- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
বিসিএস প্রস্তুতি (প্রিলিমিনারি ও লিখিত)
- বিসিএস ২০২৬
- বাংলাদেশ
বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা ও অবস্থান বর্ণনা করুন।
উত্তর: প্রায় ষোল কোটি মানুষের এই দেশ, বাংলাদেশ। দেশটির মোট আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। দক্ষিণ এশিয়ার উত্তর-পূর্বাংশে এ দেশটির অবস্থান। পৃথিবীর মানচিত্রে উত্তর অক্ষাংশের ২০০ ৩৪ থেকে ২৬০ ৩৮ এবং পূর্ব দ্রাঘিমাংশের ৮৮০ ০১ থেকে ৯২০ ৪১ মধ্যবর্তী স্থানে বাংলাদেশ অবস্থিত। বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম; পূর্বে ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম ও মিয়ানমার; পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণে বঙ্গোপসাগর। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য ৫১৩৮ কিমি। এর মধ্যে ভারত সংলগ্ন স্থল ও নৌ সীমান্ত এলাকার দৈর্ঘ্য ৪১৫৬ কিলোমিটার এবং মিয়ানমারের সঙ্গে রয়েছে ২৭১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত। অন্যদিকে মোট জলসীমার পরিমাণ ৭১১ কিলোমিটার। সেই সাথে বঙ্গোপসাগর তীরবর্তী দেশ হওয়ায় এ দেশের ভূখণ্ডগত সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল এবং অর্থনৈতিক সমুদ্রসীমা উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত। দেশটির উত্তর-পশ্চিম সীমান্ত থেকে দক্ষিণ-পূর্ব সীমান্ত পর্যন্ত অর্থাৎ দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত সর্বোচ্চ দূরত্ব ৭৬৫ কিমি। পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত সর্বোচ্চ দূরত্ব ৪৬৭ কিমি। আন্তর্জাতিক সময় নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশ গ্রিনিচ মান সময় থেকে ৬ ঘণ্টা এগিয়ে রয়েছে। কারণ বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অবস্থান পূর্বাঞ্চলীয় সময়াংশে।

