Uddoyon
  • হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • বিশ্বসভ্যতা
বিশ্বসভ্যতা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

ফিরে যান
গ্রিকসভ্যতা

পটভূমি: ইজিয়ান সাগরের দ্বীপপুঞ্জে এবং এশিয়া মাইনরের পশ্চিম উপকূলে আবিষ্কৃত হয় উন্নত এক প্রাচীন নগর সভ্যতা। সন্ধান মেলে মহাকাব্যের ট্রয় নগরীসহ একশ নগরীর ধ্বংসস্তূপের। যাকে বলা হয় ইজিয়ান সভ্যতা বা প্রাক-ক্লাসিক্যাল গ্রিকসভ্যতা।

ক্রিট দ্বীপ, গ্রিস উপদ্বীপের মূল ভূখণ্ড, এশিয়া মাইনরের পশ্চিম উপকূলে এবং ইজিয়ান সাগরের ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে গড়ে ওঠে এই সভ্যতা। এই সভ্যতার অধিবাসীরা ছিল সমৃদ্ধশালী সংস্কৃতি-ঐতিহ্যের অধিকারী। এই সভ্যতাকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। যথা-

১. মিনিয়ন সভ্যতা: ক্রিট দ্বীপে যে সভ্যতার উদ্ভব এর স্থায়িত্ব ধরা হয়েছে ৩০০০ থেকে ১৪০০ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত।

২. দ্বিতীয়টি হচ্ছে মাইসিনীয় বা ইজিয়ান সভ্যতা: গ্রিসের মূল ভূখণ্ডে দক্ষিণ অঞ্চলে অবস্থিত মাইসিনি নগরের নাম অনুসারে এর নামকরণ হয়। এই সভ্যতার স্থায়িত্ব ছিল ১৬০০ থেকে

১১০০ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত। ধারণা করা হয়, বন্যা অথবা বিদেশি আক্রমণের ফলে এই সভ্যতার অবসান ঘটে।

ভৌগোলিক অবস্থান ও সময়কাল: গ্রিস দেশটি আড্রিয়াটিক সাগর, ভূমধ্যসাগর ও ইজিয়ান সাগর দ্বারা পরিবেষ্টিত। গ্রিকসভ্যতার সঙ্গে দুইটি সংস্কৃতির নাম জড়িত। একটি 'হেলেনিক' অপরটি 'হেলেনিস্টিক'। গ্রিক উপদ্বীপের প্রধান শহর এথেন্সকে কেন্দ্র করে গড়ে উঠেছে 'হেলেনিক সংস্কৃতি'। অপরদিকে গ্রিক বীর আলেকজান্ডারের নেতৃত্বে মিশরের আলেকজান্দ্রিয়াকে কেন্দ্র করে গ্রিক ও অ-গ্রিক সংস্কৃতির মিশ্রণে জন্ম হয় নতুন এক সংস্কৃতির। ইতিহাসে এ সংস্কৃতি 'হেলেনিস্টিক সংস্কৃতি' নামে পরিচিত।

সামরিক নগররাষ্ট্র স্পার্টা: প্রাচীন গ্রিসে যে অসংখ্য নগররাষ্ট্র গড়ে উঠেছিল তার একটি ছিল স্পার্টা। এ নগররাষ্ট্রের অবস্থান ছিল দক্ষিণ গ্রিসের পেলোপনেসাস নামক অঞ্চলে। অন্যান্য নগররাষ্ট্র থেকে স্পার্টা ছিল আলাদা। স্পার্টানদের প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যায়, সমরতন্ত্র দ্বারা তারা প্রভাবিত ছিল। মানুষের মানবিক উন্নতির দিকে নজর না দিয়ে সামরিক শক্তি সঞ্চয়ের দিকে তাদের দৃষ্টি ছিল বেশি। ৮০০ খ্রিষ্টপূর্বাব্দে দীর্ঘ যুদ্ধের পর ডোরিয় যোদ্ধারা স্পার্টা দখল করতে সক্ষম হয়েছিল। এই পরাজিত স্থানীয় অধিবাসীদের ভূমিদাস বা হেলট বলা হতো। এরা সুযোগ পেলেই বিদ্রোহ করত।

পরাজিত অধিবাসী যারা ভূমিদাস হতে বাধ্য হয়েছিল তাদের সংখ্যা ছিল অনেক বেশি। ফলে ক্ষমতা টিকিয়ে রাখা আর বিদ্রোহ দমন ছাড়া স্পার্টার রাজাদের মাথায় আর কোনো চিন্তা ছিল না।

স্পার্টানদের জীবন স্পার্টা রক্ষার জন্যই নিয়োজিত ছিল। স্পার্টার সমাজ তৈরি হয়েছিল যুদ্ধের প্রয়োজনকে ঘিরে। সরকারের মূল উদ্দেশ্য ছিল যুদ্ধের জন্য নাগরিকদের প্রস্তুত করা ও যুদ্ধ পরিচালনা করা। সামরিক দিকে অত্যধিক মনোযোগ দেওয়ার কারণে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে তারা ছিল অনগ্রসর।

গণতান্ত্রিক নগররাষ্ট্র এথেন্স: প্রাচীন গ্রিসে প্রথম গণতন্ত্রের সূচনা হয় এথেন্সে। তবে প্রথম দিকে এথেন্সে ছিল রাজতন্ত্র। খ্রিষ্টপূর্ব সপ্তম শতকে রাজতন্ত্রের পরিবর্তে এক ধরনের অভিজাততন্ত্র প্রতিষ্ঠিত হয়। ক্ষমতা চলে আসে অভিজাতদের হাতে। দেশ শাসনের নামে তারা শুধু নিজের স্বার্থই দেখত। ফলে সাধারণ মানুষের মনে ক্ষোভের সৃষ্টি হয়। যদিও তাদের পক্ষে ক্ষমতা দখল করা সম্ভব হয়নি। কিন্তু তাদের নামে কিছু লোক ক্ষমতা হাতে নিয়ে নেয়। তাদের বলা হতো 'টাইরান্ট'। জনগণের মধ্যে অসন্তোষ এবং বঞ্চিত কৃষকদের মধ্যে বিদ্রোহের আশঙ্কা দেখা দেয়। ফলে সপ্তম খ্রিষ্টপূর্বাব্দের মাঝামাঝি সময়ে রাষ্ট্রব্যবস্থায় এক পরিবর্তন আসে। আগে অভিজাত পরিবারের সন্তান অভিজাত বলে গণ্য হতো। এখন অর্থের মানদণ্ডে অভিজাত হিসেবে স্বীকৃতি দেওয়া হলো।

দেশে মারাত্মক সংকটের সময়ে সব শ্রেণি সর্বসম্মতভাবে কয়েকজনকে সংস্কারের জন্য আহ্বান জানায়। তার মধ্যে সবচেয়ে খ্যাতিমান ছিলেন অভিজাত বংশে জন্ম নেওয়া 'সোলন'। তিনি কিছু নতুন আইন প্রণয়ন করেন এবং গ্রিক আইনের কঠোরতা হ্রাস করেন। তিনি ঋণ থেকে কৃষকদের মুক্ত করার জন্য আইন পাস করেন। তাঁর সময় অনেক অর্থনৈতিক সংস্কারও করা হয়।

