• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • জনসেবা ও আমলাতন্ত্র
জনসেবা ও আমলাতন্ত্র

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

আদর্শ আমলাতন্ত্র Ideal Type of Bureaucracy

নিউপস্থাপন আমলাতন্ত্রের ধারণাকে সর্বপ্রথম সুস্পষ্ট এবং প্রখ্যাত জার্মান দার্শনিক আমলাতন্ত্রের জনক হিসেবে খ্যাত ম্যাক্স ওয়েবার (Max Weber)। তিনি তার বিখ্যাত গ্রন্থ 'Essays in Sociology' এর মধ্যে আমলাতন্ত্রের যে স্বরূপ তুলে ধরেছেন তা আদর্শ আমলাতন্ত্র (Ideal Type of Bureaucracy) হিসেবে পরিচিত। তবে ম্যাক্স ওয়েবার আদর্শ প্রকৃতির আমলাতন্ত্রের যে রূপরেখা দিয়েছেন তা সমালোচনার উর্ধ্বে নয়। কারণ বর্তমানে আমলাতান্ত্রিক সংগঠনের অনেক ত্রুটি বিদ্যমান। রুটিন মাফিক কাজ, বিভাগীয় মনোভাব, লালফিতার দৌরাত্ম্য ইত্যাদি কারণে আমলাতন্ত্র আদর্শ রূপের প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে।

ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রকে একটি 'আইনগত ও যুক্তিসঙ্গত' মডেল (Legal and rational model) হিসেবে উপস্থাপন করেছেন। তার মতে, আমলাতন্ত্র একটি আদর্শ সংগঠন। এ হিসেবে তিনি আমলাতন্ত্রের যে স্বরূপ তুলে ধরেছেন, আমলাতন্ত্রের ইতিহাসে তা আদর্শ প্রকৃতির আমলাতন্ত্র (Ideal type of Bureaucracy) নামে বিখ্যাত। ম্যাক্স ওয়েবার বর্ণিত আদর্শ আমলাতন্ত্রের প্রধান কয়েকটি বৈশিষ্ট্য নিম্নরূপ:

১. রাজনৈতিক নেতৃত্ব: সরকারের মন্ত্রিসভা নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ করবে। আর আমলারা তা বাস্তবায়ন করবে।

২. স্থায়ীভাবে নিয়োগ: আমলাগণ সরকারি চাকরিতে স্থায়ীভাবে নিয়োগ লাভ করেন। সরকার নির্ধারিত নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত চাকরিতে বহাল থাকবেন।

৩. নির্দিষ্ট বেতন-ভাতা আমলারা চাকরিকালীন অবস্থায় নির্দিষ্ট বেতন-ভাতা প্রাপ্ত হবেন। মেয়াদ শেষে অবসর গ্রহণ করবেন এবং অবসর ভাতাসহ সুযোগ-সুবিধা পাবেন।

৪. সুনির্দিষ্ট নিয়োগ পদ্ধতি: প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সুনির্দিষ্ট পদ্ধতিতে আমলারা নিয়োগ লাভ করবেন। যোগ্যতার ভিত্তিতে তাদের পদোন্নতি দেওয়া হবে।

৫. পদসোপান নীতি পদসোপান নীতির ভিত্তিতে আমলাতন্ত্র পরিচালিত হবে। উচ্চপদস্থ কর্মকর্তাগণ নিম্নস্তরের কর্মকর্তাদের আদেশ-নির্দেশ প্রদান করবেন। নিম্নপদস্থ কর্মচারীরা উক্ত নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

৬. প্রশিক্ষণ: পেশাগত যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধির জন্য আমলাদের নিয়মিতভাবে প্রশিক্ষণ প্রদান করা হয়।

৭. নিরপেক্ষভাবে দায়িত্ব পালন: মাক্স ওয়েবারের আদর্শ আমলাতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিরপেক্ষতা। আমলারা দল-নিরপেক্ষতা বজায় রাখবেন এবং সে অনুসারে দায়িত্ব পালন করবেন।

