• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • লাইব্রেরি (গদ্য)
লাইব্রেরি (গদ্য)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

লাইব্রেরি (সৃজনশীল প্রশ্ন)

বাবার সঙ্গে একুশের বইমেলায় আসে অমি। সেখান থেকে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে সে তার পছন্দমতো বিজ্ঞানের বইগুলো সংগ্রহ করে। শুধু বইমেলা থেকে নয়, অমি যেখানেই যায় সেখান থেকেই বিজ্ঞানের কোনো না কোনো বই কিনে নিয়ে আসে। আর এভাবেই তার বাসায় গড়ে তোলে এক বিশাল লাইব্রেরি।

ক. কোন ধরনের লাইব্রেরির পুস্তক শ্রেণিবদ্ধ করতে যথেষ্ট সতর্কতার পরিচয় দিতে হয়?

খ. জাতির জীবন ধারা গঙ্গা-যমুনার মতো দুই ধারায় প্রবাহিত- বলতে কী বোঝানো হয়েছে?

গ. উদ্দীপকে 'লাইব্রেরি' প্রবন্ধের যে লাইব্রেরির বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো।

ঘ. "উক্ত শ্রেণির লাইব্রেরিকে অন্য কোনো শ্রেণির লাইব্রেরিতে রূপান্তর করা সম্ভব কি?" 'লাইব্রেরি' প্রবন্ধের আলোকে যৌক্তিক মত দাও।

পরবর্তী

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

মোতাহের হোসেন চৌধুরী উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন—

কুমিল্লা সরকারি কলেজ
ভিক্টোরিয়া কলেজ
ঢাকা কলেজ
জগন্নাথ কলেজ

পুস্তক নির্বাচনকালে কেমন হতে হবে?

সংকীর্ণ মানসিকতার
সংকীর্ণ মনোভাব বর্জিত
উদাস
শৌখিন

কার চালচলনে একটা স্বতন্ত্র ধরনের শ্রী ফুটে ওঠে?

আধুনিক মানুষের
শিক্ষিত মানুষের
জ্ঞান-সম্পন্ন মানুষের
পুস্তকবিমুখ মানুষের

মোতাহের হোসেন চৌধুরী এম.এ সম্পন্ন করেন—

১৯২৩ সালে
১৯৩৩ সালে
১৯৪৩ সালে
১৯৫৩ সালে

‘শ্রী’ শব্দের অর্থ কী?

অসুন্দর
কুৎসিত
দর্শনীয়
সৌন্দর্য

স্পৃহা শব্দের অর্থ কী?

ইচ্ছা
সৃষ্টি
বিকাশমান
প্রগতি

কোনটি জাতির সভ্যতা ও উন্নতির মানদন্ড?

স্থাপত্য
সম্পদ
লাইব্রেরি
মার্কেট

কোন লাইব্রেরির ক্ষেত্রে বস্তুর বুচির ওপর একের অত্যাচার অশোভন বলা হয়েছে?

ব্যক্তিগত লাইব্রেরি
সাধারণ লাইব্রেরি
অসাধারণ লাইব্রেরি
পারিবারিক লাইব্রেরি

এক ব্যক্তির পক্ষে কি হওয়া অসম্ভব?

সর্ববিদ্যাবিশারদ
জ্ঞানী
শাসক
মহাজ্ঞানী

সত্যিকার বৈদগ্ধ্য বা চিৎপ্রকর্ষের অধিকারী হতে হলে কী করতে হবে?

সম্পৎশালী হতে হবে
ভালো মানুষ হতে হবে
সততা বজায় রাখতে হবে
লাইব্রেরির সঙ্গে অন্তরঙ্গ হতে হবে

বইয়ের মাধ্যমে গৃহসজ্জিত করলে বাইরের পারিপাট্যের সঙ্গে কী প্রকাশ পায়?

ভালোবাসা
মানসিক সৌন্দর্য
ঘরোয়া সৌন্দর্য
স্থাপত্যের সৌন্দর্য

কোনটি আধুনিক জিনিস?

সাধারণ পাঠাগার
ব্যক্তিগত পাঠাগার
পারিবারিক পাঠাগার
জাতীয় পাঠাগার

পাঠাগারের জন্ম কোনটি থেকে?

সৌন্দর্যচর্চা থেকে
জ্ঞানার্জনস্পৃহা থেকে
গৃহসজ্জার ইচ্ছা
ব্যক্তিগত ইচ্ছা

সাধারণ লাইব্রেরিতে কোন ক্ষেত্রে বেশি সতর্কতা অবলম্বন করতে হয়?

পুস্তক নির্বাচন
পুস্তক শ্রেণিবদ্ধ
পুস্তক সজ্জিতকরণ
পুস্তক পাঠ