• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • জনসেবা ও আমলাতন্ত্র
জনসেবা ও আমলাতন্ত্র

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

আমলাতন্ত্রের গুরুত্ব Importance of Bureaucracy

আধুনিক রাষ্ট্রব্যবস্থায় আমলাতন্ত্রের গুরুত্ব অপরিসীম। কারণ বর্তমানে কোনো রাষ্ট্রই আর পুলিশী রাষ্ট্র (Police State) নয় বিধায় রাষ্ট্রগুলোর কার্যাবলি নিয়ন্ত্রণমূলক নয় বরং সেবামূলক। অন্যদিকে, পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রই কল্যাণমূলক কার্য সম্পাদনের দিকে অগ্রসর হচ্ছে। সুষ্ঠু পরিকল্পনা ও সঠিক বাস্তবায়নের জন্য স্থায়ী ও দক্ষ কর্মচারী প্রয়োজন। তাই আমলাতন্ত্র সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। কারণ গণতান্ত্রিক শাসনব্যবস্থায় সরকার গঠিত হয় সংখ্যাগরিষ্ঠ নির্বাচকমণ্ডলীর সমর্থনের ভিত্তিতে। সরকার জনগণের নিকট দেওয়া প্রতিশ্রুতির ভিত্তিতে নীতি ও কর্মসূচি প্রণয়ন করে সেগুলো বাস্তবায়নের জন্য আমলাদের উপ্ন নির্ভর করে। কারণ সরকারি নীতি বাস্তবায়নে আমলাতন্ত্রের কোনো বিকল্প নেই।

প্রশাসনের রাজনৈতিক অংশ অস্থায়ী কিন্তু অরাজনৈতিক অংশ তথা আমলাতন্ত্র স্থায়ী সংগঠন। আমলাতন্ত্রের এরূপ গুরুত্ব অনুধাবন করে অধ্যাপক ফাইনার (Prof. Finer) বলেন, "আধুনিক রাষ্ট্রে অসামরিক কর্মচারীবৃন্দের কাজ কেবল সরকারের উন্নতি সাধন নয়, বস্তুত এছাড়া সরকার ব্যবস্থা কল্পনা করাই অসম্ভব।" আমলাতন্ত্র ব্যতীত আধুনিক রাষ্ট্রের বহুমুখী ও জটিল কার্যাবলি সঠিকভাবে সম্পাদন করা সম্ভব নয়।

অন্যদিকে, গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের সদস্যগণ প্রশাসনিক কর্মকাণ্ডে প্রায়ই অদক্ষতার পরিচয় দেয়। বিপরীতে আমলাগণ দক্ষ, অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রের নানামুখী জটিল কাজ অনায়াসেই সম্পাদন করতে পারে। এ প্রসঙ্গে জেমস কোরি'র উক্তি প্রণিধানযোগ্য। তাঁর মতে, "আমলারাই দেশের প্রকৃত শাসক।" আমলাতন্ত্রের গুরুত্বের প্রেক্ষিতে ফ্রান্স সম্পর্কে বলা হয়, "ফ্রান্স গণতান্ত্রিক নয় বরং আমলাতান্ত্রিক।" সুতরাং অধ্যাপক লাস্কি (Prof. Laski)-এর সাথে সুর মিলিয়ে বলা যায়, "প্রত্যেক রাষ্ট্রই এর সরকারি কর্মকর্তাদের দক্ষতার মাপকাঠির ওপর সর্বাত্মকভাবে নির্ভরশীল।" ("Every state is enormously depended upon the quality of its public officials.")

