- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- উপেক্ষিত শক্তির উদ্বোধন (গদ্য)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
কাজী নজরুল ইসলাম (লেখক-পরিচিতি)
কাজী নজরুল ইসলাম ১১ই জ্যৈষ্ঠ, ১৩০৬ বঙ্গাব্দে (২৪শে মে, ১৮৯৯ খ্রিষ্টাব্দ) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ছেলেবেলায় তিনি লেটো গানের দলে যোগ দেন। পরে বর্ধমান ও ময়মনসিংহের ত্রিশাল থানার দরিরামপুর হাই স্কুলে লেখাপড়া করেন। ১৯১৭ খ্রিষ্টাব্দে তিনি সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচি যান। সেখানেই তাঁর সাহিত্য-জীবনের সূচনা ঘটে। তাঁর লেখায় তিনি সামাজিক অবিচার ও পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। এজন্য তাঁকে 'বিদ্রোহী কবি' বলা হয়। বাংলা সাহিত্য জগতে তাঁর আবির্ভাব এক নতুন দিগন্তের উন্মোচন করে। কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প ও প্রবন্ধ ইত্যাদি সাহিত্যের সকল শাখায় তিনি প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি গজল, খেয়াল ও রাগপ্রধান গান রচনা করে খ্যাতি অর্জন করেন। আরবি-ফারসি শব্দের সার্থক ব্যবহার তাঁর কবিতাকে বিশিষ্টতা দান করেছে। মাত্র তেতাল্লিশ বছর বয়সে কবি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন। বাংলাদেশ প্রতিষ্ঠার পর অসুস্থ কবিকে ঢাকায় আনা হয় এবং পরে তাঁকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। তাঁকে স্বাধীন বাংলাদেশের জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয়। তাঁর রচিত কাব্যগুলোর মধ্যে অগ্নিবীণা, বিষের বাঁশি, ছায়ানট, প্রলয়শিখা, চক্রবাক, সিন্ধুহিন্দোল বিশেষভাবে উল্লেখযোগ্য। ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা ইত্যাদি তাঁর রচিত গল্প ও উপন্যাস। যুগবাণী, দুর্দিনের যাত্রী ও রাজবন্দীর জবানবন্দী তাঁর উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ। ২৯শে আগস্ট, ১৯৭৬ খ্রিষ্টাব্দে কবি ঢাকার পি.জি. হাসপাতালে (বর্তমান নাম বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মসজিদ-সংলগ্ন প্রাঙ্গণে তাঁকে পরিপূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।।
কাজী নজরুল ইসলাম (লেখক-পরিচিতি)উপেক্ষিত শক্তির উদ্বোধন (কাজী নজরুল ইসলাম)উপেক্ষিত শক্তির উদ্বোধন (শব্দার্থ ও টীকা)উপেক্ষিত শক্তির উদ্বোধন (পাঠ-পরিচিতি)উপেক্ষিত শক্তির উদ্বোধন (কর্ম-অনুশীলন)উপেক্ষিত শক্তির উদ্বোধন (বহুনির্বাচনি প্রশ্ন)উপেক্ষিত শক্তির উদ্বোধন (সৃজনশীল প্রশ্ন)আমাদের দেশে জনশক্তি বা গণতন্ত্র গঠিত না হওয়ার কারণ কী?কবি কাজী নজরুল ইসলামের মতে কারা দেশে যুগান্তর আনবে?কোনো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্তরায় কোনটি?মানুষকে মানুষ হইয়া ঘৃণা করা কীসের ধর্ম নয়?ব্যক্তির সমষ্টি নিয়ে গঠিত হয়-'চণ্ডাল' শব্দের অর্থ কী?'মসীময়' শব্দের অর্থ কী?মহাত্মা গান্ধীর আহ্বানে কী নেই?উপেক্ষিত শক্তির উদ্বোধন দেশে কী আনবে?দরিদ্ররা খেতে না পেলে কে তাদের সঙ্গে উপবাস করতেন?কাজী নজরুল ইসলামের জন্ম কোন জেলায়?কবি কাজী নজরুল ইসলামের উপাধি হচ্ছে-'গরিবদের' ছোটলোক বলে নামকরণ করেছেন-কাজী নজরুল ইসলাম কাদের হাত ধরতে আহ্বান করেছেন?'উপেক্ষিতবোধ জাগিয়ে তোলার বাঁশি'কে এক কথায় কী বলা হয়?'সিন্ধু-হিন্দোল' কাজী নজরুল ইসলামের কী ধরনের গ্রন্থ?কাজী নজরুল ইসলাম কত সালে সেনাবাহিনীতে যোগদান করেন?যে বাঁশির সুরে জাতীয় চেতনার উদ্বোধন ঘটে তাকে কী বলে?'উপেক্ষিত শক্তির উদবোধন' প্রবন্ধটি কোন পটভূমিতে লেখা?উপেক্ষিত জনগোষ্ঠীকে উপেক্ষা করার কারণ কী?উপেক্ষিত শক্তির বোধন করতে পারলে কী ঘটবে?
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

