Uddoyon
  • হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • বিশ্বসভ্যতা
বিশ্বসভ্যতা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

ফিরে যান
মিশরীয় সভ্যতা

পটভূমি: আফ্রিকা মহাদেশের উত্তর-পূর্ব অংশে অবস্থিত দেশটির নাম ইজিপ্ট বা মিশর। খ্রিষ্টপূর্ব ৫০০০ থেকে ৩২০০ অব্দ পর্যন্ত নীল নদের অববাহিকায় একটি সমৃদ্ধ সভ্যতার উদ্ভব হয়, যা মিশরীয় সভ্যতা নামে পরিচিত। এ সময় থেকে মিশর প্রাচীন সভ্যতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদান রাখতে শুরু করে। ৩২০০ খ্রিষ্টপূর্বাব্দ থেকে প্রথম রাজবংশের শাসন আমল শুরু হয়। এ সময় থেকে মিশরের ঐতিহাসিক যুগের সূচনা হয়। একই সময়ে নারমার বা মেনেস হন একাধারে মিশরের প্রথম নরপতি ও পুরোহিত। তিনি প্রথম ফারাও-এর মর্যাদাও লাভ করেন। এরপর থেকে ফারাওদের অধীনে মিশর প্রাচীন বিশ্বসভ্যতার অগ্রগতিতে একের পর এক উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হয়।

মিশরীয় সভ্যতা

ভৌগোলিক অবস্থান: তিনটি মহাদেশ দ্বারা ঘিরে থাকা মিশরের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটি এশিয়া, আফ্রিকা ও ইউরোপ মহাদেশ দ্বারা পরিবেষ্টিত ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত। এর উত্তরে ভূমধ্যসাগর, পূর্বে লোহিত সাগর, পশ্চিমে সাহারা মরুভূমি, দক্ষিণে সুদান ও আফ্রিকার অন্যান্য দেশ। এর মোট আয়তন প্রায় চার লক্ষ বর্গমাইল।

সময়কাল: মিশরীয় সভ্যতা ২৫০০ বছরেরও বেশি সময়ব্যাপী স্থায়ী হয়েছিল। প্রাচীন মিশরের নিরবচ্ছিন্ন ও দীর্ঘ ইতিহাসের সূচনা হয় ৫০০০ খ্রিষ্টপূর্বাব্দে। বিশেষ করে নবোপলীয় যুগে। তবে মিশরীয় সভ্যতার গোড়াপত্তন হয় মেনেসের নেতৃত্বে, যা প্রায় তিন হাজার বছর ধরে স্বমহিমায় উজ্জ্বল ছিল। খ্রিষ্টপূর্ব দশম শতকে লিবিয়ার এক যোদ্ধা জাতি ফারাওদের সিংহাসন দখল করে নেয়। ৬৭০-৬৬২ খ্রিষ্টপূর্বাব্দে অ্যাসিরীয়রা মিশরে আধিপত্য বিস্তার করে। ৫২৫ খ্রিষ্টপূর্বাব্দে পারস্য মিশর দখল করে নিলে প্রাচীন মিশরের সভ্যতার সূর্য অস্তমিত হয়।

রাষ্ট্র ও সমাজ: প্রাক-রাজবংশীয় যুগে মিশর কতকগুলো ছোট নগর রাষ্ট্রে বিভক্ত ছিল। এগুলোকে 'নোম' বলা হতো। মিশরের প্রথম রাজা বা ফারাও (মেনেস বা নারমার) সমগ্র মিশরকে খ্রিষ্টপূর্ব ৩২০০ অব্দে ঐক্যবদ্ধ করে একটি রাজ্য গড়ে তোলেন, যার রাজধানী ছিল দক্ষিণ মিশরের মেক্ষিসে। তখন থেকে মিশরে ঐক্যবদ্ধ রাজ্য ও রাজবংশের উদ্ভব। মিশরীয় 'পের-ও' শব্দ থেকে ফারাও শব্দের জন্ম। ফারাওরা ছিল অত্যন্ত ক্ষমতাশালী। তারা নিজেদের সূর্য দেবতার বংশধর মনে করত। ফারাও পদটি ছিল বংশানুক্রমিক। অর্থাৎ ফারাওয়ের ছেলে হতো উত্তরাধিকারসূত্রে ফারাও।

পেশার ওপর ভিত্তি করে মিশরীয়দের কয়েকটি শ্রেণিতে ভাগ করা যায়। যেমন- রাজপরিবার, পুরোহিত, অভিজাত, লিপিকার, ব্যবসায়ী, শিল্পী এবং কৃষক ও ভূমিদাস শ্রেণি। মিশরের অর্থনীতি মূলত ছিল কৃষিনির্ভর। উৎপাদিত ফসলের মধ্যে উল্লেখযোগ্য ছিল গম, যব, তুলা, পেঁয়াজ, পিচফল ইত্যাদি। ব্যবসা-বাণিজ্যেও মিশর ছিল অগ্রগামী। মিশরে উৎপাদিত গম, লিনেন কাপড় ও মাটির পাত্র ক্রিট দ্বীপ, ফিনিশিয়া, ফিলিস্তিন ও সিরিয়ায় রপ্তানি হতো। বিভিন্ন দেশ থেকে মিশরীয়রা স্বর্ণ, রৌপ্য, হাতির দাঁত, কাঠ ইত্যাদি আমদানি করত।

নীল নদ: মিশরের নীল নদের উৎপত্তি আফ্রিকার লেক ভিক্টোরিয়া থেকে। সেখান থেকে নদটি নানা দেশ হয়ে মিশরের মধ্য দিয়ে ভূ-মধ্যসাগরে এসে পড়েছে। ইতিহাসের জনক হেরোডোটাস যথার্থই বলেছেন - "মিশর নীল নদের দান'। নীল নদ না থাকলে মিশর মরুভূমিতে পরিণত হতো। প্রাচীনকালে প্রতিবছর নীল নদে বন্যা হতো। বন্যার পর পানি সরে গেলে দুই তীরে পলিমাটি পড়ে জমি উর্বর হতো। জমে থাকা পলিমাটিতে জন্মাতো নানা ধরনের ফসল।

সভ্যতায় মিশরীয়দের অবদান প্রাচীন সভ্যতায় মিশরীয়দের অবদান অস্বীকার করার উপায় নেই। ধর্মীয় চিন্তা, শিল্প, ভাস্কর্য, লিখন পদ্ধতি, কাগজের আবিষ্কার, জ্ঞান-বিজ্ঞানচর্চা-সবকিছুই তাদের অবদানে সমৃদ্ধ। মিশরীয়দের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে, তাদের জীবন ধর্মীয় চিন্তা ও বিশ্বাস দ্বারা প্রভাবিত ছিল।

