- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এখন কর্মক্ষেত্রে আইসিটির বহুমুখী প্রভাব ও ব্যবহার লক্ষ করা যাচ্ছে। এই প্রভাব ও পরিসর ক্রমাগত বেড়ে চলেছে। কর্মক্ষেত্রে আইসিটির দুই ধরনের প্রভাব লক্ষ করা যায়। প্রথমত প্রচলিত কর্মক্ষেত্রগুলোতে আইসিটির প্রয়োগের ফলে কর্মদক্ষতার বৃদ্ধি এবং বাজার সম্প্রসারণ, অন্যদিকে আইসিটি নিজেই নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি করেছে।
প্রচলিত কর্মক্ষেত্র এবং পুরাতন ব্যবসা-বাণিজ্যে আইসিটি ব্যবহারের ফলে কর্মীদের দক্ষতা, জবাবদিহিতা এবং স্বচ্ছতা বেড়েছে। অন্যদিকে এর ফলে সেবার মানও উন্নত হয়েছে। বর্তমানে দেশের অধিকাংশ চাকরির ক্ষেত্রে আইসিটি ব্যবহারের সাধারণ দক্ষতা একটি প্রাথমিক যোগ্যতা হিসেবে ধরা হয়। ব্যাংক, বিমা থেকে শুরু করে বহুজাতিক কোম্পানি, সরকারি দপ্তরে কাজ করার জন্য ওয়ার্ড প্রসেসর থেকে উপস্থাপনা সফটওয়্যার, ইন্টারনেট ব্রাউজিং থেকে ই-মেইল, নানান ধরনের বিশ্লেষণী সফটওয়্যার ইত্যাদিতে দক্ষ হতে হয়। পাশাপাশি বিভিন্ন বিশেষায়িত সফটওয়্যার (যেমন: ব্যাংকিং সফটওয়্যার) ব্যবহারেও পারদর্শিতা অর্জন করতে হয়।
অন্যদিকে আইসিটি নিজেই একটি বড়ো আকারের কর্মবাজার সৃষ্টি করেছে। হার্ডওয়্যার, সফটওয়্যার থেকে শুরু করে ওয়েবসাইট নির্মাণ, রক্ষণাবেক্ষণ ইত্যাদি এখন নতুন দক্ষ কর্মীদের জন্য একটি বিরাট কর্মক্ষেত্র। কেবল দেশে নয়, আইসিটিতে দক্ষ কর্মীরা দেশের বাইরে কোনো প্রতিষ্ঠানে অথবা স্বতন্ত্রভাবে কাজ করতে পারে। এই কাজের একটি বড় অংশ দেশে বসেই সম্পন্ন করা যায়। আউটসোর্সিং করে এখন অনেকেই বাংলাদেশের জন্য মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন করছে।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
IP এর পূর্ণনাম কী?
IP এর পূর্ণনাম কী?
Internet Protocol
Internal Protocol
Information Protocol
International Protocol
উইন্ডোজ কী?
উইন্ডোজ কী?
হিসাব-নিকাশের প্রোগ্রাম
নেটওয়ার্কের নেটওয়ার্ক
কম্পিউটার অপারেটিং সিস্টেম
ডেটাবেজ প্রোগ্রাম
একুশ শতকের পৃথিবীটা আসলে জ্ঞানভিত্তিক কীসের উপর দাঁড়াতে শুরু করেছে?
একুশ শতকের পৃথিবীটা আসলে জ্ঞানভিত্তিক কীসের উপর দাঁড়াতে শুরু করেছে?
তথ্যের
অর্থনীতি
সামাজিক যোগাযোগ
উপাত্ত
Globalization ত্বরান্বিত হওয়ার কারণ কী?
Globalization ত্বরান্বিত হওয়ার কারণ কী?
সামাজিক উন্নয়ন
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন
শিক্ষার মান বৃদ্ধি
একুশ শতকের পরিবর্তনের ধারা সূচিত হয়েছে কোনটির কারণে?
একুশ শতকের পরিবর্তনের ধারা সূচিত হয়েছে কোনটির কারণে?
Industrialization
E-mail
Internet
Internationalization
নিচের কোনটি Globalization এবং Internationalization ত্বরান্বিত হওয়ার কারণ?
নিচের কোনটি Globalization এবং Internationalization ত্বরান্বিত হওয়ার কারণ?
সৃজনশীলতা
সুনাগরিকত্ব
পারস্পরিক সহযোগিতা
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
কোন আবিষ্কারকের আবিষ্কারের ফলে আজকের পৃথিবীতে ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভব হচ্ছে?
কোন আবিষ্কারকের আবিষ্কারের ফলে আজকের পৃথিবীতে ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভব হচ্ছে?
চার্লস ব্যাবেজ
অ্যাডা লাভলেস
জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
জগদীশ চন্দ্র বসু
স্থানীয় ডাক্তার যে পদ্ধতিতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন তা হলো-
i. টেলিমেডিসিন সেবা
ii. ই-স্বাস্থ্যসেবা
iii. ই-কমার্স সেবা
নিচের কোনটি সঠিক?
স্থানীয় ডাক্তার যে পদ্ধতিতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন তা হলো-
i. টেলিমেডিসিন সেবা
ii. ই-স্বাস্থ্যসেবা
iii. ই-কমার্স সেবা
নিচের কোনটি সঠিক?
i
ii
i, ii
i, ii, iii
পৃথিবীর সবাই নিচের কোনটিকে একুশ শতকের সম্পদ হিসেবে মেনে নিয়েছে?
পৃথিবীর সবাই নিচের কোনটিকে একুশ শতকের সম্পদ হিসেবে মেনে নিয়েছে?
কৃষি
জ্ঞান
প্রাকৃতিক পরিবেশ
বাণিজ্য


