- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ব্রিটিশ ভারতের রাজনৈতিক সমস্যা সমাধানের লক্ষ্যে ব্রিটিশ সরকার লন্ডনে গোল টেবিল বৈঠকের আয়োজন করে। 'নেহেরু রিপোর্ট' এবং 'জিন্নাহর ১৪ দফা' প্রস্তাবের ফলে ভারতবর্ষের শাসনতান্ত্রিক সমস্যা প্রকট আকার ধারণ করে। এর সমাধানকল্পে ১৯২৯ সালে গভর্নর জেনারেল লর্ড আরউইন লন্ডনে গোল টেবিল বৈঠক অনুষ্ঠানের কথা ঘোষণা করেন।
গোল টেবিলের প্রথম অধিবেশন চলে ১৯৩০ সালের ১২ নভেম্বর থেকে ১৯৩১ সালের ১৯ জানুয়ারি পর্যন্ত। এই বৈঠক উদ্বোধন করেন ব্রিটিশ সম্রাট পঞ্চম জর্জ এবং এতে সভাপতিত্ব করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড। এতে মি. জিন্নাহ, তেজ বাহাদুর সঞ্চ, শেরে বাংলা এ. কে. ফজলুল হক, ড. বি. আর আম্বেদকার প্রমুখ নেতা অংশগ্রহণ করেন। কিন্তু ভারতকে ডোমিনিয়ন মর্যাদা প্রদানের ঘোষণা প্রদান না করায় কংগ্রেস এতে যোগদান করেনি। সংখ্যালঘু সমস্যা নিয়ে মতৈক্য না হওয়ায় প্রথম গোল টেবিল বৈঠক ব্যর্থতায় পর্যবসিত হয়।.
দ্বিতীয় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয় ১৯৩১ সালের ৭ সেপ্টেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত। এবারে কংগ্রেসের পক্ষ থেকে মহাত্মা গান্ধী, মদনমোহন মালব্য ও সরোজিনী নাইডু প্রমুখ বৈঠকে যোগদান করেন। মহাত্মা গান্ধী কেন্দ্রে দ্বৈতশাসন প্রবর্তনের প্রস্তাবসহ কতিপয় প্রস্তাবের বিরোধিতা করেন। মি. জিন্নাহ ও শেরে বাংলা এ. কে. ফজলুল হক মুসলমানদের স্বার্থ সংরক্ষণ বিষয়ক কতিপয় প্রস্তাব উত্থাপন করেন। ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্বের প্রশ্নে গান্ধী-জিন্নাহর মধ্যে মতৈক্য না হওয়ায় দ্বিতীয় গোল টেবিল বৈঠক ব্যর্থতায় পর্যবসিত হয়।
তৃতীয় গোল টেবিল বৈঠক ১৯৩২ সালের ১৭ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত স্থায়ী হয়। কংগ্রেস এ বৈঠক বর্জন করে। ব্রিটিশ সরকার উপস্থিত ভারতীয় নেতৃবৃন্দকে খুব বেশি সুযোগ-সুবিধা দিতে অস্বীকার করে। ফলে এবারেও গোল টেবিল বৈঠক ব্যর্থতায় পর্যবসিত হয়। গোল টেবিল বৈঠকগুলো সমস্যার সমাধান করতে সফল হয়নি।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো-
মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো-
অন্যান্য সম্প্রদায়ের সাথে সম্প্রীতি বৃদ্ধি করা
ব্রিটিশদের সাথে আন্দোলন করা
গণসচেতনতা সৃষ্টি করা
পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠা করা
বঙ্গভঙ্গ রদের সঠিক মূল্যায়ন কোনটি?
বঙ্গভঙ্গ রদের সঠিক মূল্যায়ন কোনটি?
মুসলমানদের অভিমান
হিন্দুদের বিজয়
ব্রিটিশ স্বার্থের রাজনীতি
বাঙালিদের মোহভঙ্গ
লাহোর প্রস্তাবে ভারতের কোন কোন অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়?
লাহোর প্রস্তাবে ভারতের কোন কোন অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়?
পূর্বাঞ্চল
দক্ষিণাঞ্চল
উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চল
উত্তর-পূর্বাঞ্চল
"ভারতে মাত্র দুটি জাতি বাস করে"- উক্তিটি কার?
"ভারতে মাত্র দুটি জাতি বাস করে"- উক্তিটি কার?
মহাত্মা গান্ধী
মোহাম্মদ আলী জিন্নাহ্
সুভাষ চন্দ্র বসু
জওহরলাল নেহেরু
কোন যুদ্ধের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের গোড়াপত্তন হয়?
কোন যুদ্ধের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের গোড়াপত্তন হয়?
পলাশির
বক্সারের
পানি পথের
পূর্ণিয়ার
কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ ঘোষণা করেন?
কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ ঘোষণা করেন?
লর্ড কার্জন
লর্ড ডালহৌসি
লর্ড মাউন্ট ব্যাটেন
লর্ড ওয়ারেন হেস্টিংস
ব্রিটিশদের 'ভাগ কর শাসন কর নীতির' উদ্দেশ্য ছিল-
ব্রিটিশদের 'ভাগ কর শাসন কর নীতির' উদ্দেশ্য ছিল-
ব্রিটিশ শাসন দীর্ঘস্থায়ী করা
মুসলমানদের স্বার্থ রক্ষা করা
হিন্দু-মুসলমানদের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠা
অর্থনীতির ভিত্তি সুদৃঢ় করা
কে মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্য ছিলেন?
কে মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্য ছিলেন?
লর্ড বেন্টিঙ্ক
স্যার স্ট্যাফোর্ড ক্রিপস
লর্ড মর্লে
লর্ড মিন্টো
কার সভাপতিত্বে মুসলিম লীগ গঠিত হয়েছিল?
কার সভাপতিত্বে মুসলিম লীগ গঠিত হয়েছিল?
নবাব স্যার সলিমুল্লাহ
লর্ড কার্জন
নবাব আব্দুল লতিফ
নবাব ভিকারুল মুলক