মিশরীয়দের ধর্মবিশ্বাস: সম্ভবত প্রাচীন মিশরীয়দের মতো অন্য কোনো জাতি জীবনের সকল ক্ষেত্রে এতটা ধর্মীয় নিয়ম-কানুন অনুশাসন দ্বারা প্রভাবিত ছিল না। সে কারণে মানবসভ্যতার অনেক ধ্যানধারণা, রীতি-নীতি, আচার-অনুষ্ঠানের জন্ম প্রাচীন মিশরে। তারা জড়বস্তুর পূজা করত, মূর্তিপূজা করত, আবার জীবজন্তুর পূজাও করত। বিভিন্ন সময়ে তাদের ধর্মবিশ্বাসের পরিবর্তন ঘটেছে। মিশরীয়দের ধারণা ছিল-সূর্যদেবতা 'রে' বা 'আমন রে' এবং প্রাকৃতিক শক্তি, শস্য ও নীল নদের দেবতা 'ওসিরিস' মিলিতভাবে সমগ্র পৃথিবী পরিচালিত করেন। তবে, তাদের জীবনে সূর্যদেবতা 'রে'-এর গুরুত্ব ছিল অনেক বেশি।

মিশরীয়রা মনে করত মৃত ব্যক্তি আবার একদিন বেঁচে উঠবে। সে কারণে দেহকে তাজা রাখার জন্য তারা মমি করে রাখত। এই চিন্তা থেকে মমিকে রক্ষার জন্য তারা পিরামিড তৈরি করেছিল। ফারাওরা স্রষ্টার প্রতিনিধি হিসেবে দেশ শাসন করত। তারা ছিল প্রধান পুরোহিত এবং অন্যান্য পুরোহিতকেও তারা নিয়োগ করত।

শিল্প: মিশরীয়দের চিত্রকলা বৈচিত্র্যপূর্ণ ও ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ। অন্যান্য দেশের মতো চিত্রশিল্পও গড়ে উঠেছিল ধর্মীয় বিশ্বাস থেকে। তারা সমাধি আর মন্দিরের দেয়াল সাজাতে গিয়ে চিত্রশিল্পের সূচনা করে। তাদের প্রিয় রং ছিল সাদা-কালো। সমাধি, পিরামিড, মন্দির, প্রাসাদ, প্রমোদ কানন, সাধারণ ঘর-বাড়ির দেয়ালে মিশরীয় চিত্রশিল্পীরা অসাধারণ ছবি এঁকেছেন। সেসব ছবির মধ্যে সমসাময়িক মিশরের রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক ও পারিবারিক জীবনের কাহিনি ফুটে উঠেছে।

কারুশিল্পেও প্রাচীন মিশরীয় শিল্পীরা অসাধারণ দক্ষতা অর্জন করেছিলেন। আসবাবপত্র, মৃৎপাত্র, সোনা, রুপা, মূল্যবান পাথরে খচিত তৈজসপত্র, অলঙ্কার, মমির মুখোশ, দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র, হাতির দাঁত ও ধাতুর দ্রব্যাদি মিশরীয় কারু শিল্পের দক্ষতার প্রমাণ বহন করে।

ভাস্কর্য: ভাস্কর্য শিল্পে মিশরীয়দের মতো প্রতিভার ছাপ আর কেউ রাখতে সক্ষম হয়নি। ব্যাপকতা, বৈচিত্র্য এবং ধর্মীয় ভাবধারায় প্রভাবিত বিশাল আকারের পাথরের মূর্তিগুলো ভাস্কর্য শিল্পে তাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে। প্রতিটি ভাস্কর্য ধর্মীয় ভাবধারা, আচার অনুষ্ঠান, মতাদর্শ দ্বারা প্রভাবিত ছিল। প্রতিটি শিল্পই ছিল আসলে ধর্মীয় শিল্পকলা। সর্বশ্রেষ্ঠ ভাস্কর্য হচ্ছে গিজার অতুলনীয় স্ফিংক্স। স্ফিংক্স হচ্ছে এমন একটি মূর্তি, যার দেহ সিংহের মতো, কিন্তু মুখ মানুষের মতো। মিশরের সবচেয়ে বড় পিরামিড হচ্ছে ফারাও খুফুর পিরামিড। মন্দিরগুলোতে মিশরীয় ভাস্কর্য স্থাপত্যের অপূর্ব নিদর্শন প্রতিফলিত হয়েছে।

লিখনপদ্ধতি ও কাগজ আবিষ্কার মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল লিপি বা অক্ষর আবিষ্কার। নগরসভ্যতা বিকাশের সঙ্গে সঙ্গে মিশরীয় লিখনপদ্ধতির উদ্ভব ঘটে। পাঁচ হাজার বছর পূর্বে তারা সর্বপ্রথম ২৪টি ব্যঞ্জনবর্ণের বর্ণমালা আবিষ্কার করে। প্রথম দিকে ছবি এঁকে তারা মনের ভাব প্রকাশ করত। এই লিখনপদ্ধতির নাম ছিল চিত্রলিপি। এই চিত্রলিপিকে বলা হয় 'হায়ারোগ্লিফিক' বা পবিত্র অক্ষর। মিশরীয়রা নলখাগড়া জাতীয় গাছের কাণ্ড থেকে কাগজ বানাতে শেখে। সেই কাগজের ওপর তারা লিখত। গ্রিকরা এই কাগজের নাম দেয় 'প্যাপিরাস'। এই শব্দ থেকে ইংরেজি পেপার শব্দের উৎপত্তি। এখানে উল্লেখ্য, নেপোলিয়ান বোনাপার্টের মিশর জয়ের সময় একটি পাথর আবিষ্কৃত হয় যা রসেটা স্টোন নামে পরিচিত। যাতে গ্রিক এবং' হায়ারোগ্লিফিক' ভাষায় অনেক লেখা ছিল, যা থেকে প্রাচীন মিশরের অনেক তথ্য জানা যায়।

