- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ডেটা ট্রান্সমিশন মেথড (Data Transmission Method)
ডেটা কমিউনিকেশনে এক ডিভাইস হতে অন্য ডিভাইসে ডেটা বিটের বিন্যাসের মাধ্যমে স্থানান্তরের প্রক্রিয়াকে ডেটা ট্রান্সমিশন মেথড বলে।
বিটের বিন্যাসের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মেথডকে প্যারালাল ডেটা ট্রান্সমিশন এবং সিরিয়াল ডেটা ট্রান্সমিশন এই দুভাবে ভাগ করা হয়েছে। সিরিয়াল ডেটা ট্রান্সমিশনে একটি মাধ্যম দিয়ে একবারে একটি বিট পাঠানো হয়। প্যারালাল ডেটা ট্রান্সমিশনে অনেকগুলো মাধ্যম দিয়ে একবারে একসাথে অনেক বিট পাঠানো হয়।
প্যারালাল ডেটা ট্রান্সমিশন
প্যারালাল ডেটা ট্রান্সমিশনে একসাথে ডেটা ট্রান্সমিশন করার জন্য অনেক ডেটা লাইনের সাথে প্রেরক ও গ্রাহক যন্ত্র পরস্পরের সাথে সমন্বয় করার জন্য একটি বা দুইটি কন্ট্রোল লাইনও থাকে। বিটগুলো ঠিক একই সময়ে একই সাথে স্থানান্তরিত হয়। কম্পিউটারের ভেতরের সার্কিটে যেহেতু ডেটাগুলো প্যারালাল পদ্ধতিতে কাজ করে সেজন্য প্যরালাল ডেটা ট্রান্সমিশনই তার স্বাভাবিক বিন্যাস। একসাথে অসংখ্য লাইনে ডেটা পাঠানো হয় বলে এটি অনেক দ্রুতগতির ট্রান্সমিশন। তবে অনেক দূরে ডেটা পাঠাতে হলে এটি বাস্তবসম্মত নয়। দ্রুতগতিসম্পন্ন এই পদ্ধতি অনেক সময় ভিডিও স্ট্রিমিংয়ে ব্যবহৃত হয়। তাছাড়া, প্যারালাল প্রিন্টার পোর্ট ও ক্যাবল ব্যবহার করে কম্পিউটারের সাথে প্রিন্টারের সংযোগ ইত্যাদি এর উদাহরণ।
সিরিয়াল ডেটা ট্রান্সমিশন
এই ট্রান্সমিশনে যেকোনো দূরত্বে অবস্থিত প্রেরক এবং প্রাপকের মধ্যে ধারাবাহিকভাবে এক বিটের পর অপর একটি বিট স্থানান্তরিত করা হয়। এটি একটি নির্ভরযোগ্য পদ্ধতি, কেননা এতে পূর্ববর্তী ডেটা বিট প্রেরণের পর অপরটি প্রেরিত হয়। একটি মাত্র তার ব্যবহার হয় বলে যন্ত্রপাতি তুলনামূলকভাবে সহজ এবং সাশ্রয়ী। পাশাপাশি অনেক তার নেই বলে নিজেদের ভেতর নয়েজের প্রভাব কম। কম্পিউটার এবং প্রায় সকল ডিভাইসে আজকাল যে ইউএসবি (USB: Universal Serial Bus) পোর্ট দেখা যায় সেটি সিরিয়াল ট্রান্সমিশনের উদাহরণ।
প্রেরক যে সময় ডেটা প্রেরণ করবে, গ্রাহক ঠিক একই সময় ডেটা গ্রহণ করবে। এক্ষেত্রে প্রেরক ও গ্রাহকের ক্লক একই রকম থাকতে হয়। এজন্য সিরিয়াল পদ্ধতিতে ডেটা স্থানান্তরের সময় প্রেরক এবং গ্রাহক দুটি ডিভাইসকেই ক্লক ব্যবহার করতে হয় ক্লকের প্রতি পালসে একটি করে বিট প্রেরণ এবং গ্রহণ করা হয়। ক্লক পালস্ বলতে একটি ক্লক সংকেতের সক্রিয় অবস্থাকে বুঝানো হয়েছে। এই ক্লক ব্যবহার করে বিটের শুরু ও শেষ বোঝার জন্য একটি বিশেষ পদ্ধতি ব্যবহৃত হয়, যাকে বিট সিনক্রোনাইজেশন বলে। বিট সিনক্রোনাইজেশনের কারণেই প্রাপক সিগন্যাল থেকে ডেটা শনাক্ত এবং পুনরুদ্ধার করতে পারে।
বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে তিন ভাগে ভাগ করা হয় :
১. অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন (Asynchronous Transmission)
২. সিনক্রোনাস ট্রান্সমিশন (Synchronous Transmission) ও
৩. আইসোক্রোনাস ট্রান্সমিশন (Isochronous Transmission)
অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন (Asynchronous Transmission)
অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে ডেটা ক্যারেক্টার (বর্ণ, সংখ্যা বা চিহ্ন) ফরম্যাটে হয়ে থাকে। প্রতিবারে একটি করে ক্যারেক্টার ট্রান্সমিট করে। প্রতিটি ক্যারেক্টার আট বিটের হয়ে থাকে। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে প্রেরক যখন খুশি তখন ডেটা প্রেরণ করতে পারে, গ্রাহক সবসময়েই সেই ডেটা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে। শুধু তাই নয় একবার ডেটা পাঠিয়ে তার পরবর্তী সময় আরেকবার ডেটা পাঠানোর মাঝখানে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ সময় নেয়া যায়। ডেটা পাঠানোর আগে একটি স্টার্ট বিট পাঠানো হয় এবং সেই বিটটি দেখে গ্রাহকষন্ন বুঝতে পারে ডেটা আসতে শুরু করেছে এবং তার ক্লক সেই বিটের শুরুর সাথে সমন্বয় করে নেয়। ডেটা পাঠানো শেষ হওয়ার পর একটি বা দুইটি স্টপ বিট পাঠানো হয় এবং সেটি দেখে গ্রাহক যন্ত্র বুঝতে পারে ডেটা পাঠানো শেষ হয়েছে। এক্ষেত্রে ডেটার প্রতি ক্যারেক্টারের মাঝে বিরতির সময় সমান নাও হতে পারে। যখন প্রয়োজন তখন ডেটা প্রেরণ করা যায় বলে সেই ক্ষেত্রে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের (কম্পিউটারে ব্যবহৃত RAM, Cache, or CPU memory ইত্যাদি) প্রয়োজন হয় না। যীর গতিতে অল্প পরিমাণ ডেটা পাঠানোর ক্ষেত্রে এই পদ্ধতির ব্যবহার সুবিধাজনক।
অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের একটি উদাহরণ হচ্ছে কম্পিউটারের কি-বোর্ড। এখানে একটি কি (Key) চাপার পর পরবর্তী কি চেপে টাইপ করার মধ্যবর্তী সময়সীমা অসম বা অনির্ধারিত হতে বাধ্য। এজন্যই এই ট্রান্সমিশন পদ্ধতির নাম অ্যাসিনক্রোনাস রাখা হয়েছে।
সিনক্রোনাস ট্রান্সমিশন (Synchronous Transmission)
সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনকে বলা যায় বিরতিহীন ডেটা ট্রান্সমিশন। এই পদ্ধতিতে বিরতিহীনভাবে প্রেরক যন্ত্র থেকে গ্রাহক যন্ত্রে ডেটা পাঠানো হয়। যেহেতু প্রেরিত ডেটা ব্যবহার করে গ্রাহক যন্ত্র তার ব্রুককে সমন্বিত করে তাই প্রেরণ করার জন্য কোনো ডেটা না থাকলেও আইডল সিকোয়েন্স (idle sequence) হিসেবে পূর্ব নির্ধারিত ডেটা পাঠানো হয়।
সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে প্রেরক-স্টেশনে প্রথমেই ডেটাকে প্রাইমারি স্টোরেজে (কম্পিউটারে ব্যবহৃত RAM, Cache, or CPU memory ইত্যাদি) সংরক্ষণ করে ডেটার ক্যারেক্টারগুলোকে ব্লক বা ফ্রেম আকারে ভাগ করে নেয়। প্রতিবার একটি করে ব্লক বা ফ্রেম ক্লকের সাথে সমন্বয় করে সমান বিরতি দিয়ে প্রেরণ করা হয়। প্রতিটি ব্লক-ডেটার শুরুতে 1 বা 2 বাইটের একটি হেডার ইনফরমেশন এবং ব্লক-ডেটার শেষে একই পরিমাপের একটি ট্রেইলার ইনফরমেশন সিগন্যাল পাঠানো হয় এবং বিশাল নেটওয়ার্কে গন্তব্য খুঁজে বের করার জন্য এর মাঝে সাধারণত প্রেরক ও গ্রাহককে চিহ্নিতকরণের সংখ্যা বা অ্যাড্রেস দেয়া থাকে। গ্রাহক যন্ত্র এই হেডার সিগন্যাল ব্যবহার করে প্রেরকের ক্লক-স্পিডের সাথে সিনক্রোনাইজ বা সমন্বিত করে। ট্রেইলার ব্লকের শেষ নির্দেশ করে এবং কোনো কোনো ক্ষেত্রে ব্লকের ভেতরকার ভুল নির্ণয় এবং সংশোধনে সহায়তা করে।
প্রযুক্তিগতভাবে এ পদ্ধতি অপেক্ষাকৃত জটিল এবং ব্যয়বহুল হলেও বেশি ব্যান্ডউইথের ডেটা দূরবর্তী স্থানে পাঠানোর জন্য এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তাই বড় ধরনের নেটওয়ার্কসহ মোবাইল ফোন নেটওয়ার্ক, টিভি নেটওয়ার্ক ইত্যাদি ক্ষেত্রে এটি অপরিহার্য।
আইসোক্রোনাস ট্রান্সমিশন (Isochronous Transmission)
