- হোম
- একাডেমি
- মাদরাসা
- নবম-দশম শ্রেণি
- প্রাক-ইসলামি পটভূমি ও রাসুল (স.) এর মক্কা জীবন
প্রাক-ইসলামি পটভূমি ও রাসুল (স.) এর মক্কা জীবন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
সর্বশ্রেষ্ঠ মানব ও সর্বশেষ নবি হযরত মুহাম্মাদ (সা)-এর আবির্ভাব কাল ছিল জাহিলিয়াতের যুগে। তখন আরব উপদ্বীপসহ সমগ্র পৃথিবী অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত ছিল। সে সময়ে মিথ্যা, পাপাচার, হত্যা, লুণ্ঠন, মদ্যপান, জুয়া, যৌন অনাচার, কথায় কথায় ঝগড়া-বিবাদ এমনকি যুদ্ধ-বিগ্রহ পর্যন্ত ঘটে যেত। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে হত্যা করা হত বা জীবভপুঁতে ফেলা হত। মানবতা বলতে যা বোকায় তা ছিল তাদের মধ্যে অনুপস্থিত।
এক কথায়, মানুষ আল্লাহর বিধান এবং রাসুলগণের আদর্শ ও সত্যের বাণী ভুলে গিয়ে পাশবিকতায় লিপ্ত ছিল মানবতার এ চরম দুর্দিনে আরবের মক্কা নগরে বিখ্যাত কুরাইশ বংশে আল্লাহ তাআলা হযরত মুহাম্মাদ (সা) কে পাঠালেন বিশ্ব মানবতার যুক্তি ও শান্তির দূত হিসেবে। অংশীদারিতা, পৌত্তলিকতা ও জড় পূজা থেকে মানবজাতিকে একত্ববাদের ও ন্যায়ের পথ প্রদর্শন করতে। বিশ্বের নির্যাতিত ও অধিকার বঞ্চিত মানুষকে মুক্তি দিতে। মুক্তি ও শাস্তির দূত হযরত মুহাম্মাদ (সা)-এর মধ্যে ছিল সকল মানবিক গুণাবলির বিকাশ। তাই তিনি সমগ্র বিশ্বের মানুষের সর্বকালের শ্রেষ্ঠ পথ প্রদর্শক। তিনি ছিলেন মানব জাতির জন্য রাহমাতুল্লিল আলামিন।
হযরত মুহাম্মাদ (সা) ৫৭০ খ্রিষ্টাব্দের ১২ রবিউল আউয়াল তারিখে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। মাতৃগর্ভে থাকাকালীন তিনি পিড়হারা হন। নবুয়ত লাভ পর্যন্ত ৪০ বছর এবং নবুয়ত লাভের পর থেকে মদিনায় হিজরত পর্যন্ত ১৩ বছর মোট ৫৩ বছর তিনি পবিত্র ভূমি মক্কায় কাটান। এই সময়কে তাঁর মাজি জীবন নামে আখ্যায়িত করা হয়। মদিনায় হিজরত করে মহানবি (সা.) মাত্র দশ বছর জীবিত ছিলেন এবং তিনি মদিনায় অবস্থান করেছিলেন।
মদিনায় অবস্থানকালীন ১০ বছর সময়কে হযরতের মাদানি জীবন নামে আখ্যায়িত করা হয়। হযরত মুহাম্মাদ (সা)-এর সমস্ত জীবনটাই ছিল সংগ্রামমুখর। নবুয়ত লাভের পর থেকে স্বজাতির মার্থান্ধ ব্যক্তিরা তাঁকে সহজে মেনে নেয়নি। নানা নির্যাতন, নিপীড়ন ও অত্যচারে তারা হযরত মুহাম্মাদ (সা)-এর জীবনকে বিষময় করে তুলেছিল। তা সত্ত্বেও হযরত মুহাম্মাদ (সা) সফল হয়েছিলেন জীবনের সর্বক্ষেত্রে বিস্ময়করভাবে। তাঁর আদর্শিক বিপ্লবে উচ্ছ্বাসিত হয় বিশ্ব মানবতা। আলোকিত হয় মানব ও মানব সভ্যতা।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
'হারবুল ফুজ্জার' শব্দের অর্থ কী?