বিজ্ঞান: মিশরীয় সভ্যতা ছিল কৃষিনির্ভর। সে কারণে নীল নদের প্লাবন, নাব্য, পানিপ্রবাহের মাপ জোয়ার-ভাটা ইত্যাদি ছাড়াও জমির মাপ তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এসবের সঙ্গে জ্যোতিষশাস্ত্র ও অঙ্কশাস্ত্রের ছিল গভীর যোগাযোগ। ফলে এ দুইটি বিদ্যা তারা আয়ত্ত করেছিল। তারা অঙ্কশাস্ত্রের দুইটি শাখা জ্যামিতি এবং পাটিগণিতেরও প্রচলন করে। মিশরীয় সভ্যতার মানুষ যোগ, বিয়োগ ও ভাগের ব্যবহার জানত। ৪২০০ খ্রিষ্টপূর্বাব্দ তারা প্রথম সৌর পঞ্জিকা আবিষ্কার করে। ৩৬৫ দিনে বছর এ হিসাবের আবিষ্কারকও তারা। প্রাচীন মিশরের অধিবাসীরা সময় নির্ধারণের জন্য সূর্যঘড়ি, ছায়াঘড়ি, পানিঘড়ি আবিষ্কার করে।

ধর্মের কারণে মিশরীয়রা বিজ্ঞানচর্চায় আগ্রহী ছিল। তারা পরলোকে বিশ্বাস করত এবং ফারাওরা পরবর্তী জন্মেও রাজা হবেন এই বিশ্বাস তাদের ছিল। তাই তারা ফারাওদের দেহ তাজা রাখার পদ্ধতি আবিষ্কার করে। এ কারণেই মমি তৈরি শুরু হয়। মিশরীয় বিজ্ঞানীরা রাসায়নিক প্রক্রিয়ায় মৃতদেহ পচন থেকে রক্ষা করতে সক্ষম হন।

চিকিৎসাশাস্ত্রেও প্রাচীন মিশরীয়রা বিশেষ অগ্রগতি লাভ করেছিল। তারা চোখ, দাঁত, পেটের রোগ নির্ণয় করতে জানত। অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা করার বিদ্যাও তাদের জানা ছিল। তারা হাড় জোড়া লাগানো, হৃৎপিণ্ডের গতি এবং নাড়ির স্পন্দন নির্ণয় করতে পারত।

মিশরীয়রা দর্শন ও সাহিত্যচর্চা করত। তাদের রচনায় দুঃখ-হতাশার কোনো প্রকাশ ছিল না। তারা আশাবাদী ছিল। তাদের লেখায় সব সময়ই আনন্দের প্রকাশ দেখা গেছে।

