Uddoyon
  • হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স
মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

ফিরে যান
মাল্টিমিডিয়ার ধারণা

আদিকাল থেকেই মানুষ নিজেকে প্রকাশ করার জন্য বিভিন্ন মাধ্যম বা মিডিয়া ব্যবহার করেছে। লেখা একটি প্রকাশ মাধ্যম, শব্দ একটি প্রকাশ মাধ্যম আবার চিত্রও একটি প্রকাশ মাধ্যম। আমরা যখন অনেকগুলো প্রকাশ মাধ্যমকে নিয়ে কথা বলি তখনই মাল্টিমিডিয়া বলে তাকে চিহ্নিত করে থাকি। সভ্যতার বিবর্তন ও প্রযুক্তির কারণে এই মাধ্যমগুলোর বহুবিধ ব্যবহার হয়ে আসছে। বিশেষ করে আমরা যখন ডিজিটাল যুগে বাস করছি তখন আমাদের প্রকাশ মাধ্যমের ধরন বদলে গেছে।

আমরা এখন অনুভব করি যে, এনালগ যুগের মিডিয়াগুলোই ডিজিটাল যুগের প্রধান প্রকাশ মাধ্যম নয়। বরং এনালগ যুগের পুরানো মিডিয়া এ যুগে ব্যবহৃত হলেও এর ব্যবহারের মাত্রা বদলেছে। এক সময়ে যেসব মিডিয়া ভিন্ন ভিন্নভাবে ব্যবহৃত হতো তা এখন একসাথে ব্যবহৃত হচ্ছে। আবার সেই সব মিডিয়ায় যুক্ত হয়েছে ডিজিটাল যন্ত্রের প্রোগ্রামিং করার ক্ষমতা। আমরা এখন বহু মিডিয়াকে তার বহুমাত্রিকতা ও প্রোগ্রামিং ক্ষমতার জন্য বলছি ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া। এই দুটি শব্দ এখন ব্যাপকভাবে প্রচলিত। এক কথায় মাল্টিমিডিয়া মানে বহু মাধ্যম। ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া মানে হচ্ছে, সেই বহু মাধ্যম যার সাথে ব্যবহারকারী যোগাযোগ করতে পারে।

মাল্টিমিডিয়া হলো মানুষের বিভিন্ন প্রকাশ মাধ্যমের সমন্বয়। আমরা অন্তত তিনটি মাধ্যম বা মিডিয়া ব্যবহার করে নিজেদেরকে প্রকাশ করি সেগুলো হলো বর্ণ, চিত্র এবং শব্দ (সাউন্ড)। এই মাধ্যমগুলোর বিভিন্ন রূপও রয়েছে। এই তিনটি মাধ্যম তাদের বিভিন্ন রূপ নিয়ে কখনো আলাদাভাবে, কখনো একসাথে আমাদের সামনে আবির্ভূত হয়। এসব মাধ্যমের প্রকাশকে আমরা কাগজের প্রকাশনা, রেডিয়ো, টেলিভিশন, ভিডিয়ো, সিনেমা, ভিডিও গেমস, শিক্ষামূলক সফটওয়্যার, ওয়েবপেজ ইত্যাদি নানা নামে চিনি। তবে এর সবগুলোকেই বা একাধিক মাধ্যমকেই আমরা আলাদাভাবে মাল্টিমিডিয়া বলব না। কাগজের প্রকাশনা বা রেডিয়োকে কেউ মাল্টিমিডিয়া বলতে চাইবেন না। বলা ঠিকও হবে না। টেলিভিশিন-ভিডিয়ো-সিনেমাকে আমরা মাল্টিমিডিয়া বলতে পারি। আবার ভিডিয়ো গেমস, শিক্ষামূলক সফটওয়‍্যার বা ওয়েব পেজকে আমরা ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া বলতে পারি।

