Uddoyon
  • হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স
মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

ফিরে যান
ফটোশপের টুলবক্স এবং প্যালেট পরিচিতি

ফটোশপে কাজ করার জন্য কমবেশি ৬৯ প্রকার টুল রয়েছে। এ ছাড়াও রয়েছে অসংখ্য অপশন প্যালেট, ডায়ালগ বক্স ইত্যাদি। বিভিন্ন রকম টুলের সঙ্গে আবার বিভিন্ন রকম অপশন প্যালেট এবং ডায়ালগ বক্সের সম্পর্ক রয়েছ।

ফটোশপের টুল বক্সে এ ছাড়াও রয়েছে তুলি বা ব্রাশের রং বা Foreground এবং ক্যানভাস বা Background-এর রং নিয়ন্ত্রণের আইকন, মনিটরের পর্দায় প্রদর্শন এলাকা নির্ধারণের আইকন, মাস্ক আইকন ইত্যাদি। পেন্সিল বা ব্রাশ টুল দিয়ে রেখা অঙ্কন করলে Foreground-এর রং তুলির রং হিসেবে কাজ করে।

পর্দার ডান পাশে রয়েছে বিভিন্ন প্রকার প্যালেট। প্যালেটের উপরের ডান দিকে বিয়োগ চিহ্ন বা Minimize আইকন রয়েছে। এ বিয়োগ চিহ্ন বা Minimize আইকনে ক্লিক করলে প্যালেটটি গুটিয়ে যাবে এবং আইকনটি চতুষ্কোণ বা Maximize আইকনে রূপান্তরিত হয়ে যাবে। গুটিয়ে থাকা প্যালেটের চতুষ্কোণ বা Maximize আইকনে ক্লিক করলে প্যালেটটি আবার সম্প্রসারিত হবে। পরবর্তীতে প্রয়োজন হলে আবার বিয়োগ চিহ্ন বা Minimize আইকনে ক্লিক করলে প্যালেটটি গুটিয়ে যাবে।
প্যালেটের টপ বার-এ ডাবলক্লিক করলেও সম্প্রসারিত প্যালেট গুটিয়ে যাবে এবং গুটিয়ে থাকা প্যালেট সম্প্রসারিত হবে।
প্যালেটের টপ বার-এ ক্লিক ও ড্যাগ করে প্যালেটকে যেকোনো স্থানে সরিয়ে স্থাপন করা যায়।

পর্দার বাম দিকে রয়েছে টুল বক্স। এতে বিভিন্ন প্রকার কাজের জন্য ভিন্ন ভিন্ন টুল রয়েছে। কাজের জন্য যে টুলের উপর যখন ক্লিক করা হয় তখন সেই টুলটি সক্রিয় হয়। টুল বক্সে কোনো টুল সিলেক্ট করে মাউস পয়েন্টার পর্দার ভেতরে নিয়ে এলে কখনো ওই টুলের নিজস্ব আকৃতিতে দেখা যায়, আবার কখনো যোগ চিহ্নরূপে দেখা যায় এবং সম্পাদনা টুলগুলো বৃত্ত বা গোল আকৃতি হিসেবে প্রদর্শিত হয়।

মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স - অন্যান্য প্রশ্ন
মাল্টিমিডিয়ার ধারণা
মাল্টিমিডিয়ার মাধ্যমসমূহ
মাল্টিমিডিয়ার প্রধান মাধ্যমসমূহ নিচে বর্ণনা করা হলো-
তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে মাল্টিমিডিয়ার ব্যবহার
প্রেজেন্টেশন সফটওয়্যার
প্রেজেন্টেশন সেভ বা সংরক্ষণ করা
নতুন স্লাইড যোগ করা
প্রেজেন্টেশনে স্লাইড প্রদর্শন
স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য বা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য-
স্লাইডে ছবি যুক্ত করা
স্লাইডে ট্রানজিশন যুক্ত করা
লেখায় স্বতন্ত্রভাবে ট্রানজিশন প্রয়োগ করা
ট্রানজিশনে শব্দ প্রয়োগ করা
স্লাইডে ভিডিয়ো যুক্ত করা
গ্রাফিক্সের গুরুত্ব
ফটোশপ প্রোগ্রাম খোলার জন্য-
ফটোশপ প্রোগ্রামে নতুন ফাইল তৈরি করার জন্য
ফটোশপের টুলবক্স এবং প্যালেট পরিচিতি
সিলেকশন টুল এবং মুভ টুল পরিচিতি
সিলেকশন স্থানান্তরিত করা
ভাসমান সিলেকশনটি রং দিয়ে পূরণ করা
ফেদার-এর ব্যবহার
ল্যাসো টুল ও পলিগোনাল ল্যাসো টুলের সাহায্যে সিলেক্ট করা
স্ট্রোক
ফাইল সেভ বা সংরক্ষণ বন্ধ করা
লেয়ার
নতুন লেয়ার যুক্ত করা
থাম্বনেইল আইকন
গুচ্ছ প্যালেট এবং প্যালেট যুক্ত ও বিযুক্ত করা
লেয়ারে অবজেক্ট তৈরি করা
টেক্সট লেয়ার তৈরি করা
এক ফাইলের ছবি অন্য ফাইলে জানান্তরিত করা
টার্গেট লেয়ার নির্ধারণ করা
লেয়ারের ওপাসিটি পরিবর্তন করা
লেয়ার বাতিল করে দেওয়া
কাট, কপি, পেস্ট ও পেস্ট ইনটু
ক্রপ টুলের ব্যবহার
হেলানো ছবি ক্রপ করা
ইরেজার টুল-এর ব্যবহার
গ্রেডিয়েন্ট টুলের সাহায্যে ব্লেন্ড তৈরি করা
গ্রেডিয়েন্ট টুলের সাহায্যে লিনিয়ার ব্লেন্ড তৈরি করার জন্য-
গ্রেডিয়েন্ট সম্পাদনা
নতুন রঙ ও কালার স্টপস যুক্ত করা ও বাতিল করা
ছবির ঔজ্জ্বল্য ও কনট্রাস্ট সমন্বয় করা
ইলাস্ট্রেটর
ইলাস্ট্রেটর প্রোগ্রাম খোলা
ইলাস্ট্রেটরে নতুন ফাইল খোলার জন্য-
কাজের পরিবেশ পরিচিতি
টাইটেল বার

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