বিশ্বসভ্যতা - অন্যান্য প্রশ্ন
মেসোপটেমীয় সভ্যতা
সিন্ধু সভ্যতা
মিশরীয় সভ্যতা
চৈনিক সভ্যতা
গ্রিকসভ্যতা
রোমান সভ্যতা
মায়া সভ্যতা
ইনকা সভ্যতা
আজটেক সভ্যতা
মেসোপটেমিয়া শব্দের অর্থ কী?
মেসোপটেমিয়া কোন ভাষার শব্দ?
কোন নদীর মধ্যবর্তী অঞ্চলকে মেসোপটেমিয়া বলা হয়?
মেসোপটেমিয়া সভ্যতার শুরু কখন হয়েছিল?
মেসোপটেমিয়া অঞ্চলে বসতি গড়ে তোলায় নেতৃত্ব দেয় কারা?
প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতার মূল আবিষ্কার কী ছিল?
মেসোপটেমিয়ার মানুষ কোন ভাষা ব্যবহার করত?
সুমেরীয় লিখন পদ্ধতিকে কী বলা হয়?
ব্যাবিলনের শূন্য উদ্যান কোথায় নির্মিত হয়?
সুমেরীয়দের সূর্য দেবতার নাম কী?
সুমেরীয় ধর্মমন্দিরকে কী বলা হতো?
ভুলি কোন সভ্যতার সম্রাট?
জলঘড়ি ও চন্দ্রপঞ্জিকা কারা আবিষ্কার করে?
ব্যাবিলনের শূন্য উদ্যান কে নির্মাণ করেন?
ব্যাবিলনীয় সূর্যদেবতার নাম কী ছিল?
হাম্মুরাবির কতটি আইন পাথরে খোদাই ও নিখুঁতভাবে বিন্যাসকৃত করা হয়েছে?
সিন্ধু সভ্যতা কোন অববাহিকায় গড়ে উঠেছিল?
সিন্ধু সভ্যতার সংস্কৃতিকে অনেক সময় কী বলা হয়?
সিন্ধু সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
পাঞ্জাব থেকে আরব সাগর পর্যন্ত কোন সভ্যতা গড়ে উঠেছিল?
সিন্ধু সভ্যতার যুগে নগরের শাসনকর্তারা কোথায় বসবাস করতেন?
সিন্ধু সভ্যতায় পরিবার পদ্ধতি কী ছিল?
সিন্ধু সভ্যতায় সমাজ কয়টি শ্রেণিতে বিভক্ত ছিল?
সিন্ধু সভ্যতার যুগে কৃষকেরা কোথায় বাস করত?
সিন্ধুবাসীদের সবচেয়ে জনপ্রিয় পূজা ছিল কোনটি?
কোন সভ্যতায় মাতৃপূজা জনপ্রিয় ছিল?
সিন্ধু সভ্যতার ঘরবাড়ি কী দিয়ে তৈরি হয়েছিল?
সিন্ধু সভ্যতার রাস্তাগুলো কেমন ছিল?
সিন্ধু সভ্যতার যুগে পথের ধারে কী ছিল?
দ্রব্যের ওজন পরিমাপ পদ্ধতির উদ্ভাবক কারা?
সিন্ধু সভ্যতার কুমারেরা কিসের ব্যবহার জানত?
মহেঞ্জোদারের মিলনায়তন কত ফুট জায়গা জুড়ে ছিল?
মহেঞ্জোদারের সবচেয়ে আকর্ষণীয় ইমারত কী ছিল?
হরপ্পার সবচেয়ে আকর্ষণীয় ইমারত কী ছিল?
মিশর কোন মহাদেশে অবস্থিত?
প্রথম রাজবংশের শাসন আমল শুরু হয় কখন থেকে?
কখন থেকে মিশরে ঐতিহাসিক যুগের সূচনা হয়?
মিশরীয় সভ্যতার গোড়াপত্তন করেন কে?
মিশরের চারদিকে কয়টি মহাদেশ অবস্থিত?
মিশরের উত্তরে কী রয়েছে?
মিশরের আয়তন কত?
মিশরীয় সভ্যতা স্থায়ী হয়েছিল কয় বছর?
কখন থেকে প্রাচীন মিশরের সভ্যতার সূর্য অস্তমিত হয়?
মিশরের প্রথম রাজা কে ছিলেন?
মিশরীয় সভ্যতায় প্রথম ফারাও-এর মর্যাদা লাভ করেন কে?
কোন সভ্যতার রাজাকে ফারাও বলা হয়?
মিশরের অর্থনীতি কিসের ওপর নির্ভর করত?
নীল নদের উৎপত্তিস্থল কোথায়?
পৃথিবীর বেশিরভাগ মানবসভ্যতার অবস্থান কী কেন্দ্রিক?
মিশর নীল নদের দান। এটি কার কথা?
মিশর কিসের দান?
মিশরীয়দের জীবন কী দ্বারা প্রভাবিত ছিল?
সূর্যদেবতা 'রে' কোন সভ্যতার ধর্মীয় দেবতা?
ফারাওরা নিজেদের কোন দেবতার বংশধর মনে করত?
মিশরীয়দের কাছে নীল নদের দেবতা হিসেবে পরিচিত ছিল কে?
মিশরীয়রা মৃতদেহকে মমি তৈরি করে রাখত কেন?
মিশরীয়রা মমিকে রক্ষার জন্য কী তৈরি করত?
মিশরীয়রা পিরামিড তৈরি করত কেন?
মিশরীয়দের চিত্রশিল্পের উন্মেষ ঘটার কারণ কী?
মিশরীয়দের প্রিয় রং কী ছিল?
কীসে প্রাচীন মিশরীয়দের অসাধারণ দক্ষতা ছিল?
মিশরের সর্বশ্রেষ্ঠ ভাস্কর্যের নাম কী?
ফারাও কিসের মতো শক্তিশালী ছিলেন?
মিশরের সবচেয়ে বড় পিরামিড কোনটি?
মিশরীয়রা সর্বপ্রথম কয়টি ব্যঞ্জনবর্ণ আবিষ্কার করে?
সর্বপ্রথম ব্যঞ্জনবর্ণ বর্ণমালা আবিষ্কার করা কোন সভ্যতার অবদান?
মিশরীয়দের লিখন পদ্ধতির নাম কী?
হায়ারোগ্লিফিক শব্দের অর্থ কী?
চিত্রলিপিকে কী বলা হয়?
ছবির দ্বারা তৈরি অক্ষর দিয়ে লিখত কোন সভ্যতার লোকজন?
মিশরীয়রা কাগজ তৈরি করত কী দিয়ে?
মিশরীয়রা কোন জাতীয় গাছের কান্ড থেকে কাগজ বানাতে শেখে?
প্যাপিরাস শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে?
কোন শব্দ থেকে ইংরেজি পেপার শব্দের উৎপত্তি হয়েছে?
রসেটা স্টোন কী?
কোন সভ্যতায় প্রথম সৌরপঞ্জিকা আবিষ্কৃত হয়?
মিশরে সৌর পঞ্জিকা আবিষ্কার হয় কখন?
মিশরীয়রা কয়দিনে বছর আবিষ্কার করে?
চীনে প্রথম সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে?
কোন নদীকে চীনের দুঃখ বলা হয়?
চীনে কোন পাহাড়ি অঞ্চল খনিজ সম্পদ সমৃদ্ধ ছিল?
ভৌগোলিক দিক থেকে চীনের কত ভাগ পাহাড়, পর্বত ও মালভূমি?
চীনারা কত বার রাজধানী পরিবর্তনে বাধ্য হয়েছিল?
ট্রয় নগরী কোন সভ্যতার নিদর্শন?
গ্রিক সভ্যতার সঙ্গে কয়টি সভ্যতার সংস্কৃতির নাম জড়িত?
ক্রিট দ্বীপে কোন সভ্যতা গড়ে উঠেছিল?
কোন সভ্যতাকে 'ইজিয়ান সভ্যতা' বলা হয়?
স্পার্টা কেমন রাষ্ট্র ছিল?
ডোরিয় যোদ্ধারা কখন স্পার্টা দখল করেছিল?
হেলট কারা?
প্রাচীন গ্রিসে প্রথম গণতন্ত্রের সূচনা হয় কোথায়?
হেলেনিক সংস্কৃতি কোন শহরকে কেন্দ্র করে গড়ে ওঠে?
প্রাচীন পৃথিবীতে কোথায় প্রথম গণতন্ত্রের সূচনা হয়?
