- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
১৭৫৭ সালের পলাশির যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌলাকে পরাজিত করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এ উপমহাদেশে ব্রিটিশ শাসনের গোড়াপত্তন করে। এর পর কোম্পানির কুশাসন ও শোষণের ফলে ভারতবর্ষের জনগণের মনে চরম অসন্তোষ দানা বেঁধে ওঠে। এ গণ-অসন্তোষ প্রশমনের উদ্দেশ্যে ব্রিটিশ পার্লামেন্ট ১৭৭৩ সালে এ উপমহাদেশের জন্য প্রথমবারের মতো আইন-প্রণয়নের দায়িত্ব গ্রহণ করে। ১৭৭৩ সালে 'রেগুলেটিং অ্যাক্ট' (Regulating Act, 1773) cvk করে ব্রিটিশ পার্লামেন্ট ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন নিয়ন্ত্রণ করে। এ আইনের মাধ্যমে কেন্দ্রে গভর্নর জেনারেল এবং প্রদেশে প্রাদেশিক গভর্নরের শাসন প্রতিষ্ঠিত হয়।
১৭৮৪ সালে ব্রিটিশ পার্লামেন্ট 'পিটে'র ইন্ডিয়ান অ্যাক্ট' (Pitt's Indian Act. 1784) cvk করে। এ আইন বলে ব্রিটিশ পার্লামেন্ট ও রাজপ্রতিনিধিসহ ৬ জন সদস্য নিয়ে 'নিয়ন্ত্রণ বোর্ড (Board of Control) নামে একটি সংস্থা গঠিত হয়। ১৮৫৭ সাল পর্যন্ত এ সংস্থা দ্বারা ভারতবর্ষ শাসিত হয়। ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহের পর ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে। ১৮৫৮ সালের ১ নভেম্বর ব্রিটেনের রানি ভিক্টোরিয়া এক রাজকীয় ঘোষণার দ্বারা ভারতবর্ষের রাজনৈতিক ক্ষমতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে নিজ হাতে গ্রহণ করেন।
এ সময় হতে ভারত সচিবের মাধ্যমে ব্রিটিশ সরকার ভারতবর্ষে সরাসরি শাসন কার্য শুরু করে। অতঃপর ভারতবর্ষের জনগণকে শাসন করার জন্য ব্রিটিশ পার্লামেন্টে বিভিন্ন ধরনের শাসনতান্ত্রিক আইন প্রণয়ন করা হয়।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো-
মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো-
অন্যান্য সম্প্রদায়ের সাথে সম্প্রীতি বৃদ্ধি করা
ব্রিটিশদের সাথে আন্দোলন করা
গণসচেতনতা সৃষ্টি করা
পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠা করা
বঙ্গভঙ্গ রদের সঠিক মূল্যায়ন কোনটি?
বঙ্গভঙ্গ রদের সঠিক মূল্যায়ন কোনটি?
মুসলমানদের অভিমান
হিন্দুদের বিজয়
ব্রিটিশ স্বার্থের রাজনীতি
বাঙালিদের মোহভঙ্গ
লাহোর প্রস্তাবে ভারতের কোন কোন অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়?
লাহোর প্রস্তাবে ভারতের কোন কোন অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়?
পূর্বাঞ্চল
দক্ষিণাঞ্চল
উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চল
উত্তর-পূর্বাঞ্চল
"ভারতে মাত্র দুটি জাতি বাস করে"- উক্তিটি কার?
"ভারতে মাত্র দুটি জাতি বাস করে"- উক্তিটি কার?
মহাত্মা গান্ধী
মোহাম্মদ আলী জিন্নাহ্
সুভাষ চন্দ্র বসু
জওহরলাল নেহেরু
কোন যুদ্ধের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের গোড়াপত্তন হয়?
কোন যুদ্ধের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের গোড়াপত্তন হয়?
পলাশির
বক্সারের
পানি পথের
পূর্ণিয়ার
কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ ঘোষণা করেন?
কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ ঘোষণা করেন?
লর্ড কার্জন
লর্ড ডালহৌসি
লর্ড মাউন্ট ব্যাটেন
লর্ড ওয়ারেন হেস্টিংস
ব্রিটিশদের 'ভাগ কর শাসন কর নীতির' উদ্দেশ্য ছিল-
ব্রিটিশদের 'ভাগ কর শাসন কর নীতির' উদ্দেশ্য ছিল-
ব্রিটিশ শাসন দীর্ঘস্থায়ী করা
মুসলমানদের স্বার্থ রক্ষা করা
হিন্দু-মুসলমানদের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠা
অর্থনীতির ভিত্তি সুদৃঢ় করা
কে মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্য ছিলেন?
কে মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্য ছিলেন?
লর্ড বেন্টিঙ্ক
স্যার স্ট্যাফোর্ড ক্রিপস
লর্ড মর্লে
লর্ড মিন্টো
কার সভাপতিত্বে মুসলিম লীগ গঠিত হয়েছিল?
কার সভাপতিত্বে মুসলিম লীগ গঠিত হয়েছিল?
নবাব স্যার সলিমুল্লাহ
লর্ড কার্জন
নবাব আব্দুল লতিফ
নবাব ভিকারুল মুলক