'হারবুল ফুজ্জার' শব্দের অর্থ কী?
কাফেরদের যুদ্ধ
পাপাচারীদের যুদ্ধ
মুনাফিকদের যুদ্ধ
মুশরিকদের যুদ্ধ
কুরাইশ নামকরণ কীভাবে হয়েছিল?
কুরাইশ নামকরণ কীভাবে হয়েছিল?
ইসমাঈল (আ)-এর নামানুসারে
আদম (আ)-এর নামানুসারে
ফিহরের নামানুসারে
ইবরাহিম (আ)-এর নামানুসারে
মহানবী (স)-কে আল আমীন বলা হয়, কারণ তিনি-
মহানবী (স)-কে আল আমীন বলা হয়, কারণ তিনি-
আমানত রক্ষা করতেন
কর্তব্যনিষ্ঠায় অটুট ছিলেন
সর্বদা সত্য কথা বলতেন
বিচক্ষণতার সাথে কাজ করতেন
আরবের একটি নগরীকে 'উম্মুল কুরা' বলার কারণ- (প্রয়োগ)
আরবের একটি নগরীকে 'উম্মুল কুরা' বলার কারণ- (প্রয়োগ)
ইউরোপ, এশিয়া ও আফ্রিকার মিলনস্থলে অবস্থিত
এখানকার মাটি পৃথিবীর প্রাচীনতম শীলা
অধিকাংশ স্থান মরুময়
প্রাচীন সভ্যতার লীলাভূমি
মক্কা নগরের কোন বংশে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ (স)-কে পাঠালেন?
মক্কা নগরের কোন বংশে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ (স)-কে পাঠালেন?
কুরাইশ বংশে
উমাইয়া বংশে
বনি সফীক বংশে
বনি আদ বংশে
আবিসিনিয়ার বাদশাহ আবরাহা কত খ্রিস্টাব্দে মক্কা নগরী আক্রমণ করেন?
আবিসিনিয়ার বাদশাহ আবরাহা কত খ্রিস্টাব্দে মক্কা নগরী আক্রমণ করেন?
৫৭০ খ্রিস্টাব্দে
৫৭৫ খ্রিস্টাব্দে
৫৮০ খ্রিস্টাব্দে
৫৮৮ খ্রিস্টাব্দে
নবুয়াত লাভের পর থেকে মদিনায় হিজরত পর্যন্ত মোট কত বছর মক্কায় অবস্থান করেন?
নবুয়াত লাভের পর থেকে মদিনায় হিজরত পর্যন্ত মোট কত বছর মক্কায় অবস্থান করেন?
১০ বছর
১৩ বছর
১২ বছর
১৫ বছর
ভৌগোলিক প্রভাবের ফলে মরুবাসী আরবরা মূলত- (উচ্চতর দক্ষতা)
ভৌগোলিক প্রভাবের ফলে মরুবাসী আরবরা মূলত- (উচ্চতর দক্ষতা)
শহরমুখী
ভবিষ্যৎমুখী
যুদ্ধাংদেহী
অতীতমুখী
সকল ঐতিহাসিকের মতে রাসূলুল্লাহ (স) জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের কোন দিন?
সকল ঐতিহাসিকের মতে রাসূলুল্লাহ (স) জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের কোন দিন?
সোমবার
বৃহস্পতিবার
শুক্রবার
রবিবার
মহানবী (স) পিতৃহারা হন কখন?
মহানবী (স) পিতৃহারা হন কখন?
জন্মের অনেক পর
জন্মের দু'মাস পূর্বে
জন্মের দু'মাস পর
জন্মের ৫ মাস আগে