পেরিক্লিসের শাসনামলকে কেন স্বর্ণযুগ বলা হয়?
গ্রিক সভ্যতার 'স্বর্ণযুগ' বলা হয় কার সময়কালকে?
পেরিক্লিস কত বছর রাজত্ব করেন?
এথেন্সে চূড়ান্ত গণতন্ত্র প্রতিষ্ঠা করেন কে?
এথেন্স ও স্পার্টার মধ্যে কয় বার যুদ্ধ সংঘটিত হয়?
এথেন্সের মিত্র রাষ্ট্র নিয়ে গঠিত জোটের নাম ছিল কী?
কোন সভ্যতা মনে করতেন শিক্ষিত ব্যক্তির হাতেই রাষ্ট্রের শাসনভার দেওয়া উচিত?
স্বাধীন গ্রিসবাসীর ছেলেরা কয় বছর বয়স থেকে পাঠশালায় আসা যাওয়া করত?
গ্রিসবাসীর ধনী ব্যক্তিদের ছেলেদের কত বছর পর্যন্ত লেখাপড়া করতে হতো?
গ্রিক সমাজে কাদের সন্তানের জন্য বিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ ছিল?
ইলিয়ড ও ওডিসি মহাকাব্য দুটি কে রচনা করেন?
হোমার কে?
গ্রিসের শ্রেষ্ঠ নাট্যকার কে?
'প্রমিথিউস বাউন্ড' নাটকের রচয়িতা কে?
'প্রমিথিউস বাউন্ড' কিসের নাম?
হেরোডোটাসের জন্মস্থান কোন দেশে?
গ্রিকদের কয়জন দেবদেবী ছিল?
গ্রিসে দেবতাদের রাজা ছিলেন কে?
পোসিডন কিসের দেবতা ছিলেন?
গ্রিকদের নিকট জ্ঞানের দেবতার নাম কী?
সক্রেটিস কীভাবে মৃত্যুবরণ করেন?
সক্রেটিসের শিষ্য ছিল কে?
এরিস্টটলের শিক্ষক কে ছিলেন?
পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন কারা?
অলিম্পিক খেলার সূচনা হয় কোথায়?
রোমান সভ্যতা কয় বছর স্থায়ী হয়েছিল?
রোম নগরী প্রতিষ্ঠিত হয় কখন?
রোমান সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে?
কয়টি পর্বতশ্রেণির ওপর রোম অবস্থিত?
রোম নগরীর প্রতিষ্ঠাতা কে?
রোমের রাজতন্ত্র যুগে কয় জন সম্রাট দেশ শাসন করেন?
রোমীয় প্রশাসনিক ব্যবস্থায় কয়টি প্রতিষ্ঠান বিশেষ ভূমিকা পালন করত?
রোমীয় সমাজে প্লিবিয়ানরা কোন শ্রেণিভুক্ত ছিল?
রোমের অর্থনীতি কাদের ওপর নির্ভরশীল ছিল?
রোমে কার নেতৃত্বে দাস বিদ্রোহ সংঘটিত হয়?
কোন সভ্যতায় ত্রয়ীশাসন প্রচলিত ছিল?
রোমের শেষ সম্রাট কে ছিলেন?
রোমান সাম্রাজ্যের পতন ঘটে কখন?
কলোসিয়াম নাট্যশালা কে নির্মাণ করেন?
রোমানদের স্থাপত্যের উল্লেখযোগ্য নিদর্শন কী ছিল?
কলোসিয়াম কী?
কলোসিয়াম নাট্যশালায় এক সঙ্গে কয় জন দর্শক বসতে পারে?
রোমানদের অন্যতম প্রধান দেবতার নাম কী?
আইন প্রণয়নের ক্ষেত্রে কাদের অবদান চিরস্মরণীয়?
সর্বপ্রথম রোমান আইন সংকলন করা হয় কিসে?
মায়া সভ্যতা কোথায় গড়ে ওঠেছিল?
মায়া সভ্যতার লোকেরা কতটি ছবি দিয়ে লিপির প্রচলন করে?
মায়া সভ্যতার লোকেরা কী দিয়ে কাগজ তৈরি করত?
মায়া সভ্যতার লোকেরা কী নামের বই বানাতো?
সম্প্রতি কোথায় মায়া সভ্যতার নিদর্শন পাওয়া গেছে?
পালে শহর কোন অঞ্চলে?
মায়া সভ্যতার তথ্য কোথায় লেখা হয়েছিল?
ইনকা সভ্যতার অবস্থান কোন দেশে?
ইনকা সভ্যতার প্রধান শহর কোনটি?
কত সালে ইনকা সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়?
কে ইনকা সভ্যতার নিদর্শন আবিষ্কার করেন?
মাচুপিচু শহরের নির্মাণ কাজ শেষ হয় কখন?
ইনকাদের প্রধান খাদ্য কী ছিল?
ইনকা সভ্যতার জাতীয় প্রাণী কয়টি ছিল?
ইনকা রাজ্যের সবচেয়ে বড় সূর্য মন্দির কোন শহরে ছিল?
ইনকাদের রাজ্যের সব শহরে কার মন্দির ছিল?
আজটেক সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
কারা মধ্য মেক্সিকোতে নতুন সভ্যতার বিকাশ ঘটায়?
টোলটেক জাতির রাজধানী কোথায় ছিল?
মানবসভ্যতা শুরু হয় কীভাবে?
পাথর যুগের সময়কে কতটি পর্যায়ে ভাগ করা হয়?
মেসোপটেমিয়া শব্দের উৎপত্তি ঘটে কীভাবে?
অর্ধ-চন্দ্রাকার উর্বর ভূমি সম্পর্কে লেখ।
ফার্টাইল ক্রিসেন্টের বিস্তৃতি লিখ।
মেসোপটেমিয়া অঞ্চলে কোন কোন সভ্যতা গড়ে ওঠে?
মেসোপটেমিয়া অঞ্চলে কীভাবে কৃষিকাজ করা হতো?
বিজ্ঞানে মেসোপটেমিয়া সভ্যতার অবদান বর্ণনা কর।
ভাষার অগ্রগতিতে মেসোপটেমিয়া সভ্যতার অবদান লিখ।
মেসোপটেমিয়া সভ্যতার নগরগুলো কেমন ছিল?
আইনে মেসোপটেমিয়া সভ্যতা কীরূপ ভূমিকা পালন করে?
মেসোপটেমিয়া সভ্যতার ধর্মবিশ্বাস কেমন ছিল?
সিন্ধু সভ্যতা কোথায় গড়ে ওঠেছিল?
সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় কীভাবে?
'মরা মানুষের ঢিবি' বলতে কী বোঝায়? সংক্ষেপে লেখ।
সিন্ধু সভ্যতার সময়কাল লিখ।
নগর পরিকল্পনা বলতে কী বোঝায়? সংক্ষেপে লেখ।
সিন্ধু সভ্যতার অধিবাসীদের ধর্মবিশ্বাস কেমন ছিল?
সিন্ধু সভ্যতার সমাজব্যবস্থা কেমন ছিল?
সিন্ধুবাসীদের মধ্যে মাতৃপূজা খুব জনপ্রিয় ছিল কেন?
সিন্ধু সভ্যতার অর্থনৈতিক অবস্থা লিখ।
পরিমাপ পদ্ধতি আবিষ্কারে সিন্ধু সভ্যতার অধিবাসীরা কী অবদান রেখেছে?
সিন্ধু সভ্যতায় কী কী ভাষ্কর্য পাওয়া যায়?
মিশর কোন কোন মহাদেশের মিলনস্থলে অবস্থিত?
মিশরের সীমারেখা লিখ।
ফারাও কারা?
মিশরীয়দের জীবনে ধর্মীয় বিশ্বাসের প্রভাব কেমন ছিল?
পৃথিবীর মানুষের মধ্যে প্রথমবারের মতো ঈশ্বরের ধারণা জন্মে কীভাবে?
লিখন পদ্ধতি আবিষ্কারের ক্ষেত্রে মিশরীয়দের অবদান লিখ।
মিশরীয়দের লিখন পদ্ধতি আবিষ্কারের বর্ণনা দাও।
