• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা (Advantages of Cloud Computing)

ক্লাউড কম্পিউটিং সার্ভিসদাতা প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের সার্ভিস প্রদান করে থাকে। এ সব সার্ভিস মডেলকে চারভাগে ভাগ করা যায়।

অবকাঠামোগত সেবা (IaaS: Infrastructure as a service): এই মডেলে অবকাঠামো ভাড়া দেওয়া হয়। অ্যামাজন- এর ইলাস্টিক কম্পিউটিং ক্লাউড (EC2) এরকম একটি মডেল। EC2 -এর প্রতিটি সার্ভারে ১ থেকে ৮টি ভার্চুয়াল মেশিনে চলে, ক্রেতারা এগুলোই ভাড়া নিয়ে থাকেন। ব্যবহারকারীরা ভার্চুয়াল মেশিনে নিজেদের ইচ্ছেমতো অপারেটিং সিস্টেম ইনস্টল করে নিজের নিয়ন্ত্রণে অ্যাপ্লিকেশন সফটওয়্যার চালাতে পারেন।

প্ল্যাটফর্মভিত্তিক সেবা (PaaS: Platform as a service): এই মডেলে ভার্চুয়াল মেশিন ভাড়া না দিয়ে ভাড়া দেওয়া হয় কম্পিউটিং প্ল্যাটফর্ম, যার মধ্যে অন্তর্ভুক্ত অপারেটিং সিস্টেম, প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এক্সিকিউশন পরিবেশ, ডেটাবেজ এবং ওয়েব সার্ভার ইত্যাদি। এই প্ল্যাটফর্মে ব্যবহারকারী স্বল্প ব্যয়ে তার অ্যাপ্লিকেশন সফটওয়্যার উন্নয়ন করতে পারেন।Microsoft-এর Azure এবং Google-এর App Engine এই মডেলের উদাহরণ।

সফটওয়্যারভিত্তিক সেবা (SaaS: Software as a service): এই মডেলে ব্যবহারকারীরা সার্ভিসদাতা প্রতিষ্ঠানের উন্নয়ন করা সফটওয়‍্যার ও ডেটাবেজে অ্যাকসেস এবং ব্যবহারে সুযোগ পায়। এর ফলে ব্যবহারকারীকে সিপিইউ বা স্টোরেজের অবস্থান, কনফিগারেশন ইত্যাদি জানা বা রক্ষণাবেক্ষণ করার প্রয়োজন হয় না। Google Apps, Dropbox, Hubspot ইত্যাদি এই মডেলের উদাহরণ।

নেটওয়ার্কভিত্তিক সেবা (NaaS: Network as a Service): এটি এমন একটি মডেল, যেখানে গ্রাহকরা তাদের নিজস্ব নেটওয়ার্ক অবকাঠামো স্থাপনের পরিবর্তে ক্লাউড বিক্রেতার কাছ থেকে নেটওয়ার্ক পরিষেবাগুলো ভাড়া নিয়ে থাকেন। উদাহরণস্বরূপ আর্যাকা এবং পার্টিনো সংস্থা দুটি WAN এবং SVPN (Secure Virtual Private Network) সেবা প্রদান করে থাকে।

এ ছাড়াও ক্লাউড সার্ভিসের ব্যবহারকারীরা নিচের সুবিধাগুলো ভোগ করে থাকে:

যত চাহিদা তত সার্ভিস (Resource Flexibility/Scalability): ছোট কিংবা বড় যে কোনো ক্রেতার সব রকম চাহিদা মেটানো হবে, ক্রেতা যত চাইবে সার্ভিসদাতা তত পরিমাণে সার্ভিস দিতে পারবে। ক্রেতা তার ইচ্ছে অনুযায়ী চাহিদা বাড়াতে বা কমাতে পারবে।

যখন চাহিদা তখন সার্ভিস (On Demand): ক্রেতা যখনই চাইবে সার্ভিসদাতা তখনই সার্ভিস দিতে পারবে। ক্রেতা যে সময় ইচ্ছে সার্ভিস চাইতে পারবে এবং সে সময়ই সার্ভিসদাতা তার চাহিদা পূরণ করবে।

যখন ব্যবহার তখন মূল্য শোখ (Pay as you go): ক্রেতাকে আগে থেকেই কোনো সার্ভিস রিজার্ভ করতে হবে না। ক্রেতা যতটুকু ব্যবহার করবে, শুধু ততটুকুর জন্যই মূল্য পরিশোধ করবে।

