• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • সপ্তম শ্রেণি
  • প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ব্যক্তিজীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

পৃথিবীতে কত নতুন নতুন প্রযুক্তির জন্ম হচ্ছে, আমরা হয়তো তার সবগুলোর কথা জানতেও পারি না। তাই সেগুলো হয়তো আমাদের জীবনে কোনো প্রভাব ফেলতে পারে না। কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এমন একটি প্রযুক্তি যেটি আমাদের সবার জীবনেই কোনো না কোনোভাবে প্রভাব ফেলেছে। পৃথিবীতে মনে হয় একজন মানুষকেও খুঁজে পাওয়া যাবে না, যে কোনো না কোনোভাবে এ প্রযুক্তি ব্যবহার করেনি কিংবা তার জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কোনো না কোনো পরিবর্তন আনেনি।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শুধু যে রাষ্ট্রীয় বড় বড় বিষয়ে কিংবা আন্তর্জাতিক জগতে ব্যবহৃত হয় তা নয়-একেবারে সাধারণ মানুষের জীবনেও সেটি ব্যবহৃত হয়। তুমি যদি চোখ মেলে চারদিকে তাকাও তুমি দেখবে তোমার চারপাশে তোমার পরিচিত মানুষেরা, তোমার আত্মীয়স্বজন, তোমার স্কুলের শিক্ষকরা, তোমার ক্লাসের বন্ধুবান্ধবরা এবং তুমি কোনো না কোনোভাবে এ প্রযুক্তি ব্যবহার করেছ। এই যে তুমি এই মুহূর্তে এই লেখাটি পড়ছ সেটি কেউ একজন লিখেছে-তথ্য প্রযুক্তি ব্যবহার করে সেগুলো ছাপা হয়েছে, তোমার সামনে আনা হয়েছে এবং তুমি এখন পড়তে পারছ। এরকম কত উদাহরণ দেয়া যাবে- তুমি কল্পনাও করতে পারবে না।

একজন মানুষের জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কী কী ব্যবহার হতে পারে তার একটা তালিকা তৈরি করার চেষ্টা করলে সেটা মনে হয় কোনোদিন শেষ করা যাবে না। কিন্তু একটু চেষ্টা করে দেখলে কেমন হয়? অন্ততপক্ষে গুরুত্বপূর্ণ কয়েকটা চেষ্টা করে দেখা যাক।

ব্যক্তিগত যোগাযোগ: তথ্য প্রযুক্তির ব্যবহারে প্রথম উদাহরণ হতে পারে ব্যক্তিগত যোগাযোগ। আমাদের চারপাশের প্রায় সবার কাছেই এখন মোবাইল টেলিফোন রয়েছে, যে কেউ এখন ইচ্ছে করলে অন্য একজনের সাথে মোবাইল টেলিফোনে যোগাযোগ করতে পারে। তোমরা নিশ্চয়ই অনুমান করতে পারছ যে, কোনো মানুষের সাথে টেলিফোনে যোগাযোগ করতে পারার কারণে আমাদের জীবনের মান এখন অনেক বেড়ে গিয়েছে, অনেক কম পরিশ্রমে আমরা এখন অনেক কিছু করতে পারি যেটা আগে কল্পনাও করতে পারতাম না।

বিনোদন: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিয়ে আমরা যে শুধু কাজ করতে পারি তা নয়- এটা এখন বিনোদনেরও চমৎকার মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। আগে গান শোনার জন্যে মানুষকে আলাদাভাবে কোনো একটা যন্ত্র কিনতে হতো- এখন মোবাইল টেলিফোনেই সে গান শুনতে পারে। একটা সময় ক্যামেরা ছিল শুধু ধনীদের ব্যবহারের বিষয়- এখন সাধারণ স্মার্টফোন দিয়েই যেকোনো মানুষ ছবি তুলতে পারে, ভিডিয়ো করতে পারে। মোবাইল টেলিফোন ধীরে ধীরে বুদ্ধিমান একটা যন্ত্র হয়ে দাঁড়িয়েছে। এটা দিয়ে অনেক ধরনের কাজ করা যায়- ঠিক সেরকম কম্পিউটারও ছোট হতে শুরু করেছে। ডেস্কটপ থেকে ল্যাপটপ, ল্যাপটপ থেকে নোটবুক, নোটবুক থেকে স্মার্টফোন অর্থাৎ আমাদের হাতে এমন একটা যন্ত্র চলে আসছে যেটা দিয়ে আমরা অসংখ্য কাজ করতে পারি।

