- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন
ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ফিরে যান
শিক্ষাক্ষেত্রে বেগম রোকেয়ার অবদান ব্যাখ্যা কর।
শিক্ষা ক্ষেত্রে বিশেষত নারী শিক্ষায় বেগম রোকেয়ার অবদান বাংলা তথা মুসলিম জগতে এক অনবদ্য দৃষ্টান্ত স্থাপন করে। বিশ শতকের শুরুতে যখন ঘরে ঘরে শিক্ষার আলো জ্বলছে, বাঙালি মুসলমান মেয়েরা তখনো পর্দার অন্ধকার আড়ালে ছিল। তার রচিত 'অবরোধ বাসিনী', 'পদ্মরাগ', 'মতিচুর', 'সুলতানার স্বপ্ন' প্রভৃতি গ্রন্থে নারীর করুণ দৃশ্য ও তার প্রতি বৈষম্যমূলক আচরণের নমুনা সমাজকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন। স্বামীর নামে ভাগলপুরে তিনি একটি প্রাথমিক বালিকা বিদ্যালয় স্থাপন করেন। এছাড়াও কোলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা ও সভা-সমিতি গঠনের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে তিনি ব্যাপক অবদান রাখেন। মূলত নারীশিক্ষার অগ্রগতিতে বেগম রোকেয়া যে অবদান রাখেন তা তাকে ইতিহাসে নারী জাগরণের অগ্রদূত হিসাবে স্বীকৃতি দেয়।
ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে গঠিত বিপ্লবী সংগঠনের কর্মকান্ডের মধ্যে ছিল- i. চট্টগ্রাম বিপ্লবী বাহিনী গঠন ii. স্বাধীন চিটাগাং সরকার-এর ঘোষণা iii. চিটাগাং রিপাবলিকান আর্মি গঠন। নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
উদ্দীপকে ঐতিহাসিক কোন ঘটনাকে নির্দেশ করা হয়েছে?
ফকির সন্ন্যাসী বিদ্রোহ
নীল বিদ্রোহ
১৮৫৭ সালের স্বাধীনতা সংগ্রাম
১৯০৫ সালের বঙ্গভঙ্গ
কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি' সংগীতটি রচনা করেন?
১৮৫৭ সালের সংগ্রামের পর
বঙ্গভঙ্গের পর
বাংলা চুক্তির পর
লাহোর প্রস্তাবের পর
পলাশীর যুদ্ধের কত বছর পরে ভারতের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়?
পঁচিশ বছর পরে
পঞ্চাশ বছর পরে
দুইশ বছর পরে
একশ বছর পরে
সিপাহি বিদ্রোহের তাৎক্ষণিক ফলাফল ছিল- i. কোম্পানি শাসনের অবসান ii. মুঘল শাসনের অবসান iii. ইংল্যান্ডের রানীর ক্ষমতা গ্রহণ। নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
লর্ড ডালহৌসি স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করে নিচের যে রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন- i. সাতারা ii. ঝাঁসি iii. নাগপুর। নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
বঙ্গভঙ্গের সৃষ্ট নতুন প্রদেশের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ ছিল কারা?
মুসলমান
হিন্দু
বৌদ্ধ
খ্রিস্টান
বঙ্গভঙ্গের ফলে নিচের কোনটি ঘটেছিল?
প্রশাসনিক জটিলতা
আঞ্চলিক বৈষম্য
বুদ্ধিবৃত্তিক উন্নয়ন
সম্প্রদায়ভিত্তিক জাতীয়তাবোধ
শ্রমিক নেতা কিরণ কোন ব্যক্তির নীতি দ্বারা প্রভাবিত হয়েছেন?
ক্ষুদিরাম
মাস্টারদা সূর্যসেন
মহাত্মা গান্ধী
পুলিন বিহারী দাস
কোন নীতি অনুযায়ী দত্তক পুত্র সম্পত্তির উত্তরাধিকারী হতে পারত না?
স্বত্ববিলোপ
সতীত্ব লোপ
অধিক লোপ
কর্তব্য লোপ
কীভাবে দত্তক পুত্র নানা সাহেবের ভাতা বন্ধ করে দেওয়া হয়?
বয়স্ক ভাতা বন্ধ করে
স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করে
রাজনৈতিক চাপ সৃষ্টি করে
দুর্নীতির দায়ে
ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতায় এসে সর্বপ্রথম কোন কাজটি করেন?
কৃষি ধ্বংস করেছিল
রাজনৈতিক ক্ষমতা দখল করেছিল
অর্থনীতি ধ্বংস করেছিল
ভারতীয় শিল্প ধ্বংস করেছিল
ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম কীভাবে শেষ হয়েছিল?
বিদ্রোহের মধ্য দিয়ে
নির্যাতনের মধ্য দিয়ে
মীমাংসার মধ্য দিয়ে
যে চুক্তির মধ্য দিয়ে
সিপাহি বিদ্রোহের অন্যতম রাজনৈতিক কারণ কোনটি?
সিপাহি বিদ্রোহের অন্যতম রাজনৈতিক কারণ কোনটি?
অতিরিক্ত কর ধার্য
স্বত্ববিলোপ নীতি প্রয়োগ
ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংস
রাজনৈতিক প্রতিষ্ঠান নির্মাণে বাধা


