• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • সপ্তম শ্রেণি
  • প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

সামাজিক সম্পর্ক উন্নয়নে আইসিটি: আমরা সবাই সমাজে থাকি। তুমি, তোমার বন্ধুরা হয়তো কোনো গ্রাম বা শহরে থাকো। তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো স্কুলের হোস্টেলে থাকো। বাবা, মা, দাদা, দাদি, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সবাইকে নিয়ে আমাদের সমাজ। এখানে কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ শিক্ষার্থী, কেউবা বাড়িতে গৃহস্থালীর কাজ করে।

পারস্পরিক সম্পর্ক আর দেওয়া-নেওয়ার মধ্য দিয়ে একটি সমাজ এগিয়ে চলে। সমাজের নানা প্রয়োজনে আমরা নানান ধরনের হাতিয়ার ব্যবহার করি। এক সময় যোগাযোগ বলতে এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে হতো খবর দিতে। পরে দেখা গেল ঢোল বাজিয়েও খবর দেয়া যায়। মানুষ যখন লিখতে শিখল তখন সে চিঠি লিখে মনের ভাব আর খবর পাঠাতে শুরু করল। গড়ে উঠল ডাক বিভাগ, এক জায়গা থেকে আরেক জায়গায় চিঠি পৌঁছে দেওয়ার ব্যবস্থা। টেলিগ্রাফ আর টেলিফোনের আবিষ্কার এই বিষয়গুলোকে আরও সহজ করে ফেললো।

আর এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সামাজিক চাহিদা পূরণের ব্যাপারগুলোকে নিয়ে এসেছে হাতের মুঠোয়। আইসিটির প্রচলিত হাতিয়ারগুলোর পাশাপাশি এখন ইন্টারনেটে সামাজিক যোগাযোগের অনেক জনপ্রিয় ওয়েবসাইট তৈরি হয়েছে যা এই সামাজিক কর্মকাণ্ড সহজভাবে করার সুযোগ করে দিচ্ছে।

আইসিটি ব্যবহার করে কীভাবে সামাজিক সম্পর্কগুলো বিকশিত হচ্ছে তার কয়েকটি উদাহরণ আমরা প্রথমে দেখে নেই: 

ক. অনুষ্ঠানাদিতে আমন্ত্রণ: এক সময় কেবল ই-কার্ড অনেক চমকপ্রদ হতে পারে, কাগজ-কালি ব্যবহার হয় না বলে অনেক পরিবেশবান্ধব। কাগজের আমন্ত্রণপত্র এবং টেলিফোনেই কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য দাওয়াত দেওয়া যেত। এখন এগুলোর পাশাপাশি ইমেইল বা মুঠোফোনের খুদেবার্তায় (এসএমএস) দাওয়াত দেওয়া যায়। ইমেইল বা খুদেবার্তার সুবিধা হলো- তা যার কাছে পাঠানো হচ্ছে ঠিক সে সময়েই তাকে ফোন ব্যবহার করতে হয় না, তার সুবিধামতো সময়ে সে দেখে নিতে পারে।

খ. বিশেষ দিবসসমূহে শুভেচ্ছা বার্তা: তুমি তোমার বন্ধুদের জন্মদিন, ঈদ বা পূজার সময় শুভেচ্ছা বার্তা পাঠাতে চাও। যেসব বন্ধু তোমার আশপাশে থাকে তাদের কাছে তুমি তোমার হাতে বানানো কার্ড দিতে পারো। কিন্তু যারা ভিন্ন দেশে বা ভিন্ন দূরত্বে থাকে? তাদের কাছেও কার্ড পাঠানো যায় ডাকযোগে তবে এখন সবাই পাঠায় ইকার্ড। ইকার্ড দুইভাবে পাঠানো যায়। একটি হলো তুমি নিজে কম্পিউটারে ইকার্ড তৈরি করে সেটি ইমেইলে পাঠাতে পারো। আবার ইন্টারনেটে অনেক ইকার্ডের সাইট আছে যেখান থেকে তোমার পছন্দের ইকার্ডটি প্রিয়জনের কাছে পাঠিয়ে দিতে পারো। এজন্য সাধারণত কোনো টাকাপয়সা খরচ হয় না। তোমার বন্ধু বা প্রিয়জন তাদের ইন্টারনেটের মাধ্যমে তোমার কার্ড পেয়ে যায়। আবার শুভেচ্ছা জানানোতে মুঠোফোনের খুদেবার্তা এখন অনেক জনপ্রিয়। এর মাধ্যমে খুব সহজে প্রিয়জনের কাছে শুভেচ্ছা, উদ্বেগ বা উৎকণ্ঠা পৌঁছে দেওয়া যায়। এখন বিভিন্ন এফএম রেডিয়োতে পছন্দের গান বাজিয়েও প্রিয় বন্ধুকে শুভেচ্ছা জানানোর রেওয়াজ চালু হয়েছে। এসএমএস-এর মাধ্যমে শ্রবণ প্রতিবন্ধীরাও ভাববিনিময় করতে পারে। একইভাবে কথাবলা সফটওয়‍্যার এর মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধীরাও কম্পিউটার বা মোবাইল ফোন ব্যবহার করতে পারে। এসবের মাধ্যমে সামাজিক বন্ধনগুলো দৃঢ় হয়।