জিপিএস: গাড়ি চালিয়ে কোথাও যাওয়ার প্রথম শর্তই হচ্ছে আমাদের পথঘাট চিনতে হবে। কেউ যদি পথঘাট চিনতে না পারে তাহলে সে কেমন করে গন্তব্যে পৌঁছবে। অথচ মজার ব্যাপার হলো কোথাও যেতে হলে এখন কাউকে পথঘাট চিনতে হয় না। পৃথিবীটাকে ঘিরে অনেক উপগ্রহ ঘুরছে তারা পৃথিবীতে সংকেত পাঠায়, সেই সংকেতকে বিশ্লেষণ করে যেকোনো মানুষ বুঝে ফেলতে পারে সে কোথায় আছে! তার সাথে একটা জায়গার ম্যাপকে জুড়ে দিতে পারলেই একজন মানুষ যে কোনো জায়গায় চলে যেতে পারবে। আজকাল নতুন সব গাড়িতেই জিপিএস লাগিয়ে দেয়া হয়। কোথায় যেতে হবে সেটি জিপিএস-এ নির্দিষ্ট করে দিলে জিপিএস গাড়ির ড্রাইভারকে সঠিক পথ বাতলে দিয়ে গন্তব্যে পৌঁছে দিতে পারবে। ১২ই মে ২০১৮ বাংলাদেশের প্রথম স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করা হয়। বাংলাদেশ স্যাটেলাইট-১ নামের এই মহাকাশযানটি যুক্তরাষ্ট্রের কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়। নিজস্ব স্যাটেলাইটের অধিকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ পৃথিবীর ৫৭তম দেশ।

