- হোম
- একাডেমি
- সাধারণ
- সপ্তম শ্রেণি
- প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ব্যক্তিগতজীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধাগুলো আলোচনা কর।
উত্তর: ব্যক্তিগতজীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধা বলে শেষ করা যাবে না। আমাদের চারপাশের প্রায় সবার কাছেই মোবাইল টেলিফোন থাকার কারণে ইচ্ছা করলেই একজন অপরজনের সাথে যোগাযোগ করতে পারে। শুধুমাত্র যোগাযোগ নয়, বিনোদন ক্ষেত্রেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার রয়েছে। যেমন- মোবাইলে গান শোনা, স্মার্ট ফোনের সাহায্যে ছবি তোলা, ভিডিও করা, কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করেও অনেক জটিল কাজ ঘরে বসেই সহজে করা যায়। এছাড়া অচেনা কোথাও গেলে আমরা জিপিএস ব্যবহার করে পথঘাট চিনতে সুবিধা পাই। ই-মেইল বা এসএমএস ব্যবহার করে খুব সহজে ও কম সময়ে দূরের কারও কাছে প্রয়োজনীয় বার্তা পাঠাতে পারি। ঘরে বসেই অনলাইনে খাবার অর্ডার করতে পারি। ই-বুক রিডারে বই পড়তে, গেম খেলতে পারি, এমনকি চিকিৎসা সেবাও গ্রহণ করতে পারি। এভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের ব্যক্তিগত জীবন সহজ, সুন্দর ও আকর্ষণীয় করে তুলছে।
প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