সোলনের পর জনগণের কল্যাণে তাদের অধিকার দেওয়ার জন্য এগিয়ে আসেন পিসিসট্রেটাস এবং ক্লিসথেনিস। তারা জনগণের কল্যাণের জন্য অনেক আইন পাস করেন। তবে চূড়ান্ত গণতন্ত্র প্রতিষ্ঠা হয় পেরিক্লিসের সময়। তার সময়কে গ্রিকসভ্যতার 'স্বর্ণযুগ' বলা হয়ে থাকে। ৪৬০ খ্রিষ্টপূর্বাব্দে ক্ষমতায় এসে তিনি ৩০ বছর রাজত্ব করেন। তিনি নাগরিকদের সব রাজনৈতিক অধিকারের দাবি মেনে নেন।

তিনি এ সময় প্রশাসন, আইন ও বিচার বিভাগে নাগরিকদের অবাধ অংশগ্রহণের অধিকার প্রতিষ্ঠা করেন। নাগরিকদের মধ্য থেকে নিযুক্ত জুরি বিচারের দায়িত্ব পালন করত।

পেরিক্লিসের যুগে এথেন্স সর্বক্ষেত্রে উন্নতির শিখরে আরোহণ করে। ৪৩০ খ্রিষ্টপূর্বাব্দে এথেন্সের ভয়াবহ মহামারিতে এক-চতুর্থাংশ লোক মৃত্যুবরণ করে। এই মহামারিতে পেরিক্লিসেরও মৃত্যু ঘটে। তাঁর মৃত্যুর পর পরই এথেন্সের দুর্ভোগ শুরু হয়।

জ্ঞান-বিজ্ঞান, দর্শন, সাহিত্য ও রাজনীতি সর্বক্ষেত্রে বিশ্বসভ্যতায় অবিস্মরণীয় অবদান রাখা নগররাষ্ট্র এথেন্সের পতন হয় সামরিক নগররাষ্ট্র স্পার্টার কাছে। উভয় রাষ্ট্রের মধ্যে দীর্ঘমেয়াদি যে যুদ্ধ সংঘটিত হয়, তা ইতিহাসে পেলোপনেসিয়ার যুদ্ধ নামে পরিচিত। ৪৬০ থেকে ৪০৪ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত মোট তিনবার এই যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে দুই রাষ্ট্র পরস্পরের মিত্রদের নিয়ে জোট গঠন করে। এথেন্সের মিত্র রাষ্ট্র নিয়ে গঠিত জোটের নাম ছিল 'ডেলিয়ান লীগ'। অপরদিকে স্পার্টা তার মিত্রদের নিয়ে যে জোট গঠন করে, তার নাম ছিল 'পেলোপনেসীয় লীগ'। এই মরণপণ যুদ্ধে এথেন্সের মান-মর্যাদা ও স্বাধীনতা বিলীন হয়ে যায়। ৩৬৯ খ্রিষ্টপূর্বাব্দে এথেন্স চলে যায় স্পার্টার অধীনে। এরপর নগররাষ্ট্র থিস্ অধিকার করে নেয় এথেন্স। ৩৩৮ খ্রিষ্টপূর্বাব্দে মেসিডোনের (গ্রিস) রাজা ফিলিপ থিরাস দখল করে নিলে এথেন্স মেসিডোনের অধীনে চলে যায়।

সভ্যতায় গ্রিসের অবদান: ভৌগোলিক কারণে গ্রিক নগর রাষ্ট্রগুলো একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে থাকলেও তাদের সংস্কৃতি ছিল অভিন্ন। রাজনৈতিক অনৈক্য থাকা সত্ত্বেও তারা একই সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকারী বলে মনে করত। তাদের ভাষা, ধর্ম, সাহিত্য, খেলাধুলা- সবকিছু এক সংস্কৃতির বন্ধনে আবদ্ধ করে রেখেছিল। এই সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে মূল অবদান ছিল এথেন্সের। আর এই সংস্কৃতির নাম হচ্ছে হেলেনীয় সংস্কৃতি।

শিক্ষা: শিক্ষা সম্পর্কে গ্রিক জ্ঞানী-গুণীরা বিভিন্ন ধারণা পোষণ করতেন। তারা নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছেন। তাদের কেউ কেউ মনে করতেন সুশিক্ষিত নাগরিকের হাতেই শাসনভার দেওয়া উচিত। সরকারের চাহিদা ও লক্ষ্য অনুযায়ী শিক্ষাব্যবস্থা থাকা উচিত। শিক্ষার মূল উদ্দেশ্য ছিল আনুগত্য ও শৃঙ্খলা শিক্ষা দেওয়া। স্বাধীন গ্রিসবাসীর ছেলেরা সাত বছর বয়স থেকে পাঠশালায় যাওয়া-আসা করত। ধনী ব্যক্তিদের ছেলেদের ১৮ বছর পর্যন্ত লেখাপড়া করতে হতো। কারিগর আর কৃষকের ছেলেরা প্রাথমিক শিক্ষা পেত। দাসদের সন্তানের জন্য বিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ ছিল। মেয়েরাও কোনো প্রতিষ্ঠানে গিয়ে লেখাপড়া করতে পারত না।

সাহিত্য: সাহিত্যের ক্ষেত্রে প্রাচীন গ্রিসের সৃষ্টি আজও মানবসমাজে মূল্যবান সম্পদ। হোমারের 'ইলিয়াড' ও 'ওডিসি' মহাকাব্য তার অপূর্ব নিদর্শন। সাহিত্য ক্ষেত্রে চূড়ান্ত বিকাশ ঘটেছিল নাটক রচনায়। বিয়োগান্ত নাটক রচনায় গ্রিকরা বিশেষ পারদর্শী ছিল। এসকাইলাসকে এই ধরনের নাটকের জনক বলা হয়। তাঁর রচিত নাটকের নাম 'প্রমিথিউস বাউন্ড'। গ্রিসের শ্রেষ্ঠ নাট্যকার ছিলেন সোফোক্লিস। তিনি একশটিরও বেশি নাটক রচনা করেন।

ইতিহাস রচনায়ও গ্রিকরা কৃতিত্ব দেখিয়েছিল। হেরোডোটাস ইতিহাসের জনক নামে পরিচিত ছিলেন। হেরোডোটাস রচিত ইতিহাস-সংক্রান্ত প্রথম বইটি ছিল গ্রিস ও পারস্যের মধ্যে যুদ্ধ নিয়ে। থুকিডাইডেস ছিলেন বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক। তাঁর বইটির শিরোনাম ছিল 'দ্য পেলোপনেসিয়ান ওয়ার'।

ধর্ম: গ্রিকদের বারোটি দেব-দেবী ছিল। বিভিন্ন প্রাকৃতিক শক্তির পূজা ছাড়াও তারা বীরযোদ্ধাদের পূজা করত। জিউস ছিল দেবতাদের রাজা। অ্যাপোলো ছিলেন সূর্য দেবতা, পোসিডন ছিলেন সাগরের দেবতা।

