• হোম
  • চাকরি পরীক্ষার প্রস্তুতি

৩৩তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১২

  • বিসিএস ২০১২
  • বাংলাদেশ
Back

বাংলাদেশের প্রাথমিক শিক্ষা কত ধরনের এবং কি কি?

দেশে বর্তমানে ১১ ধরনের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা রয়েছে। এগুলো হচ্ছে- ১. সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২. রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩. নন-রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪. কমিউনিটি বিদ্যালয়, ৫. প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট স্কুল (পরীক্ষণ বিদ্যালয়), ৬. উচ্চ বিদ্যালয় সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়, ৭. কিন্ডারগার্টেন, ৮. এনজিও পরিচালিত (আনন্দ) স্কুল, ৯. স্যাটেলাইট স্কুল ১০. স্বাধীন এবতেদায়ী মাদ্রাসা, ১১. উচ্চ মাদ্রাসা সংযুক্ত এবতেদায়ী মাদ্রাসা।

জাতীয় শিক্ষানীতি ২০১০ এসব কটি ধারার মধ্যে একটি মৌলিক ঐক্য নিয়ে এসে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে কিছু বিষয়কে বাধ্যতামূলক করার সুপারিশ করেছে। এসব বিষয় হলো-বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ স্টাডিজ, তথ্য প্রযুক্তি ও বৃত্তিমূলক শিক্ষা। অবশ্য প্রত্যেক ধারার আবশ্যিক ও ঐচ্ছিক বিষয় পড়ানো যাবে। তৃতীয় শ্রেণী থেকে বাধ্যতামূলকভাবে ইংরেজি পড়াতে হবে। তবে প্রতিষ্ঠান চাইলে তা প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে পড়ানো যাবে।

শেয়ার :