উদ্যোক্তাদের সুযোগ (Opportunity for Entrepreneurs): সার্বক্ষণিক ব্যবহারযোগ্য ক্লাউড সার্ভিস ছোট ও প্রাথমিক উদ্যোক্তাদের জন্য সহজেই ব্যবসার সুযোগ সৃষ্টি করতে পারে। যে কোনো সময়, যে কোনো জায়গা থেকে ডেটা আপলোড ও ডাউনলোড করা যায়। নিজস্ব হার্ডওয়্যার খুব বেশি প্রয়োজন হয় না। শুধু তাই নয়, স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট হয় বলে হার্ডওয়্যার, সফটওয়‍্যার, লাইসেন্স ফি ইত্যাদির জন্য বেশি অর্থ ব্যয় করতে হয় না। পরিচালনা ব্যয় কম এবং স্বল্প সংখ্যক ও প্রশিক্ষণবিহীন জনবল দিয়েও অনেক কাজ করা যায়।

ক্লাউড কম্পিউটিংয়ে পৃথিবীর প্রযুক্তির জগতে একটি নতুন দিগন্তের উন্মোচন হয়েছে সত্যি, কিন্তু একই সাথে এটি তথ্যের জগতে বিশাল নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি করেছে। এই সার্ভিসে আপলোড করা তথ্য কোথায় সংরক্ষিত এবং প্রক্রিয়াকরণ হয়, তা ব্যবহারকারী জানতে পারে না। সেই তথ্য বা ডেটার উপর এবং প্রোগ্রাম বা সফটওয়্যারের উপর ব্যবহারকারীর একক নিয়ন্ত্রণ থাকে না। বলা বাহুল্য এক্ষেত্রে তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা কম।

পরবর্তী
কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং - অন্যান্য প্রশ্ন

কমিউনিকেশন সিস্টেমের ধারণা (Concept of Communication System)ডেটা কমিউনিকেশনের ধারণা (Concept of Data Communication)ব্যান্ডউইথ (Bandwidth)ডেটা ট্রান্সমিশন মেথড (Data Transmission Method)ডেটা ট্রান্সমিশন মোড (Data Transmission Mode)ডেটা কমিউনিকেশন মাধ্যম (Medium of Data Communication)তার মাধ্যম (Wired Media)তারবিহীন মাধ্যম (Wireless Media)ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের প্রয়োজনীয়তা (Necessity of Wireless Communication System)ব্লুটুথ (Bluetooth)ওয়াই-ফাই (Wi-Fi)ওয়াই-ম্যাক্স (WiMAX)মোবাইল যোগাযোগ (Mobile Communication)বিভিন্ন প্রজন্মের মোবাইল ফোন (Different Generations of Mobile Phone)কম্পিউটার নেটওয়ার্কিং (Computer Networking)নেটওয়ার্কিংয়ের ধারণা (Concept of Networking)কম্পিউটার নেটওয়ার্কিংয়ের উদ্দেশ্য (Objectives of Computer Networking)নেটওয়ার্কিংয়ের প্রকারভেদ (Types of Networking)নেটওয়ার্ক ডিভাইস (Network Devices) নেটওয়ার্কের কাজ (Functions of Network)নেটওয়ার্ক টপোলজি (Network Topology)ক্লাউড কম্পিউটিং (Cloud Computing)ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা (Advantages of Cloud Computing)

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

টুইস্টেড পেয়ার ক্যাবলের ট্রান্সমিশন লস কীরূপ?

নেই বললেই চলে

অপেক্ষাকৃত কম

অপেক্ষাকৃত বেশি

খুব বেশি

ISP-এর পূর্ণনাম কী?

Internet Service Provider

Internet Server Provider

Intern Service Provider

Internet Service Product

একই সময় উভয়দিকে ডেটা প্রেরণের মোডকে কী বলে?

সিমপ্লেক্স

হাফ-ডুপ্লেক্স

ফুল-ডুপ্লেক্স

ইউনিকাস্ট

মোবাইল ফোন কোন পদ্ধতিতে ডেটা কমিউনিকেশন করে?

সিমপ্লেক্স

হাফ-ডুপ্লেক্স

ফুল-ডুপ্লেক্স

মাল্টিকাস্ট

STP-এর পূর্ণনাম কী?

Unshielded Terabits Pair

Universal Terabits Pair

Shielded Twisted Pair

Unshielded Terabyte Pair

GSM-এর পূর্ণরূপ কী?

Global System for Mobile Communication

Government System for Mobile Communication

General System for Mobile Communication

General System for Mobile Community

MMS-এর পূর্ণ নাম কী?

Multimedia Mail Service

Multimedia Message Server

Multimedia Message Sequence

Multimedia Message Service

কোর, ক্লোডিং ও জ্যাকেট দিয়ে নিম্নের কোনটি তৈরি হয়?

কো-এক্সিয়েল

অপটিক্যাল ফাইবার

টুইস্টেড পেয়ার

রাউটার

নিচের কোনটি ডেটা কমিউনিকেশনের উৎস?

মডেম

ক্যাবল

কম্পিউটার

টেলিফোন লাইন