- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ই-সার্ভিস ও বাংলাদেশ
সরকারি এবং বেসরকারি অনেক সেবামূলক সংস্থা সার্বক্ষণিকভাবে অথবা সময়ে সময়ে দেশের জনগণকে বিভিন্ন সেবা প্রদান করে থাকে। এই সেবা হতে পারে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত কিংবা কোনো জমির দলিলের নকল সরবরাহ করা। ডিজিটাল পদ্ধতি চালু হওয়ার পূর্বে এই সকল সেবার ক্ষেত্রে সেবাগ্রহীতাকে অবশ্যই সেবাদাতার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হতো। কিন্তু ডিজিটাল পদ্ধতিতে সেবাগ্রহীতা নিজ বাড়িতে বসেই মোবাইল ফোনে বা ইন্টারনেটে একই সেবা গ্রহণ করতে পারে।
উদাহরণ হিসেবে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার জন্য কোনো আন্তঃনগর ট্রেনের টিকিট সংগ্রহের কথা বিবেচনা করা যায়। কিছুদিন পূর্বেও এই টিকিট সংগ্রহের জন্য যাত্রী নিজে অথবা তার কোনো লোকের ঢাকার কমলাপুর স্টেশনে গিয়ে, লাইনে দাঁড়িয়ে নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হতো। এই পদ্ধতি এখনও বহাল আছে।
তবে, এর পাশাপাশি এখন যে কেউ অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারে। অনলাইনেই টিকিটের মূল্য পরিশোধ করা যায়। এভাবে ইলেকট্রনিক পদ্ধতিতে সেবা প্রদানের ব্যাপারটি ই-সার্ভিস বা ই-সেবা হিসেবে চিহ্নিত করা যায়। ই-সেবার প্রধান প্রধান বৈশিষ্ট্য হলো-এটি স্বল্প খরচে, স্বল্প সময়ে এবং হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করে। বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরসমূহের উদ্যোগে ইতোমধ্যেই অনেক ই-সেবা চালু হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো পাঠ্যপুস্তকের ডিজিটাল সংস্করণ, ই-পূর্জি, ই-পর্চা, ই-টিকিট, টেলিমেডিসিন, অনলাইন আয়কর হিসাব করার ক্যালকুলেটর ইত্যাদি। নিম্নে কয়েকটি উল্লেখযোগ্য ই-সেবা কার্যক্রমের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো।
ক. ই-পূর্জি: দেশের প্রথম দিককার ই-সেবাসমূহের একটি। দেশের ১৫টি চিনিকলের সকল আখচাষি এখন এসএমএসের মাধ্যমে পূর্জি তথ্য পাচ্ছে। পূর্জি হচ্ছে চিনিকলসমূহে কখন আখ সরবরাহ করতে হবে সে জন্য আওতাধীন আখচাষিদের দেওয়া একটি অনুমতিপত্র। এসএমএসের মাধ্যমে আখচাষিরা তাৎক্ষণিকভাবে পূর্জির তথ্য পাচ্ছে বলে এখন তাদের হয়রানি ও বিড়ম্বনার অবসান হয়েছে। পাশাপাশি সময়মতো আখের সরবরাহ নিশ্চিত হওয়ায় চিনিকলের উৎপাদনও বেড়েছে।
খ. ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম (ই-এমটিএস) বাংলাদেশ ডাক বিভাগের ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে দেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে নিরাপদে, দ্রুত ও কম খরচে টাকা পাঠানো যায়। ১ মিনিটের মধ্যে ৫০ হাজার টাকা পর্যন্ত পাঠানো যায়। দেশের প্রায় সকল ডাকঘরে এই সেবা পাওয়া যায়।
