- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- ১৯৭১ (উপন্যাস)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
শব্দার্থ ও টীকা (১৯৭১)
মনিহারী
কাগজ-কলম, খেলনা, কাচের চুড়ি, প্রসাধন সামগ্রী, শৌখিন জিনিস প্রভৃতি খুচরা দ্রব্য বিক্রি হয় এমন।
'বাইরে যাওন দরকার'
(এখানে) মুত্র-ত্যাগের জন্য ঘরের বাইরে যাওয়া।
ফসর-ফসর
'ফসর' 'পসরা' শব্দের আঞ্চলিক রূপভেদ। আলো; কিরণ; প্রভা।
ওয়াক্ত
সময়কাল।
প্রহর
- তিন ঘণ্টা ব্যাপী সময়। দিনের ২৪ ঘণ্টায় মোট আট প্রহর। 'রাতের দ্বিতীয় প্রহর শেষ হয়েছে' রাত রারোটা পার হয়েছে।
'দুপুর-রাইতে'
মধ্য রাতে।
'মার্চটার্চ না'
- সৈন্য সাধারণত যেভাবে কুচকাওয়াচ করে চলে, সেভাবে না।
মার্চ
- সৈন্যদের কুচকাওয়াচ।
মার্চটার্চ
দ্বিরুক্ত রূপবিশেষ।
তারস্বরে
- অতি উচ্চ আওয়াজে।
আছুইন
'আছেন' শব্দের আঞ্চলিক রূপভেদ।
পুইয়ে যায়
- শেষ হয়।
উজান দেশ
বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর, বিল ও নদীবেষ্টিত বিস্তীর্ণ এলাকা ভাটি অঞ্চল নামে পরিচিত। এখানে 'উজান দেশ' বলতে ভাটি অঞ্চলের বাইরের এলাকা বোঝানো হয়েছে।
নায়েব
জমিদারের স্থানীয় অফিসের প্রধান।
'যখ করে
গেছেন' 'যখ' 'যক্ষ' শব্দের বিবর্তিত রূপ। প্রচলিত কাহিনি মোতাবেক, ধনী কৃপণ ব্যক্তিরা তাদের ধন-সম্পদ পিতলের কলসিতে ভরে মাটির নিচের কুঠুরিতে রাখত, আর সম্পদ পাহারার জন্য একটি কম-বয়সী বালককে কুঠুরিতে আটকে রাখত। বালক মরে যখ হয়ে কুঠুরির ধন-সম্পদ পাহারা দেবে বলে তারা বিশ্বাস করত। এখানে লোকপ্রচলিত সে কাহিনিরই ইঙ্গিত দেওয়া হয়েছে।
বিদেশি লোক
এখানে বাংলাদেশের অন্য অঞ্চলের লোক বোঝাচ্ছে। দেশের লোককে বিদেশি ভাবার মধ্য দিয়ে নীলগঞ্জ অঞ্চলের মানুষদের বিচ্ছিন্ন ও সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গির আভাস পাওয়া যায়।
কৈবর্ত
জেলে সম্প্রদায় বিশেষ।
জলমহাল
হাওর, বিল-ঝিল, নদী-নালা, খালসহ যেকোনো জলাভূমির মাছ আহরণের এলাকাকে জলমহাল বলা হয়।
দহ
জলাশয়ের গভীর অংশ।
'জোড়া পাঠা দিমু'
দেবীর উদ্দেশে এক জোড়া পাঠা বলি দেবে।
