• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • জনসেবা ও আমলাতন্ত্র
জনসেবা ও আমলাতন্ত্র

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

আমলাতন্ত্রের ধারণা (Concept of Bureaucracy)

ইংরেজি 'Bureaucracy' শব্দটি ফরাসি 'Bureau' এবং গ্রিক 'Kratein' থেকে উৎপত্তি লাভ করেছে। শব্দদ্বয়ের অর্থ যথাক্রমে Desk and Rule. ব্যুৎপত্তিগত দৃষ্টিকোণে আমলাতন্ত্রের অর্থ Desk Government বা দফতর সরকার। সুতরাং আক্ষরিক অর্থ দাঁড়ায় পরস্পর সংশ্লিষ্ট এবং বিভিন্ন দফতরের সমন্বয়ে সংগঠিত সরকারি প্রশাসন ব্যবস্থা এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দের সমন্বিত রূপই হলো আমলাতন্ত্র। তবে আমলাতন্ত্র সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীর দৃষ্টিভঙ্গি থেকে। আমলাতন্ত্রকে কেউ Bureaucracy, কেউ আবার Non-political Administration কিংবা Civil Servants বলে উল্লেখ করেছেন।

অধ্যাপক ফিফনার ও প্রেসথাস (Prof. Pfiffner and Presthus) বলেন, "আমলাতন্ত্র হলো বিভিন্ন ব্যক্তি ও তাদের কাজকে এমন এক পদ্ধতিতে সংগঠিত করা যা সুসংহতভাবে গোষ্ঠী শ্রমের উদ্দেশ্য অর্জনে সক্ষম হয়।" ("Bureaucracy is the systematic organization of tasks and individuals into a pattern which can effectively attain the end of group effort.")

অধ্যাপক অগ (Prof. Ogg) বলেন, "আমলাতন্ত্র হলো সুদক্ষ, পেশাদারি, অধীনস্থ, স্থায়ী বেতনভুক্ত অরাজনৈতিক কর্মচারীবৃন্দ।" ("The body of civil servants is an expert, professional, non-political, permanent and subordinate, paid and skilled.")

আধুনিক যুগের রাষ্ট্রবিজ্ঞানী অ্যালমন্ড ও পাওয়েল (Almond & Powell) বলেন, "আমলাতন্ত্র হলো একটি বৃহত্তর সংগঠন, যার মাধ্যমে শাসকবর্গ বা বিধান প্রণেতাগণ নিজেদের সিদ্ধান্তকে কার্যকর করার চেষ্টা করেন।" ("Bureaucracy is a large organization, in which the executive their own decision.")

অধ্যাপক এইচ. জে. লাস্কি (H. J. Laski)-এর মতে, "আমলাতন্ত্র বলতে সাধারণত সেই ধরনের শাসনব্যবস্থাকে বোঝায়, যাকে সরকারি কর্মচারীবৃন্দ পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করেন যে, তাদের ক্ষমতা সাধারণ নাগরিকদের স্বাধীনতার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে।" ("Bureaucracy is the term usually applied to a system of government the central of which so completely in the hands of officials that their power jeoparadizes the liberties of ordinary citizens.")

পল. এইচ. অ্যাপলবি (Poul. H. Appelby) বলেন, "আমলাতন্ত্র অসংখ্য ব্যক্তিবর্গের মাধ্যমে ও জটিল শর্তে সুশৃঙ্খলভাবে পরস্পর একত্রিত হওয়াকে বোঝায়।" (Buremoracy is inseparable from the phenomenon of systematic interaction of many persons associated in common and complex terms.)

তবে আমলাতন্ত্রের প্রবক্তা হিসেবে পরিচিত প্রখ্যাত জার্মান দার্শনিক ম্যাক্স ওয়েবার (Max Weber) তাঁর 'Essays in Sociology' গ্রন্থে আমলাতন্ত্রকে আদর্শ প্রশাসনিক কাঠামো হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, "আমলাতন্ত্র হলো দক্ষ, নিরপেক্ষ এবং মানবিকতার অনুপস্থিতি বিশিষ্ট এক প্রকার প্রশাসন ব্যবস্থা।" ("The Bureaucracy is a system of administration characterised by expertness, impartiality and absence of humanity.")

অধ্যাপক এইচ. ফাইনার (Prof. H. Finer) আমলাতন্ত্রের সংক্ষিপ্ত অথচ চমৎকার একটি সংজ্ঞা প্রদান করেছেন। তিনি বলেন, আমলাতন্ত্র হচ্ছে স্থায়ী, বেতনভুক্ত, সুদক্ষ পেশাজীবী শ্রেণি। ("Tha civil service is a professional body of official, permanent, paid and skilled.")