পূর্ববর্তী

প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - অন্যান্য প্রশ্ন

ব্যক্তিজীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিব্যক্তিজীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতথ্য ও যোগাযোগ প্রযুক্তি কীভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে?তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার লিখ। মোবাইল টেলিফোন কীভাবে ব্যক্তিগত যোগাযোগ সহজ করেছে?বিনোদনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা কর।মোবাইল টেলিফোন কেমন করে বুদ্ধিমান যন্ত্রে পরিণত হয়েছে?কম্পিউটার কীভাবে ছোট থেকে ছোটতর হয়েছে?জিপিএস কী? ব্যাখ্যা কর।জিপিএস ব্যবহারের সুবিধা কী? বুঝিয়ে লেখ।বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সম্পর্কে যা জান লেখ।দিনের শুরুতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দুটি ব্যবহার লেখ।তুমি কিভাবে তোমার বন্ধুর জন্মদিনের কথা মনে রাখতে পারো?ল্যাপটপ কী? ব্যাখ্যা কর।ল্যাপটপের মাধ্যমে দৈনন্দিন কি কি কাজ করা যেতে পারে?অবসর সময় কাটাতে ল্যাপটপের দুটি ব্যবহার লেখ।ই-বুক রিডার বলতে কী বুঝ?অনলাইনে কীভাবে খাবার অর্ডার করা সম্ভব?জ্ঞান বিজ্ঞানের খবর সম্পর্কে কোথায় তথ্য পাওয়া যায়?অনলাইনে বন্ধুর জন্য কীভাবে উপহার অর্ডার করা যায়?তুমি ঘূর্ণিঝড় সম্পর্কে কোথা থেকে খবর পেতে পারো?পূর্বে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কী সমস্যার সম্মুখীন হতে হতো? ক্ষেত্রে শিক্ষার্থীদের কী সমস্যার সম্মুখীন হতে হতোবাংলাদেশে শিক্ষার্থীদের জন্য ভর্তি প্রক্রিয়া সহজ করতে কী পদক্ষেপ নেওয়া হয়েছিল?কাগজবিহীন অফিসের ধারণাটি প্রথম কোথায় এবং কখন উল্লেখ করা হয়েছিল?কাগজবিহীন অফিসে কাগজের পরিবর্তে কী ব্যবহার করা হয়?কাগজবিহীন অফিস পরিবেশের জন্য কীভাবে উপকারী?তথ্য প্রযুক্তির কল্যাণে ছবি সংরক্ষণে কী পরিবর্তন এসেছে?অনলাইন ব্যাংকিং সিস্টেম কীভাবে গ্রাহকদের জন্য সুবিধাজনক?মোবাইল ব্যাংকিং অ্যাপের সাহায্যে কী কী কাজ করা যায়?কাগজবিহীন অফিসে কাজের গতি কীভাবে বৃদ্ধি পায়?কাগজবিহীন অফিসের পরবর্তী ধাপ কী এবং এর সুবিধা কী?ভার্চুয়াল অফিস বলতে কী বুঝায়?ভার্চুয়াল অফিসে কাজ করার সুবিধা কী?সাধারণ অফিসের তুলনায় ভার্চুয়াল অফিস বেশ সুবিধাজনক ব্যাখ্যা কর।ভার্চুয়াল অফিসের কজকর্ম সাধারণ অফিসের থেকে বেশি হতে পারে কী? ব্যাখ্যা কর।কল সেন্টারের কার্যক্রম কীভাবে পরিচালিত হয়?ফ্রিল্যান্সিং সম্পর্কে যা জানো লেখ।ফ্রিল্যান্সিং কাজের জন্য কী প্রযুক্তির প্রয়োজন?ঘরে বসে টাকা উপার্জন সম্ভব- বুঝিয়ে বলো।বাংলাদেশে জাহাজ নির্মাণের ক্ষেত্রে মানুষ কীভাবে দক্ষতা অর্জন করেছে?ওয়েন্ডিং কাজটি বিপজ্জনক কেন?ইন্ডাস্ট্রিয়াল রোবট কীভাবে কাজের ক্ষেত্রে মানুষকে সহায়তা করে?কর্মক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল রোবটের ভূমিকা লেখ।রোবট দিয়ে কী ধরনের কাজ করানো যেতে পারে?চালকবিহীন গাড়ি বা পাইলটবিহীন প্লেনের সুবিধা কী?তথ্য প্রযুক্তি অফিসের কাজকে কীভাবে সহজ করেছে?ই-ক্লাসরুম বলতে কী বুঝায়?ভার্চুয়াল ক্লাসরুম সম্পর্কে সংক্ষেপে লেখ।শিক্ষাক্ষেত্রে ভার্চুয়াল ক্লাসরুমের ভূমিকা বর্ণনা কর।অফিস ব্যবস্থাপনার ক্ষেত্রে তথ্য প্রযুক্তির গুরুত্ব কী?তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সামাজিক সম্পর্ক উন্নয়নে কীভাবে ভূমিকা রাখে?সামাজিক যোগাযোগে আইসিটির প্রভাব কী?সামাজিক সম্পর্ক বিকাশে আইসিটি ব্যবহারের তিনটি ক্ষেত্র উল্লেখ কর।অনুষ্ঠানাদিতে আমন্ত্রণে আইসিটি ব্যবহার সুবিধাজনক-ব্যাখা কর।ই-কার্ড পাঠানোর উপায় কয়টি ও কী কী? বিশেষ দিবসগুলোতে শুভেচ্ছা জানানোর আধুনিক পদ্ধতি কোনগুলো?সামাজিক যোগাযোগ মাধ্যমের কী কী সুবিধা রয়েছে?সামাজিক যোগাযোগ সাইট ব্যবহারের সুবিধা লেখ।শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধীরা আইসিটির মাধ্যমে কীভাবে উপকৃত হয়?ইন্টারনেটের মাধ্যমে ছবি সংরক্ষণ ও বিনিময়ের সুবিধা কী?ভিডিও শেয়ারিং সাইটের মাধ্যমে কী সুবিধা পাওয়া যায়?সামাজিক যোগাযোগের সাইট কীভাবে আমাদের সামাজিক সম্পর্ক উন্নত করে তুলেছে?চারটি সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম লেখ।ফেসবুক প্রোফাইল কী এবং এর মাধ্যমে কী কী করা যায়?ফেসবুকে 'সোশ্যাল নেটওয়ার্ক' বলতে কী বোঝায়?স্ট্যাটাস এবং পোস্ট কী? ব্যাখ্যা কর।ফেসবুকে ব্যবহারকারীদের জন্য জন্মদিন স্মরণ করিয়ে দেওয়ার সুবিধাটি কীভাবে কাজ করে?এক্স-এর বিশেষ বৈশিষ্ট্য কী?সামাজিক যোগাযোগের সাইট কীভাবে পণ্যের বিজ্ঞাপনে সহায়তা করে?সোশ্যাল মিডিয়া কীভাবে সামাজিক আন্দোলনে ভূমিকা রাখে?ব্যক্তিগতজীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধাগুলো আলোচনা কর।জিপিএস কী? এর কাজ লিখ।ভার্চুয়াল অফিসের সুবিধাগুলো উল্লেখ কর।অনলাইন ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে যা জান লিখ।সামাজিক সম্পর্ক উন্নয়নে আইসিটির ভূমিকা উল্লেখ কর।ল্যাপটপ, ভার্চুয়াল অফিস, ই-ক্লাস রুম, প্রোফাইল, ভোটিং মেশিন বলতে কী বুঝ?কাগজবিহীন ভর্তি প্রক্রিয়া অধিক সুবিধাজনক ব্যাখ্যা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