• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • আম-আঁটির ভেঁপু (গদ্য)
আম-আঁটির ভেঁপু (গদ্য)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (লেখক-পরিচিতি)

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৮৯৪ খ্রিষ্টাব্দে ২৪ পরগনার মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। স্থানীয় বনগ্রাম স্কুল থেকে ১৯১৪ খ্রিষ্টাব্দে তিনি ম্যাট্রিক পাশ করেন এবং কলকাতা রিপন কলেজ থেকে আইএ এবং বিএ ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি হুগলী, কলকাতা ও ব্যারাকপুরের বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেন। প্রাকৃতিক সৌন্দর্য ও গ্রামবাংলার সাধারণ মানুষের সহজ-সরল জীবন-যাপনের অসাধারণ এক আলেখ্য নির্মাণ করে তিনি বাংলা কথাসাহিত্যে অমর হয়ে আছেন। প্রকৃতি এবং মানুষের জীবনের অভিন্ন সম্পর্কের চিরায়ত তাৎপর্যে তাঁর কথাসাহিত্য মহিমামণ্ডিত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাস হলো পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, ইছামতি, দৃষ্টিপ্রদীপ। গল্পগ্রন্থ: মেঘমল্লার, মৌরীফুল, যাত্রাবদল। ১৯৫০ খ্রিষ্টাব্দের ১লা সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন।।

পূর্ববর্তী

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

দুর্গা যখন অপুকে ডেকেছিল তখন অপু কোথায় অবস্থান করছিল?

বারান্দায়
নারকেল তলায়
ঘরের ভেতর
কাঁঠাল তলায়

সর্বজয়ার চিরন্তন মাতৃরূপের প্রকাশ ঘটে কোন উত্তিতে?

আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা
ফের দ্যাখো না এই জ্বরে পড়ল বলে
ও দুগ্‌গা, দেখ তো বাছুরটা হাঁক পাড়ছে কেন
ইচ্ছে করে একদিকে বেরিয়ে যাই

'আম-আঁটির ভেঁপু' গল্পে অপুর মায়ের নাম কী?

স্বর্ণ গোয়ালিনী
দুর্গা
সর্বজয়া
লক্ষ্মী

উদ্দীপকে প্রকাশিত ভাব 'আম-আঁটির ভেঁপু' গল্পের কোন দিকটি ইঙ্গিত করে?

পল্লি প্রকৃতি
শৈশবের দুরন্তপনা
ভাই-বোনের সম্পর্ক
বাবা-মায়ের শাশ্বত রূপ

হরিহরের পক্ষে গ্রাম ছাড়া সহজ নয় কেন?

অনেক দেনা আছে বলে
বংশানুক্রমিকভাবে স্থায়ী বলে
বাড়ি বিক্রি করতে দেরি হবে বলে
জাতবৈষম্যের কারণে

কোন বাগানের আম গুড়ের মতো মিস্টি?

সিদুরকৌটার
কাকুড়তলির
নীলমণি রায়ের
ডোবার ধারের

'আম-আঁটির ভেঁপু' গল্পে ফুটে উঠেছে-

প্রকৃতির বৈচিত্র্য
সামাজিক জীবন
মুক্ত জীবনের প্রতি আসক্তি
প্রকৃতির সাথে জীবনের মিল

'আম-আঁটির ভেঁপু' গল্পের লেখক যেটি এড়িয়ে গেছেন তা হলো-

শৈশবে দারিদ্র্যের কষ্ট
অপু ও দুর্গার দুরন্তপনা
প্রকৃতি ও মানুষের জীবন
ফল-ফলাদি গ্রহণের আনন্দ

'আম-আঁটির ভেঁপু' গল্পের মূল সুর কী?

জীবনঘনিষ্ঠতা
দারিদ্র্য
প্রকৃতিঘনিষ্ঠতা
চিরায়ত শৈশব