গ. ই-পর্চা সেবা: বর্তমানে দেশের সকল জমির রেকর্ডের অনুলিপি অনলাইনে সংগ্রহ করা যায়। এটিকে বলা হয় ই-পর্চা। পূর্বে সংশ্লিষ্ট দপ্তরের কর্মীগণ বড়ো বড়ো রেকর্ড বই থেকে তথ্যসমূহ পূর্ব নির্ধারিত ছকে পূরণ করে আবেদনকারীকে সরবরাহ করতেন। এজন্য আবেদনকারীকে যেমন সরাসরি উপস্থিত হতে হতো তেমনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরাও গতানুগতিক পদ্ধতিতে পর্চা তৈরি করতেন। বর্তমানে এটি ই-সেবার আওতায় আসাতে আবেদনকারী দেশ-বিদেশের যেকোনো স্থান থেকেই নির্দিষ্ট ফি জমা দিয়ে পর্চা সংগ্রহ করতে পারেন।
ঘ. ই-স্বাস্থ্যসেবা: বিভিন্ন সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত চিকিৎসকরা এখন মোবাইল ফোনে স্বাস্থ্য পরামর্শ দিয়ে থাকেন। এজন্য দেশের সকল সরকারি হাসপাতালে একটি করে মোবাইল ফোন দেওয়া হয়েছে। দেশের যেকোনো নাগরিক এভাবে যেকোনো চিকিৎসকের পরামর্শ পেতে পারেন। এছাড়া দেশের কয়েকটি হাসপাতালে টেলিমেডিসিন সেবা চালু হয়েছে। এর মাধ্যমে রোগী হাসপাতালে না এসেও বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা ও পরামর্শ পাচ্ছেন।
ঙ. রেলওয়ের ই-টিকিটিং ও মোবাইল টিকিটিং বাংলাদেশ রেলওয়ের কয়েকটি আন্তঃনগর ট্রেনের টিকিট এখন মোবাইল ফোনেও ক্রয় করা যায়। আবার অনলাইনেও টিকিট সংগ্রহের ব্যবস্থা রয়েছে। ফলে, নিজের সুবিধামতো সময়ে রেলস্টেশনে না গিয়েও নির্দিষ্ট গন্তব্যের টিকিট সংগ্রহ সম্ভব হচ্ছে। মোবাইল ফোন বা অনলাইনে টিকিট সংগ্রহ করা হলে ট্রেন ছাড়ার অল্প সময় পূর্বে যাত্রীকে স্টেশনে যেতে হয় এবং মোবাইল ফোন বা অনলাইনে প্রাপ্ত গোপন নম্বর প্রদর্শন করে সেখানে নির্ধারিত কাউন্টার থেকে যাত্রার টিকিট সংগ্রহ করে নিতে হয়।
একুশ শতক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্বই-লার্নিং ও বাংলাদেশই-গভর্ন্যান্স ও বাংলাদেশই-সার্ভিস ও বাংলাদেশই-কমার্স ও বাংলাদেশবাংলাদেশের কর্মক্ষেত্রে আইসিটিসামাজিক যোগাযোগ ও আইসিটিবিনোদন ও আইসিটিবর্তমানের পৃথিবীর সম্পদ কোনটি? (জ্ঞান)একুশ শতকে এসে আমরা আরো কয়টি বিষয় শুরু করেছি? (জ্ঞান)পৃথিবীর মানুষকে এক সময় বেঁচে থাকার জন্যে পুরোপুরি কিসের উপর নির্ভর করতে হতো? (জ্ঞান)নতুন পৃথিবীর অলিখিত নিয়ম কোনটি? (জ্ঞান)শিল্প বিপ্লব কবে সংঘটিত হয়েছিল? (জ্ঞান)ভবিষ্যতে পৃথিবীর চালিকাশক্তি হিসেবে কাজ করবে কারা? (জ্ঞান)জ্ঞানভিত্তিক সমাজ তৈরির বিপ্লবে অংশগ্রহণে কোন দক্ষতাটি সবচেয়ে জরুরি? (জ্ঞান)আধুনিক কম্পিউটারের জনক কে? (জ্ঞান)১৯৯১ সালে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে ইঞ্জিন তৈরি করা হয় কার বর্ণনা অনুসারে? (জ্ঞান)১৮৪০ সালে ব্যাবেজ কোন বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন? (জ্ঞান)ডিফারেন্স ইঞ্জিন গণনা যন্ত্রটির আবিষ্কারক কে? (জ্ঞান)অ্যাডা লাভলেস-এর জন্ম-মৃত্যু সাল কোনটি? (জ্ঞান)অ্যাডা লাভলেস কিসে পারদর্শী ছিলেন? (জ্ঞান)কবি লর্ড বায়রনের কন্যার নাম কী? (জ্ঞান)প্রোগ্রামিং এর জনক কে? (জ্ঞান)কত সালে চার্লস ব্যাবেজের সাথে অ্যাডা