• হোম
  • চাকরি পরীক্ষার প্রস্তুতি

৩৩তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১২

  • বিসিএস ২০১২
  • বাংলাদেশ
Back

নিসর্গ কর্মসূচি কি?

নিসর্গ কর্মসূচি হচ্ছে দেশের বিপন্ন বনাঞ্চল ও জীববৈচিত্র্য রক্ষার উদ্দেশ্যে বন বিভাগের একটি কর্মসূচি। বাংলাদেশের বিপন্ন বনাঞ্চল ও বন্যপ্রাণী রক্ষায় সরকার এ পর্যন্ত বহু পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশে প্রথম জাতীয় বননীতি গৃহীত হয় ১৯৭২ সালে। ১৯৮১ সাল থেকে সামাজিক বনায়নের কাজ শুরু হয়। ১৯৭২ সাল থেকে জাতীয় বৃক্ষরোপণ অভিযান শুরু হয়। ১৯৯৪ সালে জাতীয় বৃক্ষমেলা প্রবর্তন করা হয়। এছাড়াও ১৯৯২ সালে বাংলাদেশে পরিবেশ নীতি ঘোষিত হয়।

শেয়ার :