• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত
উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ফাতেমীয়দের ক্রমাবনতি ও পতন

মিশরে ফাতেমীয়গণ ৯০৯ হতে ১১৭১ খ্রিষ্টাব্দ পর্যন্ত দীর্ঘ প্রায় তিনশত বছর রাজত্ব করেন। ঐতিহাসিক ইবনে খালদুনের মতামত অনুযায়ী ১০০ বছরের অধিক কাল ফাতেমীয়গণ মহাপ্রতাপের সঙ্গে শাসনকার্য পরিচালনা করেন। খলিফা আল-হাকিমের মৃত্যুর সঙ্গে সঙ্গে ফাতেমীয় খিলাফত পতনের দিকে ধাবিত হয়। আর্মেনীয় অধিবাসী উজির বদর আল-জামাল ও । তার বংশধর উজিরগণ ফাতেমীয় খিলাফতে উজিরের দায়িত্ব পালন করে ফাতেমীয় বংশকে ১০৭০ হতে ১১৩০ খ্রিষ্টাব্দ পর্যন্ত পতন রোধে সহায়তা করেন। কারণ খলিফাগণ অত্যন্ত দুর্বল ছিলেন।

খলিফাদের অযোগ্যতা: আল-হাকিমের পর আল-জাহিরসহ অন্যান্য ফাতেমী খলিফাগণ আরামপ্রিয় ও অযোগ্য শাসক ছিলেন। তাদের অযোগ্যতার সুযোগে উজির-মন্ত্রিগণ যড়যন্ত্র করেন, ফলে ফাতেমীয়দের পতন ঘটে।

সৈন্যবাহিনীর ষড়যন্ত্র: সামরিক বাহিনী দুনীর্তিপরায়ণ ও বিশৃঙ্খল হয়ে পড়ে। তাদের ক্ষমতা হ্রাস পায়।

বিভিন্ন বিদ্রোহ: তুর্কি, বার্বার ও নিগ্রোদের প্রকাশ্য শত্রুতা ও চক্রান্ত, দুর্ভিক্ষ প্রভৃতি কারণে ফাতেমীয়দের পতন ঘটে।

গাজী সালাউদ্দিনের আক্রমণ: ফাতেমী বংশের দুর্বলতার সুযোগে খলিফা আল-আদীদ-এর সময় গাজী সালাউদ্দিন কায়রো আক্রমণ করে তাকে সিংহাসনচ্যুত করে ফাতেমীয় বংশের ধ্বংসস্তূপের উপর ১১৭১ খ্রিষ্টাব্দে আইয়ুবী শাসন প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে ফাতেমীয় খিলাফতের পতন ঘটে।

উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত - অন্যান্য প্রশ্ন

ফাতেমীদের পরিচয়ফাতেমীয় আন্দোলনফাতেমীয় খিলাফত প্রতিষ্ঠা- ৯০৯ খ্রি.খলিফা আল-মুইজ (৯৫২-৯৭৫ খ্রি.)খলিফা আল-আজিজ (৯৭৫-৯৯৬ খ্রি.)খলিফা আল-হাকিম (৯৯৬-১০২১ খ্রি.)ফাতেমীয় বংশের শেষ খলিফাগণফাতেমীয়দের ক্রমাবনতি ও পতনফাতেমীয়গণ কর্তৃক মিশর ও উত্তর আফ্রিকার সভ্যতা ও সংস্কৃতির বিকাশউত্তর আফ্রিকা ও মিশরে কে ফাতেমি খিলাফত প্রতিষ্ঠা করেন?মিশর বিজয়ী সেনাপতির নাম কী?জওহর কে ছিলেন?'দাঈ' অর্থ কী?কত খ্রিষ্টাব্দে ফাতেমি খিলাফত প্রতিষ্ঠিত হয়?উত্তর আফ্রিকায় কোন বংশের শাসনকে উৎখাত করে ফাতেমি খিলাফত প্রতিষ্ঠিত হয়?ফাতেমি খিলাফতের প্রতিষ্ঠাতা কে?ওবায়দুল্লাহ আল মাহদী কত খ্রিষ্টাব্দে ক্ষমতারোহণ করেন?ফাতেমি খিলাফত কোথায় প্রতিষ্ঠিত হয়?ফাতেমি বংশের প্রথম শাসক কে ছিলেন?ফাতেমি ইতিহাসে আস শিয়ী (সর্বোত্তম শিয়া) ও মুয়াল্লিম (উপদেষ্টা) হিসেবে পরিচিত ছিলেন কে?ফাতেমি কারা?উত্তর আফ্রিকার আগলাবী শাসকের নাম কী ছিল?মিশরে ফাতেমি খিলাফত প্রতিষ্ঠা করেন কে?আল আজহার মসজিদ কে প্রতিষ্ঠা করেন?'আল আজহার' মসজিদটি কত খ্রিষ্টাব্দে নির্মিত হয়?'আল কাহিরা' অর্থ কী?বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের নাম কী?আল মুইজ কত বছর রাজত্ব করেন?দারুল হিকমা প্রতিষ্ঠা করেন কে?ফাতেমি খিলাফতের সর্বশেষ খলিফা কে ছিলেন?ফাতেমি কারা? ব্যাখ্যা কর।'দাবুল হিকমা' কী? ব্যাখ্যা কর।'আল কাহিরা' বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।উত্তর আফ্রিকায় প্রতিষ্ঠিত খিলাফতকে ফাতেমি খিলাফত বলার কারণ ব্যাখ্যা কর।ফাতেমি খিলাফতের পতন ঘটেছিল কেন?

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