মিশরীয়রা পিরামিড তৈরি করেছিল কেন?
কারুশিল্পে মিশরীয় সভ্যতার ভূমিকা লিখ।
চিকিৎসাশাস্ত্রে মিশরীয়রা কীরূপ ভূমিকা রেখেছিলেন?
দর্শন ও সাহিত্যে মিশরীয়দের ভূমিকা কেমন ছিল?
কোথায় চৈনিক সভ্যতা গড়ে ওঠে?
চৈনিক সভ্যতার কৃষি ব্যবস্থা কেমন ছিল?
চৈনিক সভ্যতার পশুপালন ব্যবস্থা লিখ।
বিজ্ঞানে চৈনিক সভ্যতার অবদান কীরূপ ছিল?
গ্রিক সভ্যতা গড়ে ওঠার সময়কাল লিখ।
হেলেনিক সংস্কৃতি কাকে বলে? সংক্ষেপে লেখ।
হেলেনিস্টিক সংস্কৃতি কাকে বলে? সংক্ষেপে লেখ।
স্পার্টানদের জীবনের লক্ষ্য কী ছিল?
পেরিক্লিসের সময়কালকে গ্রিক সভ্যতার স্বর্ণযুগ বলা হয় কেন?
প্রাচীন গ্রিসের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল?
প্রাচীন গ্রিসের শিক্ষার উদ্দেশ্য কী ছিল?
সাহিত্যের ক্ষেত্রে গ্রিকদের অবদান লিখ।
প্রাচীন গ্রিকরা কোন কোন দেবদেবীর পূজা করত?
প্রাচীন গ্রিকরা কী কী খেলাধূলার আয়োজন করত?
জনগণের কল্যাণের জন্য এথেন্সের কোন মনীষী কী সংস্কার ও আইন পাস করেন?
রোমান সভ্যতার ভৌগোলিক অবস্থান লিখ।
রোম নগরীকে সাতটি পর্বতের নগরী বলার কারণ কী?
রোম নগরীর নামকরণ কীভাবে হয়েছিল?
রোমানরা কোন কোন দেব-দেবীর পূজা করত?
রোমান সভ্যতার জনগণ কয় ভাগে বিভক্ত ছিল?
ত্রয়ী শাসন কী? সংক্ষেপে লেখ।
কেন রোমান সাম্রাজ্যের পতন ঘটে?
মায়া সভ্যতা সম্পর্কে ধারণা দাও।
মায়া সভ্যতার লোকদের লিখন পদ্ধতি কেমন ছিল?
ইনকা সভ্যতার মাচুপিচু শহর কোথায়?
ইনকা সভ্যতা কীভাবে আবিষ্কৃত হয়?
কে কখন মাচুপিচু শহর নির্মাণ করেন?
মাচুপিচু শহর পরিত্যক্ত হয় কেন?
ইনকা সভ্যতার খাদ্য অভ্যাস কেমন ছিল?
ইনকা সভ্যতার পোশাক পরিচ্ছদ কেমন ছিল?
ইনকা সভ্যতার ধর্মীয় অবস্থা বর্ণনা কর।
আজটেক সভ্যতা সম্পর্কে ধারণা দাও।
বর্তমান মেক্সিকো সিটি কীভাবে গড়ে ওঠে?
আজটেক সভ্যতার অর্জন বর্ণনা কর।
মানবসভ্যতার শুরু হয় কীভাবে?
নবোপলীয় যুগ কী?
পুরোপলীয় যুগ কী?
পাথর যুগের প্রথম পর্যায়কে কী বলা হতো?
মেসোপটেমীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে?
মেসোপটেমিয়া অর্থ কী?
টাইগ্রিস ও ইউফ্রেটিস কী?
কোন অঞ্চলে সুমেরীয় সভ্যতার বিকাশ ঘটেছিল?
কোন সভ্যতায় নগররাষ্ট্রের প্রধানকে পাতেজি বলা হতো?
সুমেরীয়রা কখন মেসোপটেমিয়ায় বসতি গড়ে তোলে?
সুমেরীয়দের ধর্মমন্দিরকে কী বলা হতো?
'জিগুরাত' কী?
সুমেরীয়দের সূর্য দেবতার নাম কী?
এনলিল কে?
সুমেরীয়দের পানির দেবতা কে?
ইশতার ও নারগল কে?
কিউনিফর্ম কী?
সুমেরীয়রা কত খ্রিস্টপূর্বাব্দে লিখন পদ্ধতি আবিষ্কার করে?
'গিলগামেশ' কী?
সুমেরীয়দের বিখ্যাত মহাকাব্যের নাম কী?
কোন শব্দ থেকে 'ব্যাবিলন' শব্দের উৎপত্তি?
কে ব্যাবিলনের শূন্য উদ্যান তৈরি করেন?
কারা মেসোপটেমিয়ায় প্রথম সভ্যতা গড়ে তোলে?
উপমহাদেশের প্রাচীনতম সভ্যতার নাম কী?
সিন্ধু সভ্যতা কোন নদের অববাহিকায় গড়ে উঠেছিল?
মহেঞ্জোদারো ও হরপ্পাতে কোন সভ্যতার নিদর্শন সবচেয়ে বেশি আবিষ্কৃত হয়েছে?
মহেঞ্জোদারো কথাটির অর্থ কী?
মহেঞ্জোদারোতে এক বিরাট কী আবিষ্কৃত হয়েছে?
সিন্ধু সভ্যতার নগরের শাসনকর্তারা কোথায় বাস করতেন?
সিন্ধু সভ্যতার বৃহৎ মিলনায়তনটি কতটুকু জায়গা জুড়ে তৈরি করা হয়?
সিন্ধু সভ্যতার সমাজব্যবস্থা কীরূপ ছিল?
সিন্ধু সভ্যতায় কতটি ভাস্কর্য মূর্তি পাওয়া যায়?
সিন্ধু সভ্যতায় কতটি সিল আবিষ্কৃত হয়েছে?
নগর পরিকল্পনা কী?
কোন সভ্যতার অধিবাসীরা দ্রব্যের ওজন পরিমাপ করতে শিখেছিল?
কারা দ্রব্যের ওজন পরিমাপ পদ্ধতির উদ্ভাবক ছিল?
মিশর কয়টি মহাদেশ দ্বারা পরিবেষ্টিত?
কোন নদীর তীরে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল?
নীল নদের উৎপত্তি স্থান কোথায়?
কার নেতৃত্বে মিশরীয় সভ্যতার গোড়াপত্তন হয়?
মিশরের মোট আয়তন কত?
নোম কী?
হায়ারোগ্লিফিক কাকে বলে?
হায়ারোগ্লিফিক অর্থ কী?
রসেটা স্টোন কী?
'প্যাপিরাস' কী?
'স্ফিংকস' কী?
মমি বলতে কী বোঝ?
মিশরের অর্থনীতি মূলত কীসের ওপর নির্ভরশীল?
মিশরীয়দের সর্বশ্রেষ্ঠ ভাস্কর্য কী?
মিশরে প্রথম সাম্রাজ্যের উদ্ভব ঘটে কখন?
মিশরীয়রা কয়টি ব্যঞ্জনবর্ণের বর্ণমালা আবিষ্কার করেন?
মিশরীয়দের সর্বশ্রেষ্ঠ ভাস্কর্য কী?
কী ফারাওদের আভিজাত্য শক্তির প্রতীক ছিল?
মিশরের সবচেয়ে বড় পিরামিড কার?
মিশরের উদ্ভাবিত চিত্রলিপিকে কী বলা হয়?
প্রাচীন চীনা সভ্যতা কয়টি রাজবংশের অর্জন?
চীনের কয়টি অঞ্চল দিয়ে সভ্যতা গড়ে উঠেছিল?
কোন নদীকে চীনের দুঃখ বলা হয়?
কাদের মিলনে পৌরাণিক মানব পানকুর জন্ম হয়?
চীনা বিশ্বাসে পানকুর কত জন সহকারী ছিল?
চৈনিক অর্থনীতির মূল ভিত্তি কী ছিল?
শাং জনগোষ্ঠী কোথায় বাস করত?
হেলেনিক সংস্কৃতি কী?
হেলেনিস্টিক সংস্কৃতি কী?
ইজিয়ান সভ্যতা কাকে বলে?
'সোলন' কে ছিলেন?
স্পার্টা কী?
ডেলিয়ান লীগ কী?
স্পার্টা সরকারের মূল উদ্দেশ্য কী ছিল?
হেলোট কাকে বলে?
হোমার কে?
'ইলিয়ড' মহাকাব্যের রচয়িতা কে?
'ইলিয়ড' ও 'ওডিসি' মহাকাব্যের রচয়িতা কে?
পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন কারা?
সক্রেটিসের শিক্ষার মূল উদ্দেশ্য কী?
প্রাচীন গ্রিসে শিক্ষার মূল উদ্দেশ্য কী ছিল?
গ্রিসের শ্রেষ্ঠ নাট্যকার কে ছিলেন?
মহাকবি হোমার কোন দেশের অধিবাসী ছিলেন?
গণতন্ত্রের সূচনা হয় কোথায়?
পার্থেনন কী?
এসকাইলাসকে কোন ধরনের নাটকের জনক বলা হয়?
কোথায় অলিম্পিক খেলা শুরু হয়?
কখন অলিম্পিক খেলা শুরু হয়?
সক্রেটিসের শিক্ষার মূল উদ্দেশ্য কী ছিল?
কার যুগে এথেন্স সর্বক্ষেত্রে উন্নতির চরম শিখরে আরোহণ করে?
কোন ধরনের নাটক রচনায় গ্রিকরা বিশেষ পারদর্শী ছিলেন?
বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক ছিলেন কে?
রোম নগরীর প্রতিষ্ঠাতা কে?
'টাইবার নদী' কোথায় অবস্থিত?
রোমান সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল কোন ক্ষেত্রে?
দাসরা কার নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে?
মার্ক এন্টনি কাকে বিয়ে করে তার শক্তি বৃদ্ধি করে?
রোমানদের অন্যতম প্রধান দেবতার নাম কী ছিল?
জাস্টিনিয়ান কে ছিলেন?
রোমান সভ্যতার চূড়ান্ত পতন হয় কত খ্রিস্টাব্দে?
রোমান সভ্যতা কত বছর স্থায়ী হয়েছিল?
মায়া সভ্যতা কোথায় অবস্থিত?
মায়ানরা কী দিয়ে কোডেক্স বই বানাতো?
সম্প্রতি কোথায় মায়া সভ্যতার নিদর্শন পাওয়া গেছে?
বেলিজে কত বছর আগের মায়া সভ্যতার নিদর্শন পাওয়া গেছে?
কারা মায়া সভ্যতার সোনার পাতে লেখা লুট করে?
মায়া সভ্যতার কেন্দ্র কোথায় ছিল?
ইনকা সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
লাতিন আমেরিকায় ইনকাদের শহরের নাম কী?
মাচুপিচু কোন সভ্যতার নিদর্শন?
কত সালে মাচুপিচুর নির্মাণ কাজ শেষ হয়?
কার শাসনামলে স্প্যানিয়ার্ড ডাকাতদল ইনকাদের শহর ধ্বংস করে?
ইনকাদের প্রধান খাদ্য কী ছিল?
ইনকা সভ্যতার পুরুষরা কোথায় বিশেষ গহনা পরত?
ইনকারা কোন দেবতার পূজা করত?
কারা আজটেক সভ্যতা আবিষ্কার করে?
আজটেকরা কোথায় প্রথম বসতি স্থাপন করে?
কোন জাতির লোকেরা মেক্সিকোতে আজটেক সভ্যতা গড়ে তোলে?
কারা ভাসমান বাগান তৈরি করেছিল?
আজটেকরা বর্তমান কোন খেলার মতো ওল্লামা খেলা চালু করে?
সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা ব্যাখ্যা কর।
সিন্ধু সভ্যতাকে নগরসভ্যতা বলা হয় কেন?
মিশরের ভৌগোলিক অবস্থান কেন গুরুত্বপূর্ণ?
'ফারাও' বলতে কী বোঝানো হয়েছে?
প্রাচীন মিশরের ইতিহাস জানার ক্ষেত্রে 'রসেটা স্টোনের' ভূমিকা লেখ।
মিশরীয়দের অর্থনীতি কৃষির ওপর নির্ভরশীল ছিল কেন? ব্যাখ্যা কর।
মিশরকে নীলনদের দান বলা হয় কেন?
মিশরীয়দের ধর্মীয় বিশ্বাসের বর্ণনা দাও।
বিশ্বসভ্যতায় মিশরীয়রা ভাস্কর্য শিল্পে কীরূপ ভূমিকা রেখেছিল?
মিশরীয়রা পিরামিড তৈরি করেছিল কেন?
হায়ারোগ্লিফিক বলতে কী বোঝায়?
মিশরীয়রা কেন বিজ্ঞানচর্চার আগ্রহী ছিল?
খেলাধুলার ক্ষেত্রে প্রাচীন গ্রিকদের অবদান কেমন ছিল?
কীভাবে নগররাষ্ট্রগুলোর মধ্যে সৌহার্দপূর্ণ মনোভাব গড়ে ওঠে?
অলিম্পিক ক্রীড়া কীভাবে বন্ধুত্বপূর্ণ মনোভাব গড়ে তোলায় সাহায্য করে?
রোমে প্রজাতন্ত্রের সূত্রপাত ঘটে কীভাবে?
ধর্মীয় ক্ষেত্রে রোমানদের অবদান বর্ণনা কর।
রোমান সভ্যতার আইন ব্যাখ্যা কর।
রোমানদের গুরুত্বপূর্ণ অবদানটি ব্যাখ্যা কর।
কীভাবে মায়া জনবসতি গড়ে ওঠে?
ইনকা সভ্যতা কীভাবে আবিষ্কৃত হয়?
মাচুপিচু শহর পরিত্যক্ত হয় কেন?
আজটেক সভ্যতা সম্পর্কে ধারণা দাও।
আজটেক সভ্যতার অর্জন বর্ণনা কর।
মানবসভ্যতা শুরু হয় কীভাবে?
পুরোপলীয় বা পুরানো পাথরের যুগের বর্ণনা দাও।
নবোপলীয় যুগ বলতে কী বোঝায়?
মেসোপটেমীয় অঞ্চলকে সভ্যতার লীলাভূমি বলা হয় কেন?
অর্থ-চন্দ্রাকার উর্বর ভূমি বলতে কী বোঝায়?
বিজ্ঞানে মেসোপটেমিয়া সভ্যতার অবদান লেখ।
কিউনিফর্ম বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
মেসোপটেমিয়া সভ্যতার নগরগুলো কেমন ছিল?
সিন্ধু সভ্যতার ভৌগোলিক অবস্থা বর্ণনা দাও।
সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় কীভাবে?
'মরা মানুষের ঢিবি' বলতে কী বোঝায়?
সিন্ধু সভ্যতার অধিবাসীদের ধর্মবিশ্বাস সম্পর্কে সুস্পষ্ট ধারণা করা সম্ভব নয় কেন?
কোথায় ও কখন চৈনিক সভ্যতা গড়ে ওঠে?
বিজ্ঞানে চৈনিক সভ্যতার অবদান বর্ণনা কর।
গ্রিসের ভৌগোলিক অবস্থান ও সময়কাল বর্ণনা কর।
হেলেনিক ও হেলেনিস্টিক কোন সভ্যতার অংশবিশেষ? ব্যাখ্যা কর।
'হেলেনিস্টিক সংস্কৃতি' বলতে কী বোঝায়?
নগর রাষ্ট্র স্পার্টা ছিল সামরিক ছাউনি- ব্যাখ্যা কর।
সামরিক রাষ্ট্র স্পার্টার বর্ণনা দাও।
স্পার্টানদেরকে যোদ্ধা জাতি বলা হয় কেন?
সোলনকে অর্থনৈতিক সংস্কারক বলা হয় কেন?
সোলন নাগরিকদের কল্যাণে কী করেন?
পেরিক্লিসের সময়কালকে গ্রিক সভ্যতার স্বর্ণযুগ বলা হয় কেন?
সাহিত্যের ক্ষেত্রে গ্রিকদের অবদান ব্যাখ্যা কর।
প্রাচীন গ্রিকদের ধর্মীয় অবস্থা সংক্ষেপে বর্ণনা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