গ. স্মৃতি সংরক্ষণ ও বিনিময়: অনেকদিন আগে থেকে জীবনের রঙিন ও গুরুত্বপূর্ণ ঘটনাবলির ছবি তুলে রাখা এবং তা সবার সঙ্গে বিনিময় (শেয়ার) করার একটি সংস্কৃতি রয়েছে। যাদের সামর্থ্য আছে তারা তাদের অনুষ্ঠানটি ভিডিয়ো ক্যামেরায় ধারণ করে রাখে। বর্তমানে এমন মোবাইল ফোন সহজলভ্য হয়েছে যেখানে ক্যামেরা এবং ভিডিও ক্যামেরা রয়েছে। যার ফলে জীবনের যে কোনো মুহূর্ত আগামী দিনের জন্য সংরক্ষণ করে রাখা সম্ভব হচ্ছে। এছাড়া এ ধরনের ডিজিটাল ছবি ইচ্ছে করলেই প্রিয়জনের কাছে পাঠিয়ে দেওয়া যায়। ইন্টারনেটে এখন বিভিন্ন সাইট রয়েছে যেখানে তুমি ছবি আপলোড করে তা অন্যদের জানাতে পারবে। এরকম সাইটগুলোর মধ্যে গুগল ফটোস (photos.google.com) এবং ইয়াহুর ফ্লিকার এখন সবচেয়ে বেশি জনপ্রিয়। কেবল ছবি নয়, ইচ্ছে করলে তুমি তোমার তোলা ভিডিয়ো সারাবিশ্বের সামনে তুলে ধরতে পারো ভিডিয়ো শেয়ারিং সাইটের মাধ্যমে। এরকম সাইটগুলোর মধ্যে ইউটিউব (www.youtube.com) অধিক জনপ্রিয়।

