• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • জনসেবা ও আমলাতন্ত্র
জনসেবা ও আমলাতন্ত্র

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

আমলাদের নিয়োগ, প্রশিক্ষণ ও চাকরির শর্ত Recruitments and Training of the Bureaucrats and Conditions of Service

বর্তমান বিশ্বের প্রত্যেকটি দেশে আমলাতন্ত্র রয়েছে। আমলাদের নিয়োগ দেওয়া হয় মেধার ভিত্তিতে (On the basis of merit)। নিয়োগের পূর্বে প্রতিযোগিতামূলক পরীক্ষা নেওয়া হয়। নিয়োগের পর তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। একই সাথে তাদের উপযুক্ত বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা প্রদান করা হয়।

নিয়োগ (Recruitment): বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের আমলাদের নিয়োগ দেওয়া হয় পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা গ্রহণের জন্য বাংলাদেশ সরকারি কর্মকমিশন নামে একটি সাংবিধানিক সংস্থা আছে। কর্মকমিশন প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের বাছাই করে। পরীক্ষার পূর্বে চাকরি প্রার্থীকে নিম্নলিখিত শর্ত পূরণ করতে হয়:

১. প্রার্থীর বয়স ৩০ বছর এর অধিক হতে পারবে না। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর পর্যন্ত গ্রহণ করা হয়।
২. চারিত্রিক স্বচ্ছতা থাকতে হয়।

কর্মকমিশন তাদের জন্য বাছাই পরীক্ষার ব্যবস্থা করে। বাছাই পরীক্ষার পর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করে। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রার্থীদের পছন্দের ক্রম অনুসারে বিভিন্ন দপ্তরে নিয়োগ দেওয়া হয়।

প্রশিক্ষণ (Training): নিয়োগ লাভের পর আমলা কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। প্রশিক্ষণের জন্য দেশে "বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র" ("Bangladesh Public Administration Training Center") সংক্ষেপে BPATC রয়েছে। কর্মকর্তাদের অন্যান্য প্রশিক্ষণের জন্য দেশে-বিদেশে আরও প্রতিষ্ঠান রয়েছে। যেখানে তাদের চাকরিকালীন বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের মাধ্যমে তাদের কাজের জন্য দক্ষ করে তোলা হয়।

চাকরির শর্ত (Job condition): আমলাদের চাকরিতে নিয়োগের পূর্বে যেমন কিছু নিয়ম মানা হয় তেমনি চাকরি পরবর্তী তাদের কিছু শর্ত পালন করতে হয়। শর্তগুলো সাধারণত নিম্নরূপ হয়ে থাকে:

১. স্থায়িত্ব: আমলারা চাকরিতে স্থায়ীভাবে থাকেন। সন্তোষজনকভাবে চাকরি করলে তাদের অপসারণ করা যায় না। অবসর গ্রহণের নির্ধারিত বয়সসীমা পর্যন্ত চাকরিতে বহাল থাকতে পারবেন।

২. বেতনভাতাদি: আমলারা সরকার নির্ধারিত হারে বেতন-ভাতাদি পেয়ে থাকেন। পদোন্নতির সাথে তাদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি পেয়ে থাকে। নির্ধারিত বেতন থেকে তাদের বেতন-ভাতা কম-বেশি দেওয়া যায় না।

৩. পদোন্নতি: কর্মকর্তাদের নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে পদোন্নতি দেওয়া হয়। উচ্চ পদে পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে সন্তোষজনক চাকরি, বিভাগীয় পরীক্ষা, বার্ষিক গোপনীয় অনুবেদন ইত্যাদি বিবেচনায় নেওয়া হয়।

৪. অবসর গ্রহণ: নির্ধারিত বয়সসীমা পর্যন্ত চাকরি করার পর একজন আমলা অবসর গ্রহণ করবেন। অবসর গ্রহণের পর তাকে নির্ধারিত হারে পেনশন প্রদান করা হয়।

