• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • পড়ে পাওয়া (গদ্য)
পড়ে পাওয়া (গদ্য)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (লেখক-পরিচিতি)

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১৮৯৪ খ্রিষ্টাব্দে চব্বিশ পরগনা জেলার মুরাতিপুর গ্রামে, মাতুলালয়ে। তাঁর পৈতৃক বাড়ি পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর গ্রামে। তাঁর বাল্য ও কৈশোরকাল কেটেছে দারিদ্র্যের মধ্যে। মাতার নাম মৃণালিনী দেবী। পিতা মহানন্দ বন্দ্যোপাধ্যায়ের পেশা ছিল কথকতা ও পৌরোহিত্য। ছোটগল্প, উপন্যাস, দিনলিপি ও ভ্রমণ-কাহিনি রচনার মধ্যেই তিনি জীবনের আনন্দ খুঁজে পান। তাঁর রচিত সাহিত্যে প্রকৃতি ও মানবজীবন এক অখণ্ড অবিচ্ছিন্ন সত্তায় সমন্বিত হয়েছে। তাঁর সাহিত্যে প্রকৃতির অনাবিল সৌন্দর্য ও গ্রামবাংলার সাধারণ মানুষের জীবনাচরণের সজীব ও নিখুঁত চিত্র অঙ্কিত হয়েছে। 'পথের পাঁচালী', 'অপরাজিত' উপন্যাস যেমন তাঁর শ্রেষ্ঠ কীর্তি তেমনি বাংলা সাহিত্যেরও অমূল্য সম্পদ। তাঁর অন্যান্য রচনার মধ্যে উল্লেখযোগ্য উপন্যাস: 'আরণ্যক', 'ইছামতী'; গল্পগ্রন্থ: 'মেঘমল্লার', 'মৌরীফুল'; ভ্রমণ-দিনলিপি: 'তৃণাঙ্কুর', 'স্মৃতির রেখা'; কিশোর উপন্যাস 'চাঁদের পাহাড়', 'মিসমিদের কবচ', 'হীরামানিক জ্বলে'। ১৯৫০ খ্রিষ্টাব্দে তাঁর জীবনাবসান ঘটে।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

কাদের বাগানে আম কুড়াতে কালবৈশাখী উপেক্ষা করে সবাই ছুটছিল?

চাটুয্যেদের
বাড়ুয্যেদের
মুখুয্যেদের
গাঙ্গুলিদের

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত সাহিত্যে কোন বিষয় অখণ্ড অবিচ্ছিন্ন সত্তায় সমন্বিত হয়েছে?

প্রকৃতি ও রাজনীতি
প্রকৃতি ও মানবজীবন
মানবজীবন ও রাজনীতি
প্রকৃতি ও সমাজ বাস্তবতা

'আরণ্যক' উপন্যাস কার লেখা?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
কাজী নজরুল ইসলাম
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
মানিক বন্দ্যোপাধ্যায়

'তৃণাঙ্কুর' বিভূতিভূষণের কোন ধরনের রচনা?

উপন্যাস
ভ্রমণ-দিনলিপি
কাব্যগ্রন্থ
ছোটোগল্প

'হীরামানিক জ্বলে' কিশোর উপন্যাসটি রচনা করেন কে?

সৈয়দ মুজতবা আলী
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
মানিক বন্দ্যোপাধ্যায়
বিপ্রদাশ বড়ুয়া

'পড়ে পাওয়া' গল্পের শুরু কোন মাসে?

আষাঢ় মাসে
বৈশাখ মাসে
শ্রাবণ মাসে
ভাদ্র মাসে

'পড়ে পাওয়া' গল্পটি কথকের কোন সময়ের কথা?

শিশুবেলার
যৌবনকালের
ছেলেবেলার
কৈশোরকালের

ক্ষীণ গুড়গুড় মেঘের আওয়াজ শোনা গিয়েছিল কোথায়?

পূর্ব আকাশে
পশ্চিম আকাশে
উত্তর আকাশে
দক্ষিণ আকাশে

কোথাকার আম অঞ্চল বিখ্যাত?

কাজীবাড়ির
পিরবাড়ির
চাঁপাতলীর
জামতলীর

কালবৈশাখির ঝড়ে কীসের মতো আম ঝরছিল?

বৃষ্টির মতো
ঝরনার মতো
শিলাবৃষ্টির মতো
তুষারের মতো

'কেউ জানে না যে আমরা পেয়েছি'- উক্তিটি কার?

কাপালির
ভাদুই কুমোরের
বাদলের
ঠাকুরমশাইয়ের