• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • অভাগীর স্বর্গ (গদ্য)
অভাগীর স্বর্গ (গদ্য)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

অভাগীর স্বর্গ (শব্দার্থ ও টীকা)

মুখুয্যে- মুখোপাধ্যায় পদবীর কথ্যরূপ।

বর্ষীয়সী- অতি বৃদ্ধ, সকলের মধ্যে বয়সে বড়, স্ত্রীবাচক শব্দ হিসেবে ব্যবহৃত।

সঙ্গতিপন্ন অর্থ- সম্পদের অধিকারী।

অন্ত্যেষ্টিক্রিয়া- মৃত ব্যক্তির সৎকার, মৃত্যের জন্য অন্তিম বা শেষ অনুষ্ঠান।

সগ্য- স্বর্গ শব্দের কথ্যরূপ।

অন্তরীক্ষ- আকাশ, গগন।

ভুক্তাবশেষ- ভোজন বা খাওয়ার পরে পাতে যা পড়ে থাকে।

প্রসন্ন- সন্তুষ্ট, খুশি।

প্রসন্নমুখ- খুশি ভরা মুখ।

ক্রোড়- কোল।

শশব্যস্ত- খরগোশ বা শশকের মতো ব্যস্ত।

তেনার- তার, তাঁর।

দুলে- পালকি বহনকারী হিন্দু সম্প্রদায়বিশেষ, নীচু জাতের মানুষ বলে অভিহিত।

ইন্দ্রজাল- জাদুবিদ্যা, এখানে গল্পের মাধ্যমে মুগ্ধ বা মোহিত করে রাখার ক্ষমতাকে বোঝানো হয়েছে।

রোমাঞ্চ- শিহরণ, অনুভূতির আধিক্যে গায়ের লোম দাঁড়িয়ে যাওয়া।

ভগ্নকন্ঠ- বিকৃত স্বর, এখানে অতি আবেগে কাঙালীর ভাঙা বা বিকৃত স্বরে কথা বলা বোঝানো হয়েছে।

প্রণামী- পুরোহিত বা দেব-দেবীকে দেওয়া সালামি। এখানে কবিরাজকে চিকিৎসা ফি হিসেবে দেওয়া টাকা বোঝানো হয়েছে।

মুষ্টিযোগ- টোটকা চিকিৎসা।

গেঁটে কড়ি- কাঁটাযুক্ত শামুক জাতীয় প্রাণি।

নিস্তব্ধ- নিশ্চল, নিঃসাড়, নির্বাক।

হরিধ্বনি- হরি নামের ধ্বনি। হিন্দু ধর্মাবলম্বীরা মৃতদেহ বহন করার সময় সমবেতকণ্ঠে দেবতা হরির নাম উচ্চস্বরে বলে থাকে একে হরিধ্বনি বলে।

