• হোম
  • চাকরি পরীক্ষার প্রস্তুতি

৩৩তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১২

  • বিসিএস ২০১২
  • বাংলাদেশ
Back

পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি মাত্রায় আক্রান্ত হয় কোন দূষণ প্রক্রিয়ায়?

পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি মাত্রায় আক্রান্ত হয় বায়ু দূষণে। পরিবেশ দূষণে শব্দ, পানি, তেজস্ক্রিনাতা ইত্যাদির ভূমিকা থাকলেও বায়ু দূষণের ভূমিকাই মুখ্য। বায়ু দূষণের পিছনে প্রধানত দুটি কারণ রয়েছে। প্রথমত, কলকারখানার ধোঁয়া এবং দ্বিতীয়ত, যানবাহনের ধোঁয়া। ক্রমবর্ধমান নগরায়ন, অধিক হারে যানবাহন বৃদ্ধি বায়ু দূষণে ব্যাপক ভূমিকা রাখছে। বায়ু দূষণের প্রভাব শুধু এক দেশে পড়ে না, বিশ্বব্যাপী এর নেতিবাচক প্রভাব পড়ে। বায়ু দূষণের ফলে আমাদের স্বাস্থ্য স্বল্প ও দীর্ঘমেয়াদি দুভাবে আক্রান্ত হতে পারে। কেউ বায়ু দূষণ থেকে মুক্ত নয়, তবে শিশু ও বৃদ্ধরা বেশি ক্ষতির শিকার। পরিবেশ দূষণ সমস্যা নিয়ে আজ সব দেশই চিন্তিত। সভ্যতার অস্তিত্বই আজ এক সংকটের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে যে কোনো মূল্যে পরিবেশ দূষণ রোধ করার প্রয়োজনীয়তা অনস্বীকার্য।

শেয়ার :