• হোম
  • চাকরি পরীক্ষার প্রস্তুতি

৩৩তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১২

  • বিসিএস ২০১২
  • বাংলাদেশ
Back

সংবিধান কি?

সাধারণত সংবিধান বলতে আমরা এমন কিছু নিয়ম-নীতি, বিধি-বিধান বা অনুশাসনকে বুঝি যা রাষ্ট্র পরিচালনার মূলসূত্র হিসেবে বিবেচিত হয়ে থাকে। অর্থাৎ রাজনৈতিক ব্যবস্থা এসব নিয়ম-কানুনকে অনুসরণ করেই তার কার্য পরিচালনা করে থাকে।
লেখক ও গবেষকদের মতে সংবিধান

এরিস্টটল, কে সি হুইয়ার, হারমান এইচ ফাইনার, লেসলি লিপসন, লর্ড ব্রাইস, সি এফ স্ট্রং, স্টিফেন লিকক, বিলিংব্রোক, উলসি, ডাইসি প্রমুখ সংবিধান বিশেষজ্ঞ এবং গবেষকগণ সংবিধানের সংজ্ঞা দেয়ার প্রয়াস পেয়েছেন। এদের মধ্যে এরিস্টটল, ডাইসি, কে সি হুইয়ার এবং লেসলি লিপসনের সংজ্ঞা সর্বাধিক গ্রহণযোগ্য।

রাষ্ট্রবিজ্ঞানের জনক গ্রীক দার্শনিক এরিস্টটল সংবিধানের সংজ্ঞা দিয়েছেন এভাবে, 'A Constitution is the way of life the state has chosen for itself."
আধুনিক মার্কিন সংবিধান বিশারদ ডাইসির মতে, 'সকল প্রকার নিয়ম-কানুন যা রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অনুশীলন বা ক্ষমতার বণ্টনকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করে তাকে সংবিধান বলে।'

কে সি হুইয়ার তার The English Constitution' গ্রন্থে সংবিধানের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, সংবিধান হলো সেসব নিয়মের সমষ্টি যা কি উদ্দেশ্য এবং কোন বিভাগের সরকার কর্তৃক পরিচালিত হবে তা নির্দেশ করে।'

তবে সংবিধানের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন লেসলি লিপসন। মার্কিন এই সংবিধান বিশেষজ্ঞ তার 'Democratic Civilization' গ্রন্থে সংবিধানের সংজ্ঞা দিয়েছেন এভাবে, "সংবিধান হচ্ছে রাষ্ট্রের প্রশাসনগত নিয়ম-প্রণালী ও তার সঙ্গে নাগরিকদের সম্পর্ক সংবলিত একটি রাজনৈতিক প্রকল্প। বলা বাহুল্য, এই প্রকল্পের মূল কাঠামো হলো লিখিত সংবিধান।'

সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে, সংবিধান হলো কতিপয় নিয়ম-কানুন যা সরকার গঠন, দেশ পরিচালনা, সরকার ও জনগণের অবস্থান নির্ণয় এবং সর্বোপরি পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে মূলসূত্র হিসেবে বিবেচিত হয়ে থাকে।

শেয়ার :