• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • বিলাসী [গদ্য]
বিলাসী [গদ্য]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ খ্রিষ্টাব্দের ১৫ই সেপ্টেম্বর পশ্চিম বাংলার হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায়, জননী ভুবনমোহিনী দেবী। বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় এই ঔপন্যাসিকের ছেলেবেলা কাটে দারিদ্র্যের মধ্যে। চব্বিশ বছর বয়সে মনের ঝোঁকে সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেছিলেন শরৎচন্দ্র। সংগীতজ্ঞ হিসেবে খ্যাতির সূত্রে ঘটনাচক্রে এক জমিদারের বন্ধু হয়েছিলেন তিনি; জীবিকার তাগিদে দেশ ছেড়ে গিয়েছিলেন বর্মা মুন্নুকে অর্থাৎ বর্তমান মিয়ানমারে।
শরৎচন্দ্র তাঁর জীবনের নানা অভিজ্ঞতা ও বিচিত্র সব মানুষের চরিত্র ফুটিয়ে তুলেছেন তাঁর বিভিন্ন উপন্যাসে। বিশেষ করে সমাজের নিচু তলার মানুষ তাঁর সৃষ্ট চরিত্রে অপূর্ব মহিমা নিয়ে চিত্রিত হয়েছে। কথাশিল্পী শরৎচন্দ্রের শিল্পীমানসের মৌল বৈশিষ্ট্য মানবতা ও মানুষের প্রতি ভালোবাসা।

শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কুন্তলীন পুরস্কারপ্রাপ্ত 'মন্দির' নামে একটি গল্প। তাঁর বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে: 'দেবদাস', 'পল্লী-সমাজ', 'চরিত্রহীন', 'শ্রীকান্ত', 'গৃহদাহ', 'দেনাপাওনা' ইত্যাদি। এসব উপন্যাসে বাঙালি নারীর প্রতিকৃতি অঙ্কনে তিনি অসামান্য দক্ষতা দেখিয়েছেন। তাঁর বহু উপন্যাস ভারতবর্ষের বিভিন্ন ভাষায় অনূদিত ও চলচ্চিত্রারিত হয়েছে। তাঁর কয়েকটি উপন্যাস বিদেশি ভাষায়ও অনুদিত হয়েছে। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ১৯২৩ খ্রিষ্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে জগত্তারিণী স্বর্ণপদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৩৬ সালে

তাঁকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে।

শরন্দ্র ১৯৩৮ খ্রিষ্টাব্দের ১৬ই জানুয়ারি কলকাতায় মৃত্যুবরণ করেন।

পূর্ববর্তী
বিলাসী [গদ্য] - অন্যান্য প্রশ্ন

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়বিলাসী - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়শব্দার্থ ও টীকা (বিলাসী)বিলাসী (পাঠ-পরিচিতি)বহুনির্বাচনি প্রশ্ন (বিলাসী)বিলাসী (সৃজনশীল প্রশ্ন)বিলাসী' গল্পের গল্প কথকের নাম কী?'বিলাসী' গল্পটি প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয়?বিলাসী' গল্পে কোন মোগল সম্রাটের নাম উল্লেখ আছে?ন্যাড়ার মাদুলি-কবচ কবরে দেওয়ার পরে তার কাছে আর কী অবশিষ্ট রইলো?"ওরে বাপরে। আমি একলা থাকতে পারব না।"-উক্তিটি ব্যাখ্যা কর।"গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনি সুনাম"-ব্যাখ্যা কর।"একলা যেতে ভয় করবে না তো?"-কে, কাকে এবং কেন এই উক্তিটি করেছিল বুঝিয়ে লেখ।"ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মত।" ব্যাখ্যা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

গ্রাম থেকে মালোপাড়ার দূরত্ব-

দুই ক্রোশ

তিন ক্রোশ

দুই মাইল

তিন মাইল

কোনটি বিলাসী চরিত্রের বৈশিষ্ট্য নয়?

বুদ্ধিমতী

পতিপ্রেমী

সহনশীল

প্রতিবাদী

সাপুড়েদের সবচেয়ে লাভের ব্যবসা কী ছিল?

শিকড় বিক্রি

মাদুলি বিক্রি

সাপখেলা

সাপধরা

কী কারণে ন্যাড়া নিজের ভাগ্যকে প্রসন্ন বলল?

মৃত্যুঞ্জয়কে ওস্তাদ লাভ করায়

সন্ন্যাসী হওয়ায়

মৃত্যুঞ্জয়কে ওস্তাদ লাভ করার আশায়

বিলাসীকে মারের হাত থেকে রক্ষা করায়

শিকড় বিক্রিতে বিলাসীর আপত্তি ছিল কেন?

কম লাভ হয় বলে

মানুষ ঠকানো হয় বলে

গাছের ক্ষতি হয় বলে

সাপের কষ্ট হয় বলে

কামাখ্যা কী?

এক জাতীয় সাপ

তীর্থস্থান

একটি পর্বত

একটি জঙ্গল

মৃত্যুঞ্জয়কে কী সাপ কেটেছিল?

গোখরা

কেউটে

খরিশ গোখরা

খোড়া

মৃত্যুঞ্জয় নামটি কখন মিথ্যা হয়ে গেল?

মৃত্যুঞ্জয়ের অন্নপাশে

মৃত্যুঞ্জয়ের জাত বিসর্জনে

মৃত্যুঞ্জয়ের মৃত্যুতে

মৃত্যুঞ্জয়ের সাপুড়ে হওয়ায়

মৃত্যুঞ্জয়ের জাত কী ছিল?

ব্রাহ্মণ

শূদ্র

বৈশ্য

কায়স্থ

'সবাই করে, এতে দোষ কী?' এখানে কোন দোষের কথা বলা হয়েছে?

মাদুলি বিক্রি

অন্নপাপ

শিকড় বিক্রি

সাপখেলা