মাল্টিমিডিয়া সচরাচর ডিজিটাল যন্ত্রের সহায়তায় ধারণ বা পরিচালনা করা যায়। এটি সরাসরি মঞ্চে প্রদর্শিত হতে পারে বা অন্যরূপে সরাসরি সম্প্রচারিতও হতে পারে। মাল্টিমিডিয়া বিষয়বস্তু ধারণ ও পরিচালনা করার ইলেকট্রনিক যন্ত্রকেও মাল্টিমিডিয়া নামে চিহ্নিত করা হয়ে থাকে। কোনো একটি কর্মকান্ডে তিনটি মাধ্যমকেই একসাথে ব্যবহার করাকে মাল্টিমিডিয়া বলে। উনিশ শতকের শেষ প্রান্তে ১৮৯৫ সালে সিনেমা বা চলচ্চিত্র উজ্জ্ব হবার পর তাতে বর্ণ (text), চিত্র (graphics), শব্দ (sound) এবং চলমানতা (animation) যুক্ত হওয়ায় বিভিন্ন মাধ্যমের পরস্পর সংলগ্ন হবার ব্যাপারটি ঘটতে থাকে যা মাল্টিমিডিয়ার একটি রূপ। আজকের দিনের মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ বলতে তাই সিনেমাকে স্মরণ করতে হবে। তবে প্রযুক্তিগতভাবে বিভিন্ন মাধ্যমের যুক্ত হবার সেই সূচনাকালটি অনেক আগের হলেও এসবের সাথে কম্পিউটারের যুক্ত হওয়া খুব বেশি দিনের ব্যাপার নয়।

পূর্ববর্তী
মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স - অন্যান্য প্রশ্ন
মাল্টিমিডিয়ার ধারণা
মাল্টিমিডিয়ার মাধ্যমসমূহ
মাল্টিমিডিয়ার প্রধান মাধ্যমসমূহ নিচে বর্ণনা করা হলো-
তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে মাল্টিমিডিয়ার ব্যবহার
প্রেজেন্টেশন সফটওয়্যার
প্রেজেন্টেশন সেভ বা সংরক্ষণ করা
নতুন স্লাইড যোগ করা
প্রেজেন্টেশনে স্লাইড প্রদর্শন
স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য বা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য-
স্লাইডে ছবি যুক্ত করা
স্লাইডে ট্রানজিশন যুক্ত করা
লেখায় স্বতন্ত্রভাবে ট্রানজিশন প্রয়োগ করা
ট্রানজিশনে শব্দ প্রয়োগ করা
স্লাইডে ভিডিয়ো যুক্ত করা
গ্রাফিক্সের গুরুত্ব
ফটোশপ প্রোগ্রাম খোলার জন্য-
ফটোশপ প্রোগ্রামে নতুন ফাইল তৈরি করার জন্য
ফটোশপের টুলবক্স এবং প্যালেট পরিচিতি
সিলেকশন টুল এবং মুভ টুল পরিচিতি
সিলেকশন স্থানান্তরিত করা
ভাসমান সিলেকশনটি রং দিয়ে পূরণ করা
ফেদার-এর ব্যবহার
ল্যাসো টুল ও পলিগোনাল ল্যাসো টুলের সাহায্যে সিলেক্ট করা
স্ট্রোক
ফাইল সেভ বা সংরক্ষণ বন্ধ করা
লেয়ার
নতুন লেয়ার যুক্ত করা
থাম্বনেইল আইকন
গুচ্ছ প্যালেট এবং প্যালেট যুক্ত ও বিযুক্ত করা
লেয়ারে অবজেক্ট তৈরি করা
টেক্সট লেয়ার তৈরি করা
এক ফাইলের ছবি অন্য ফাইলে জানান্তরিত করা
টার্গেট লেয়ার নির্ধারণ করা
লেয়ারের ওপাসিটি পরিবর্তন করা
লেয়ার বাতিল করে দেওয়া
কাট, কপি, পেস্ট ও পেস্ট ইনটু
ক্রপ টুলের ব্যবহার
হেলানো ছবি ক্রপ করা
ইরেজার টুল-এর ব্যবহার
গ্রেডিয়েন্ট টুলের সাহায্যে ব্লেন্ড তৈরি করা
গ্রেডিয়েন্ট টুলের সাহায্যে লিনিয়ার ব্লেন্ড তৈরি করার জন্য-
গ্রেডিয়েন্ট সম্পাদনা
নতুন রঙ ও কালার স্টপস যুক্ত করা ও বাতিল করা
ছবির ঔজ্জ্বল্য ও কনট্রাস্ট সমন্বয় করা
ইলাস্ট্রেটর
ইলাস্ট্রেটর প্রোগ্রাম খোলা
ইলাস্ট্রেটরে নতুন ফাইল খোলার জন্য-
কাজের পরিবেশ পরিচিতি
টাইটেল বার

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