জনসেবা ও আমলাতন্ত্র - অনন্যা প্রশ্ন

আমলাতন্ত্র Bureaucracyআমলাতন্ত্রের ধারণা (Concept of Bureaucracy)আমলাতন্ত্রের বৈশিষ্ট্য (Characteristics of Bureaucracy)আমলাদের নিয়োগ, প্রশিক্ষণ ও চাকরির শর্ত Recruitments and Training of the Bureaucrats and Conditions of Serviceআমলাতন্ত্রের ভূমিকা ও কার্যাবলি Role and Functions of Bureaucracyআমলাতন্ত্রের ত্রুটি/সমালোচনা Demerits of Bureaucracy/Criticismআমলাতন্ত্রের গুরুত্ব Importance of Bureaucracyজনসেবায় আমলাতন্ত্রের ভূমিকা Role of Bureaucracy in Public Service আমলাতন্ত্র নিয়ন্ত্রণের উপায় বা পদ্ধতি Means to Control of Bureaucracyসুশাসন প্রতিষ্ঠায় আমলাতন্ত্রের জবাবদিহিতার গুরুত্ব Importance of Accountability of Bureaucracy to Establish Good Governanceআদর্শ আমলাতন্ত্র Ideal Type of Bureaucracyআমলাতন্ত্র কী? (জ্ঞানমূলক)আমলা শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত হয়েছে? (জ্ঞানমূলক)গণতান্ত্রিক শাসনব্যবস্থার অপরিহার্য উপাদান কী? (জ্ঞানমূলক)'Kratein' শব্দের অর্থ কী? (জ্ঞানমূলক)আধুনিক আমলাতন্ত্রের জনক কে? (জ্ঞানমূলক)আমলাতন্ত্রের অপর নাম কী? (জ্ঞানমূলক)স্বচ্ছতা কাকে বলে? (জ্ঞানমূলক)'Bureaucracy' বা আমলাতন্ত্রের উৎপত্তিগত অর্থ কী? (জ্ঞানমূলক)রাষ্ট্রের আনুষ্ঠানিক শক্তি কী? (জ্ঞানমূলক)জবাবদিহিতা কাকে বলে? (জ্ঞানমূলক)জবাবদিহিতাকে কয় ভাগে ভাগ করা যায়? (জ্ঞানমূলক)অভ্যন্তরীণ জবাবদিহিতা কী? (জ্ঞানমূলক)বাহ্যিক জবাবদিহিতা কী? (জ্ঞানমূলক)আমলাতন্ত্রের বিশেষ দিক কী? (জ্ঞানমূলক)কীসের কারণে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হয়? (জ্ঞানমূলক)আধুনিক রাষ্ট্র কীরূপ? (জ্ঞানমূলক)গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম দায়িত্ব কী? (জ্ঞানমূলক)আমলাদের অবশ্য করণীয় কাজ কী? (জ্ঞানমূলক)সংসদ অধিবেশনে কোন মন্ত্রী বাজেট পেশ করেন? (জ্ঞানমূলক)কারা রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করেন? (জ্ঞানমূলক)লালফিতার দৌরাত্ম্য-এর ইংরেজি প্রতিশব্দ কী? (জ্ঞানমূলক)পদসোপান নীতি কীসের বৈশিষ্ট্য? (জ্ঞানমূলক)আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ কী? (জ্ঞানমূলক)আমলাতন্ত্রের সংজ্ঞা দাও। (জ্ঞানমূলক)আমলাতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য কী? (জ্ঞানমূলক)আমলাতন্ত্রের প্রধান কাজ কী? (জ্ঞানমূলক)'লালফিতা' প্রত্যয়টি কখন কোথায় সর্বপ্রথম ব্যবহৃত হয়? (জ্ঞানমূলক)লালফিতার দৌরাত্ম্য বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)পদসোপান নীতি বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)কেন প্রশাসনে লালফিতার দৌরাত্ম্য দেখা যায়? ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)জনসেবা বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)আমলাতন্ত্র বলতে কী বোঝ? (অনুধাবনমূলক)আমলারা কীভাবে আইন প্রণয়নে ভূমিকা রাখেন? (অনুধাবনমূলক)সরকারের বিভাগসমূহের আলাদাভাবে কাজ করা সম্পর্কিত নীতিটি ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)আমলাদের কাজের দীর্ঘসূত্রিতাকে কী বলে? ব্যাখ্যা দাও। (অনুধাবনমূলক)আমলাতন্ত্রের বৈশিষ্ট্য কী কী? ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)'আমলাতান্ত্রিক সংগঠন পদ সোপানভিত্তিক'- ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