- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা
কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ফিরে যান
ইন্টারনেট ব্যবহারে নিরাপত্তা কৌশল
নিরাপদ ইন্টারনেট ব্যবহারের জন্য এবং অনলাইন হুমকি থেকে ব্যক্তিগত তথ্য এবং ডিভাইসমূহকে রক্ষা করার জন্য নিচের নিরাপত্তা কৌশলগুলো ব্যবহার করা যেতে পারে। যথা-
টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন (2FA) চালু করা।
- শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা এবং সকল ডিজিটাল প্লাটফর্মে একই পাসওয়ার্ড ব্যবহার না করা।
- কম্পিউটার সফটওয়্যার ও মোবাইল আপ্লিকেশন সফটওয়্যার (apps) গুলো নিয়মিত আপডেট করা।
- সোশ্যাল মিডিয়ায় একান্ত ব্যক্তিগত তথ্য কিংবা গোপনীয় তথ্য শেয়ার করা থেকে বিরত থাকা।
- ব্যক্তিগত গোপনীয় তথ্য (পিন কোড বা পাসওয়ার্ড) কারো সাথে শেয়ার না করা।
- ডিভাইসে অ্যান্টিভাইরাস এবং ফায়ারওয়াল সুরক্ষা ইনস্টল করা।
কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
'IAD' এর পূর্ণরূপ কোনটি? [জ্ঞান]
Internet Addiction Disorder
Internet Addiction Distraction
Internet Addiction Drugs
Internet Addiction Disable
কম্পিউটার কী ধরনের যন্ত্র?
হার্ডওয়্যার
সফটওয়্যার
হার্ডওয়্যার ও সফটওয়্যার সমন্বিত
কোনোটিই নয়
কম্পিউটারের প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নয় কোনটি?
ভাইরাস স্ক্যান
আর্থিং ব্যবস্থা
ডিস্ক ক্লিন
ডিস্ক ডিফ্রাগমেন্টেশন
২ বছর ব্যবহার করার পর অনিকের ল্যাপটপটি ধীরগতিসম্পন্ন হওয়ার কারণ কী?
পুরাতন হয়ে গেছে
র্যাম দুর্বল হয়ে গেছে
হার্ডওয়্যার নষ্ট হয়ে গেছে
টেম্পোরারি ফাইল তৈরি হয়েছে
তুমি কতবার তোমার কম্পিউটারের সংরক্ষিত তথ্য বিন্যাস করবে?
দিনে একবার
সপ্তাহে একবার
মাসে একবার
বছরে একবার
আইসিটির ক্ষেত্রে মূল যন্ত্র বলতে কী বোঝায়?
প্রসেসর ও হার্ডডিস্ক
প্রসেসর ও সফটওয়্যার
প্রসেসর ও র্যাম
হার্ডওয়্যার ও সফটওয়্যার
কম্পিউটার সচল ও গতিশীল রাখতে কী করা প্রয়োজন?
রেজিস্ট্রি ক্লিনআপ সফটওয়্যার ব্যবহার
ইন্টারনেট সংযোগ দেওয়া
টেম্পোরারি ফাইল সংরক্ষণ
কম্পিউটার পরিবর্তন
কম্পিউটারকে সচল ও কার্যক্ষম রাখতে কী করতে হবে?
নতুন কম্পিউটার কেনা
রক্ষণাবেক্ষণ
সফটওয়্যার বদলানো
Repair করা
কম্পিউটার ধীরগতির হয়ে গেলে, কীভাবে তা স্বাভাবিক করা যায়?
অপারেটিং সিস্টেম বন্ধ করে
অপারেটিং সিস্টেম পরিবর্তন করে
অপারেটিং সিস্টেম আপডেট করে
ইন্টারনেট ব্যবহার বৃদ্ধি করে
কখন অপারেটিং সিস্টেমের আপডেট স্বয়ংক্রিয়ভাবে হয়?
প্রতিদিন ব্যবহার করলে
ওএস বদলালে
ইন্টারনেট সংযোগ থাকলে
ইন্টারনেট বন্ধ থাকলে


