- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
৩৩তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১২
- বিসিএস ২০১২
- বাংলাদেশ
বাংলাদেশ সংবিধানের মূল চার নীতি কি কি?
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের দ্বিতীয় ভাগের ৮ম অনুচ্ছেদ থেকে ২৫তম অনুচ্ছেদ পর্যন্ত রাষ্ট্র পরিচালনার মূলনীতি সম্পর্কে ব্যাখ্যা রয়েছে। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা- এ চারটি বিষয়কে রাষ্ট্রের মৌলস্তম্ভ বা মৌলিক আদর্শ হিসেবে উল্লেখ করা হয়। এতে আরো বলা হয় যে, অন্যান্য মৌলিক নীতিগুলো উপরোক্ত ৪টি আদর্শ থেকে উৎসারিত হবে। নিচে চারটি মৌলিক আদর্শ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দেয়া হলো:
১. জাতীয়তাবাদ: ভাষাগত এবং সংস্কৃতিগত একক সত্তাবিশিষ্ট যে বাঙালি জনগোষ্ঠী ঐক্যবদ্ধ সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করেছে, সেই জনগোষ্ঠীর ঐক্যবদ্ধতা বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। (অনুচ্ছেদ ৯)
২. সমাজতন্ত্র: মানুষের ওপর মানুষের শোষণ থেকে মুক্ত ন্যায়ানুগ সমাজ নিশ্চিত করার উদ্দেশ্যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হলো রাষ্ট্রের লক্ষ্য। (অনুচ্ছেদ ১০)
৩. গণতন্ত্র: বাংলাদেশ হবে একটি প্রজাতন্ত্র। এর রাজনৈতিক ব্যবস্থা হবে গণতান্ত্রিক। প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা হবে। (অনুচ্ছেদ ১১)
৪. ধর্মনিরপেক্ষতা: ধর্মনিরপেক্ষতা অর্থ হলো সকল প্রকার সাম্প্রদায়িকতার অবসান, রাষ্ট্র কর্তৃক কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা না দেয়া, রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার না করা এবং ধর্মের ভিত্তিতে কোনো ব্যক্তির প্রতি বৈষম্যমূলক আচরণ বা নিপীড়নের অবসান। (অনুচ্ছেদ ১২)
সম্পর্কিত প্রশ্ন সমূহ