গণ্ডগ্রাম
ক্ষুদ্র গ্রাম।
চউক্ষের ধান্দা
চোখের ধাঁধা। দেখার ভুল।
আয়াতুল কুর্সি
কোরআনের সুরা বাকারার ২৫৫ নম্বর আয়াত। ইসলামি বিশ্বাস মোতাবেক, এ আয়াত পড়ার বিশেষ ফজিলত আছে।
দোয়া ইউনুস
কোরআনের সুরা আম্বিয়ার ৮৭ নম্বর আয়াত। ইসলামি বিশ্বাস অনুযায়ী, এ আয়াত পড়ার ফলে নবি ইউনুস মহাবিপদ থেকে রক্ষা পেয়েছিলেন। এ কারণেই আয়াতটির এরকম নামকরণ হয়েছে।
ইয়া মুকাদ্দেমু
আল্লাহর গুণবাচক নিরানব্বই নামের একটি।
রজ্জুতে সর্পভ্রম
- দড়িকে সাপ ভেবে ভুল করা।
নগদ বিদায়
নগদ টাকা দিয়ে বিদায়। এখানে 'উপরি আয়' বোঝানো হয়েছে।
হ্যাভারস্যাক
সন্ন্যাসী
- সৈন্যদের খাদ্য বহনের জন্য ব্যবহৃত ঝোলাবিশেষ। [ইংরেজি haver sack]।
- গৃহত্যাগী নিরাসক্ত মানুষ।
উত্তরবন্দে
- গ্রামের উত্তরপার্শ্বস্থ ফসলের মাঠে।
সুন্নত
মুসলমান পুরুষের লিঙ্গত্বক ছেদ করার রীতি। জনভাষায় 'মুসলমানি' নামেও পরিচিত।
শরিফ আদমি
ভদ্রলোক।
ট্রানজিস্টার
একসময় রেডিওকে এ নামে ডাকা হতো।
খেলাপ
নড়চড়; ব্যতিক্রম: ব্যত্যয়; অন্যথা।
ইস্ট
-বেঙ্গল রেজিমেন্ট পাকিস্তান সেনাবাহিনীতে বাঙালি সৈনিক নিয়ে গঠিত রেজিমেন্ট।
কম্পানি
দেড়-দুশ সৈন্যের একটি দল।
রাজাকার
আক্ষরিক অর্থ স্বেচ্ছাসেবক। ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনী যুদ্ধে সহায়তার জন্য স্থানীয়দের নিয়ে এ বাহিনী গঠন করে।
গিরগিটি
টিকটিকি জাতীয় একপ্রকার সরীসৃপ।
মরতবা
গুণ; সম্মান; মর্যাদা।
নন কমিশন্ড অফিসার পদোন্নতি পেয়ে অফিসার হয়েছে এমন।
ইনস্টিংক্ট
- সহজাত প্রবৃত্তি।
রুদ্রমূর্তি
ভয়ঙ্কর মূর্তি।
'পাসকোর্সে বিএ পাশ করেছি
কোনো বিশেষ বিষয়ে অনার্সসহ বিএ পাশ করেনি এমন। ইন্টারমিডিয়েট পাশের পরে দুই বছরে এ ডিগ্রি করা যেত। এখন বাংলাদেশে এটা তিন বছরের ডিগ্রি। এ ডিগ্রিধারীদের সাধারণভাবে 'ডিগ্রিপাশ'ও বলা হয়।
কিংস্টোন ট্রয়ো
উনিশশো ষাটের দশকে জনপ্রিয় হয়ে ওঠা আমেরিকার ফোক ও পপ সঙ্গীতের দল। The Kingston Trio.
চিলেকোঠা
ছাদের ছোট ঘরবিশেষ।
প্রিভিলেজ
- বিশেষ সুবিধা। privilege.
