- হোম
- একাডেমি
- মাদরাসা
- নবম-দশম শ্রেণি
- প্রাক-ইসলামি পটভূমি ও রাসুল (স.) এর মক্কা জীবন
প্রাক-ইসলামি পটভূমি ও রাসুল (স.) এর মক্কা জীবন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
বিবি খাদিজার সাথে বিয়ের পর হযরত মুহাম্মাদ (সা.) আর্থিক চিন্তা থেকে মুক্ত হয়ে প্রতি বছর একমাস মক্কার অদূরে হেরা নামক পর্বতের গুহায় ধ্যানে মগ্ন থাকতেন। তিনি ৪০ বছর বয়সে ৬১০ খ্রিষ্টাব্দের রমযান মাসের ২৭ তারিখে হেরা গুহায় হযরত জিবরাইল (আ)-এর মাধ্যমে আল্লাহর নিকট থেকে ওহি প্রাপ্ত হন। এই আলৌকিক ঘটনার কথা জানতে পেরে বিবি খাদিজা তাঁকে যথেষ্ট সাহস, সহযোগিতা ও উৎসাহ দান করেন। হযরত খাদিজা (রা) বাসুল (সা.) এর নিকট পূর্বাপর সকল ঘটনা শুনে বিশ্বাস করে মুসলমান হলেন। তিনিই মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী।
নবুয়ত লাভের মধ্যদিয়ে হযরত মুহাম্মাদ (সা.) এর জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হল। নবুয়ত প্রাপ্তির পর হযরত মুহাম্মাদ (সা.) বিপথগামী পৌত্তলিক মক্কাবাসীর নিকট ইসলাম প্রচার আরম্ভ করেন। তিনি ঘোষণা করেন আল্লাহ ব্যতীত আর কোনো উপালা নেই এবং মুহাম্মাদ (সা) তাঁর প্রেরিত রাসুল। তিনি আরও বলেন, ইসলামই আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম এবং আল-কুরআন মানুষের হিদায়াতের জন্যে অবতীর্ণ হয়েছে।
হযরত মুহাম্মাদ (সা) সত্য প্রচারে ব্রতী হলেন। প্রথম তিন বছর গোপনে প্রচারকার্য করেন। সর্বপ্রথম মুসলমান হলেন তাঁর সহধর্মিনী হযরত খাদিজা (রা)। তারপর মুক্ত গোলাম হযরত যায়েদ, হযরত বিল্লাল, হযরত উসমান, হযরত আবদুর রহমান, হযরত সা'দ, হযরত তালহা, হযরত যুবাইর প্রমুখ ব্যক্তিবর্গ ইসলাম গ্রহণ ও আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপন করেন।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
'হারবুল ফুজ্জার' শব্দের অর্থ কী?
'হারবুল ফুজ্জার' শব্দের অর্থ কী?
কাফেরদের যুদ্ধ
পাপাচারীদের যুদ্ধ
মুনাফিকদের যুদ্ধ
মুশরিকদের যুদ্ধ
কুরাইশ নামকরণ কীভাবে হয়েছিল?
কুরাইশ নামকরণ কীভাবে হয়েছিল?
ইসমাঈল (আ)-এর নামানুসারে
আদম (আ)-এর নামানুসারে
ফিহরের নামানুসারে
ইবরাহিম (আ)-এর নামানুসারে
মহানবী (স)-কে আল আমীন বলা হয়, কারণ তিনি-
মহানবী (স)-কে আল আমীন বলা হয়, কারণ তিনি-
আমানত রক্ষা করতেন
কর্তব্যনিষ্ঠায় অটুট ছিলেন
সর্বদা সত্য কথা বলতেন
বিচক্ষণতার সাথে কাজ করতেন
আরবের একটি নগরীকে 'উম্মুল কুরা' বলার কারণ- (প্রয়োগ)
আরবের একটি নগরীকে 'উম্মুল কুরা' বলার কারণ- (প্রয়োগ)
ইউরোপ, এশিয়া ও আফ্রিকার মিলনস্থলে অবস্থিত
এখানকার মাটি পৃথিবীর প্রাচীনতম শীলা
অধিকাংশ স্থান মরুময়
প্রাচীন সভ্যতার লীলাভূমি
মক্কা নগরের কোন বংশে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ (স)-কে পাঠালেন?
মক্কা নগরের কোন বংশে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ (স)-কে পাঠালেন?
কুরাইশ বংশে
উমাইয়া বংশে
বনি সফীক বংশে
বনি আদ বংশে
আবিসিনিয়ার বাদশাহ আবরাহা কত খ্রিস্টাব্দে মক্কা নগরী আক্রমণ করেন?
আবিসিনিয়ার বাদশাহ আবরাহা কত খ্রিস্টাব্দে মক্কা নগরী আক্রমণ করেন?
৫৭০ খ্রিস্টাব্দে
৫৭৫ খ্রিস্টাব্দে
৫৮০ খ্রিস্টাব্দে
৫৮৮ খ্রিস্টাব্দে
নবুয়াত লাভের পর থেকে মদিনায় হিজরত পর্যন্ত মোট কত বছর মক্কায় অবস্থান করেন?
নবুয়াত লাভের পর থেকে মদিনায় হিজরত পর্যন্ত মোট কত বছর মক্কায় অবস্থান করেন?
১০ বছর
১৩ বছর
১২ বছর
১৫ বছর
ভৌগোলিক প্রভাবের ফলে মরুবাসী আরবরা মূলত- (উচ্চতর দক্ষতা)
ভৌগোলিক প্রভাবের ফলে মরুবাসী আরবরা মূলত- (উচ্চতর দক্ষতা)
শহরমুখী
ভবিষ্যৎমুখী
যুদ্ধাংদেহী
অতীতমুখী
সকল ঐতিহাসিকের মতে রাসূলুল্লাহ (স) জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের কোন দিন?
সকল ঐতিহাসিকের মতে রাসূলুল্লাহ (স) জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের কোন দিন?
সোমবার
বৃহস্পতিবার
শুক্রবার
রবিবার
মহানবী (স) পিতৃহারা হন কখন?
মহানবী (স) পিতৃহারা হন কখন?
জন্মের অনেক পর
জন্মের দু'মাস পূর্বে
জন্মের দু'মাস পর
জন্মের ৫ মাস আগে