লাভলেসের পরিচয় হয়? (জ্ঞান)কত সালে অ্যাডার বর্ণনাকৃত ইঞ্জিনের কাজের ধারার নোটটি প্রকাশিত হয়? (জ্ঞান)তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা প্রথম প্রকাশ করেন কে? (জ্ঞান)বিনা তারে বার্তা প্রেরণের সম্ভাবনাকে তুলে ধরে ম্যাক্সওয়েলের কোন ধারণাটি? (জ্ঞান)বেতার তরঙ্গ ব্যবহার করে তথ্য প্রেরণে প্রথম সফল বিজ্ঞানীর নাম কী? (জ্ঞান)গুগলিয়েলমো মার্কনি কোন দেশের বিজ্ঞানী ছিলেন? (জ্ঞান)বেতার যন্ত্রের আবিষ্কারক হিসেবে প্রথম কোন বিজ্ঞানীকে স্বীকৃতি প্রদান করা হয়? (জ্ঞান)কোন শতকে মেইনফ্রেম কম্পিউটার তৈরি হয়? (জ্ঞান)আইবিএম কোম্পানির তৈরি প্রথম কম্পিউটারের নাম কী? (জ্ঞান)কোন দশকে ইন্টারনেট প্রটোকলের ব্যবহার শুরু হয়? (জ্ঞান)কোন প্রটোকল ব্যবহার করে আরপানেট আবিষ্কৃত হয়? (জ্ঞান)Arpanet কী? (জ্ঞান)আরপানেটে প্রথম Electronic মাধ্যমে পত্রালাপের সূচনা করেন কে? (জ্ঞান)পার্সোনাল কম্পিউটারের কাজ প্রথম কোথায় শুরু হয়? (জ্ঞান)স্টিভ জবসের তৈরিকৃত প্রতিষ্ঠানটির নাম কী? (জ্ঞান)কোন প্রতিষ্ঠানটি প্রথম পার্সোনাল কম্পিউটারের বিকাশে অগ্রণী ভূমিকা পালন করেছে? (জ্ঞান)প্রথম কোন কোম্পানি পার্সোনাল কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেম তৈরি করে? (জ্ঞান)মাইক্রোসফট এর স্বত্বাধিকারী কে? (জ্ঞান)কত সালে আইবিএম মাইক্রোসফটকে অপারেটিং সিস্টেম তৈরির দায়িত্ব প্রদান করে? (জ্ঞান)HTTP ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাবটি কে করেন? (জ্ঞান)টেলিভিশন চ্যানেল ব্যবহার করে পাঠদান করার পদ্ধতিকে কী বলা হয়? (জ্ঞান)কোনটি সনাতন পদ্ধতিতে পাঠদানের বিকল্প নয়? (জ্ঞান)পৃথিবীর অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় তাদের অসংখ্য কোর্স কোথায় উন্মুক্ত করে দিয়েছে? (জ্ঞান)ই-লার্নিংয়ের জন্য সর্বপ্রথম এবং অবশ্য প্রয়োজনীয় উপাদান কোনটি? (জ্ঞান)শাসন ব্যবস্থায় ও প্রক্রিয়ায় ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতির প্রয়োগকে কী বলা হয়? (জ্ঞান)কোন ব্যবস্থা প্রচলনের ফলে সরকারি ব্যবস্থাসমূহের স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব? (জ্ঞান)জেলা প্রশাসকের কার্যালয়ের সকল সেবা স্বল্প সময়ে কম খরচে এবং ঝামেলাহীনভাবে পাওয়ার জন্য কী চালু হয়েছে? (জ্ঞান)বর্তমানে ই-সেবা কেন্দ্র থেকে যেকোনো ধরনের সেবা পেতে কতদিন সময় লাগে? (জ্ঞান)সেবা প্রদানে সিদ্ধান্ত গ্রহণের সময় সাশ্রয়ের পিছনে মূল কারণ কোনটি? (জ্ঞান)ই-গভর্ন্যান্সের মূল বিষয় কী? (জ্ঞান)ইলেকট্রনিক মাধ্যমে সেবা প্রদানের পদ্ধতিকে কী বলে? (জ্ঞান)অনলাইন আয়কর হিসাব করার ক্যালকুলেটর কোন ধরনের সেবা? (জ্ঞান)পাঠ্যপুস্তকের ডিজিটাল সংস্করণ কোন ধরনের সেবা? (জ্ঞান)দেশের কতটি চিনিকলের সকল আখচাষি এখন এস এম এসের মাধ্যমে পূর্জি তথ্য পাচ্ছে? (জ্ঞান)দেশের চাষীরা কোন মাধ্যমে পূর্জি তথ্য পাচ্ছে? (জ্ঞান)এমটিএস সেবা কোথায় পাওয়া