এথেনা ছিলেন জ্ঞানের দেবী। বারোজনের মধ্যে এই চারজন ছিলেন শ্রেষ্ঠ। রাষ্ট্রের নির্দেশে পুরোহিতরা ধর্মীয় দায়িত্ব পালন করতেন। ডেলোস দ্বীপে অবস্থিত ডেলফির মন্দিরে বিভিন্ন নগররাষ্ট্রের মানুষ সমবেত হয়ে এক সঙ্গে অ্যাপোলো দেবতার পূজা করত।

দর্শন: দার্শনিক চিন্তার ক্ষেত্রে গ্রিসে অভূতপূর্ব উন্নতি হয়েছিল। পৃথিবী কীভাবে সৃষ্টি হয়েছে, প্রতিদিন কীভাবে এর পরিবর্তন ঘটছে-এসব ভাবতে গিয়ে গ্রিসে দর্শনচর্চার সূত্রপাত। থালেস ছিলেন প্রথম দিককার দার্শনিক। তিনিই প্রথম সূর্যগ্রহণের প্রাকৃতিক কারণ ব্যাখ্যা করেন। এরপর গ্রিসে যুক্তিবাদী দার্শনিকের আবির্ভাব ঘটে। তাঁদের বলা হতো সফিস্ট। তাঁরা বিশ্বাস করতেন যে, চূড়ান্ত সত্য বলে কিছু নেই। পেরিক্লিস তাঁদের অনুসারী ছিলেন। সক্রেটিস ছিলেন এ দার্শনিকদের মধ্যে সবচেয়ে খ্যাতিমান। তার শিক্ষার মূল দিক ছিল আদর্শ রাষ্ট্র ও সৎ নাগরিক গড়ে তোলা। অন্যায় শাসনের প্রতিবাদ করার শিক্ষাও তিনি দেন। সক্রেটিসের শিষ্য প্লেটো গ্রিক দর্শনকে চরম উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হন। প্লেটোর শিষ্য অ্যারিস্টটলও একজন বড় দার্শনিক ছিলেন।

বিজ্ঞান: গ্রিকরা প্রথম বিজ্ঞানচর্চার সূত্রপাত করে ৬০০ খ্রিষ্টপূর্বাব্দে। পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন গ্রিক বিজ্ঞানীরা। তারাই প্রথম প্রমাণ করেন যে, পৃথিবী একটি গ্রহ এবং তা নিজ কক্ষপথে আবর্তিত হয়। গ্রিক জ্যোতির্বিদরা সূর্য ও চন্দ্রগ্রহণের কারণ নির্ণয় করতে সক্ষম হন। চাঁদের নিজস্ব কোনো আলো নেই। বজ্র ও বিদ্যুৎ জিউসের ক্রোধের কারণে নয়, প্রাকৃতিক কারণে ঘটে এই সত্য তারাই প্রথম আবিষ্কার করেন। জ্যামিতির পণ্ডিত ইউক্লিড পদার্থবিদ্যায়ও পারদর্শী ছিলেন। বিখ্যাত গণিতবিদ পিথাগোরাস ও চিকিৎসা বিজ্ঞানী হিপোক্রেটসের যথেষ্ট খ্যাতি ছিল।

স্থাপত্য ও ভাস্কর্য: গ্রিক শিল্পের বিশেষ করে স্থাপত্য ও ভাস্কর্যে বিশেষ উন্নতি হয়েছিল। গ্রিক চিত্রশিল্পের নিদর্শন মৃৎপাত্রে আঁকা চিত্রের মধ্যে দেখা যায়। স্থাপত্যের সুন্দর সুন্দর নিদর্শন গ্রিসের বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে। বড় বড় স্তম্ভের উপর তারা প্রাসাদ তৈরি করত। আর প্রাসাদের স্তম্ভগুলো থাকত অপূর্ব কারুকার্যখচিত। পার্থেনন মন্দির বা দেবী এথেনার মন্দির স্থাপত্য কীর্তির অন্যতম নিদর্শন। এথেন্সের অ্যাক্রোপলিসে স্থাপত্যের সুন্দর নিদর্শনের ভগ্নাবশেষ এখনও চোখে পড়ে।

গ্রিক ভাস্কর্য পৃথিবীর শিল্পকলার ইতিহাসে এক স্বর্ণযুগের জন্ম দিয়েছিল। সে যুগের প্রখ্যাত ভাস্কর্য শিল্পী ছিলেন মাইরন, ফিদিয়াস ও প্রাকসিটেলেস।

খেলাধুলা: শিশুদের খেলাধুলার প্রতি বিশেষ নজর দেওয়া হতো। বিদ্যালয়ে তাদের খেলাধুলার হাতেখড়ি হতো। শরীরচর্চা খেলাধুলার প্রতি গ্রিকদের যথেষ্ট আগ্রহ ছিল। উৎসবের দিনে গ্রিসে নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা হতো। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল দেবতা জিউসের সম্মানে অনুষ্ঠিত প্রতিযোগিতা।

অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতায় গ্রিসের শ্রেষ্ঠ ক্রীড়াবিদরা অংশ নিত। এতে দৌড়ঝাঁপ, মল্লযুদ্ধ, চাকা নিক্ষেপ, বর্শা ছোড়া, মুষ্টিযুদ্ধ ইত্যাদি বিষয়ে প্রতিযোগিতার ব্যবস্থা থাকত।

বিজয়ীদের জলপাই গাছের ডাল-পাতায় তৈরি মালা দিয়ে পুরস্কৃত করা হতো। প্রতি চার বছর পরপর এই খেলা অনুষ্ঠিত হতো। এ খেলায় বিভিন্ন নগররাষ্ট্রের খেলোয়াড়রা অংশ নিত। এই খেলাকে ঘিরে গ্রিক নগররাষ্ট্রগুলোর মধ্যে শত্রুতার বদলে সৌহার্দ্যপূর্ণ মনোভাব গড়ে ওঠে।