প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - অন্যান্য প্রশ্ন

ব্যক্তিজীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিব্যক্তিজীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতথ্য ও যোগাযোগ প্রযুক্তি কীভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে?তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার লিখ। মোবাইল টেলিফোন কীভাবে ব্যক্তিগত যোগাযোগ সহজ করেছে?বিনোদনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা কর।মোবাইল টেলিফোন কেমন করে বুদ্ধিমান যন্ত্রে পরিণত হয়েছে?কম্পিউটার কীভাবে ছোট থেকে ছোটতর হয়েছে?জিপিএস কী? ব্যাখ্যা কর।জিপিএস ব্যবহারের সুবিধা কী? বুঝিয়ে লেখ।বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সম্পর্কে যা জান লেখ।দিনের শুরুতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দুটি ব্যবহার লেখ।তুমি কিভাবে তোমার বন্ধুর জন্মদিনের কথা মনে রাখতে পারো?ল্যাপটপ কী? ব্যাখ্যা কর।ল্যাপটপের মাধ্যমে দৈনন্দিন কি কি কাজ করা যেতে পারে?অবসর সময় কাটাতে ল্যাপটপের দুটি ব্যবহার লেখ।ই-বুক রিডার বলতে কী বুঝ?অনলাইনে কীভাবে খাবার অর্ডার করা সম্ভব?জ্ঞান বিজ্ঞানের খবর সম্পর্কে কোথায় তথ্য পাওয়া যায়?অনলাইনে বন্ধুর জন্য কীভাবে উপহার অর্ডার করা যায়?তুমি ঘূর্ণিঝড় সম্পর্কে কোথা থেকে খবর পেতে পারো?পূর্বে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কী সমস্যার সম্মুখীন হতে হতো? ক্ষেত্রে শিক্ষার্থীদের কী সমস্যার সম্মুখীন হতে হতোবাংলাদেশে শিক্ষার্থীদের জন্য ভর্তি প্রক্রিয়া সহজ করতে কী পদক্ষেপ নেওয়া হয়েছিল?কাগজবিহীন অফিসের ধারণাটি প্রথম কোথায় এবং কখন উল্লেখ করা হয়েছিল?কাগজবিহীন অফিসে কাগজের পরিবর্তে কী ব্যবহার করা হয়?কাগজবিহীন অফিস পরিবেশের জন্য কীভাবে উপকারী?তথ্য প্রযুক্তির কল্যাণে ছবি সংরক্ষণে কী পরিবর্তন এসেছে?অনলাইন ব্যাংকিং সিস্টেম কীভাবে গ্রাহকদের জন্য সুবিধাজনক?মোবাইল ব্যাংকিং অ্যাপের সাহায্যে কী কী কাজ করা যায়?কাগজবিহীন অফিসে কাজের গতি কীভাবে বৃদ্ধি পায়?কাগজবিহীন অফিসের পরবর্তী ধাপ কী এবং এর সুবিধা কী?ভার্চুয়াল অফিস বলতে কী বুঝায়?ভার্চুয়াল অফিসে কাজ করার সুবিধা কী?সাধারণ অফিসের তুলনায় ভার্চুয়াল অফিস বেশ সুবিধাজনক ব্যাখ্যা কর।ভার্চুয়াল অফিসের কজকর্ম সাধারণ অফিসের থেকে বেশি হতে পারে কী? ব্যাখ্যা কর।কল সেন্টারের কার্যক্রম কীভাবে পরিচালিত হয়?ফ্রিল্যান্সিং সম্পর্কে যা জানো লেখ।ফ্রিল্যান্সিং কাজের জন্য কী প্রযুক্তির প্রয়োজন?ঘরে বসে টাকা উপার্জন সম্ভব- বুঝিয়ে বলো।বাংলাদেশে জাহাজ নির্মাণের ক্ষেত্রে মানুষ কীভাবে দক্ষতা অর্জন করেছে?ওয়েন্ডিং কাজটি বিপজ্জনক কেন?ইন্ডাস্ট্রিয়াল রোবট কীভাবে কাজের ক্ষেত্রে মানুষকে সহায়তা করে?কর্মক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল রোবটের ভূমিকা লেখ।রোবট দিয়ে কী ধরনের কাজ করানো যেতে পারে?চালকবিহীন গাড়ি বা পাইলটবিহীন প্লেনের সুবিধা কী?তথ্য প্রযুক্তি অফিসের কাজকে কীভাবে সহজ করেছে?ই-ক্লাসরুম বলতে কী বুঝায়?ভার্চুয়াল ক্লাসরুম সম্পর্কে সংক্ষেপে লেখ।শিক্ষাক্ষেত্রে ভার্চুয়াল ক্লাসরুমের ভূমিকা বর্ণনা কর।অফিস ব্যবস্থাপনার ক্ষেত্রে তথ্য প্রযুক্তির গুরুত্ব কী?তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সামাজিক সম্পর্ক উন্নয়নে কীভাবে ভূমিকা রাখে?সামাজিক যোগাযোগে আইসিটির প্রভাব কী?সামাজিক সম্পর্ক বিকাশে আইসিটি ব্যবহারের তিনটি ক্ষেত্র উল্লেখ কর।অনুষ্ঠানাদিতে আমন্ত্রণে আইসিটি ব্যবহার সুবিধাজনক-ব্যাখা কর।ই-কার্ড পাঠানোর উপায় কয়টি ও কী কী? বিশেষ দিবসগুলোতে শুভেচ্ছা জানানোর আধুনিক পদ্ধতি কোনগুলো?সামাজিক যোগাযোগ মাধ্যমের কী কী সুবিধা রয়েছে?সামাজিক যোগাযোগ সাইট ব্যবহারের সুবিধা লেখ।শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধীরা আইসিটির মাধ্যমে কীভাবে উপকৃত হয়?ইন্টারনেটের মাধ্যমে ছবি সংরক্ষণ ও বিনিময়ের সুবিধা কী?ভিডিও শেয়ারিং সাইটের মাধ্যমে কী সুবিধা পাওয়া যায়?সামাজিক যোগাযোগের সাইট কীভাবে আমাদের সামাজিক সম্পর্ক উন্নত করে তুলেছে?চারটি সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম লেখ।ফেসবুক প্রোফাইল কী এবং এর মাধ্যমে কী কী করা যায়?ফেসবুকে 'সোশ্যাল নেটওয়ার্ক' বলতে কী বোঝায়?স্ট্যাটাস এবং পোস্ট কী? ব্যাখ্যা কর।ফেসবুকে ব্যবহারকারীদের জন্য জন্মদিন স্মরণ করিয়ে দেওয়ার সুবিধাটি কীভাবে কাজ করে?এক্স-এর বিশেষ বৈশিষ্ট্য কী?সামাজিক যোগাযোগের সাইট কীভাবে পণ্যের বিজ্ঞাপনে সহায়তা করে?সোশ্যাল মিডিয়া কীভাবে সামাজিক আন্দোলনে ভূমিকা রাখে?ব্যক্তিগতজীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধাগুলো আলোচনা কর।জিপিএস কী? এর কাজ লিখ।ভার্চুয়াল অফিসের সুবিধাগুলো উল্লেখ কর।অনলাইন ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে যা জান লিখ।সামাজিক সম্পর্ক উন্নয়নে আইসিটির ভূমিকা উল্লেখ কর।ল্যাপটপ, ভার্চুয়াল অফিস, ই-ক্লাস রুম, প্রোফাইল, ভোটিং মেশিন বলতে কী বুঝ?কাগজবিহীন ভর্তি প্রক্রিয়া অধিক সুবিধাজনক ব্যাখ্যা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