যায়? (জ্ঞান)ই-এমটিএস এর মাধ্যমে ১ মিনিটে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত পাঠানো যায়? (জ্ঞান)ই-পর্চা কোন ধরনের সেবা প্রদান করে? (জ্ঞান)ইন্টারনেটের মাধ্যমে রোগীদের সেবা দেওয়ার পদ্ধতিকে কী বলে? (জ্ঞান)অনলাইনে টিকেট কাটাকে কী বলে? (জ্ঞান)একটি দেশের বিকাশ ও কর্মসংস্থানের ক্ষেত্রে কোনটির কোনো বিকল্প নেই? (জ্ঞান)কম্পিউটারের সাহায্যে কেনা-বেচার পদ্ধতিকে কী বলে? (জ্ঞান)যেকোনো পণ্য বা সেবা বাণিজ্যের কয়টি শর্ত থাকে? (জ্ঞান)দেশে বর্তমানে কোন পদ্ধতিতে বিভিন্ন ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধের সুযোগ তৈরি হয়েছে? (জ্ঞান)E-commerce ব্যবস্থায় পণ্য প্রাপ্তির পর বিল পরিশোধ করার পদ্ধতিকে কি বলে? (জ্ঞান)ই-কমার্সে কয় ধরনের প্রতিষ্ঠান লক্ষ করা যায়? (জ্ঞান)কর্মক্ষেত্রে আইসিটির কয় ধরনের প্রভাব রয়েছে? (জ্ঞান)বর্তমানে বাংলাদেশে কর্মক্ষেত্রে কোনটির প্রভাব ও ব্যবহার লক্ষ করা যাচ্ছে? (জ্ঞান)প্রচলিত কর্মক্ষেত্রগুলোতে কর্মদক্ষতা বৃদ্ধি পাওয়ার কারণ কী? (জ্ঞান)সমাজে চলাফেরা এবং বিকাশের জন্য কোনটির প্রয়োজন? (জ্ঞান)বর্তমানে ভার্চুয়াল যোগাযোগ এবং নেটওয়ার্কের মাধ্যমে মানুষে মানুষে মিথস্ক্রিয়াকে কী বলে? (জ্ঞান)ফেসবুক তৈরির মূল উদ্দেশ্য কী? (জ্ঞান)ফেসবুকের ওয়েব অ্যাড্রেস কোনটি? (জ্ঞান)জরীপকৃত প্রতিষ্ঠানটির ওয়েবসাইট ঠিকানা নিচের কোনটি? (জ্ঞান)www.stastica.com এর রিপোর্ট এপ্রিল ২০২৪ অনুযায়ী বিশ্বে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত? (জ্ঞান)ফেসবুকের সাথে টুইটারের মূল পার্থক্য কোনটি? (জ্ঞান)টুইটার ব্যবহারকারীদের সর্বোচ্চ কত অক্ষরের মধ্যে তাদের মনোভাব প্রকাশ করতে হয়? (জ্ঞান)মাইক্রোব্লগিংয়ের ওয়েবসাইট কোনটি? (জ্ঞান)টুইটারের সদস্যদের টুইটবার্তাগুলো কোথায় দেখা যায়? (জ্ঞান)টুইটারের বার্তাকে কী বলা হয়? (জ্ঞান)ইনস্টাগ্রাম কী? (জ্ঞান)ইনস্টাগ্রাম কত সালে চালু হয়েছিল? (জ্ঞান)ইনস্টাগ্রামে মূলত কী শেয়ার করা হয়? (জ্ঞান)কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীগণ গল্প তৈরি করতে পারে? (জ্ঞান)ইনস্টাগ্রামে কোন ট্যাগের মাধ্যমে বিষয়বস্তু অনুসন্ধান করা যায়? (জ্ঞান)বিনোদনের জগতে নতুন দিক কয়ভাবে উন্মোচিত হয়েছে? (জ্ঞান)শুরুর দিকে কম্পিউটার আবিষ্কারের মূল উদ্দেশ্য কী ছিল? (জ্ঞান)ইন্টারনেট থেকে গান বা ভিডিও নামানোর পদ্ধতির নাম কী? (জ্ঞান)তথ্য প্রযুক্তির উন্নয়নের ফলে বিনোদন জগতে যে নতুন বিনোদনের জন্ম হয়েছে তার নাম কী? (জ্ঞান)কোন ক্যাবলের সাথে যুক্ত হওয়ায় দেশে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ প্রদান সম্ভব হচ্ছে? (জ্ঞান)IDI এর ২০২৪ সংস্করণে বাংলাদেশ ১০০ এর মধ্যে কত নম্বর পেয়েছে? (জ্ঞান)IDI সূচকে নিম্ন মধ্যম আয়ের দেশসমূহের গড় মান কত? (জ্ঞান)IDI সূচকে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশসমূহের গড় নম্বর কত? (জ্ঞান)IDI