গ্রিক সভ্যতার 'স্বর্ণযুগ' বলা হয় কার সময়কালকে?

সোফোক্লিস
থুকিডাইডিস
সক্রেটিস
পেরিক্লিস

স্পার্টা সরকারের সামরিক শক্তি সঞ্চয়ের প্রয়োজন ছিল কেন?

শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য
ক্ষমতা দীর্ঘস্থায়ী রাখার জন্য
রাজ্যের আয়তন বৃদ্ধি করার জন্য
নিজেদের যোদ্ধা জাতিতে পরিণত করার জন্য

এথেন্সের মিত্র রাষ্ট্র নিয়ে গঠিত জোটের নাম ছিল কী?

ডেলিয়ান লীগ
পেলোপনেসীয় লীগ
আরব লীগ
যৌথ লীগ

মিশরীয়রা মন্দিরের দেয়াল সাজাতে গিয়ে কোন শিল্পের সূচনা করে?

পোড়ামাটি শিল্পের
মৃৎ শিল্পের
চিত্রশিল্পের
বস্ত্রশিল্পের

গ্রিক ভাষ্কর্য পৃথিবীর শিল্পকলার ইতিহাসে কিসের জন্ম দিয়েছিল?

তাম্র যুগের
স্বর্ণযুগের
রৌপ্য যুগের
অন্ধকার যুগের

কোন সভ্যতায় প্রথম সৌরপঞ্জিকা আবিষ্কৃত হয়?

মিশরীয় সভ্যতা
সিন্ধু সভ্যতা
গ্রিক সভ্যতা
রোমান সভ্যতা

মিশরে সৌর পঞ্জিকা আবিষ্কার হয় কখন?

খ্রিষ্টপূর্ব ৪১০০ অব্দে
খ্রিস্টপূর্ব ৪২০০ অব্দে
খ্রিষ্টপূর্ব ৪৩০০ অব্দে
খ্রিষ্টপূর্ব ৪৪০০ অব্দে

মিশরীয়রা কয়দিনে বছর আবিষ্কার করে?

২৮০ দিনে
৩০০ দিনে
৩৫৪ দিনে
৩৬৫ দিনে

উৎসবের দিনে গ্রিসে কিসের প্রতিযোগিতা হতো?

সাংস্কৃতিক প্রতিযোগিতা
ক্রীড়া প্রতিযোগিতা
সাধারণ জ্ঞান প্রতিযোগিতা
সাঁতার কাটা প্রতিযোগিতা

গ্রিসে কোন খেলার সময় যুদ্ধ নিষিদ্ধ ছিল?

ফুটবল
সাংস্কৃতিক প্রতিযোগিতা
বিতর্ক প্রতিযোগিতা
অলিম্পিক

কোন প্রতিযোগিতায় গ্রিসের শ্রেষ্ঠ ক্রীড়াবিদরা অংশ নিত?

সাধারণ জ্ঞান প্রতিযোগিতায়
অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতায়
ক্রিকেট খেলায়
দাবা খেলায়

মহেঞ্জোদারো কথাটির অর্থ কী?

মৃতের স্তূপ
বিজয় নগরী
শান্তির শহর
পুরানো দালান