- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- বিলাসী [গদ্য]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
বিলাসী (পাঠ-পরিচিতি)
শরৎচন্দ্রের 'বিলাসী' গল্পটি প্রথমে প্রকাশিত হয় 'ভারতী' পত্রিকায় ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ খ্রিষ্টাব্দ) বৈশাখ সংখ্যায়। 'ন্যাড়া' নামের এক যুবকের নিজের জবানিতে বিবৃত হয়েছে এ গল্প। এই গল্পের কাহিনিতে শরৎচন্দ্রের প্রথম জীবনের ছায়াপাত ঘটেছে।
'বিলাসী' গল্পে বর্ণিত হয়েছে ব্যতিক্রমধর্মী দুই মানব-মানবীর চরিত্রের অসাধারণ প্রেমের মহিমা, যা ছাপিয়ে উঠেছে জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা। গল্পে সংঘটিত একের পর এক ঘটনা এবং বিভিন্ন চরিত্রের মধ্যে সংঘাতের মাধ্যমেই কাহিনি অগ্রসর হয়। ঘটনার দ্বন্দ্ব-সংঘাতের মধ্য দিয়ে কাহিনিতে গতি সঞ্চারিত হয়েছে। লেখক কোন অবস্থান থেকে কাহিনি বলছেন, সেটা অনেক সময় কাহিনি বর্ণনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লেখক সর্বদর্শী অবস্থান থেকেও কাহিনি বর্ণনা করতে পারেন। সেক্ষেত্রে তিনি সবগুলো চরিত্র ও ঘটনা নিরপেক্ষ অবস্থান থেকে বর্ণনা করেন। যেমনটি দেখা যায় সৈয়দ ওয়ালীউল্লাহ্র 'লালসালু' উপন্যাস এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের 'মাসি-পিসি' গল্পে। পক্ষান্তরে গল্পটি উত্তম পুরুষের ভাষ্যেও বর্ণিত হতে পারে। এক্ষেত্রে গল্পে আমি, আমাকে ইত্যাদি সর্বনাম এসে যায়। এরকম ক্ষেত্রে কখনো-কখনো লেখক নিজেই কাহিনির একটা চরিত্রের ভূমিকা নেন, হয়ে ওঠেন কথক। 'বিলাসী' গল্পে লেখক সেই ভূমিকা গ্রহণ করেছেন। বর্তমান সংকলনের 'অপরিচিতা', 'আহ্বান' ও 'তাজমহল' গল্পে উত্তমপুরুষের ভাষ্য গৃহীত হয়েছে।
'বিলাসী' গল্পের নাম-চরিত্র কর্মনিপুণ, বুদ্ধিমতী ও সেবাব্রতী বিলাসী; শরৎসাহিত্যের অন্যান্য উজ্জ্বল নায়িকাদের মতোই একজন। সে প্রেমের জন্যে নির্দ্বিধায় বেছে নিয়েছে স্বেচ্ছামৃত্যুর পথ আর তার প্রেমের মহিমাময় আলোয় ধরা পড়েছে সমাজের অনুদারতা ও রক্ষণশীলতা, জীবনের নিষ্ঠুর ও অশুভ চেহারা।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়বিলাসী - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়শব্দার্থ ও টীকা (বিলাসী)বিলাসী (পাঠ-পরিচিতি)বহুনির্বাচনি প্রশ্ন (বিলাসী)বিলাসী (সৃজনশীল প্রশ্ন)বিলাসী' গল্পের গল্প কথকের নাম কী?'বিলাসী' গল্পটি প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয়?বিলাসী' গল্পে কোন মোগল সম্রাটের নাম উল্লেখ আছে?ন্যাড়ার মাদুলি-কবচ কবরে দেওয়ার পরে তার কাছে আর কী অবশিষ্ট রইলো?"ওরে বাপরে। আমি একলা থাকতে পারব না।"-উক্তিটি ব্যাখ্যা কর।"গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনি সুনাম"-ব্যাখ্যা কর।"একলা যেতে ভয় করবে না তো?"-কে, কাকে এবং কেন এই উক্তিটি করেছিল বুঝিয়ে লেখ।"ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মত।" ব্যাখ্যা কর।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
মশার কামড় সহ্য করতে না পেরে 'বিলাসী' গল্পের গল্পকথক কিসে ইস্তফা দিয়েছে?