সূচকে মিয়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভিয়েতনাম ও ভুটান কোন দেশের চেয়ে বেশি নম্বর পেয়ে উপরে অবস্থান করছে? (জ্ঞান)IDI সূচকে বাংলাদেশের পরে কোন দেশের অবস্থান? (জ্ঞান)ই-গভর্ন্যান্স এর মাধ্যমে সরকারের সকল কাজে কী নিশ্চিত করা যায়? (জ্ঞান)জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর ই-গভর্নমেন্ট উন্নয়নের অবস্থা উপস্থাপন করার জন্য কোন সূচক ব্যবহৃত হয়? (জ্ঞান)ইনফরমেশন হাইওয়ের প্রাথমিক রূপ কোনটি? (জ্ঞান)বাংলাদেশ বিশ্বের কত তম রাষ্ট্র হিসেবে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করে? (জ্ঞান)
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
IP এর পূর্ণনাম কী?
IP এর পূর্ণনাম কী?
Internet Protocol
Internal Protocol
Information Protocol
International Protocol
উইন্ডোজ কী?
উইন্ডোজ কী?
হিসাব-নিকাশের প্রোগ্রাম
নেটওয়ার্কের নেটওয়ার্ক
কম্পিউটার অপারেটিং সিস্টেম
ডেটাবেজ প্রোগ্রাম
একুশ শতকের পৃথিবীটা আসলে জ্ঞানভিত্তিক কীসের উপর দাঁড়াতে শুরু করেছে?
একুশ শতকের পৃথিবীটা আসলে জ্ঞানভিত্তিক কীসের উপর দাঁড়াতে শুরু করেছে?
তথ্যের
অর্থনীতি
সামাজিক যোগাযোগ
উপাত্ত
Globalization ত্বরান্বিত হওয়ার কারণ কী?
Globalization ত্বরান্বিত হওয়ার কারণ কী?
সামাজিক উন্নয়ন
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন
শিক্ষার মান বৃদ্ধি
একুশ শতকের পরিবর্তনের ধারা সূচিত হয়েছে কোনটির কারণে?
একুশ শতকের পরিবর্তনের ধারা সূচিত হয়েছে কোনটির কারণে?
Industrialization
E-mail
Internet
Internationalization
নিচের কোনটি Globalization এবং Internationalization ত্বরান্বিত হওয়ার কারণ?
নিচের কোনটি Globalization এবং Internationalization ত্বরান্বিত হওয়ার কারণ?
সৃজনশীলতা
সুনাগরিকত্ব
পারস্পরিক সহযোগিতা
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
কোন আবিষ্কারকের আবিষ্কারের ফলে আজকের পৃথিবীতে ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভব হচ্ছে?
কোন আবিষ্কারকের আবিষ্কারের ফলে আজকের পৃথিবীতে ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভব হচ্ছে?
চার্লস ব্যাবেজ
অ্যাডা লাভলেস
জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
জগদীশ চন্দ্র বসু
স্থানীয় ডাক্তার যে পদ্ধতিতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন তা হলো-
i. টেলিমেডিসিন সেবা
ii. ই-স্বাস্থ্যসেবা
iii. ই-কমার্স সেবা
নিচের কোনটি সঠিক?
স্থানীয় ডাক্তার যে পদ্ধতিতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন তা হলো-
i. টেলিমেডিসিন সেবা
ii. ই-স্বাস্থ্যসেবা
iii. ই-কমার্স সেবা
নিচের কোনটি সঠিক?
i
ii
i, ii
i, ii, iii
পৃথিবীর সবাই নিচের কোনটিকে একুশ শতকের সম্পদ হিসেবে মেনে নিয়েছে?
পৃথিবীর সবাই নিচের কোনটিকে একুশ শতকের সম্পদ হিসেবে মেনে নিয়েছে?
কৃষি
জ্ঞান
প্রাকৃতিক পরিবেশ
বাণিজ্য

