- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
৪০তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১৯
- বিসিএস ২০১৯
- বাংলা
Back
'কিন্তু মানুষ্য কখনো পাষাণ হয় না'- উক্তিটি কোন উপন্যাসের?
ক
রবীন্দ্রনাথের 'চোখের বালি'
খ
শরৎচন্দ্রের 'পথের দাবী'
গ
শওকত ওসমানের 'ক্রীতদাসের হাসি'
ঘ
বঙ্কিমচন্দ্রের 'রাজসিংহ'
উত্তর : ঘ.
বঙ্কিমচন্দ্রের 'রাজসিংহ'
উক্তিটির সঠিক রূপ 'কিন্তু মনুষ্য কখন পাষাণও হয় না।' বাংলা কথাসাহিত্যের উপন্যাস শাখায় প্রাচ্য ও পাশ্চাত্য ভাবাদর্শের সেতুবন্ধন করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার রচিত 'রাজসিংহ' উপন্যাসের সপ্তম খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদ: নয়নবহ্নিও বুঝি জ্বলিয়াছিল-এর শেষ বাক্য এটি। রাজসিংহ (১৮৮২) ও আনন্দমঠ (১৮৮২) উপন্যাসের কাহিনিতে তিনি হিন্দুর বাহুবল ও বীরত্বের কথা রূপায়ণ করেছেন।
সম্পর্কিত প্রশ্ন সমূহ
'সর্বাঙ্গীণ' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয়-
ক.
সর্বঙ্গ + ঈন
খ.
সর্ব + অঙ্গীন
গ.
সর্বাঙ্গীন
ঘ.
সর্বাঙ্গ + ঈন্
অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয়-
ক.
বেতসবৃত্তি
খ.
পতঙ্গবৃত্তি
গ.
জলৌকাবৃত্তি
ঘ.
কুম্ভিলকবৃত্তি