বিশ্বসভ্যতা - অন্যান্য প্রশ্ন
মেসোপটেমীয় সভ্যতা
সিন্ধু সভ্যতা
মিশরীয় সভ্যতা
চৈনিক সভ্যতা
গ্রিকসভ্যতা
রোমান সভ্যতা
মায়া সভ্যতা
ইনকা সভ্যতা
আজটেক সভ্যতা
মেসোপটেমিয়া শব্দের অর্থ কী?
মেসোপটেমিয়া কোন ভাষার শব্দ?
কোন নদীর মধ্যবর্তী অঞ্চলকে মেসোপটেমিয়া বলা হয়?
মেসোপটেমিয়া সভ্যতার শুরু কখন হয়েছিল?
মেসোপটেমিয়া অঞ্চলে বসতি গড়ে তোলায় নেতৃত্ব দেয় কারা?
প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতার মূল আবিষ্কার কী ছিল?
মেসোপটেমিয়ার মানুষ কোন ভাষা ব্যবহার করত?
সুমেরীয় লিখন পদ্ধতিকে কী বলা হয়?
ব্যাবিলনের শূন্য উদ্যান কোথায় নির্মিত হয়?
সুমেরীয়দের সূর্য দেবতার নাম কী?
সুমেরীয় ধর্মমন্দিরকে কী বলা হতো?
ভুলি কোন সভ্যতার সম্রাট?
জলঘড়ি ও চন্দ্রপঞ্জিকা কারা আবিষ্কার করে?
ব্যাবিলনের শূন্য উদ্যান কে নির্মাণ করেন?
ব্যাবিলনীয় সূর্যদেবতার নাম কী ছিল?
হাম্মুরাবির কতটি আইন পাথরে খোদাই ও নিখুঁতভাবে বিন্যাসকৃত করা হয়েছে?
সিন্ধু সভ্যতা কোন অববাহিকায় গড়ে উঠেছিল?
সিন্ধু সভ্যতার সংস্কৃতিকে অনেক সময় কী বলা হয়?
সিন্ধু সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
পাঞ্জাব থেকে আরব সাগর পর্যন্ত কোন সভ্যতা গড়ে উঠেছিল?
সিন্ধু সভ্যতার যুগে নগরের শাসনকর্তারা কোথায় বসবাস করতেন?
সিন্ধু সভ্যতায় পরিবার পদ্ধতি কী ছিল?
সিন্ধু সভ্যতায় সমাজ কয়টি শ্রেণিতে বিভক্ত ছিল?
সিন্ধু সভ্যতার যুগে কৃষকেরা কোথায় বাস করত?
সিন্ধুবাসীদের সবচেয়ে জনপ্রিয় পূজা ছিল কোনটি?
কোন সভ্যতায় মাতৃপূজা জনপ্রিয় ছিল?
সিন্ধু সভ্যতার ঘরবাড়ি কী দিয়ে তৈরি হয়েছিল?
সিন্ধু সভ্যতার রাস্তাগুলো কেমন ছিল?
সিন্ধু সভ্যতার যুগে পথের ধারে কী ছিল?
দ্রব্যের ওজন পরিমাপ পদ্ধতির উদ্ভাবক কারা?
সিন্ধু সভ্যতার কুমারেরা কিসের ব্যবহার জানত?
মহেঞ্জোদারের মিলনায়তন কত ফুট জায়গা জুড়ে ছিল?
মহেঞ্জোদারের সবচেয়ে আকর্ষণীয় ইমারত কী ছিল?
হরপ্পার সবচেয়ে আকর্ষণীয় ইমারত কী ছিল?
মিশর কোন মহাদেশে অবস্থিত?
প্রথম রাজবংশের শাসন আমল শুরু হয় কখন থেকে?
কখন থেকে মিশরে ঐতিহাসিক যুগের সূচনা হয়?
মিশরীয় সভ্যতার গোড়াপত্তন করেন কে?
মিশরের চারদিকে কয়টি মহাদেশ অবস্থিত?
মিশরের উত্তরে কী রয়েছে?
মিশরের আয়তন কত?
মিশরীয় সভ্যতা স্থায়ী হয়েছিল কয় বছর?
কখন থেকে প্রাচীন মিশরের সভ্যতার সূর্য অস্তমিত হয়?
মিশরের প্রথম রাজা কে ছিলেন?
মিশরীয় সভ্যতায় প্রথম ফারাও-এর মর্যাদা লাভ করেন কে?
কোন সভ্যতার রাজাকে ফারাও বলা হয়?
মিশরের অর্থনীতি কিসের ওপর নির্ভর করত?
নীল নদের উৎপত্তিস্থল কোথায়?
পৃথিবীর বেশিরভাগ মানবসভ্যতার অবস্থান কী কেন্দ্রিক?
মিশর নীল নদের দান। এটি কার কথা?
মিশর কিসের দান?
মিশরীয়দের জীবন কী দ্বারা প্রভাবিত ছিল?
সূর্যদেবতা 'রে' কোন সভ্যতার ধর্মীয় দেবতা?
ফারাওরা নিজেদের কোন দেবতার বংশধর মনে করত?
মিশরীয়দের কাছে নীল নদের দেবতা হিসেবে পরিচিত ছিল কে?
মিশরীয়রা মৃতদেহকে মমি তৈরি করে রাখত কেন?
মিশরীয়রা মমিকে রক্ষার জন্য কী তৈরি করত?
মিশরীয়রা পিরামিড তৈরি করত কেন?
মিশরীয়দের চিত্রশিল্পের উন্মেষ ঘটার কারণ কী?
মিশরীয়দের প্রিয় রং কী ছিল?
কীসে প্রাচীন মিশরীয়দের অসাধারণ দক্ষতা ছিল?
মিশরের সর্বশ্রেষ্ঠ ভাস্কর্যের নাম কী?
ফারাও কিসের মতো শক্তিশালী ছিলেন?
মিশরের সবচেয়ে বড় পিরামিড কোনটি?
মিশরীয়রা সর্বপ্রথম কয়টি ব্যঞ্জনবর্ণ আবিষ্কার করে?
সর্বপ্রথম ব্যঞ্জনবর্ণ বর্ণমালা আবিষ্কার করা কোন সভ্যতার অবদান?
মিশরীয়দের লিখন পদ্ধতির নাম কী?
হায়ারোগ্লিফিক শব্দের অর্থ কী?
চিত্রলিপিকে কী বলা হয়?
ছবির দ্বারা তৈরি অক্ষর দিয়ে লিখত কোন সভ্যতার লোকজন?
মিশরীয়রা কাগজ তৈরি করত কী দিয়ে?
মিশরীয়রা কোন জাতীয় গাছের কান্ড থেকে কাগজ বানাতে শেখে?
প্যাপিরাস শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে?
কোন শব্দ থেকে ইংরেজি পেপার শব্দের উৎপত্তি হয়েছে?
রসেটা স্টোন কী?
কোন সভ্যতায় প্রথম সৌরপঞ্জিকা আবিষ্কৃত হয়?
মিশরে সৌর পঞ্জিকা আবিষ্কার হয় কখন?
মিশরীয়রা কয়দিনে বছর আবিষ্কার করে?
চীনে প্রথম সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে?
কোন নদীকে চীনের দুঃখ বলা হয়?
চীনে কোন পাহাড়ি অঞ্চল খনিজ সম্পদ সমৃদ্ধ ছিল?
ভৌগোলিক দিক থেকে চীনের কত ভাগ পাহাড়, পর্বত ও মালভূমি?
চীনারা কত বার রাজধানী পরিবর্তনে বাধ্য হয়েছিল?
ট্রয় নগরী কোন সভ্যতার নিদর্শন?
গ্রিক সভ্যতার সঙ্গে কয়টি সভ্যতার সংস্কৃতির নাম জড়িত?
ক্রিট দ্বীপে কোন সভ্যতা গড়ে উঠেছিল?
কোন সভ্যতাকে 'ইজিয়ান সভ্যতা' বলা হয়?
স্পার্টা কেমন রাষ্ট্র ছিল?
ডোরিয় যোদ্ধারা কখন স্পার্টা দখল করেছিল?
হেলট কারা?
প্রাচীন গ্রিসে প্রথম গণতন্ত্রের সূচনা হয় কোথায়?
হেলেনিক সংস্কৃতি কোন শহরকে কেন্দ্র করে গড়ে ওঠে?
প্রাচীন পৃথিবীতে কোথায় প্রথম গণতন্ত্রের সূচনা হয়?