সংস্কার- বিশ্বাস, ঝোঁক, আজন্ম লালিত ধারণা।

অশন- খাদ্যদ্রব্য, আহারের বস্তু।

সন্ধ্যাহ্নিক- সন্ধ্যাবেলায় হিন্দু সম্প্রদায়ের নিত্যকরণীয় পূজা।

অভাগীর স্বর্গ (গদ্য) - অন্যান্য প্রশ্ন

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (লেখক-পরিচিতি)অভাগীর স্বর্গ (শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)অভাগীর স্বর্গ (শব্দার্থ ও টীকা)অভাগীর স্বর্গ (পাঠ-পরিচিতি)অভাগীর স্বর্গ (কর্ম-অনুশীলন)অভাগীর স্বর্গ (বহুনির্বাচনি প্রশ্ন)অভাগীর স্বর্গ (সৃজনশীল প্রশ্ন)অধর রায় গাছের দাম কয় টাকা আনতে বলে?'অভাগীর স্বর্গ' গল্পের গতিশীল চরিত্র কোনটি?"ক্যাঙলার মার মত সতী-লক্ষ্মী আর দুলে পাড়ায় নেই"- উক্তিটি কার?দারোয়ানটা কাঙালীর গায়ে হাত দিল না কীসের ভয়ে?কাঙালীকে কে গলাধাক্কা দিল?"অভাগীর স্বর্গ" গল্পে মা কাঙালীকে কার কাছ থেকে আলতা আনতে বলেছিল?'বলিসনে মা বলিসনে- আমার বড্ড ভয় করে'- এ ভয়ের কারণ কী?'অভাগীর স্বর্গ' গল্পে ঠাকুরদাস মুখুয্যের স্ত্রী কত দিনের জ্বরে মারা গিয়েছিল?গ্রামে কে নাড়ি দেখতে পারে?'দুলের মড়ার কাঠ কি হবে শুনি?'- উক্তিটি কার?ঠাকুরদাস মুখুয্যের স্ত্রীর শবযাত্রার দূর থেকে কে সঙ্গী হলো?'রসিক হতবুদ্ধির মত দাঁড়াইয়া রহিল'- কেন?অভাগীর শেষ ইচ্ছা অপূর্ণ থাকার জন্য দায়ী কে?কাঙালীর মা চোখের জল মুছতে মুছতে কোথায় গিয়ে উপস্থিত হলো?'অভাগীর স্বর্গ' গল্পে অভাগীর নাম কে দিয়েছিল?'অভাগীর স্বর্গ' গল্পে রসিক মূলত অভাগীর-অভাগী কাঙালীকে কোথায় যেতে নিষেধ করল?'অভাগীর স্বর্গ' গল্পে কবিরাজ কয়টি বড়ি দিয়েছিলেন?কাঙালীর বাবাকে অভাগী ধরে আনতে বলেছিল কেন?অভাগীর ক্ষীণকণ্ঠ থেমে গেল কেন?

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

'আয় তোকে রূপকথা বলি'- 'অভাগীর স্বর্গ' গল্পে কথাটি কেন বলা হয়েছে?

সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য
সন্তানকে স্বপ্ন দেখানোর জন্য
সন্তান বাৎসল্যের কারণে
সন্তানের অনুরোধ রক্ষায়

ও রে কে আছিস রে, এখানে একটু গোবরজল ছড়িয়ে দে! এ কথা দ্বারা কী বোঝানো হয়েছে?

নীচু শ্রেণির অবস্থা
সামন্ত শ্রেণির দৌরাত্ম্য
পরিচ্ছন্নতার লক্ষণ
প্রচলিত রীতিনীতি

'ওরে কে আছিস রে, এখানে একটু গোবরজল ছড়িয়ে দে'- এ বাক্যে গোবরজল ছড়িয়ে দেওয়ার কারণ কী?

গোবরজল দিয়ে ভালো পরিষ্কার হয়
কাঙালীকে অপমান করা
কাঙালীকে তাড়িয়ে দেওয়া
ছোট জাত বলে ঘৃণা করা

রসিক বেলগাছটি কী কাজে ব্যবহার করতে চেয়েছিল?

অভাগীর শবদাহ
ঘরবাড়ি তৈরি
রান্নার কাঠ সংগ্রহ
কাঙালীর জন্য

"ক্যাঙলার মার মত সতী-লক্ষ্মী আর দুলে পাড়ায় নেই"- উক্তিটি কার?

বিন্দির মার
বিন্দির পিসির
নাপিত বউ
রাখালের পিসির

কাঙালীকে কে গলাধাক্কা দিল?

অধর রায়
পাঁড়ে
দারোয়ান
ঠাকুরদাস

দাও বাবা, দাও একটু পায়ের ধুলো। এ কথা কে বলেছিলেন?

ঈশ্বর নাপিত
রাখালের মা
কাঙালী
বিন্দির পিসি

'বলিসনে মা বলিসনে- আমার বড্ড ভয় করে'- এ ভয়ের কারণ কী?

শ্মশানের দৃশ্য দেখে
ভূতের গল্প শুনে
রূপকথার গল্প শুনে
মৃত্যুর কথা শুনে

সে যেন একটা 'উৎসব' বাঁধিয়া গেল- এখানে কোন উৎসবের কথা বলা হয়েছে?

শ্রাদ্ধের
ব্রাহ্মণ ভোজের
শবযাত্রার
কাঙালি ভোজের