- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা
কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ফিরে যান
কম্পিউটারের কাজ করার গতি বজায় রাখার জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে?
কম্পিউটারের কাজ করার গতি বজায় রাখার জন্য নিম্নরূপ পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে:
১. কম্পিউটার যন্ত্রপাতি তথা হার্ডওয়্যারসমূহের রক্ষণাবেক্ষণ করতে হবে।
২. কম্পিউটারকে গতিশীল এবং সচল রাখার জন্য মাঝে মাঝে রেজিস্ট্রি ক্লিনআপ সফটওয়্যার ব্যবহার করতে হবে।
৩. অপারেটিং সিস্টেম সফটওয়্যার নিয়মিত হালনাগাদ করতে হবে।
৪. সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটারের টেম্পোরারি ফাইলসমূহ মুছে দিতে হবে। এতে হার্ডডিস্কের জায়গা খালি হয়ে কম্পিউটারের কাজ করার গতি বেড়ে যাবে।
কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
'IAD' এর পূর্ণরূপ কোনটি? [জ্ঞান]
Internet Addiction Disorder
Internet Addiction Distraction
Internet Addiction Drugs
Internet Addiction Disable
কম্পিউটার কী ধরনের যন্ত্র?
হার্ডওয়্যার
সফটওয়্যার
হার্ডওয়্যার ও সফটওয়্যার সমন্বিত
কোনোটিই নয়
কম্পিউটারের প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নয় কোনটি?
ভাইরাস স্ক্যান
আর্থিং ব্যবস্থা
ডিস্ক ক্লিন
ডিস্ক ডিফ্রাগমেন্টেশন
২ বছর ব্যবহার করার পর অনিকের ল্যাপটপটি ধীরগতিসম্পন্ন হওয়ার কারণ কী?
পুরাতন হয়ে গেছে
র্যাম দুর্বল হয়ে গেছে
হার্ডওয়্যার নষ্ট হয়ে গেছে
টেম্পোরারি ফাইল তৈরি হয়েছে
তুমি কতবার তোমার কম্পিউটারের সংরক্ষিত তথ্য বিন্যাস করবে?
দিনে একবার
সপ্তাহে একবার
মাসে একবার
বছরে একবার
আইসিটির ক্ষেত্রে মূল যন্ত্র বলতে কী বোঝায়?
প্রসেসর ও হার্ডডিস্ক
প্রসেসর ও সফটওয়্যার
প্রসেসর ও র্যাম
হার্ডওয়্যার ও সফটওয়্যার
কম্পিউটার সচল ও গতিশীল রাখতে কী করা প্রয়োজন?
রেজিস্ট্রি ক্লিনআপ সফটওয়্যার ব্যবহার
ইন্টারনেট সংযোগ দেওয়া
টেম্পোরারি ফাইল সংরক্ষণ
কম্পিউটার পরিবর্তন
কম্পিউটারকে সচল ও কার্যক্ষম রাখতে কী করতে হবে?
নতুন কম্পিউটার কেনা
রক্ষণাবেক্ষণ
সফটওয়্যার বদলানো
Repair করা
কম্পিউটার ধীরগতির হয়ে গেলে, কীভাবে তা স্বাভাবিক করা যায়?
অপারেটিং সিস্টেম বন্ধ করে
অপারেটিং সিস্টেম পরিবর্তন করে
অপারেটিং সিস্টেম আপডেট করে
ইন্টারনেট ব্যবহার বৃদ্ধি করে
কখন অপারেটিং সিস্টেমের আপডেট স্বয়ংক্রিয়ভাবে হয়?
প্রতিদিন ব্যবহার করলে
ওএস বদলালে
ইন্টারনেট সংযোগ থাকলে
ইন্টারনেট বন্ধ থাকলে


