- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- ১৯৭১ (উপন্যাস)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
"মৃত্যুর মুখোমুখি দাঁড়ালে অনেকেই এরকম করবে।"- এ উক্তিটি কার? উক্তিটি করার কারণ কী ছিল? বুঝিয়ে লেখ।
"মৃত্যুর মুখোমুখি দাঁড়ালে অনেকেই এরকম করবে।"- এ উক্তিটি রফিকের। মেজর এজাজ যখন আজিজ মাস্টারকে মৃত্যু নাকি লজ্জাজনক শাস্তি দেওয়ার দোলাচলে ফেলে তখন আজিজ বিচলিত হয়ে যায়। এই প্রেক্ষাপটেই আলোচ্য উক্তিটি করা হয়েছে। নীলগঞ্জ গ্রামের প্রাইমারি স্কুলের হেডমাস্টার আজিজকে অকথ্য অত্যাচার ও নির্যাতনের পরও যখন সে কোনো তথ্য দিয়ে সহযোগিতা করে না তখন মেজর তাকে হত্যা কিংবা পুরুষাঙ্গে ইট বেঁধে গ্রামের মধ্যে ঘোরানোর কথা বলে। এতে আজিজ প্রথমে অপমানজনক শাস্তি বরণ করতে চায় কিন্তু পরবর্তীতে মৃত্যুকেই বরণ করে। মেজরের মতে বাঙালির মান-অপমান বলে কিছুই নেই। কিন্তু রফিকের মতে, মৃত্যুর মুখোমুখি দাঁড়ালে অনেকেই এরকম করবে। তাই রফিক প্রশ্নোক্ত কথাটি বলে কারণ সে বাঙালির অপমান সহ্য করতে পারছিল না।
১৯৭১ (উপন্যাস) - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

