- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
বিসিএস প্রস্তুতি (প্রিলিমিনারি ও লিখিত)
- বিসিএস ২০২৬
- বাংলাদেশ
Back
বাংলাদেশের ভূপ্রকৃতিকে কয় ভাগে ভাগ করা হয়েছে ও কি কি?
উত্তর: বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ ব-দ্বীপ। পদ্মা, যমুনা ও মেঘনা নদী পশ্চিম, উত্তর ও উত্তরপূর্ব দিক থেকে দেশের অভ্যন্তরে প্রবেশ করে একযোগে এ সুবিশাল ব-দ্বীপের সৃষ্টি করেছে। সীমিত উচ্চভূমি ছাড়া সমগ্র দেশ এক বিস্তীর্ণ বৈচিত্র্যহীন সমভূমি। এ দেশের ভূখণ্ড উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ-পূর্ব দিকে ক্রমশ ঢালু। ভূমির বন্ধুরতার পার্থক্য ও গঠনের সময়ানুক্রমিক দিক থেকে বাংলাদেশের ভূপ্রকৃতিকে তিনটি প্রধান ভাগে ভাগ করা যায়। যথা: ১. টারশিয়ারি যুগের পাহাড়সমূহ: ২. প্লাইস্টোসিনকালের সোপানসমূহ বা চত্বরভূমি ও ৩. সাম্প্রতিককালের প্লাবন সমভূমি।

