• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • লাইব্রেরি (গদ্য)
লাইব্রেরি (গদ্য)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

লাইব্রেরি (পাঠ-পরিচিতি)

মানবসভ্যতার ক্রম অগ্রগতির ধারায় মানুষের অর্জিত জ্ঞান, মহৎ অনুভব সঞ্চিত হয়ে থাকে গ্রন্থাগারে। এর মাধ্যমে পূর্বপ্রজন্মের জ্ঞান সঞ্চারিত হয় উত্তরপ্রজন্মের কাছে। তাই জ্ঞানচর্চা, জ্ঞান-অন্বেষণ ও গবেষণার ক্ষেত্রে গ্রন্থাগারের প্রয়োজনীয়তা অপরিসীম।

গ্রন্থাগার হচ্ছে বিভিন্ন ধরনের বইয়ের শ্রেণিবদ্ধ সংগ্রহশালা। সব ধরনের জ্ঞানের একত্র সমাবেশ ঘটিয়ে জ্ঞানচর্চার প্রসারে ধারাবাহিক ও স্থায়ী ভূমিকা পালনের জন্য লাইব্রেরির সৃষ্টি। বিশ্বের জ্ঞানভাণ্ডার এত বহুমুখী ও বিপুল যে, কোনো এক জনের পক্ষে সব জ্ঞান আহরণ করা সম্ভব নয়। তাই এটি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি তাঁর প্রয়োজন ও আগ্রহ অনুযায়ী জ্ঞানচর্চা করতে পারেন। 'লাইব্রেরি' প্রবন্ধটিতে জ্ঞানলাভ ও পাঠাগারের সম্পর্ক উপস্থাপন করেছেন মোতাহের হোসেন চৌধুরী। প্রবন্ধটি বইপাঠে উদ্‌বুদ্ধ করার পাশাপাশি পাঠাগার প্রতিষ্ঠায় উৎসাহী করে তোলে।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

মোতাহের হোসেন চৌধুরী উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন—

কুমিল্লা সরকারি কলেজ
ভিক্টোরিয়া কলেজ
ঢাকা কলেজ
জগন্নাথ কলেজ

পুস্তক নির্বাচনকালে কেমন হতে হবে?

সংকীর্ণ মানসিকতার
সংকীর্ণ মনোভাব বর্জিত
উদাস
শৌখিন

কার চালচলনে একটা স্বতন্ত্র ধরনের শ্রী ফুটে ওঠে?

আধুনিক মানুষের
শিক্ষিত মানুষের
জ্ঞান-সম্পন্ন মানুষের
পুস্তকবিমুখ মানুষের

মোতাহের হোসেন চৌধুরী এম.এ সম্পন্ন করেন—

১৯২৩ সালে
১৯৩৩ সালে
১৯৪৩ সালে
১৯৫৩ সালে

‘শ্রী’ শব্দের অর্থ কী?

অসুন্দর
কুৎসিত
দর্শনীয়
সৌন্দর্য

স্পৃহা শব্দের অর্থ কী?

ইচ্ছা
সৃষ্টি
বিকাশমান
প্রগতি

কোনটি জাতির সভ্যতা ও উন্নতির মানদন্ড?

স্থাপত্য
সম্পদ
লাইব্রেরি
মার্কেট

কোন লাইব্রেরির ক্ষেত্রে বস্তুর বুচির ওপর একের অত্যাচার অশোভন বলা হয়েছে?

ব্যক্তিগত লাইব্রেরি
সাধারণ লাইব্রেরি
অসাধারণ লাইব্রেরি
পারিবারিক লাইব্রেরি

এক ব্যক্তির পক্ষে কি হওয়া অসম্ভব?

সর্ববিদ্যাবিশারদ
জ্ঞানী
শাসক
মহাজ্ঞানী

সত্যিকার বৈদগ্ধ্য বা চিৎপ্রকর্ষের অধিকারী হতে হলে কী করতে হবে?

সম্পৎশালী হতে হবে
ভালো মানুষ হতে হবে
সততা বজায় রাখতে হবে
লাইব্রেরির সঙ্গে অন্তরঙ্গ হতে হবে

বইয়ের মাধ্যমে গৃহসজ্জিত করলে বাইরের পারিপাট্যের সঙ্গে কী প্রকাশ পায়?

ভালোবাসা
মানসিক সৌন্দর্য
ঘরোয়া সৌন্দর্য
স্থাপত্যের সৌন্দর্য

কোনটি আধুনিক জিনিস?

সাধারণ পাঠাগার
ব্যক্তিগত পাঠাগার
পারিবারিক পাঠাগার
জাতীয় পাঠাগার

পাঠাগারের জন্ম কোনটি থেকে?

সৌন্দর্যচর্চা থেকে
জ্ঞানার্জনস্পৃহা থেকে
গৃহসজ্জার ইচ্ছা
ব্যক্তিগত ইচ্ছা

সাধারণ লাইব্রেরিতে কোন ক্ষেত্রে বেশি সতর্কতা অবলম্বন করতে হয়?

পুস্তক নির্বাচন
পুস্তক শ্রেণিবদ্ধ
পুস্তক সজ্জিতকরণ
পুস্তক পাঠ