• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • পড়ে পাওয়া (গদ্য)
পড়ে পাওয়া (গদ্য)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

পড়ে পাওয়া (শব্দার্থ ও টীকা)

দিব্যি- চমৎকার। আশাতীতভাবে।

সংশয়- সন্দেহ। দ্বিধা।

গহনা- অলংকার।

অনাদৃত- অবহেলিত। উপেক্ষিত। গুরুত্ব দেওয়া হয়নি এমন।

বিচুলিগাদা- ধানের খড়ের স্তূপ।

নাটমন্দির- দেবমন্দিরে সামনের ঘর যেখানে নাচ-গান হয়।

বোষ্টম- হরিনাম সংকীর্তন করে জীবিকা অর্জন করে এমন বৈষ্ণব।

অপ্রতিভভাবে- বিব্রত বা লজ্জিতভাবে।

পত্রপাঠ বিদায়- তৎক্ষণাৎ বিদায়।

চৌকিদার- প্রহরী।

কাপালি- তান্ত্রিক হিন্দু সম্প্রদায়।

চন্ডীমণ্ডপ- যে মন্ডপে বা ছাদযুক্ত চত্বরে দুর্গা, কালী প্রভৃতি দেবীর পূজা হয়।

দণ্ডবৎ- মাটিতে পড়ে সাফাঙ্গে প্রণাম।

আড়ি- ধান, গম ইত্যাদির পরিমাপবিশেষ। ধান মাপার বেতের ঝুড়ি বা পাত্র।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

কাদের বাগানে আম কুড়াতে কালবৈশাখী উপেক্ষা করে সবাই ছুটছিল?

চাটুয্যেদের
বাড়ুয্যেদের
মুখুয্যেদের
গাঙ্গুলিদের

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত সাহিত্যে কোন বিষয় অখণ্ড অবিচ্ছিন্ন সত্তায় সমন্বিত হয়েছে?

প্রকৃতি ও রাজনীতি
প্রকৃতি ও মানবজীবন
মানবজীবন ও রাজনীতি
প্রকৃতি ও সমাজ বাস্তবতা

'আরণ্যক' উপন্যাস কার লেখা?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
কাজী নজরুল ইসলাম
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
মানিক বন্দ্যোপাধ্যায়

'তৃণাঙ্কুর' বিভূতিভূষণের কোন ধরনের রচনা?

উপন্যাস
ভ্রমণ-দিনলিপি
কাব্যগ্রন্থ
ছোটোগল্প

'হীরামানিক জ্বলে' কিশোর উপন্যাসটি রচনা করেন কে?

সৈয়দ মুজতবা আলী
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
মানিক বন্দ্যোপাধ্যায়
বিপ্রদাশ বড়ুয়া

'পড়ে পাওয়া' গল্পের শুরু কোন মাসে?

আষাঢ় মাসে
বৈশাখ মাসে
শ্রাবণ মাসে
ভাদ্র মাসে

'পড়ে পাওয়া' গল্পটি কথকের কোন সময়ের কথা?

শিশুবেলার
যৌবনকালের
ছেলেবেলার
কৈশোরকালের

ক্ষীণ গুড়গুড় মেঘের আওয়াজ শোনা গিয়েছিল কোথায়?

পূর্ব আকাশে
পশ্চিম আকাশে
উত্তর আকাশে
দক্ষিণ আকাশে

কোথাকার আম অঞ্চল বিখ্যাত?

কাজীবাড়ির
পিরবাড়ির
চাঁপাতলীর
জামতলীর

কালবৈশাখির ঝড়ে কীসের মতো আম ঝরছিল?

বৃষ্টির মতো
ঝরনার মতো
শিলাবৃষ্টির মতো
তুষারের মতো

'কেউ জানে না যে আমরা পেয়েছি'- উক্তিটি কার?

কাপালির
ভাদুই কুমোরের
বাদলের
ঠাকুরমশাইয়ের