পেরিক্লিসের শাসনামলকে কেন স্বর্ণযুগ বলা হয়?
গ্রিক সভ্যতার 'স্বর্ণযুগ' বলা হয় কার সময়কালকে?
পেরিক্লিস কত বছর রাজত্ব করেন?
এথেন্সে চূড়ান্ত গণতন্ত্র প্রতিষ্ঠা করেন কে?
এথেন্স ও স্পার্টার মধ্যে কয় বার যুদ্ধ সংঘটিত হয়?
এথেন্সের মিত্র রাষ্ট্র নিয়ে গঠিত জোটের নাম ছিল কী?
কোন সভ্যতা মনে করতেন শিক্ষিত ব্যক্তির হাতেই রাষ্ট্রের শাসনভার দেওয়া উচিত?
স্বাধীন গ্রিসবাসীর ছেলেরা কয় বছর বয়স থেকে পাঠশালায় আসা যাওয়া করত?
গ্রিসবাসীর ধনী ব্যক্তিদের ছেলেদের কত বছর পর্যন্ত লেখাপড়া করতে হতো?
গ্রিক সমাজে কাদের সন্তানের জন্য বিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ ছিল?
ইলিয়ড ও ওডিসি মহাকাব্য দুটি কে রচনা করেন?
হোমার কে?
গ্রিসের শ্রেষ্ঠ নাট্যকার কে?
'প্রমিথিউস বাউন্ড' নাটকের রচয়িতা কে?
'প্রমিথিউস বাউন্ড' কিসের নাম?
হেরোডোটাসের জন্মস্থান কোন দেশে?
গ্রিকদের কয়জন দেবদেবী ছিল?
গ্রিসে দেবতাদের রাজা ছিলেন কে?
পোসিডন কিসের দেবতা ছিলেন?
গ্রিকদের নিকট জ্ঞানের দেবতার নাম কী?
সক্রেটিস কীভাবে মৃত্যুবরণ করেন?
সক্রেটিসের শিষ্য ছিল কে?
এরিস্টটলের শিক্ষক কে ছিলেন?
পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন কারা?
অলিম্পিক খেলার সূচনা হয় কোথায়?
রোমান সভ্যতা কয় বছর স্থায়ী হয়েছিল?
রোম নগরী প্রতিষ্ঠিত হয় কখন?
রোমান সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে?
কয়টি পর্বতশ্রেণির ওপর রোম অবস্থিত?
রোম নগরীর প্রতিষ্ঠাতা কে?
রোমের রাজতন্ত্র যুগে কয় জন সম্রাট দেশ শাসন করেন?
রোমীয় প্রশাসনিক ব্যবস্থায় কয়টি প্রতিষ্ঠান বিশেষ ভূমিকা পালন করত?
রোমীয় সমাজে প্লিবিয়ানরা কোন শ্রেণিভুক্ত ছিল?
রোমের অর্থনীতি কাদের ওপর নির্ভরশীল ছিল?
রোমে কার নেতৃত্বে দাস বিদ্রোহ সংঘটিত হয়?
কোন সভ্যতায় ত্রয়ীশাসন প্রচলিত ছিল?
রোমের শেষ সম্রাট কে ছিলেন?
রোমান সাম্রাজ্যের পতন ঘটে কখন?
কলোসিয়াম নাট্যশালা কে নির্মাণ করেন?
রোমানদের স্থাপত্যের উল্লেখযোগ্য নিদর্শন কী ছিল?
কলোসিয়াম কী?
কলোসিয়াম নাট্যশালায় এক সঙ্গে কয় জন দর্শক বসতে পারে?
রোমানদের অন্যতম প্রধান দেবতার নাম কী?
আইন প্রণয়নের ক্ষেত্রে কাদের অবদান চিরস্মরণীয়?
সর্বপ্রথম রোমান আইন সংকলন করা হয় কিসে?
মায়া সভ্যতা কোথায় গড়ে ওঠেছিল?
মায়া সভ্যতার লোকেরা কতটি ছবি দিয়ে লিপির প্রচলন করে?
মায়া সভ্যতার লোকেরা কী দিয়ে কাগজ তৈরি করত?
মায়া সভ্যতার লোকেরা কী নামের বই বানাতো?
সম্প্রতি কোথায় মায়া সভ্যতার নিদর্শন পাওয়া গেছে?
পালে শহর কোন অঞ্চলে?
মায়া সভ্যতার তথ্য কোথায় লেখা হয়েছিল?
ইনকা সভ্যতার অবস্থান কোন দেশে?
ইনকা সভ্যতার প্রধান শহর কোনটি?
কত সালে ইনকা সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়?
কে ইনকা সভ্যতার নিদর্শন আবিষ্কার করেন?
মাচুপিচু শহরের নির্মাণ কাজ শেষ হয় কখন?
ইনকাদের প্রধান খাদ্য কী ছিল?
ইনকা সভ্যতার জাতীয় প্রাণী কয়টি ছিল?
ইনকা রাজ্যের সবচেয়ে বড় সূর্য মন্দির কোন শহরে ছিল?
ইনকাদের রাজ্যের সব শহরে কার মন্দির ছিল?
আজটেক সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
কারা মধ্য মেক্সিকোতে নতুন সভ্যতার বিকাশ ঘটায়?
টোলটেক জাতির রাজধানী কোথায় ছিল?
মানবসভ্যতা শুরু হয় কীভাবে?
পাথর যুগের সময়কে কতটি পর্যায়ে ভাগ করা হয়?
মেসোপটেমিয়া শব্দের উৎপত্তি ঘটে কীভাবে?
অর্ধ-চন্দ্রাকার উর্বর ভূমি সম্পর্কে লেখ।
ফার্টাইল ক্রিসেন্টের বিস্তৃতি লিখ।
মেসোপটেমিয়া অঞ্চলে কোন কোন সভ্যতা গড়ে ওঠে?
মেসোপটেমিয়া অঞ্চলে কীভাবে কৃষিকাজ করা হতো?
বিজ্ঞানে মেসোপটেমিয়া সভ্যতার অবদান বর্ণনা কর।
ভাষার অগ্রগতিতে মেসোপটেমিয়া সভ্যতার অবদান লিখ।
মেসোপটেমিয়া সভ্যতার নগরগুলো কেমন ছিল?
আইনে মেসোপটেমিয়া সভ্যতা কীরূপ ভূমিকা পালন করে?
মেসোপটেমিয়া সভ্যতার ধর্মবিশ্বাস কেমন ছিল?
সিন্ধু সভ্যতা কোথায় গড়ে ওঠেছিল?
সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় কীভাবে?
'মরা মানুষের ঢিবি' বলতে কী বোঝায়? সংক্ষেপে লেখ।
সিন্ধু সভ্যতার সময়কাল লিখ।
নগর পরিকল্পনা বলতে কী বোঝায়? সংক্ষেপে লেখ।
সিন্ধু সভ্যতার অধিবাসীদের ধর্মবিশ্বাস কেমন ছিল?
সিন্ধু সভ্যতার সমাজব্যবস্থা কেমন ছিল?
সিন্ধুবাসীদের মধ্যে মাতৃপূজা খুব জনপ্রিয় ছিল কেন?
সিন্ধু সভ্যতার অর্থনৈতিক অবস্থা লিখ।
পরিমাপ পদ্ধতি আবিষ্কারে সিন্ধু সভ্যতার অধিবাসীরা কী অবদান রেখেছে?
সিন্ধু সভ্যতায় কী কী ভাষ্কর্য পাওয়া যায়?
মিশর কোন কোন মহাদেশের মিলনস্থলে অবস্থিত?
মিশরের সীমারেখা লিখ।
ফারাও কারা?
মিশরীয়দের জীবনে ধর্মীয় বিশ্বাসের প্রভাব কেমন ছিল?
পৃথিবীর মানুষের মধ্যে প্রথমবারের মতো ঈশ্বরের ধারণা জন্মে কীভাবে?
লিখন পদ্ধতি আবিষ্কারের ক্ষেত্রে মিশরীয়দের অবদান লিখ।
মিশরীয়দের লিখন পদ্ধতি আবিষ্কারের বর্ণনা দাও।
