নর ফ্রান্সিসকো-ডি-আলমিডার পর ১৫০৯ সালে আলবুকার্ক ভারতীয় উপমহাদেশে পর্তুগিজদের দ্বিতীয় গভর্নর নিযুক্ত হন। তার সুযোগ্য নেতৃত্বের ফলেই পর্তুগিজগণ ভারতীয় উপমহাদেশে খুবই শক্তিশালী হয়ে ওঠে। উপমহাদেশে পর্তুগিজ সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে তিনি চারটি নীতি গ্রহণ করেন। যথা: (১) গুরুত্বপূর্ণ কিছু বাণিজ্য বন্দর দখল করে কুঠি নির্মাণ নীতি। (২) ভারতীয় রমণী বিবাহ করার নীতি (৩) দুর্গ নির্মাণ নীতি এবং (৪) স্থানীয় রাজাদের প্রতি আনুগত্য নীতি। আলবুকার্ক ১৫১৫ সালে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর সাথে সাথে ভারতে পর্তুগিজ শক্তির আধিপত্য হ্রাস পেতে থাকে। আলবুকার্ক প্রকৃতপক্ষে পর্তুগিজ প্রতিনিধিদের মধ্যে এক মহান ও সুযোগ্য শাসক ছিলেন।
ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন : ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা - অনন্যা প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

