• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • অভাগীর স্বর্গ (গদ্য)
অভাগীর স্বর্গ (গদ্য)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

অভাগীর স্বর্গ (পাঠ-পরিচিতি)

সুকুমার সেন সম্পাদিত 'শরৎ সাহিত্যসমগ্র' গ্রন্থের প্রথম খণ্ড থেকে 'অভাগীর স্বর্গ' নামক গল্পটি সংকলন করা হয়েছে। গরিব-দুখী নীচু শ্রেণির ছেলে কাঙালী। তার মা অভাগী। প্রতিবেশী উঁচু জাতের বাড়ির গৃহকর্ত্রীর মৃত্যুর পর সৎকারের দৃশ্য দেখে অভাগীর ভেতরকার ভাবানুভূতি প্রকাশের মাধ্যমে শুরু হয় এ গল্প। মৃতের শবযাত্রার আড়ম্বরতা ও সৎকারের ব্যাপকতা দেখে অভাগীও নিজের মৃত্যু মুহূর্তের স্বপ্ন দেখে। চন্দন, সিঁদুর, আলতা, মালা, ঘৃত, মধু, ধূপ, ধুনা, অগ্নির ধোঁয়ায় মুখুয্যে বাড়ির গিন্নি স্বর্গে গমন করেছেন। দুখিনী অভাগীও ভাবে তার মৃত্যুর সময় স্বামীর পায়ের ধূলি নিয়ে মৃত্যু শেষে পুত্র মুখাগ্নি করলে সেও স্বর্গে যাবে। মৃত্যুর সময় কাঙালী তার বাবাকে হাজির করতে পারলেও পারেনি কাঠের অভাবে মায়ের সৎকার করতে। 'অভাগীর স্বর্গ' গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অমানবিক জাতিভেদ প্রথা এবং জমিদারি ব্যবস্থার শোষণ-নির্যাতনের ছবি এঁকেছেন। এ গল্প জাতি, ধর্ম, বর্ণ ও শ্রেণি নিবিশেষে মানবিক হওয়ার শিক্ষা দেয়।

অভাগীর স্বর্গ (গদ্য) - অন্যান্য প্রশ্ন

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (লেখক-পরিচিতি)অভাগীর স্বর্গ (শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)অভাগীর স্বর্গ (শব্দার্থ ও টীকা)অভাগীর স্বর্গ (পাঠ-পরিচিতি)অভাগীর স্বর্গ (কর্ম-অনুশীলন)অভাগীর স্বর্গ (বহুনির্বাচনি প্রশ্ন)অভাগীর স্বর্গ (সৃজনশীল প্রশ্ন)অধর রায় গাছের দাম কয় টাকা আনতে বলে?'অভাগীর স্বর্গ' গল্পের গতিশীল চরিত্র কোনটি?"ক্যাঙলার মার মত সতী-লক্ষ্মী আর দুলে পাড়ায় নেই"- উক্তিটি কার?দারোয়ানটা কাঙালীর গায়ে হাত দিল না কীসের ভয়ে?কাঙালীকে কে গলাধাক্কা দিল?"অভাগীর স্বর্গ" গল্পে মা কাঙালীকে কার কাছ থেকে আলতা আনতে বলেছিল?'বলিসনে মা বলিসনে- আমার বড্ড ভয় করে'- এ ভয়ের কারণ কী?'অভাগীর স্বর্গ' গল্পে ঠাকুরদাস মুখুয্যের স্ত্রী কত দিনের জ্বরে মারা গিয়েছিল?গ্রামে কে নাড়ি দেখতে পারে?'দুলের মড়ার কাঠ কি হবে শুনি?'- উক্তিটি কার?ঠাকুরদাস মুখুয্যের স্ত্রীর শবযাত্রার দূর থেকে কে সঙ্গী হলো?'রসিক হতবুদ্ধির মত দাঁড়াইয়া রহিল'- কেন?অভাগীর শেষ ইচ্ছা অপূর্ণ থাকার জন্য দায়ী কে?কাঙালীর মা চোখের জল মুছতে মুছতে কোথায় গিয়ে উপস্থিত হলো?'অভাগীর স্বর্গ' গল্পে অভাগীর নাম কে দিয়েছিল?'অভাগীর স্বর্গ' গল্পে রসিক মূলত অভাগীর-অভাগী কাঙালীকে কোথায় যেতে নিষেধ করল?'অভাগীর স্বর্গ' গল্পে কবিরাজ কয়টি বড়ি দিয়েছিলেন?কাঙালীর বাবাকে অভাগী ধরে আনতে বলেছিল কেন?অভাগীর ক্ষীণকণ্ঠ থেমে গেল কেন?

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

'আয় তোকে রূপকথা বলি'- 'অভাগীর স্বর্গ' গল্পে কথাটি কেন বলা হয়েছে?

সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য
সন্তানকে স্বপ্ন দেখানোর জন্য
সন্তান বাৎসল্যের কারণে
সন্তানের অনুরোধ রক্ষায়

ও রে কে আছিস রে, এখানে একটু গোবরজল ছড়িয়ে দে! এ কথা দ্বারা কী বোঝানো হয়েছে?

নীচু শ্রেণির অবস্থা
সামন্ত শ্রেণির দৌরাত্ম্য
পরিচ্ছন্নতার লক্ষণ
প্রচলিত রীতিনীতি

'ওরে কে আছিস রে, এখানে একটু গোবরজল ছড়িয়ে দে'- এ বাক্যে গোবরজল ছড়িয়ে দেওয়ার কারণ কী?

গোবরজল দিয়ে ভালো পরিষ্কার হয়
কাঙালীকে অপমান করা
কাঙালীকে তাড়িয়ে দেওয়া
ছোট জাত বলে ঘৃণা করা

রসিক বেলগাছটি কী কাজে ব্যবহার করতে চেয়েছিল?

অভাগীর শবদাহ
ঘরবাড়ি তৈরি
রান্নার কাঠ সংগ্রহ
কাঙালীর জন্য

"ক্যাঙলার মার মত সতী-লক্ষ্মী আর দুলে পাড়ায় নেই"- উক্তিটি কার?

বিন্দির মার
বিন্দির পিসির
নাপিত বউ
রাখালের পিসির

কাঙালীকে কে গলাধাক্কা দিল?

অধর রায়
পাঁড়ে
দারোয়ান
ঠাকুরদাস

দাও বাবা, দাও একটু পায়ের ধুলো। এ কথা কে বলেছিলেন?

ঈশ্বর নাপিত
রাখালের মা
কাঙালী
বিন্দির পিসি

'বলিসনে মা বলিসনে- আমার বড্ড ভয় করে'- এ ভয়ের কারণ কী?

শ্মশানের দৃশ্য দেখে
ভূতের গল্প শুনে
রূপকথার গল্প শুনে
মৃত্যুর কথা শুনে

সে যেন একটা 'উৎসব' বাঁধিয়া গেল- এখানে কোন উৎসবের কথা বলা হয়েছে?

শ্রাদ্ধের
ব্রাহ্মণ ভোজের
শবযাত্রার
কাঙালি ভোজের