মিশরীয়রা পিরামিড তৈরি করেছিল কেন?
কারুশিল্পে মিশরীয় সভ্যতার ভূমিকা লিখ।
চিকিৎসাশাস্ত্রে মিশরীয়রা কীরূপ ভূমিকা রেখেছিলেন?
দর্শন ও সাহিত্যে মিশরীয়দের ভূমিকা কেমন ছিল?
কোথায় চৈনিক সভ্যতা গড়ে ওঠে?
চৈনিক সভ্যতার কৃষি ব্যবস্থা কেমন ছিল?
চৈনিক সভ্যতার পশুপালন ব্যবস্থা লিখ।
বিজ্ঞানে চৈনিক সভ্যতার অবদান কীরূপ ছিল?
গ্রিক সভ্যতা গড়ে ওঠার সময়কাল লিখ।
হেলেনিক সংস্কৃতি কাকে বলে? সংক্ষেপে লেখ।
হেলেনিস্টিক সংস্কৃতি কাকে বলে? সংক্ষেপে লেখ।
স্পার্টানদের জীবনের লক্ষ্য কী ছিল?
পেরিক্লিসের সময়কালকে গ্রিক সভ্যতার স্বর্ণযুগ বলা হয় কেন?
প্রাচীন গ্রিসের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল?
প্রাচীন গ্রিসের শিক্ষার উদ্দেশ্য কী ছিল?
সাহিত্যের ক্ষেত্রে গ্রিকদের অবদান লিখ।
প্রাচীন গ্রিকরা কোন কোন দেবদেবীর পূজা করত?
প্রাচীন গ্রিকরা কী কী খেলাধূলার আয়োজন করত?
জনগণের কল্যাণের জন্য এথেন্সের কোন মনীষী কী সংস্কার ও আইন পাস করেন?
রোমান সভ্যতার ভৌগোলিক অবস্থান লিখ।
রোম নগরীকে সাতটি পর্বতের নগরী বলার কারণ কী?
রোম নগরীর নামকরণ কীভাবে হয়েছিল?
রোমানরা কোন কোন দেব-দেবীর পূজা করত?
রোমান সভ্যতার জনগণ কয় ভাগে বিভক্ত ছিল?
ত্রয়ী শাসন কী? সংক্ষেপে লেখ।
কেন রোমান সাম্রাজ্যের পতন ঘটে?
মায়া সভ্যতা সম্পর্কে ধারণা দাও।
মায়া সভ্যতার লোকদের লিখন পদ্ধতি কেমন ছিল?
ইনকা সভ্যতার মাচুপিচু শহর কোথায়?
ইনকা সভ্যতা কীভাবে আবিষ্কৃত হয়?
কে কখন মাচুপিচু শহর নির্মাণ করেন?
মাচুপিচু শহর পরিত্যক্ত হয় কেন?
ইনকা সভ্যতার খাদ্য অভ্যাস কেমন ছিল?
ইনকা সভ্যতার পোশাক পরিচ্ছদ কেমন ছিল?
ইনকা সভ্যতার ধর্মীয় অবস্থা বর্ণনা কর।
আজটেক সভ্যতা সম্পর্কে ধারণা দাও।
বর্তমান মেক্সিকো সিটি কীভাবে গড়ে ওঠে?
আজটেক সভ্যতার অর্জন বর্ণনা কর।
মানবসভ্যতার শুরু হয় কীভাবে?
নবোপলীয় যুগ কী?
পুরোপলীয় যুগ কী?
পাথর যুগের প্রথম পর্যায়কে কী বলা হতো?
মেসোপটেমীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে?
মেসোপটেমিয়া অর্থ কী?
টাইগ্রিস ও ইউফ্রেটিস কী?
কোন অঞ্চলে সুমেরীয় সভ্যতার বিকাশ ঘটেছিল?
কোন সভ্যতায় নগররাষ্ট্রের প্রধানকে পাতেজি বলা হতো?
সুমেরীয়রা কখন মেসোপটেমিয়ায় বসতি গড়ে তোলে?
সুমেরীয়দের ধর্মমন্দিরকে কী বলা হতো?
'জিগুরাত' কী?
সুমেরীয়দের সূর্য দেবতার নাম কী?
এনলিল কে?
সুমেরীয়দের পানির দেবতা কে?
ইশতার ও নারগল কে?
কিউনিফর্ম কী?
সুমেরীয়রা কত খ্রিস্টপূর্বাব্দে লিখন পদ্ধতি আবিষ্কার করে?
'গিলগামেশ' কী?
সুমেরীয়দের বিখ্যাত মহাকাব্যের নাম কী?
কোন শব্দ থেকে 'ব্যাবিলন' শব্দের উৎপত্তি?
কে ব্যাবিলনের শূন্য উদ্যান তৈরি করেন?
কারা মেসোপটেমিয়ায় প্রথম সভ্যতা গড়ে তোলে?
উপমহাদেশের প্রাচীনতম সভ্যতার নাম কী?
সিন্ধু সভ্যতা কোন নদের অববাহিকায় গড়ে উঠেছিল?
মহেঞ্জোদারো ও হরপ্পাতে কোন সভ্যতার নিদর্শন সবচেয়ে বেশি আবিষ্কৃত হয়েছে?
মহেঞ্জোদারো কথাটির অর্থ কী?
মহেঞ্জোদারোতে এক বিরাট কী আবিষ্কৃত হয়েছে?
সিন্ধু সভ্যতার নগরের শাসনকর্তারা কোথায় বাস করতেন?
সিন্ধু সভ্যতার বৃহৎ মিলনায়তনটি কতটুকু জায়গা জুড়ে তৈরি করা হয়?
সিন্ধু সভ্যতার সমাজব্যবস্থা কীরূপ ছিল?
সিন্ধু সভ্যতায় কতটি ভাস্কর্য মূর্তি পাওয়া যায়?
সিন্ধু সভ্যতায় কতটি সিল আবিষ্কৃত হয়েছে?
নগর পরিকল্পনা কী?
কোন সভ্যতার অধিবাসীরা দ্রব্যের ওজন পরিমাপ করতে শিখেছিল?
কারা দ্রব্যের ওজন পরিমাপ পদ্ধতির উদ্ভাবক ছিল?
মিশর কয়টি মহাদেশ দ্বারা পরিবেষ্টিত?
কোন নদীর তীরে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল?
নীল নদের উৎপত্তি স্থান কোথায়?
কার নেতৃত্বে মিশরীয় সভ্যতার গোড়াপত্তন হয়?
মিশরের মোট আয়তন কত?
নোম কী?
হায়ারোগ্লিফিক কাকে বলে?
হায়ারোগ্লিফিক অর্থ কী?
রসেটা স্টোন কী?
'প্যাপিরাস' কী?
'স্ফিংকস' কী?
মমি বলতে কী বোঝ?
মিশরের অর্থনীতি মূলত কীসের ওপর নির্ভরশীল?
মিশরীয়দের সর্বশ্রেষ্ঠ ভাস্কর্য কী?
মিশরে প্রথম সাম্রাজ্যের উদ্ভব ঘটে কখন?
মিশরীয়রা কয়টি ব্যঞ্জনবর্ণের বর্ণমালা আবিষ্কার করেন?
মিশরীয়দের সর্বশ্রেষ্ঠ ভাস্কর্য কী?
কী ফারাওদের আভিজাত্য শক্তির প্রতীক ছিল?
মিশরের সবচেয়ে বড় পিরামিড কার?
মিশরের উদ্ভাবিত চিত্রলিপিকে কী বলা হয়?
প্রাচীন চীনা সভ্যতা কয়টি রাজবংশের অর্জন?
চীনের কয়টি অঞ্চল দিয়ে সভ্যতা গড়ে উঠেছিল?
কোন নদীকে চীনের দুঃখ বলা হয়?
কাদের মিলনে পৌরাণিক মানব পানকুর জন্ম হয়?
চীনা বিশ্বাসে পানকুর কত জন সহকারী ছিল?
চৈনিক অর্থনীতির মূল ভিত্তি কী ছিল?
শাং জনগোষ্ঠী কোথায় বাস করত?
হেলেনিক সংস্কৃতি কী?
হেলেনিস্টিক সংস্কৃতি কী?
ইজিয়ান সভ্যতা কাকে বলে?
'সোলন' কে ছিলেন?
স্পার্টা কী?
ডেলিয়ান লীগ কী?
স্পার্টা সরকারের মূল উদ্দেশ্য কী ছিল?
হেলোট কাকে বলে?
হোমার কে?
'ইলিয়ড' মহাকাব্যের রচয়িতা কে?
'ইলিয়ড' ও 'ওডিসি' মহাকাব্যের রচয়িতা কে?
পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন কারা?
সক্রেটিসের শিক্ষার মূল উদ্দেশ্য কী?
প্রাচীন গ্রিসে শিক্ষার মূল উদ্দেশ্য কী ছিল?
গ্রিসের শ্রেষ্ঠ নাট্যকার কে ছিলেন?
মহাকবি হোমার কোন দেশের অধিবাসী ছিলেন?
গণতন্ত্রের সূচনা হয় কোথায়?
পার্থেনন কী?
এসকাইলাসকে কোন ধরনের নাটকের জনক বলা হয়?
কোথায় অলিম্পিক খেলা শুরু হয়?
কখন অলিম্পিক খেলা শুরু হয়?
সক্রেটিসের শিক্ষার মূল উদ্দেশ্য কী ছিল?
কার যুগে এথেন্স সর্বক্ষেত্রে উন্নতির চরম শিখরে আরোহণ করে?
কোন ধরনের নাটক রচনায় গ্রিকরা বিশেষ পারদর্শী ছিলেন?
বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক ছিলেন কে?
রোম নগরীর প্রতিষ্ঠাতা কে?
'টাইবার নদী' কোথায় অবস্থিত?
রোমান সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল কোন ক্ষেত্রে?
দাসরা কার নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে?
মার্ক এন্টনি কাকে বিয়ে করে তার শক্তি বৃদ্ধি করে?
রোমানদের অন্যতম প্রধান দেবতার নাম কী ছিল?
জাস্টিনিয়ান কে ছিলেন?
রোমান সভ্যতার চূড়ান্ত পতন হয় কত খ্রিস্টাব্দে?
রোমান সভ্যতা কত বছর স্থায়ী হয়েছিল?
মায়া সভ্যতা কোথায় অবস্থিত?
মায়ানরা কী দিয়ে কোডেক্স বই বানাতো?
সম্প্রতি কোথায় মায়া সভ্যতার নিদর্শন পাওয়া গেছে?
বেলিজে কত বছর আগের মায়া সভ্যতার নিদর্শন পাওয়া গেছে?
কারা মায়া সভ্যতার সোনার পাতে লেখা লুট করে?
মায়া সভ্যতার কেন্দ্র কোথায় ছিল?
ইনকা সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
লাতিন আমেরিকায় ইনকাদের শহরের নাম কী?
মাচুপিচু কোন সভ্যতার নিদর্শন?
কত সালে মাচুপিচুর নির্মাণ কাজ শেষ হয়?
কার শাসনামলে স্প্যানিয়ার্ড ডাকাতদল ইনকাদের শহর ধ্বংস করে?
ইনকাদের প্রধান খাদ্য কী ছিল?
ইনকা সভ্যতার পুরুষরা কোথায় বিশেষ গহনা পরত?
ইনকারা কোন দেবতার পূজা করত?
কারা আজটেক সভ্যতা আবিষ্কার করে?
আজটেকরা কোথায় প্রথম বসতি স্থাপন করে?
কোন জাতির লোকেরা মেক্সিকোতে আজটেক সভ্যতা গড়ে তোলে?
কারা ভাসমান বাগান তৈরি করেছিল?
আজটেকরা বর্তমান কোন খেলার মতো ওল্লামা খেলা চালু করে?
সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা ব্যাখ্যা কর।
সিন্ধু সভ্যতাকে নগরসভ্যতা বলা হয় কেন?
মিশরের ভৌগোলিক অবস্থান কেন গুরুত্বপূর্ণ?
'ফারাও' বলতে কী বোঝানো হয়েছে?
প্রাচীন মিশরের ইতিহাস জানার ক্ষেত্রে 'রসেটা স্টোনের' ভূমিকা লেখ।
মিশরীয়দের অর্থনীতি কৃষির ওপর নির্ভরশীল ছিল কেন? ব্যাখ্যা কর।
মিশরকে নীলনদের দান বলা হয় কেন?
মিশরীয়দের ধর্মীয় বিশ্বাসের বর্ণনা দাও।
বিশ্বসভ্যতায় মিশরীয়রা ভাস্কর্য শিল্পে কীরূপ ভূমিকা রেখেছিল?
মিশরীয়রা পিরামিড তৈরি করেছিল কেন?
হায়ারোগ্লিফিক বলতে কী বোঝায়?
মিশরীয়রা কেন বিজ্ঞানচর্চার আগ্রহী ছিল?
খেলাধুলার ক্ষেত্রে প্রাচীন গ্রিকদের অবদান কেমন ছিল?
কীভাবে নগররাষ্ট্রগুলোর মধ্যে সৌহার্দপূর্ণ মনোভাব গড়ে ওঠে?
অলিম্পিক ক্রীড়া কীভাবে বন্ধুত্বপূর্ণ মনোভাব গড়ে তোলায় সাহায্য করে?
রোমে প্রজাতন্ত্রের সূত্রপাত ঘটে কীভাবে?
ধর্মীয় ক্ষেত্রে রোমানদের অবদান বর্ণনা কর।
রোমান সভ্যতার আইন ব্যাখ্যা কর।
রোমানদের গুরুত্বপূর্ণ অবদানটি ব্যাখ্যা কর।
কীভাবে মায়া জনবসতি গড়ে ওঠে?
ইনকা সভ্যতা কীভাবে আবিষ্কৃত হয়?
মাচুপিচু শহর পরিত্যক্ত হয় কেন?
আজটেক সভ্যতা সম্পর্কে ধারণা দাও।
আজটেক সভ্যতার অর্জন বর্ণনা কর।
মানবসভ্যতা শুরু হয় কীভাবে?
পুরোপলীয় বা পুরানো পাথরের যুগের বর্ণনা দাও।
নবোপলীয় যুগ বলতে কী বোঝায়?
মেসোপটেমীয় অঞ্চলকে সভ্যতার লীলাভূমি বলা হয় কেন?
অর্থ-চন্দ্রাকার উর্বর ভূমি বলতে কী বোঝায়?
বিজ্ঞানে মেসোপটেমিয়া সভ্যতার অবদান লেখ।
কিউনিফর্ম বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
মেসোপটেমিয়া সভ্যতার নগরগুলো কেমন ছিল?
সিন্ধু সভ্যতার ভৌগোলিক অবস্থা বর্ণনা দাও।
সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় কীভাবে?
'মরা মানুষের ঢিবি' বলতে কী বোঝায়?
সিন্ধু সভ্যতার অধিবাসীদের ধর্মবিশ্বাস সম্পর্কে সুস্পষ্ট ধারণা করা সম্ভব নয় কেন?
কোথায় ও কখন চৈনিক সভ্যতা গড়ে ওঠে?
বিজ্ঞানে চৈনিক সভ্যতার অবদান বর্ণনা কর।
গ্রিসের ভৌগোলিক অবস্থান ও সময়কাল বর্ণনা কর।
হেলেনিক ও হেলেনিস্টিক কোন সভ্যতার অংশবিশেষ? ব্যাখ্যা কর।
'হেলেনিস্টিক সংস্কৃতি' বলতে কী বোঝায়?
নগর রাষ্ট্র স্পার্টা ছিল সামরিক ছাউনি- ব্যাখ্যা কর।
সামরিক রাষ্ট্র স্পার্টার বর্ণনা দাও।
স্পার্টানদেরকে যোদ্ধা জাতি বলা হয় কেন?
সোলনকে অর্থনৈতিক সংস্কারক বলা হয় কেন?
সোলন নাগরিকদের কল্যাণে কী করেন?
পেরিক্লিসের সময়কালকে গ্রিক সভ্যতার স্বর্ণযুগ বলা হয় কেন?
সাহিত্যের ক্ষেত্রে গ্রিকদের অবদান ব্যাখ্যা কর।
প্রাচীন গ্রিকদের ধর্মীয় অবস্থা সংক্ষেপে বর্ণনা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

