• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • ১৯৭১ (উপন্যাস)
১৯৭১ (উপন্যাস)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

অনুফা কে? সে কেন মীর আলির উপর বিরক্ত হয়?

'১৯৭১' উপন্যাসের একমাত্র উজ্জ্বল নারী চরিত্র অনুফা। নীলগঞ্জের সত্তর বছর বয়স্ক বৃদ্ধ মীর আলির পুত্রবধূ এবং বদিউজ্জামানের স্ত্রী সে। নীলগঞ্জ গ্রামে দ্বিতীয় মিলিটারি বাহিনীর আগমনের সাথে সাথে গ্রামে যুদ্ধের তান্ডব মারাত্মক আকার ধারণ করে; সেই সাথে প্রকৃতিও তার বৈরী রূপ নিয়ে আবির্ভূত হয়। কালবৈশাখী ঝড়ের কবলে বদিউজ্জামানের নতুন টিনের ঘরের চালা উড়ে যায়। একদিকে যুদ্ধের দামামা অন্যদিকে বিপর্যস্ত ঘরবাড়ি নিয়ে অনুফা যখন চিন্তিত সেই অবস্থায় বৃদ্ধ মীর আলি তাকে ভাত রান্নার কথা বলে। এরকম পরিবেশে ভাত খাওয়ার কথা বলায় সে মীর আলির উপর বিরক্ত হয়।

১৯৭১ (উপন্যাস) - অন্যান্য প্রশ্ন

উপন্যাস কী?বাংলা উপন্যাসের সংক্ষিপ্ত পরিচিতিবাংলাদেশের উপন্যাসের সংক্ষিপ্ত পরিচিতিহুমায়ূন আহমেদ (ঔপন্যাসিক পরিচিতি) উপন্যাসের আলোচনা: ১৯৭১১৯৭১ (হুমায়ূন আহমেদ)শব্দার্থ ও টীকা (১৯৭১)সৃজনশীল প্রশ্ন (১৯৭১)বর্ণনামূলক প্রশ্ন (১৯৭১)সফদরউল্লাহর মানসিক পরিবর্তনের প্রধান কারণ ব্যাখ্যা কর।'১৯৭১' উপন্যাসে প্রতিফলিত নীলগঞ্জের জনজীবনের পরিচয় দাও।"মৃত্যুর মুখোমুখি দাঁড়ালে অনেকেই এরকম করবে।"- এ উক্তিটি কার? উক্তিটি করার কারণ কী ছিল? বুঝিয়ে লেখ।রফিক ও মেজরের সম্পর্কের টানাপড়েন কীভাবে কাহিনির গতিপথকে প্রভাবিত করেছে? তাদের মধ্যকার সংঘাতের কারণ ব্যাখ্যা কর।আজিজ মাস্টারের শেষ পরিণতি কী হয়েছিল? ব্যাখ্যা কর।রফিক চরিত্রটি তোমার কাছে কি দ্বিমুখী চরিত্র মনে হয়? তোমার উত্তরের পক্ষে কারণ দেখাও। মীর আলিকে মেজর এজাজ কেন সালাম দিলেন? ব্যাখ্যা কর।নিস্তরঙ্গ গ্রামীণ জীবনে যুদ্ধের বর্বরতা '১৯৭১' উপন্যাসে কীভাবে রূপায়িত হয়েছে তা বিশ্লেষণ কর। খুনের বিচার করতে মেজর এজাজ এতটা আগ্রহী হয়েছিল কেন?"নীলগঞ্জ আসলে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রতিচ্ছবি।"-ব্যাখ্যা কর।বদিউজ্জামান কাদের ভয়ে এবং কোথায় লুকিয়েছিল? তার অবস্থা সংক্ষেপে বর্ণনা কর।"অপমানের চেয়ে মানুষ মৃত্যুকেই শ্রেয় মনে করে।"-আজিজ মাস্টারের উদাহরণ ব্যবহার করে বাক্যটির সত্যতা যাচাই কর।অনুফা কে? সে কেন মীর আলির উপর বিরক্ত হয়?"অকারণ নিপীড়নই একটি যুদ্ধকে জনগণের মুক্তিযুদ্ধে উপনীত করেছিল।"- '১৯৭১' উপন্যাস থেকে অন্তত তিনটি চরিত্রের উদাহরণ দিয়ে প্রক্রিয়াটি ব্যাখ্যা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

'১৯৭১' উপন্যাসের পুরো ঘটনা সংঘটনে কত সময় লেগেছে?

একদিন ও একরাত
দুইরাত ও একদিন
দুইরাত ও দুইদিন
একরাত ও দুইদিন

'১৯৭১' উপন্যাসের কাহিনি গড়ে উঠেছে-

নীলগঞ্জ গ্রামকে কেন্দ্র করে
মধুবন বাজারকে ঘিরে
রুয়াইল বাজারকে ঘিরে
নীলগঞ্জ গ্রাম ও জঙ্গলা মাঠকে কেন্দ্র করে

মতি মিয়ার শালার নাম কী?

বিরু
নিজাম
বলাই
বদিউজ্জামান

নীলগঞ্জে ইস্ট-বেঙ্গল রেজিমেন্টের সৈন্যদের কথিত অবস্থান জানার জন্য মেজর এজাজ স্কুলের আজিজ মাস্টারকে কী প্রস্তাব দিয়েছিল?

চাকুরি স্থায়ী করে দেওয়ার
নীলু সেনের বাড়ি দখল করে দেওয়ার
জয়নাল মিয়ার মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার
জয়নাল মিয়ার বিষয় সম্পত্তি দখল করে দেওয়ার

বদিউজ্জামান ঊর্ধ্বশ্বাসে জঙ্গলা মাঠের দিকে ছুটেছিলো কেন?

দ্বিতীয় মিলিটারি দলটিকে দেখে ভয় পেয়ে।
ইস্ট-বেঙ্গল রেজিমেন্টের সৈন্যদের খবর দেওয়ার জন্য।
ইস্ট-বেঙ্গল রেজিমেন্টের সৈন্যদের খাবার দেওয়ার জন্য।
উপন্যাসের কাহিনি থেকে ব্যাপারটা নিশ্চিত হওয়া যায় না।

হতদরিদ্র নীলগঞ্জের প্রথম ভিক্ষুক কে?

চিত্রাবুড়ি
নিজাম
বলাই
মনা কৈবর্ত

অনুচ্ছেদের হরিমতি ও সুমতির সম্ভ্রমহানি '১৯৭১' উপন্যাসে উল্লেখিত ঘটনার কোন বাস্তবতাকে তুলে আনে?

যুদ্ধের কৌশল
যুদ্ধের ক্ষয়ক্ষতি
যুদ্ধের ভয়াবহতা
যুদ্ধের মানবিক বিপর্যয়