পশতু ভাষা
পাকিস্তান ও আফগানিস্তানে প্রচলিত ভাষাবিশেষ। পাঠানদের ভাষা
উপন্যাস কী?বাংলা উপন্যাসের সংক্ষিপ্ত পরিচিতিবাংলাদেশের উপন্যাসের সংক্ষিপ্ত পরিচিতিহুমায়ূন আহমেদ (ঔপন্যাসিক পরিচিতি) উপন্যাসের আলোচনা: ১৯৭১১৯৭১ (হুমায়ূন আহমেদ)শব্দার্থ ও টীকা (১৯৭১)সৃজনশীল প্রশ্ন (১৯৭১)বর্ণনামূলক প্রশ্ন (১৯৭১)সফদরউল্লাহর মানসিক পরিবর্তনের প্রধান কারণ ব্যাখ্যা কর।'১৯৭১' উপন্যাসে প্রতিফলিত নীলগঞ্জের জনজীবনের পরিচয় দাও।"মৃত্যুর মুখোমুখি দাঁড়ালে অনেকেই এরকম করবে।"- এ উক্তিটি কার? উক্তিটি করার কারণ কী ছিল? বুঝিয়ে লেখ।রফিক ও মেজরের সম্পর্কের টানাপড়েন কীভাবে কাহিনির গতিপথকে প্রভাবিত করেছে? তাদের মধ্যকার সংঘাতের কারণ ব্যাখ্যা কর।আজিজ মাস্টারের শেষ পরিণতি কী হয়েছিল? ব্যাখ্যা কর।রফিক চরিত্রটি তোমার কাছে কি দ্বিমুখী চরিত্র মনে হয়? তোমার উত্তরের পক্ষে কারণ দেখাও। মীর আলিকে মেজর এজাজ কেন সালাম দিলেন? ব্যাখ্যা কর।নিস্তরঙ্গ গ্রামীণ জীবনে যুদ্ধের বর্বরতা '১৯৭১' উপন্যাসে কীভাবে রূপায়িত হয়েছে তা বিশ্লেষণ কর। খুনের বিচার করতে মেজর এজাজ এতটা আগ্রহী হয়েছিল কেন?"নীলগঞ্জ আসলে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রতিচ্ছবি।"-ব্যাখ্যা কর।বদিউজ্জামান কাদের ভয়ে এবং কোথায় লুকিয়েছিল? তার অবস্থা সংক্ষেপে বর্ণনা কর।"অপমানের চেয়ে মানুষ মৃত্যুকেই শ্রেয় মনে করে।"-আজিজ মাস্টারের উদাহরণ ব্যবহার করে বাক্যটির সত্যতা যাচাই কর।অনুফা কে? সে কেন মীর আলির উপর বিরক্ত হয়?"অকারণ নিপীড়নই একটি যুদ্ধকে জনগণের মুক্তিযুদ্ধে উপনীত করেছিল।"- '১৯৭১' উপন্যাস থেকে অন্তত তিনটি চরিত্রের উদাহরণ দিয়ে প্রক্রিয়াটি ব্যাখ্যা কর।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
'নান্দাইল রোড' নামটি '১৯৭১' উপন্যাসে কোন ধরনের যোগাযোগের সঙ্গে সম্পর্কিত?
'১৯৭১' উপন্যাসের পুরো ঘটনা সংঘটনে কত সময় লেগেছে?
'১৯৭১' উপন্যাসের কাহিনি গড়ে উঠেছে-
নীলগঞ্জে ইস্ট-বেঙ্গল রেজিমেন্টের সৈন্যদের কথিত অবস্থান জানার জন্য মেজর এজাজ স্কুলের আজিজ মাস্টারকে কী প্রস্তাব দিয়েছিল?
ইস্ট-বেঙ্গল রেজিমেন্টের সৈন্যরা কোথায় আশ্রয় নিয়েছিল বলে পাকিস্তানি বাহিনীর ধারণা?
বদিউজ্জামান ঊর্ধ্বশ্বাসে জঙ্গলা মাঠের দিকে ছুটেছিলো কেন?
উদ্দীপকের হরিমতি ও সুমতি চরিত্রের সঙ্গে '১৯৭১' উপন্যাসের সাদৃশ্যপূর্ণ চরিত্র হলো-
পাকিস্তানি মিলিটারিরা নীলগঞ্জ মসজিদের ইমাম ও স্কুলের আজিজ মাস্টারকে ধরে নিয়ে নির্যাতন করেছিল কেন?
i. জয়নাল মিয়ার মেয়েকে তুলে আনার জন্য।
ii. এলাকার বাসিন্দাদের মাঝে আতঙ্ক সৃষ্টি করার জন্য।
iii. এলাকায় আধিপত্য বিস্তার করার জন্য।
নিচের কোনটি সঠিক?
পাকিস্তানি মিলিটারিরা নীলগঞ্জ মসজিদের ইমাম ও স্কুলের আজিজ মাস্টারকে ধরে নিয়ে নির্যাতন করেছিল কেন?
i. জয়নাল মিয়ার মেয়েকে তুলে আনার জন্য।
ii. এলাকার বাসিন্দাদের মাঝে আতঙ্ক সৃষ্টি করার জন্য।
iii. এলাকায় আধিপত্য বিস্তার করার জন্য।
নিচের কোনটি সঠিক?