গ্রিক সভ্যতার 'স্বর্ণযুগ' বলা হয় কার সময়কালকে?

সোফোক্লিস
থুকিডাইডিস
সক্রেটিস
পেরিক্লিস

স্পার্টা সরকারের সামরিক শক্তি সঞ্চয়ের প্রয়োজন ছিল কেন?

শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য
ক্ষমতা দীর্ঘস্থায়ী রাখার জন্য
রাজ্যের আয়তন বৃদ্ধি করার জন্য
নিজেদের যোদ্ধা জাতিতে পরিণত করার জন্য

এথেন্সের মিত্র রাষ্ট্র নিয়ে গঠিত জোটের নাম ছিল কী?

ডেলিয়ান লীগ
পেলোপনেসীয় লীগ
আরব লীগ
যৌথ লীগ

মিশরীয়রা মন্দিরের দেয়াল সাজাতে গিয়ে কোন শিল্পের সূচনা করে?

পোড়ামাটি শিল্পের
মৃৎ শিল্পের
চিত্রশিল্পের
বস্ত্রশিল্পের

গ্রিক ভাষ্কর্য পৃথিবীর শিল্পকলার ইতিহাসে কিসের জন্ম দিয়েছিল?

তাম্র যুগের
স্বর্ণযুগের
রৌপ্য যুগের
অন্ধকার যুগের

কোন সভ্যতায় প্রথম সৌরপঞ্জিকা আবিষ্কৃত হয়?

মিশরীয় সভ্যতা
সিন্ধু সভ্যতা
গ্রিক সভ্যতা
রোমান সভ্যতা

মিশরে সৌর পঞ্জিকা আবিষ্কার হয় কখন?

খ্রিষ্টপূর্ব ৪১০০ অব্দে
খ্রিস্টপূর্ব ৪২০০ অব্দে
খ্রিষ্টপূর্ব ৪৩০০ অব্দে
খ্রিষ্টপূর্ব ৪৪০০ অব্দে

মিশরীয়রা কয়দিনে বছর আবিষ্কার করে?

২৮০ দিনে
৩০০ দিনে
৩৫৪ দিনে
৩৬৫ দিনে

উৎসবের দিনে গ্রিসে কিসের প্রতিযোগিতা হতো?

সাংস্কৃতিক প্রতিযোগিতা
ক্রীড়া প্রতিযোগিতা
সাধারণ জ্ঞান প্রতিযোগিতা
সাঁতার কাটা প্রতিযোগিতা

গ্রিসে কোন খেলার সময় যুদ্ধ নিষিদ্ধ ছিল?

ফুটবল
সাংস্কৃতিক প্রতিযোগিতা
বিতর্ক প্রতিযোগিতা
অলিম্পিক

কোন প্রতিযোগিতায় গ্রিসের শ্রেষ্ঠ ক্রীড়াবিদরা অংশ নিত?

সাধারণ জ্ঞান প্রতিযোগিতায়
অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতায়
ক্রিকেট খেলায়
দাবা খেলায়

মহেঞ্জোদারো কথাটির অর্থ কী?

মৃতের স্তূপ
বিজয় নগরী
শান্তির শহর
পুরানো দালান