- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণআন্দোলন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

বাংলাদেশ সরকার (মুজিবনগর সরকার) গঠন
প্রথম অস্থায়ী সরকার। এ সরকার শপথ গ্রহণ করে ১৭ই এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায়। শপথ অনুষ্ঠানে বিপুলসংখ্যক দেশি-বিদেশি সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। বাংলাদেশের রাষ্ট্রপতি করা হয় শেখ মুজিবুর রহমানকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী করা হয় তাজউদ্দীন আহমদকে। এ সরকার গঠনের মাত্র দুই ঘণ্টা পর পাকিস্তানি বাহিনীর বিমান বৈদ্যনাথতলায় বোমাবর্ষণ শুরু করে এবং মেহেরপুর দখল করে নেয়। তখন বাংলাদেশ সরকারের সদর দপ্তর কলকাতার ৮ নং থিয়েটার রোডে স্থানান্তরিত হয়।
অস্থায়ী সরকারকে সহযোগিতা করার জন্য সর্বদলীয় উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। এই পরিষদের সদস্য ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী, অধ্যাপক মোজাফফর আহমেদ, কমরেড মণি সিং, শ্রী মনোরঞ্জন ধর, তাজউদ্দিন আহমদ এবং খন্দকার মোশতাক আহমদ। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ অত্যন্ত ধৈর্য ও বিচক্ষণতার পরিচয় দিয়ে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যান।
বাংলাদেশ সরকার (মুজিবনগর সরকার)
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণআন্দোলন - অনন্যা প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