আমলাতন্ত্র এমন এক শাসনব্যবস্থা যেখানে সরকারি কর্মকাণ্ড মূলত বিভিন্ন দফতরের মাধ্যমে সম্পাদিত হয় এবং দফতরের প্রশাসনিক কর্তাব্যক্তিগণ সরকারি নীতিনির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।

উপর্যুক্ত ধারণাসমূহের সারবস্তু হিসেবে বলা যায়, আমলাতন্ত্র হলো স্থায়ী, বেতনভুক্ত, দক্ষ ও পেশাদার কর্মচারীদের সংগঠন, যারা সরকারের নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়ন করে থাকে।

জনসেবা ও আমলাতন্ত্র - অনন্যা প্রশ্ন

আমলাতন্ত্র Bureaucracyআমলাতন্ত্রের ধারণা (Concept of Bureaucracy)আমলাতন্ত্রের বৈশিষ্ট্য (Characteristics of Bureaucracy)আমলাদের নিয়োগ, প্রশিক্ষণ ও চাকরির শর্ত Recruitments and Training of the Bureaucrats and Conditions of Serviceআমলাতন্ত্রের ভূমিকা ও কার্যাবলি Role and Functions of Bureaucracyআমলাতন্ত্রের ত্রুটি/সমালোচনা Demerits of Bureaucracy/Criticismআমলাতন্ত্রের গুরুত্ব Importance of Bureaucracyজনসেবায় আমলাতন্ত্রের ভূমিকা Role of Bureaucracy in Public Service আমলাতন্ত্র নিয়ন্ত্রণের উপায় বা পদ্ধতি Means to Control of Bureaucracyসুশাসন প্রতিষ্ঠায় আমলাতন্ত্রের জবাবদিহিতার গুরুত্ব Importance of Accountability of Bureaucracy to Establish Good Governanceআদর্শ আমলাতন্ত্র Ideal Type of Bureaucracyআমলাতন্ত্র কী? (জ্ঞানমূলক)আমলা শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত হয়েছে? (জ্ঞানমূলক)গণতান্ত্রিক শাসনব্যবস্থার অপরিহার্য উপাদান কী? (জ্ঞানমূলক)'Kratein' শব্দের অর্থ কী? (জ্ঞানমূলক)আধুনিক আমলাতন্ত্রের জনক কে? (জ্ঞানমূলক)আমলাতন্ত্রের অপর নাম কী? (জ্ঞানমূলক)স্বচ্ছতা কাকে বলে? (জ্ঞানমূলক)'Bureaucracy' বা আমলাতন্ত্রের উৎপত্তিগত অর্থ কী? (জ্ঞানমূলক)রাষ্ট্রের আনুষ্ঠানিক শক্তি কী? (জ্ঞানমূলক)জবাবদিহিতা কাকে বলে? (জ্ঞানমূলক)জবাবদিহিতাকে কয় ভাগে ভাগ করা যায়? (জ্ঞানমূলক)অভ্যন্তরীণ জবাবদিহিতা কী? (জ্ঞানমূলক)বাহ্যিক জবাবদিহিতা কী? (জ্ঞানমূলক)আমলাতন্ত্রের বিশেষ দিক কী? (জ্ঞানমূলক)কীসের কারণে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হয়? (জ্ঞানমূলক)আধুনিক রাষ্ট্র কীরূপ? (জ্ঞানমূলক)গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম দায়িত্ব কী? (জ্ঞানমূলক)আমলাদের অবশ্য করণীয় কাজ কী? (জ্ঞানমূলক)সংসদ অধিবেশনে কোন মন্ত্রী বাজেট পেশ করেন? (জ্ঞানমূলক)কারা রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করেন? (জ্ঞানমূলক)লালফিতার দৌরাত্ম্য-এর ইংরেজি প্রতিশব্দ কী? (জ্ঞানমূলক)পদসোপান নীতি কীসের বৈশিষ্ট্য? (জ্ঞানমূলক)আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ কী? (জ্ঞানমূলক)আমলাতন্ত্রের সংজ্ঞা দাও। (জ্ঞানমূলক)আমলাতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য কী? (জ্ঞানমূলক)আমলাতন্ত্রের প্রধান কাজ কী? (জ্ঞানমূলক)'লালফিতা' প্রত্যয়টি কখন কোথায় সর্বপ্রথম ব্যবহৃত হয়? (জ্ঞানমূলক)লালফিতার দৌরাত্ম্য বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)পদসোপান নীতি বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)কেন প্রশাসনে লালফিতার দৌরাত্ম্য দেখা যায়? ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)জনসেবা বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)আমলাতন্ত্র বলতে কী বোঝ? (অনুধাবনমূলক)আমলারা কীভাবে আইন প্রণয়নে ভূমিকা রাখেন? (অনুধাবনমূলক)সরকারের বিভাগসমূহের আলাদাভাবে কাজ করা সম্পর্কিত নীতিটি ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)আমলাদের কাজের দীর্ঘসূত্রিতাকে কী বলে? ব্যাখ্যা দাও। (অনুধাবনমূলক)আমলাতন্ত্রের বৈশিষ্ট্য কী কী? ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)'আমলাতান্ত্রিক সংগঠন পদ সোপানভিত্তিক'- ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