অ্যাসিনক্রোনাস ও সিনক্রোনাস-এর একটি মিশ্র পদ্ধতি হচ্ছে আইসোক্রোনাস ট্রান্সমিশন। এ প্রক্রিয়ায় অ্যাসিনক্রোনাস পদ্ধতির স্টার্ট ও স্টপ বিটের মাঝখানে সিনক্রোনাস পদ্ধতিতে ব্লক আকারে ডেটা ট্রান্সফার করা হয়। যেহেতু পুরোটা সিনক্রোনাস নয়, তাই স্টোরেজ ডিভাইসে ডেটা সংরক্ষণ না করেই যখন প্রয়োজন তখন সেই ডেটা ট্রান্সমিট করা যায়। সাধারণত রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে এর প্রচলন বেশি। বিভিন্ন মাল্টিমিডিয়া কমিউনিকেশন যেমন, অডিও বা ভিডিও কলের ক্ষেত্রে এই পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন হয়ে
কমিউনিকেশন সিস্টেমের ধারণা (Concept of Communication System)ডেটা কমিউনিকেশনের ধারণা (Concept of Data Communication)ব্যান্ডউইথ (Bandwidth)ডেটা ট্রান্সমিশন মেথড (Data Transmission Method)ডেটা ট্রান্সমিশন মোড (Data Transmission Mode)ডেটা কমিউনিকেশন মাধ্যম (Medium of Data Communication)তার মাধ্যম (Wired Media)তারবিহীন মাধ্যম (Wireless Media)ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের প্রয়োজনীয়তা (Necessity of Wireless Communication System)ব্লুটুথ (Bluetooth)ওয়াই-ফাই (Wi-Fi)ওয়াই-ম্যাক্স (WiMAX)মোবাইল যোগাযোগ (Mobile Communication)বিভিন্ন প্রজন্মের মোবাইল ফোন (Different Generations of Mobile Phone)কম্পিউটার নেটওয়ার্কিং (Computer Networking)নেটওয়ার্কিংয়ের ধারণা (Concept of Networking)কম্পিউটার নেটওয়ার্কিংয়ের উদ্দেশ্য (Objectives of Computer Networking)নেটওয়ার্কিংয়ের প্রকারভেদ (Types of Networking)নেটওয়ার্ক ডিভাইস (Network Devices) নেটওয়ার্কের কাজ (Functions of Network)নেটওয়ার্ক টপোলজি (Network Topology)ক্লাউড কম্পিউটিং (Cloud Computing)ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা (Advantages of Cloud Computing)
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
টুইস্টেড পেয়ার ক্যাবলের ট্রান্সমিশন লস কীরূপ?
টুইস্টেড পেয়ার ক্যাবলের ট্রান্সমিশন লস কীরূপ?
নেই বললেই চলে
অপেক্ষাকৃত কম
অপেক্ষাকৃত বেশি
খুব বেশি
ISP-এর পূর্ণনাম কী?
ISP-এর পূর্ণনাম কী?
Internet Service Provider
Internet Server Provider
Intern Service Provider
Internet Service Product
একই সময় উভয়দিকে ডেটা প্রেরণের মোডকে কী বলে?
একই সময় উভয়দিকে ডেটা প্রেরণের মোডকে কী বলে?
সিমপ্লেক্স
হাফ-ডুপ্লেক্স
ফুল-ডুপ্লেক্স
ইউনিকাস্ট
মোবাইল ফোন কোন পদ্ধতিতে ডেটা কমিউনিকেশন করে?
মোবাইল ফোন কোন পদ্ধতিতে ডেটা কমিউনিকেশন করে?
সিমপ্লেক্স
হাফ-ডুপ্লেক্স
ফুল-ডুপ্লেক্স
মাল্টিকাস্ট
STP-এর পূর্ণনাম কী?
STP-এর পূর্ণনাম কী?
Unshielded Terabits Pair
Universal Terabits Pair
Shielded Twisted Pair
Unshielded Terabyte Pair
GSM-এর পূর্ণরূপ কী?
GSM-এর পূর্ণরূপ কী?
Global System for Mobile Communication
Government System for Mobile Communication
General System for Mobile Communication
General System for Mobile Community
মোবাইল কমিউনিকেশন-এর কোন প্রজন্মে Analog Radio Signal ব্যবহৃত হয়?
মোবাইল কমিউনিকেশন-এর কোন প্রজন্মে Analog Radio Signal ব্যবহৃত হয়?
প্রথম
দ্বিতীয়
তৃতীয়
চতুর্থ
MMS-এর পূর্ণ নাম কী?
MMS-এর পূর্ণ নাম কী?
Multimedia Mail Service
Multimedia Message Server
Multimedia Message Sequence
Multimedia Message Service
কোর, ক্লোডিং ও জ্যাকেট দিয়ে নিম্নের কোনটি তৈরি হয়?
কোর, ক্লোডিং ও জ্যাকেট দিয়ে নিম্নের কোনটি তৈরি হয়?
কো-এক্সিয়েল
অপটিক্যাল ফাইবার
টুইস্টেড পেয়ার
রাউটার