মশার কামড় সহ্য করতে না পেরে 'বিলাসী' গল্পের গল্পকথক কিসে ইস্তফা দিয়েছে?
সাপুড়ে কাজে
সন্ন্যাসীগিরিতে
লেখালেখিতে
পড়াশোনায়
'তাহার মাথায় গেরুয়া পাগড়ি, বড় বড় দাড়ি-চুল, গলায় রূদ্রাক্ষ ও পুঁতির মালা'-এ উক্তিটিতে কার কথা বলা হয়েছে?
'তাহার মাথায় গেরুয়া পাগড়ি, বড় বড় দাড়ি-চুল, গলায় রূদ্রাক্ষ ও পুঁতির মালা'-এ উক্তিটিতে কার কথা বলা হয়েছে?
ন্যাড়া
খুড়া
মৃত্যুঞ্জয়
বুড়া মালো
ন্যাড়ার প্রবল শখ ছিল-
(i) গোখরা সাপ পোষা
(ii) বিদ্যার্জন করা
(iii) মন্ত্র-সিদ্ধ হওয়া
নিচের কোনটি সঠিক?
ন্যাড়ার প্রবল শখ ছিল-
(i) গোখরা সাপ পোষা
(ii) বিদ্যার্জন করা
(iii) মন্ত্র-সিদ্ধ হওয়া
নিচের কোনটি সঠিক?
i, ii
i, iii
ii, iii
i, ii, iii
কী কারণে ন্যাড়া নিজের ভাগ্যকে প্রসন্ন বলল?
কী কারণে ন্যাড়া নিজের ভাগ্যকে প্রসন্ন বলল?
মৃত্যুঞ্জয়কে ওস্তাদ লাভ করায়
সন্ন্যাসী হওয়ায়
মৃত্যুঞ্জয়কে ওস্তাদ লাভ করার আশায়
বিলাসীকে মারের হাত থেকে রক্ষা করায়
শিকড় বিক্রিতে বিলাসীর আপত্তি ছিল কেন?
শিকড় বিক্রিতে বিলাসীর আপত্তি ছিল কেন?
কম লাভ হয় বলে
মানুষ ঠকানো হয় বলে
গাছের ক্ষতি হয় বলে
সাপের কষ্ট হয় বলে
মৃত্যুঞ্জয় নামটি কখন মিথ্যা হয়ে গেল?
মৃত্যুঞ্জয় নামটি কখন মিথ্যা হয়ে গেল?
মৃত্যুঞ্জয়ের অন্নপাশে
মৃত্যুঞ্জয়ের জাত বিসর্জনে
মৃত্যুঞ্জয়ের মৃত্যুতে
মৃত্যুঞ্জয়ের সাপুড়ে হওয়ায়
'বিলাসী' গল্পে শরৎচন্দ্র ফুটিয়ে তুলেছেন-
(i) প্রেমের মহিমা
(ii) উদারতা
(iii) সাম্প্রদায়িকতা
নিচের কোনটি সঠিক?
'বিলাসী' গল্পে শরৎচন্দ্র ফুটিয়ে তুলেছেন-
(i) প্রেমের মহিমা
(ii) উদারতা
(iii) সাম্প্রদায়িকতা
নিচের কোনটি সঠিক?
i, ii
i, iii
ii, iii
i, ii, iii
'সবাই করে, এতে দোষ কী?' এখানে কোন দোষের কথা বলা হয়েছে?
'সবাই করে, এতে দোষ কী?' এখানে কোন দোষের কথা বলা হয়েছে?
মাদুলি বিক্রি
অন্নপাপ
শিকড় বিক্রি
সাপখেলা
'সাপের বিষ যে বাঙালির বিষ নয়'-এখানে 'বাঙালির বিষ' কথাটি কী অর্থে ব্যবহার করা হয়েছে?
'সাপের বিষ যে বাঙালির বিষ নয়'-এখানে 'বাঙালির বিষ' কথাটি কী অর্থে ব্যবহার করা হয়েছে?
ব্যঙ্গার্থে
হিংসা অর্থে
গৌরব অর্থে
খারাপ অর্থে
উদ্দীপকের মকবুলের স্ত্রীর সাথে বিলাসীর মিল রয়েছে কোন দিক থেকে?
উদ্দীপকের মকবুলের স্ত্রীর সাথে বিলাসীর মিল রয়েছে কোন দিক থেকে?
সততায়
ভালোবাসায়
উদারতায়
মহানুভবতায়