জনসেবা ও আমলাতন্ত্র - অনন্যা প্রশ্ন

আমলাতন্ত্র Bureaucracyআমলাতন্ত্রের ধারণা (Concept of Bureaucracy)আমলাতন্ত্রের বৈশিষ্ট্য (Characteristics of Bureaucracy)আমলাদের নিয়োগ, প্রশিক্ষণ ও চাকরির শর্ত Recruitments and Training of the Bureaucrats and Conditions of Serviceআমলাতন্ত্রের ভূমিকা ও কার্যাবলি Role and Functions of Bureaucracyআমলাতন্ত্রের ত্রুটি/সমালোচনা Demerits of Bureaucracy/Criticismআমলাতন্ত্রের গুরুত্ব Importance of Bureaucracyজনসেবায় আমলাতন্ত্রের ভূমিকা Role of Bureaucracy in Public Service আমলাতন্ত্র নিয়ন্ত্রণের উপায় বা পদ্ধতি Means to Control of Bureaucracyসুশাসন প্রতিষ্ঠায় আমলাতন্ত্রের জবাবদিহিতার গুরুত্ব Importance of Accountability of Bureaucracy to Establish Good Governanceআদর্শ আমলাতন্ত্র Ideal Type of Bureaucracyআমলাতন্ত্র কী? (জ্ঞানমূলক)আমলা শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত হয়েছে? (জ্ঞানমূলক)গণতান্ত্রিক শাসনব্যবস্থার অপরিহার্য উপাদান কী? (জ্ঞানমূলক)'Kratein' শব্দের অর্থ কী? (জ্ঞানমূলক)আধুনিক আমলাতন্ত্রের জনক কে? (জ্ঞানমূলক)আমলাতন্ত্রের অপর নাম কী? (জ্ঞানমূলক)স্বচ্ছতা কাকে বলে? (জ্ঞানমূলক)'Bureaucracy' বা আমলাতন্ত্রের উৎপত্তিগত অর্থ কী? (জ্ঞানমূলক)রাষ্ট্রের আনুষ্ঠানিক শক্তি কী? (জ্ঞানমূলক)জবাবদিহিতা কাকে বলে? (জ্ঞানমূলক)জবাবদিহিতাকে কয় ভাগে ভাগ করা যায়? (জ্ঞানমূলক)অভ্যন্তরীণ জবাবদিহিতা কী? (জ্ঞানমূলক)বাহ্যিক জবাবদিহিতা কী? (জ্ঞানমূলক)আমলাতন্ত্রের বিশেষ দিক কী? (জ্ঞানমূলক)কীসের কারণে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হয়? (জ্ঞানমূলক)আধুনিক রাষ্ট্র কীরূপ? (জ্ঞানমূলক)গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম দায়িত্ব কী? (জ্ঞানমূলক)আমলাদের অবশ্য করণীয় কাজ কী? (জ্ঞানমূলক)সংসদ অধিবেশনে কোন মন্ত্রী বাজেট পেশ করেন? (জ্ঞানমূলক)কারা রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করেন? (জ্ঞানমূলক)লালফিতার দৌরাত্ম্য-এর ইংরেজি প্রতিশব্দ কী? (জ্ঞানমূলক)পদসোপান নীতি কীসের বৈশিষ্ট্য? (জ্ঞানমূলক)আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ কী? (জ্ঞানমূলক)আমলাতন্ত্রের সংজ্ঞা দাও। (জ্ঞানমূলক)আমলাতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য কী? (জ্ঞানমূলক)আমলাতন্ত্রের প্রধান কাজ কী? (জ্ঞানমূলক)'লালফিতা' প্রত্যয়টি কখন কোথায় সর্বপ্রথম ব্যবহৃত হয়? (জ্ঞানমূলক)লালফিতার দৌরাত্ম্য বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)পদসোপান নীতি বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)কেন প্রশাসনে লালফিতার দৌরাত্ম্য দেখা যায়? ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)জনসেবা বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)আমলাতন্ত্র বলতে কী বোঝ? (অনুধাবনমূলক)আমলারা কীভাবে আইন প্রণয়নে ভূমিকা রাখেন? (অনুধাবনমূলক)সরকারের বিভাগসমূহের আলাদাভাবে কাজ করা সম্পর্কিত নীতিটি ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)আমলাদের কাজের দীর্ঘসূত্রিতাকে কী বলে? ব্যাখ্যা দাও। (অনুধাবনমূলক)আমলাতন্ত্রের বৈশিষ্ট্য কী কী? ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)'আমলাতান্ত্রিক সংগঠন পদ সোপানভিত্তিক'- ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