জনসেবা ও আমলাতন্ত্র - অনন্যা প্রশ্ন

আমলাতন্ত্র Bureaucracyআমলাতন্ত্রের ধারণা (Concept of Bureaucracy)আমলাতন্ত্রের বৈশিষ্ট্য (Characteristics of Bureaucracy)আমলাদের নিয়োগ, প্রশিক্ষণ ও চাকরির শর্ত Recruitments and Training of the Bureaucrats and Conditions of Serviceআমলাতন্ত্রের ভূমিকা ও কার্যাবলি Role and Functions of Bureaucracyআমলাতন্ত্রের ত্রুটি/সমালোচনা Demerits of Bureaucracy/Criticismআমলাতন্ত্রের গুরুত্ব Importance of Bureaucracyজনসেবায় আমলাতন্ত্রের ভূমিকা Role of Bureaucracy in Public Service আমলাতন্ত্র নিয়ন্ত্রণের উপায় বা পদ্ধতি Means to Control of Bureaucracyসুশাসন প্রতিষ্ঠায় আমলাতন্ত্রের জবাবদিহিতার গুরুত্ব Importance of Accountability of Bureaucracy to Establish Good Governanceআদর্শ আমলাতন্ত্র Ideal Type of Bureaucracyআমলাতন্ত্র কী? (জ্ঞানমূলক)আমলা শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত হয়েছে? (জ্ঞানমূলক)গণতান্ত্রিক শাসনব্যবস্থার অপরিহার্য উপাদান কী? (জ্ঞানমূলক)'Kratein' শব্দের অর্থ কী? (জ্ঞানমূলক)আধুনিক আমলাতন্ত্রের জনক কে? (জ্ঞানমূলক)আমলাতন্ত্রের অপর নাম কী? (জ্ঞানমূলক)স্বচ্ছতা কাকে বলে? (জ্ঞানমূলক)'Bureaucracy' বা আমলাতন্ত্রের উৎপত্তিগত অর্থ কী? (জ্ঞানমূলক)রাষ্ট্রের আনুষ্ঠানিক শক্তি কী? (জ্ঞানমূলক)জবাবদিহিতা কাকে বলে? (জ্ঞানমূলক)জবাবদিহিতাকে কয় ভাগে ভাগ করা যায়? (জ্ঞানমূলক)অভ্যন্তরীণ জবাবদিহিতা কী? (জ্ঞানমূলক)বাহ্যিক জবাবদিহিতা কী? (জ্ঞানমূলক)আমলাতন্ত্রের বিশেষ দিক কী? (জ্ঞানমূলক)কীসের কারণে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হয়? (জ্ঞানমূলক)আধুনিক রাষ্ট্র কীরূপ? (জ্ঞানমূলক)গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম দায়িত্ব কী? (জ্ঞানমূলক)আমলাদের অবশ্য করণীয় কাজ কী? (জ্ঞানমূলক)সংসদ অধিবেশনে কোন মন্ত্রী বাজেট পেশ করেন? (জ্ঞানমূলক)কারা রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করেন? (জ্ঞানমূলক)লালফিতার দৌরাত্ম্য-এর ইংরেজি প্রতিশব্দ কী? (জ্ঞানমূলক)পদসোপান নীতি কীসের বৈশিষ্ট্য? (জ্ঞানমূলক)আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ কী? (জ্ঞানমূলক)আমলাতন্ত্রের সংজ্ঞা দাও। (জ্ঞানমূলক)আমলাতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য কী? (জ্ঞানমূলক)আমলাতন্ত্রের প্রধান কাজ কী? (জ্ঞানমূলক)'লালফিতা' প্রত্যয়টি কখন কোথায় সর্বপ্রথম ব্যবহৃত হয়? (জ্ঞানমূলক)লালফিতার দৌরাত্ম্য বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)পদসোপান নীতি বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)কেন প্রশাসনে লালফিতার দৌরাত্ম্য দেখা যায়? ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)জনসেবা বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)আমলাতন্ত্র বলতে কী বোঝ? (অনুধাবনমূলক)আমলারা কীভাবে আইন প্রণয়নে ভূমিকা রাখেন? (অনুধাবনমূলক)সরকারের বিভাগসমূহের আলাদাভাবে কাজ করা সম্পর্কিত নীতিটি ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)আমলাদের কাজের দীর্ঘসূত্রিতাকে কী বলে? ব্যাখ্যা দাও। (অনুধাবনমূলক)আমলাতন্ত্রের বৈশিষ্ট্য কী কী? ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)'আমলাতান্ত্রিক সংগঠন পদ সোপানভিত্তিক'- ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